Motorola Edge 70 Fusion এর 12GB RAM + 512GB স্টোরেজ সহ লঞ্চ হল। নতুন মডেলের দাম কত জানুন

Motorola Edge 70 Fusion

ভারতে মার্চ মাসে লঞ্চের পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল Motorola Edge 70 Fusion। মিড রেঞ্জের এই 5G স্মার্টফোনে রয়েছে 12GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর, কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং বড় ৭,০০০mAh ব্যাটারি। এবার সেই জনপ্রিয় ফোনটির জন্য আরও বড় স্টোরেজের বিকল্প নিয়ে এসেছে মটোরোলা। কোম্পানি নতুন 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।

Motorola Edge 70 Fusion এর স্পেসিফিকেশন

Motorola Edge 70 Fusion এ রয়েছে একটি বড় 6.8 ইঞ্চির 1.5K Extreme AMOLED ডিসপ্লে, যা ২৭৭২ × ১২৭২ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির আকর্ষণ হলো এর কোয়াড কার্ভড স্ক্রিন। ডিসপ্লেটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট, এছাড়া পাবেন 1500Hz টাচ স্যাম্পলিং রেট। এই ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 5,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে রোদেও ডিসপ্লের কনটেন্ট সহজে দেখা যাবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i।

Motorola Edge 70 Fusion ৭,০০০mAh ব্যাটারি কতটা শক্তিশালী

দীর্ঘ ব্যাটারি জন্য Motorola Edge 70 Fusion 5G ফোনটিতে রয়েছে বিশাল ৭,০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সহজেই পুরো দিন, চলতে পারে। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে 68W TurboPower ফাস্ট চার্জিং প্রযুক্তি।

Motorola Edge 70 Fusion 5G পারফরম্যান্সে কতটা এগিয়ে

পারফরম্যান্সের দিক থেকে ফোনটি এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর এবং সর্বোচ্চ 2.7GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে।সফটওয়্যারের ক্ষেত্রে, স্মার্টফোনটি Android 16 ভিত্তিক Moto AI 2.0 এ চলে, যেখানে একাধিক AI-চালিত স্মার্ট ফিচার এবং উন্নত ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

Motorola Edge 70 Fusion এর ক্যামেরা ফিচার

ফটোগ্রাফির দিক থেকে Motorola Edge 70 Fusion 5G ফোনটির পিছনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান আকর্ষণ হলো 50 মেগাপিক্সেলের Sony LYT710 সেন্সর। এই ক্যামেরাটি OIS (Optical Image Stabilization) সাপোর্ট করে এবং এতে রয়েছে f/1.8 অ্যাপারচার ও LED ফ্ল্যাশ। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ (FOV) সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে একটি ডেডিকেটেড 3-ইন 1 লাইট সেন্সর দেওয়া হয়েছে, যা বিভিন্ন আলোতে ক্যামেরার পারফরম্যান্স আরও উন্নত করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

নতুন এই 512GB ভ্যারিয়েন্টটিতে রয়েছে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। পাশাপাশি IP68 এবং IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জল থেকে অতিরিক্ত সুরক্ষা পায়। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে Wi Fi 6E, Bluetooth 6.0 এবং NFC এর মতো আধুনিক ফিচার। Motorola নতুন এই স্মার্টফোনের জন্য তিন প্রজন্মের Android OS আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

আরও পড়ুন: Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে, ডিজাইন থেকে স্পেসিফিকেশন ফাঁস

Motorola Edge 70 Fusion 12GB RAM + 512GB স্টোরেজ এর দাম কত

Motorola Edge 70 Fusion লঞ্চের পর থেকে ফোনটির দাম একাধিকবার বাড়িয়েছে কোম্পানি। মার্চ মাসে এই 5G স্মার্টফোনটি ২৬,৯৯৯ টাকায় বাজারে এসেছিল। তবে বর্তমানে একই ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। আর, 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রথমে ২৯,৯৯৯ টাকা দামে লঞ্চ হলেও এখন এর দাম বেড়ে হয়েছে ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে, 12GB RAM + 256GB মডেলটি বাজারে এসেছিল ৩২,৯৯৯ টাকা দামে, যা বর্তমানে ৩৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

RAM + Storage দাম
8GB + 128GB29,999 টাকা
8GB + 256GB31,999 টাকা
12GB + 256GB33,999 টাকা
12GB + 512GB36,999 টাকা

এবার মটোরোলা আরও বেশি স্টোরেজের চাহিদা থাকার জন্য নতুন 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। এই নতুন মডেলের দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। স্মার্টফোনটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।নতুন মডেলের ফোনটি ফ্লিপকার্টে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ২,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। নতুন এই 512GB ভ্যারিয়েন্টটি ৩৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন।

Motorola Edge 70 Fusion vs HMD Vibe 2 5G: Full Specifications Comparison

SpecificationsMotorola Edge 70 FusionHMD Vibe 2 5G
Display6.8-inch 1.5K Extreme AMOLED6.75-inch HD+ IPS LCD
Resolution2772 × 1272 pixels1600 × 720 pixels
Refresh Rate144Hz120Hz
Peak Brightness5,200 nitsNot specified
ProcessorSnapdragon 7s Gen 4 (4nm)Unisoc T8200
RAM8GB / 12GB4GB / 6GB
Storage128GB / 256GB / 512GB64GB / 128GB
MicroSD SupportNoUp to 1TB
Operating SystemAndroid 16-based Moto AI 2.0Android 16
Rear Camera50MP Sony LYT710 (OIS) + 13MP Ultrawide + Light Sensor50MP AI Dual Camera
Front Camera32MP8MP
Battery7,000mAh6,000mAh
Charging68W TurboPower18W Fast Charging
Fingerprint SensorIn-displaySide-mounted
Water & Dust ResistanceIP68 + IP69Not specified
DurabilityMIL-STD-810HNo military certification
SpeakersDual Stereo Speakers with Dolby AtmosSingle Speaker
BluetoothBluetooth 6.0Bluetooth 5.0
Wi-FiWi-Fi 6EWi-Fi 5 (802.11ac)
NFCYesNot mentioned
Dimensions162.76 × 75.60 × 7.99mm168 × 77.7 × 8.6mm
Weight193g210g
ColorsPantone Silhouette, Pantone Country Air, Pantone Blue SurfNordic Blue, Peach Pink, Cosmic Lavender
Software Support3 Android OS Upgrades + 5 Years Security Updates2 Years Quarterly Security Updates

আরও পড়ুন: Motorola Edge 70 Pro+ এর প্রথম সেল শুরু, Flipkart এ মিলছে 3,000 টাকা ডিসকাউন্ট

আরও পড়ুন: সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? মাত্র 13,999 টাকায় Moto G37 Power ফোনে মিলবে 50MP ক্যামেরা ও 5200mAh ব্যাটারি

iTel A100 Pro ফোন কিনলেই 1,499 টাকার নেকব্যান্ড ফ্রি! ভারতে লঞ্চ হল iTel এর 4GB RAM ভ্যারিয়্যান্ট

iTel A100 Pro

কম দামে বেশি র্যাম এর স্মার্টফোন খুঁজছেন? তাহলে আপনার জন্য নতুন চমক নিয়ে এল iTel। ভারতের বাজারে কোম্পানি তাদের জনপ্রিয় iTel A100 Pro এর একটি নতুন 4GB RAM ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে। মার্কেটে এতদিন ফোনটি 3GB RAM + 64GB স্টোরেজ অপশনে পাওয়া যেত। নতুন মডেলটিতে রয়েছে 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM এক্সপ্যানশন সাপোর্ট। আকর্ষণীয় বিষয় হল, এই নতুন ভ্যারিয়েন্ট কেনার সঙ্গে অফারের আওতায় ফ্রি নেকব্যান্ড পাওয়ার সুযোগও থাকছে। চলুন, নতুন iTel A100 Pro-এর দাম, ফিচার এবং অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা

iTel A100 Pro স্পেসিফিকেশন। 90Hz ডিসপ্লে, মিলিটারি গ্রেড সুরক্ষা ও UltraLink ফিচার!

কম দামের স্মার্টফোন মানেই কি শুধুই সাধারণ ফিচার? iTel A100 Pro সেই ধারণা বদলানোর চেষ্টা করছে। কারণ এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ এর মজবুত বিল্ড কোয়ালিটি এবং ব্যবহারিক ফিচার। প্রশ্ন হল, ১১ হাজার টাকার আশেপাশে একটি ফোনে আর কী কী চমক থাকতে পারে?

iTel A100 Pro এসেছে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন সহ। এছাড়াও এতে রয়েছে UltraLink প্রযুক্তি, যা দুর্বল নেটওয়ার্ক কভারেজের এলাকাতেও ভালো সংযোগ বজায় রাখতে সাহায্য করবে বলে কোম্পানির দাবি।

ডিসপ্লের দিক থেকেও ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চির HD+ IPS ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ব্যবহারকারীদের সুবিধার জন্য iTel ফোনটিতে রাখা হয়েছে Dynamic Bar ফিচার। এর মাধ্যমে নোটিফিকেশন, ইনকামিং কল, ব্যাটারি স্ট্যাটাস দ্রুত দেখা যায়। পাশাপাশি, ভিডিও দেখা বা গান শোনার জন্য এতে DTS সাপোর্টেড স্পিকারও রয়েছে।

শুধু বড় RAM বা আকর্ষণীয় অফার নয়, একটি স্মার্টফোন কেনার আগে অনেকেই জানতে চান, পারফরম্যান্স কেমন হবে? ব্যাটারি কতক্ষণ চলবে? আর ক্যামেরা দিয়ে কি ভালো ছবি তোলা যাবে? iTel A100 Pro এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে তার ফিচার তালিকার মাধ্যমে।

পারফরম্যান্সের জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে Unisoc T7100 অক্টা-কোর প্রসেসর। সফটওয়্যারের ক্ষেত্রে ডিভাইসটি Android 15 Go Edition-এ চলে, ফলে স্মুথ অভিজ্ঞতা পাওয়া যেতে পারে। নিরাপত্তার দিকে ফোনটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, যা সহজে ডিভাইস আনলক করা যাবে ।

ক্যামেরার কথা বললে, iTel A100 Pro তে রয়েছে 8MP AI রিয়ার ক্যামেরা। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। এছাড়াও একটি বিশেষ IR Blaster ফিচার রয়েছে, যার সাহায্যে টিভি এবং অন্যান্য গৃহস্থালির ইলেকট্রনিক ডিভাইস রিমোটের মতো নিয়ন্ত্রণ করা যাবে।

ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে রয়েছে 5000mAh ক্ষমতার বড় ব্যাটারি। চার্জিংয়ের জন্য বক্সের মধ্যেই দেওয়া হচ্ছে 10W চার্জার। যারা কম বাজেটে ভালো ব্যাটারি ব্যাকআপ, প্রয়োজনীয় ফিচার এবং পারফরম্যান্স চান, তাহলে বাজেট সেগমেন্টে এটি একটি ভারসাম্যপূর্ণ প্যাকেজ।

iTel A100 Pro price। 4GB RAM ভ্যারিয়েন্টের দাম কত?

একটি বাজেট ফোন কিনেই যদি ফ্রি নেকব্যান্ড পাওয়া যায়, তাহলে কেমন হয়? iTel ঠিক এমনই একটি অফার নিয়ে এসেছে তাদের নতুন iTel A100 Pro 4GB RAM ভ্যারিয়েন্টের সঙ্গে। কোম্পানির ঘোষণা অনুযায়ী, এই স্মার্টফোনটি কিনলে ক্রেতারা বক্সের মধ্যেই 1,499 টাকার একটি প্রিমিয়াম নেকব্যান্ড সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

দামের দিক থেকেও নতুন iTel A100 Pro ফোনটির 4GB RAM + 64GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 10,999 টাকা। এবং গ্রাহকদের কোম্পানি ১০০ দিনের ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট সুবিধাও দিচ্ছে। কালারের ক্ষেত্রে নতুন iTel A100 Pro পাওয়া যাবে Comet Orange, Cloud White এবং Black, এই তিনটি কালার অপশনে।

এই স্মার্টফোনটি বিশেষভাবে তাদের জন্য, যারা সীমিত বাজেটের মধ্যে ব্যবহারের জন্য একটি নির্ভরযোগ্য 4G ফোন খুঁজছেন। তবে বাজারে Redmi, Poco, Lava এবং Infinix এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের একাধিক বাজেট স্মার্টফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে হবে iTel A100 Pro কে। তাই ক্রেতাদের আকর্ষণ করতে এতে দেওয়া হয়েছে,ফ্রি নেকব্যান্ড অফার এবং মিলিটারি-গ্রেড বিল্ড। আরও আপডেটের জন্য nationbangla.com এ চোখ রাখুন।

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

OPPO Reno 16 5G আসছে 200MP OIS ক্যামেরা ও 6700mAh ব্যাটারি নিয়ে! Geekbench এ হল তালিকাভুক্ত

oppo reno 16 5g specifications leaked

গত মাসে চীনের বাজারে অপ্পো তাদের নতুন Reno 16 সিরিজ লঞ্চ করেছে, এই সিরিজের দুটি ফোন হল Oppo Reno 16 এবং Oppo Reno 16 Pro। এবার এই দুটি সিরিজ ভারতেও লঞ্চ হওয়ার সম্ভবনা রয়েছে। এরই মধ্যে Oppo Reno 16 5G-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট জনপ্রিয় বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম Geekbench-এ তালিকাভুক্ত হয়েছে।

Geekbench-এর তথ্য অনুযায়ী, নতুন Oppo Reno 16 5G স্মার্টফোনটি শক্তিশালী পারফরম্যান্সের সঙ্গে বাজারে আসতে পারে। Geekbench-এ তালিকাভুক্ত ফোনটির প্রসেসর, RAM এবং সফটওয়্যার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। চলুন জেনে নেওয়া যাক আসন্ন Oppo Reno 16 কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

Geekbench-এ তালিকাভুক্ত অপ্পো রেনো 16 5জির গুরুত্বপূর্ণ তথ্য

অপ্পোর আসন্ন Reno 16 5G স্মার্টফোনটি এবার Geekbench ডাটাবেসে তালিকাভুক্ত দেখা গেছে। ফোনটি CPH2865 মডেল নম্বরসহ তালিকাভুক্ত হয়েছে, যা ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট বলে মনে করা হচ্ছে।Geekbench তালিকা থেকে ফোনটির পারফরম্যান্স সম্পর্কেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। বেঞ্চমার্ক পরীক্ষায় Oppo Reno 16 5G সিঙ্গেল-কোর টেস্টে 1240 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3994 পয়েন্ট অর্জন করেছে।

OPPO তাদের নতুন Reno 16 5G স্মার্টফোনকে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করার প্রস্তুতি শুরু করেছে। আজ, 9 জুন, প্রকাশিত এই লিস্টিং থেকে জানা গেছে যে আসন্ন স্মার্টফোনটি সর্বশেষ Android 16 অপারেটিং সিস্টেমের সঙ্গে আসতে পারে। এর উপরে OPPO-এর কাস্টম ColorOS 16 ইন্টারফেস থাকার সম্ভাবনাও রয়েছে। Geekbench-এর তথ্য অনুযায়ী, OPPO Reno 16 5G-এর গ্লোবাল মডেলটি 12GB RAM সহ পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতীয় বাজারে OPPO Reno 16 5G-এর 8GB RAM সহ আনা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও RAM ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে কিছু জানানো হয়নি।

Geekbench লিস্টিং থেকে আরও জানা গেছে, স্মার্টফোনটি Qualcomm-এর Snapdragon 7 Gen 4 চিপসেটের সঙ্গে বাজারে আসতে পারে। এটি একটি আধুনিক 4nm আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর প্রসেসর। এই চিপসেটি বেস ক্লক স্পিড 1.84GHz, সর্বোচ্চ এটি 2.80GHz পর্যন্ত বুস্ট করতে পারে। শুধু প্রসেসরই নয়, গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য OPPO Reno 16 5G-এ Adreno 722 GPU ব্যবহার করা হতে পারে।

গিকবেঞ্চ আরও প্রকাশ করেছে যে OPPO Reno 16-এর গ্লোবাল মডেলটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট দ্বারা চালিত হবে। এটি ৪ ন্যানোমিটার আর্কিটেকচারে নির্মিত একটি অক্টা-কোর প্রসেসর, যার বেস ফ্রিকোয়েন্সি ১.৮৪ গিগাহার্টজ এবং সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮০ গিগাহার্টজ। গিকবেঞ্চের মতে, বিশ্ব বাজারে লঞ্চ হতে চলা এই Oppo ফোনটিতে একটি Adreno 722 GPU থাকবে।

আরও পড়ুন: সস্তার 5G ফোনের মার্কেটে Oppo নিয়ে এল, মাত্র 13,999 টাকায় Oppo A6c, মিলবে 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে ও আধুনিক ফিচার

OPPO Reno 16 5G-এর স্পেসিফিকেশন এ কি কি থাকতে পারে

গিকবেঞ্চ প্রকাশিত তথ্য অনুযায়ী, Oppo Reno 16 5G স্মার্টফোনে রয়েছে 6.32-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে, যা 2640×1216 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এছাড়াও এতে 460 PPI পিক্সেল ডেনসিটি রয়েছে। OPPO এতে 3840Hz PWM Dimming প্রযুক্তি যুক্ত করেছে, যা দীর্ঘ সময় ফোন ব্যবহারের ফলেও চোখের চাপ কমাতে সাহায্য করে। তথ্য অনুযায়ী, ফোনটির ডিসপ্লে 3600 nits Peak Brightness পর্যন্ত পৌঁছাতে পারে। নিরাপত্তার জন্য ফোনটিতে In-Display Fingerprint Sensor দেওয়া হয়েছে। পাশাপাশি স্ক্রিন সুরক্ষার জন্য SGS Certified Protective Glass ব্যবহার করা হয়েছে।

OPPO Reno 16 5G-এর ক্যামেরা ফিচার

ফটোগ্রাফির জন্য OPPO Reno 16 5G ফোনটি চীনে লঞ্চ হওয়া মডেলের স্পেসিফিকেশন অনুযায়ী, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির পিছনের প্যানেলে রয়েছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি OIS ক্যামেরা, যার অ্যাপারচার F/1.8। এর সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ক্যামেরা সেটআপের তৃতীয় সেন্সর হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, পাশাপাশি 120X ডিজিটাল জুম সাপোর্ট করতে পারে। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্যও OPPO Reno 16 5G-তে রয়েছে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

OPPO Reno 16 5G-এ থাকতে পারে 6700mAh ব্যাটারি ফিচার্স

গত মাসে চীনে লঞ্চ হওয়া মডেল অনুযায়ী, স্মার্টফোনটিতে রয়েছে 6700mAh-এর বড় ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য ফোনটিতে 80W SuperVOOC Fast Charging প্রযুক্তি দেওয়া হয়েছে। OPPO চীনে লঞ্চ হওয়া এই ডিভাইসটিকে IP66, IP68, IP69 এবং IP69K রেটিংসহ বাজারে এনেছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 6, Bluetooth 5 এবং NFC-এর মতো আধুনিক ফিচার দেওয়া হয়েছে। তবে, এগুলো কিন্তু চীনে লঞ্চ হওয়া ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন। ভারতের বাজারে OPPO Reno 16 5G একই ফিচার নিয়ে আসবে কি না, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এই ধরনের সকল আপডেটের জন্য NationBangla এ চোখ রাখুন।

আরও পড়ুন: 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে ভারতে আসছে OPPO Reno 16 Pro

Redmi Note 17 এর নিয়ে আসা,বিশাল 10,000mAh ব্যাটারি নিয়ে লঞ্চ হতে পারে। জেনে নিন বিস্তারিত

Redmi Note 17

Xiaomi তাদের জনপ্রিয় Redmi Note সিরিজে বড়সড় আপগ্রেড আনতে পারে। কারণ, নতুন একটি লিক থেকে জানা গেছে, কোম্পানির নতুন Redmi Note সিরিজে সবচেয়ে বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় লিক অনুযায়ী, এই সিরিজের সম্ভাব্য লঞ্চ টাইমলাইন শেয়ার করা হয়েছে। কিছু তথ্য অনুযায়ী, Xiaomi এবার পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটারি লাইফের ওপর গুরুত্ব দিচ্ছে।


বর্তমানে বাজারে থাকা Redmi Note 15 সিরিজের উত্তরসূরি হিসেবে নতুন মডেলগুলো আসবে বলে আশা করা হচ্ছে। তবে, বিশ্ব বাজারে Xiaomi হয়তো Redmi Note 16 নামটি সম্পূর্ণ বদলে Redmi Note 17 সিরিজ হিসেবে লঞ্চ করতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, লিক অনুযায়ী, এই ফোনে 10,000mAh বিশাল ব্যাটারি এবং নতুন ফিচার নিয়ে Redmi Note 17 লঞ্চ করতে পারে।

Redmi Note 17 সিরিজে থাকতে পারে 10000mAh ব্যাটারি

ভারতের একজন জনপ্রিয় টিপস্টারের তথ্য অনুযায়ী, চীনে আসন্ন Redmi Note 17 সিরিজের একটি মডেলে 10,000mAh-এরও বেশি থাকতে পারে। যদি এই তথ্য সত্যি হয় Redmi Note 17 সিরিজই হবে সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন। বর্তমানে চীনে, Redmi Note 15 Pro মডেলে 7,000mAh ব্যাটারি রয়েছে। যদিও Redmi এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী,চিন বাদে, বিশ্ব বাজার এবং ভারতীয় বাজারের জন্য এই সিরিজে 8,000mAh থেকে 9,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।বর্তমানে ভারতে বিক্রি হওয়া Redmi Note 15 Pro মডেলে রয়েছে 6,500mAh ব্যাটারি। নতুন এই সিরিজে ব্যাটারি ক্ষেত্রে বড় আপগ্ৰড দেখা যেতে পারে, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে।Redmi Note 17 সিরিজে 10,000mAh ব্যাটারি

আরও পড়ুন: Redmi A7 vs Redmi A7 Pro 5G মাত্র 11,499-এ 6300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে, কেনার আগে জানুন?

Redmi Note 17 সিরিজ কবে লঞ্চ হবে

লিক যদি সত্যি হয় তবে, আসন্ন এই Redmi Note 17 সিরিজ আগামী সেপ্টেম্বর মাসেই এই নতুন সিরিজের লঞ্চ করতে পারে Xiaomi। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও প্রসেসর, ক্যামেরা, ডিসপ্লে কিংবা চার্জিং স্পিড সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব তথ্য প্রকাশ্যে আসতে পারে।


অন্যদিকে Redmi Note 17 সিরিজ মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে হইচই ফেলতে পারে। কারণ এই সিরিজে এখন সবচেয়ে বড় ব্যাটারি দেওয়ার সম্ভাবনার দেখা যাচ্ছে। শুধু বড় ব্যাটারি নয়, Xiaomi যদি এর সঙ্গে দ্রুত চার্জিং প্রযুক্তি এবং শক্তিশালী প্রসেসরও যুক্ত করে, তাহলে Redmi Note 17 সিরিজ সহজেই Realme ও OnePlus-এর জনপ্রিয় মডেলগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে পারে। এই ধরনের সকল আপডেটের জন্য nationbangla এ চোখ রাখুন।

আরও পড়ুন: Redmi Turbo 5 India Launch: Redmi Turbo 5 আসছে 7560mAh ব্যাটারি ও 100W চার্জিং নিয়ে, মিড-রেঞ্জ সেগমেন্টে বড় চমক

Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

Vivo X Fold 6 price

ভিভো খুব শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6 বাজারে আনতে পারে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ডিভাইসটি নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার Digital Chat Station চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে vivo X Fold 6 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন, vivo X Fold 6-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, vivo X Fold 6 আগামী জুন মাসের শেষের দিকে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এর আগে বিভিন্ন রিপোর্টে ফোনটির লঞ্চ টাইমলাইন এপ্রিল থেকে জুনের মধ্যে বলে উল্লেখ করা হলেও, এবার প্রথমবারের মতো নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত পাওয়া গেছে। তবে মনে রাখতে হবে, এই তথ্য এখনও আনুষ্ঠানিক নয়। ভিভো এখনও পর্যন্ত ডিভাইসটির লঞ্চ ডেট সম্পর্কে কোনও ঘোষণা করেনি।

লিক অনুযায়ী, আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6-এ একটি বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোল্ডেবল স্মার্টফোনে সাধারণত পাতলা ডিজাইন বজায় রাখার জন্য ব্যাটারির আকার কিছুটা সীমিত রাখা হয়। গত বছর বাজারে আসা vivo X Fold 5-এ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, vivo X Fold 6-এ মিডিয়াটেকের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর Dimensity 9500 ব্যবহার করা হতে পারে। এই ফোল্ডেবল ডিভাইসের জন্য উচ্চমানের পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, Dimensity 9500-চালিত vivo X Fold 6 বাজারে আসার পর কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ Snapdragon চিপসেট-যুক্ত স্মার্টফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। তবে প্রসেসর সংক্রান্ত এই তথ্য এখনও লিকের ওপর ভিত্তি করে জানা গেছে।

200MP ক্যামেরার সঙ্গে আসতে পারে vivo X Fold 6

ক্যামেরা দিক থেকেও ফোনটিতে একটি শক্তিশালী 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এর পাশাপাশি থাকতে পারে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। ভিভো বরাবরই তাদের ফোল্ডেবল স্মার্টফোনে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে এসেছে। তাই নতুন X Fold 6 মডেলটি ফ্ল্যাগশিপ-মানের ফটোগ্রাফি ফিচার দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, X Fold 6-এর ডিজাইনে খুব বড় কোনো পরিবর্তন দেখা নাও যেতে পারে। ফোনটিতে আগের প্রজন্মের মডেলের মতোই একটি বড় গোলাকার রিয়ার ক্যামেরা মডিউল রাখা হতে পারে। তবে সম্পূর্ণ একই ডিজাইন নয়, জানা যাচ্ছে, নতুন মডেলের ডিসপ্লের কোণাগুলো আগের তুলনায় আরও গোলাকার হতে পারে। এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তাই ফোনটির চূড়ান্ত ডিজাইন সম্পর্কে জানতে ভিভোর অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা।

vivo X Fold 6-এ কোম্পানি ব্যাটারি, ক্যামেরা এবং প্রসেসরের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপগ্রেড আনতে চলেছে। vivo X Fold 6-কে ঘিরে যে তথ্যগুলো সামনে আসছে, এটি 2026 সালের সবচেয়ে আলোচিত ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি হয়ে উঠতে পারে।

vivo X Fold 6-এর দাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। যেহেতু ডিভাইসটির সম্ভাব্য লঞ্চ সময়সীমা ক্রমশ কাছাকাছি চলে আসছে, তাই আগামী কয়েক সপ্তাহে এর দাম, ডিসপ্লে, চার্জিং প্রযুক্তি, স্টোরেজ অপশন এবং অন্যান্য ফিচার সম্পর্কিত আরও তথ্য সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে। আরও আপডেটের জন্য nationbangla.com চোখ রাখুন।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার

Realme ফোন কিনতে চাইছেন? Realme বাড়াল জনপ্রিয় 5G ফোনগুলির দাম। কেনার আগে জেনে নিন স্মার্টফোনের দাম

Realme

যদি নতুন রিয়েলমি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানি চুপিসারে তাদের একাধিক জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু ফ্ল্যাগশিপ মডেল নয়, রিয়েলমি এবার বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টের ফোনগুলির দামও বৃদ্ধি করেছে। নতুন দামের তালিকায় রয়েছে Realme P4 Power, Realme P4, Realme P4x এবং Realme P4 Lite-এর মতো জনপ্রিয় মডেল। ফলে এখন এই স্মার্টফোনগুলি কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের। রিপোর্ট অনুযায়ী, মেমরি চিপ এবং কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণেই কোম্পানি দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাসে বিশ্বজুড়ে স্মার্টফোন কম্পোনেন্টের খরচ বাড়তে থাকায় তার প্রভাব এখন ধীরে ধীরে স্মার্টফোনের দামের উপরও পড়তে শুরু করেছে। ফলে যারা Realme-এর এই জনপ্রিয় ফোনগুলির কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য নতুন দামের তালিকা জেনে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ।

স্মার্টফোনVariantআগের দামনতুন দামকত বাড়ল
রিয়েলমি P4 5G6GB + 128GBRs 20,999Rs 23,999Rs 3,000
8GB + 128GBRs 21,999Rs 24,999Rs 3,000
8GB + 256GBRs 23,999Rs 26,999Rs 3,000
রিয়েলমি P4x 5G6GB + 128GBRs 19,999Rs 21,499Rs 1,500
8GB + 128GBRs 21,499Rs 23,499Rs 2,000
রিয়েলমি P4 Power 5G8GB + 128GBRs 27,999Rs 29,999Rs 2,000
8GB + 256GBRs 29,999Rs 31,999Rs 2,000
12GB + 256GBRs 32,999Rs 34,999Rs 2,000
রিয়েলমি P4 Lite 4G4GB + 64GBRs 10,999Rs 11,999Rs 1,000
4GB + 128GBRs 12,999Rs 13,999Rs 1,000

Realme-এর নতুন দাম বৃদ্ধির মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে P4 5G সিরিজটি । এই স্মার্টফোনটির তিনটি ভ্যারিয়েন্টের দামই সরাসরি ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, বিশাল 10,001mAh ব্যাটারির জন্য পরিচিত P4 Power 5G-এর দামও সব ভ্যারিয়েন্টে 2,000 টাকা দাম বাড়ানো হয়েছে। Realme P4 Lite 4G মডেলে কিছুটা কম দাম বৃদ্ধি দেখা গেছে। এই সিরিজের প্রতিটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এই স্মার্টফোনগুলির মধ্যে কোনও একটি কেনার কথা ভাবছেন, তারা অপেক্ষা না করে দ্রুত কেনা বেশি লাভজনক হতে পারে।

আরও পড়ুন: Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর —কম বাজেটে সেরা 5G ফোন?

সস্তার 5G ফোনের মার্কেটে Oppo নিয়ে এল, মাত্র 13,999 টাকায় Oppo A6c, মিলবে 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে ও আধুনিক ফিচার

ভারতের স্মার্টফোন মার্কেটে Oppo তাদের নতুন Oppo A6c স্মার্টফোন লঞ্চ করল। এটি কোম্পানির A-সিরিজের এই নতুন মডেলটি কম দামে আধুনিক ফিচারে বাজারে আনা হয়েছে। এই Oppo A6c ফোনে বড় ব্যাটারি, স্মুথ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মতো আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত Oppo A6c স্মার্টফোনটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6c স্মার্টফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

Oppo A6 ফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন

পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটিতে Unisoc T7250 অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এবং গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU যোগ করা হয়েছে। মেমরি ও স্টোরেজের জন্য Oppo A6c-এ 4GB LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে নিরাপত্তার জন্য পাশে side-mounted fingerprint scanner যোগ করা হয়েছে।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল OPPO K15 Pro ও K15 Pro+, 8,000mAh ব্যাটারি, কুলিং ফ্যান ও Dimensity SoC—গেম খেললেও আর গরম হবে না!

ডিসপ্লের দিক থেকেও Oppo A6c স্মার্টফোনটি 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং স্মুথ পারফরম্যান্সের জন্য এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। পাশাপাশি এতে 240Hz টাচ স্যাম্পলিং রেট যোগ করা হয়েছে ও স্ক্রিন পরিষ্কারভাবে দেখার জন্য ফোনটিতে 900nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।এছাড়াও 90.5 screen-to-body ratio থাকার কারণে ডিসপ্লেটি আরও ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Oppo A6c স্মার্টফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য Oppo A6c স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি 1080p 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপ এর জন্য বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। কোম্পানির দাবি অনুযায়ী, এই বড় ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য এতে 15W wired charging সাপোর্টও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রেও প্রয়োজনীয় বেশ কিছু আধুনিক ফিচার রাখা হয়েছে। ফোনটিতে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.2, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে।

Oppo A6- ফোনের দাম ও কালার অপশন

ভারতের বাজারে Oppo A6c স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 13,999 টাকা। যারা বেশি স্টোরেজ চান, তাদের জন্য 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। Oppo A6c- দুটি কালার অপশনে বাজারে আনা হয়েছে, Feather White এবং Stone Brown।

যারা কম দামের মধ্যে বড় ব্যাটারি সহ একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই Oppo A6c ফোনটি আকর্ষণীয় বিকল্প হয়ে পারে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং ব্যবহারের উপযোগী ফিচারের কারণে এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের নজর কাড়বে। এবং যারা হাই-এন্ড গেমিং বা ভারী মাল্টিটাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য এই ডিভাইসটি আদর্শ নাও হতে পারে। তবে মনে রাখতে হবে, Oppo A6c একটি 4G স্মার্টফোন। তাই যারা 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন কিনতে চান, তারা বাজারে থাকা অন্যান্য 5G ফোন কিনতে পারেন।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল Oppo Find X9 Ultra, 200MP ডুয়াল ক্যামেরা আর 7050mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite Gen 5 নিয়ে মাঠে নামছে!

আরও পড়ুন: iPhone 17 Pro ও iPhone 17 Pro Max পাওয়া যাচ্ছে সোজা 12 হাজার টাকা ছাড়ে। Flipkart এ চলছে বিশাল ডিসকাউন্ট অফার

সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? মাত্র 13,999 টাকায় Moto G37 Power ফোনে মিলবে 50MP ক্যামেরা ও 5200mAh ব্যাটারি

আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।

মোটোরোলা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কোম্পানি খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন Moto G37 Power স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামীকাল, অর্থাৎ 19 মে, এই ডিভাইসটির পাশাপাশি Moto G37 মডেলটিও লঞ্চ করা হবে বলে জানা গেছে। লঞ্চের আগেই বিভিন্ন রিপোর্ট ও টিজার থেকে Moto G37 Power-এর সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, আসন্ন Moto G37 Power স্মার্টফোনে কী কী ফিচার ও আপগ্রেড দেখা যেতে পারে।

আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।
আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।

Moto G37 Power সিরিজের দাম কত পড়বে!

Moto G37 Power স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Capri এবং Nautical Blue ভ্যারিয়েন্টে প্রিমিয়াম Vegan Leather Finish ব্যবহার করা হয়েছে। এছাড়াও Black Impenetrable ভ্যারিয়েন্টে মজবুত PMMA ফিনিশ রাখা হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, Moto G37 Power ফোনের সেল শুরু হবে আগামী 25 মে দুপুর 12টা থেকে Flipkart-এ। এছাড়াও Flipkart Axis Credit Card ব্যবহার করে সর্বোচ্চ 950 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন।

Moto G37 Power-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দাম

8GB RAM + 128GB Storage — 18,999 টাকা

4GB RAM + 64GB Storage — 14,999 টাকা

4GB RAM + 128GB Storage — 15,999 টাকা

Moto G37 Power-এর ফিচার ও স্পেসিফিকেশন

ভারতের বাজারে আসন্ন Moto G37 Power স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট সহ লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টা-কোর প্রসেসরটি 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম, স্মুথ পারফরম্যান্স পাওয়ার আশা করা হচ্ছে। গ্রাফিক্স পারফরম্যান্স আরও উন্নত করতে ফোনটিতে Arm Mali-G57 MC2 GPU ব্যবহার করা হতে পারে। সফটওয়্যারের দিক থেকে Moto G37 Power ফোনটি Android 16 ভিত্তিক Hello UI অপারেটিং সিস্টেমে চলতে পারে।

পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে 1 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার সম্ভাবনাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে ফোনটি 4GB RAM ভ্যারিয়েন্টে সেল করা হতে পারে। তবে এতে থাকবে কোম্পানির AI RAM Boost প্রযুক্তি, যার মাধ্যমে 4GB ফিজিক্যাল RAM-এর সঙ্গে অতিরিক্ত 8GB ভার্চুয়াল RAM যুক্ত করা যাবে।

আরও পড়ুন: Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে,ডিজাইন থেকে স্পেসিফিকেশন সব ফাঁস—মিড-রেঞ্জে ঝড় তুলবে!

Motorola G37 Power 5G স্মার্টফোনে বড় 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যা 1604 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 20.05:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করবে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে।এছাড়াও ডিসপ্লেটিতে 264ppi পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ 1050nits ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। ফোনটিতে Smart Water Touch ফিচার যোগ করা হতে পারে। এর সাহায্যে ভেজা হাতে বা স্ক্রিনে জল পড়লেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

ফটোগ্রাফির জন্য Motorola G37 Power 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির পেছনে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। একটি 2-in-1 সেকেন্ডারি লাইট সেন্সরও থাকতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Moto G37 Power স্মার্টফোনটির বড় আকর্ষণ হল এর বিশাল ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে। কোম্পানির দাবি অনুযায়ী, ডিভাইসটি একবার ফুল চার্জে প্রায় 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি Moto G37 Power-এ রিভার্স চার্জিং ফিচারও থাকতে পারে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনের মাধ্যমেই অন্য স্মার্টফোন চার্জ করা সম্ভব হবে।

রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফায়েড বডি ব্যবহার করা হবে, যা ডিভাইসটিকে আরও মজবুত ও ব্যবহারের জন্য নির্ভরযোগ্য করে তুলতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে VONR এবং Smart Connect-এর মতো আধুনিক ফিচার যোগ করা হতে পারে। কানেক্টিভিটির দিক থেকে Moto G37 Power 5G-এ Wi-Fi, Bluetooth, NFC, 3.5mm অডিও জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকতে পারে।

আরও পড়ুন: Motorola-র নতুন ফ্ল্যাগশিপ ফোনে বড় চমক, Motorola Edge 70 Pro+ লঞ্চের আগেই প্রকাশ্যে এল ডিজাইন ও কালার অপশন

Google-এর Android 17 আনছে ৯টি স্মার্ট ফিচার, বদলে যাবে আপনার ফোন ব্যবহারের ধরন

Google Android 17

‘Google IO 2026’ শুরু হওয়ার আগেই বড় চমক দিল গুগল। ‘Android Show IO Edition’-এর মাধ্যমে কোম্পানি তুলে ধরেছে আসন্ন Android 17-এর একাধিক নতুন ফিচার। AI-ভিত্তিক টুল থেকে শুরু করে শক্তিশালী সিকিউরিটি আপগ্রেড, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা এবং ডিজিটাল ওয়েল-বিইং ফিচার। নতুন এই Android 17 আপডেট চলতি বছরের শেষের দিক থেকেই ধাপে ধাপে ইউজারদের জন্য রোলআউট শুরু হতে পারে। গুগলের মতে, Android 17 স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, দ্রুত এবং ইউজার-ফ্রেন্ডলি করে তুলবে। প্রথমে নির্বাচিত কিছু Pixel এবং Samsung Galaxy স্মার্টফোনে Android 17-এর ফিচার পৌঁছাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এই আপডেট রোলআউট করা হবে। এই সব ফিচারগুলি বলে দেয় Android 17-কে আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও ইউজার-ফোকাসড করে তুলতে চাইছে গুগল।

Android 17-এ থাকছে এই ৯টি গুরুত্বপূর্ণ নতুন ফিচার

Gemini AI-তে আসছে আরও স্মার্ট অটোমেশন সুবিধা

Gemini AI আগের তুলনায় অনেক বেশি স্মার্ট হয়ে উঠছে। অ্যান্ড্রয়েড 17-এর সাহায্যে শপিং লিস্ট তৈরি, ট্রাভেল প্ল্যান সাজানো কিংবা বিভিন্ন অ্যাপের কাজ অটোমেটিকভাবে ম্যানেজ করার মতো সুবিধা মিলবে। Gemini হতে পারে আপনার ব্যক্তিগত AI সহকারী।

AI-এর সাহায্যে স্মার্ট ও পার্সোনালাইজড উইজেট সুবিধা

Android 17-এ আসছে ‘Create My Widget’ নামে নতুন একটি AI ফিচার, যার সাহায্যে নিজের পছন্দমতো হোম স্ক্রিন উইজেট তৈরি করতে পারবেন। কয়েকটি টেক্সট প্রম্পট বা সহজ নির্দেশনা দিলেই AI আপনার জন্য কাস্টম উইজেট বানিয়ে দেবে। আবহাওয়ার আপডেট দেখা, খাবারের প্ল্যান সাজানো, স্পোর্টস স্কোর ট্র্যাক করা, নানা তথ্য হাতের কাছেই রাখতে এই স্মার্ট উইজেটগুলো কাজে লাগবে।

Rambler AI-এর মাধ্যমে ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন

গুগল নতুন Rambler AI ট্রান্সক্রিপশন টুলও নিয়ে এসেছে। আপনি কথা বলার সময় যে অপ্রয়োজনীয় শব্দ বা বারবার ব্যবহৃত ‘ফিলার’ শব্দ চলে আসে, সেগুলো AI নিজেই বাদ দেবে । এছাড়া, বড় বাক্য ছোট করে সাজানো, ভুল সংশোধন করা এবং একাধিক ভাষা সাপোর্ট করবে এই ফিচারে।

iPhone থেকে Android-এ ডেটা ট্রান্সফার হবে আরও সহজ

Android 17-এ iPhone- এর নতুন ওয়্যারলেস মাইগ্রেশন সাপোর্টের সাহায্যে কন্ট্যাক্ট, মেসেজ, ফাইল, এমনকি eSIM এবং হোম স্ক্রিনের লেআউটও তার ছাড়াই সরাসরি Android ফোনে নিয়ে আসতে পারবেন।

Quick Share-এর পাশাপাশি AirDrop সাপোর্টেও জোর দিচ্ছে গুগল

Apple-এর AirDrop-এর মতো অভিজ্ঞতা এবার আরও বেশি Android ডিভাইসেও পৌঁছে দিতে চাইছে গুগল। তাই Xiaomi, Honor, OnePlus, Oppo এবং Vivo-সহ একাধিক ব্র্যান্ডের ফোনে ‘Quick Share’ ফিচারের সাপোর্ট আরও বাড়ানো হচ্ছে।

এখন Android ইউজাররা QR কোডের মাধ্যমে সহজেই iPhone ব্যবহারকারীদের iCloud স্টোরেজে ফাইল পাঠাতে পারবেন। এই বছরের শেষের দিকে WhatsApp-এও Quick Share এবং AirDrop-এর মতো ক্রস-প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং সুবিধা আনার পরিকল্পনা করছে গুগল।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে নতুন ‘Screen Reactions’ ফিচার

Android 17-এ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য গুগল ‘Screen Reactions’ নামের একটি ফিচার এনেছে। এর সাহায্যে একই সঙ্গে ফোনের স্ক্রিন রেকর্ডিং এবং সেলফি ক্যামেরার ভিডিও ক্যাপচার করা যাবে। এর ফলে রিঅ্যাকশন ভিডিও, গেমপ্লে, টিউটোরিয়াল বা এক্সপ্লেইনার কন্টেন্ট তৈরি করা অনেক সহজ হয়ে যাবে।

যারা YouTube ও Instagram-এ নিয়মিত ভিডিও বানান, তাঁদের জন্য এই ফিচার কাজে লাগতে পারে। বিভিন্ন রিপোর্ট বলছে, শুরুতে সম্ভবত Pixel স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যাবে।

Android 17-এ দেখা যাবে আরও আধুনিক ও আকর্ষণীয় ইমোজি

Android 17-এ ইমোজি এবার ৪০০০-এরও বেশি ইমোজি নতুন ডিজাইনে দেখা যাবে। এখন আগের তুলনায় অনেক বেশি 3D, ডিটেলড এবং এক্সপ্রেসিভ হবে। গুগল ধীরে ধীরে পুরনো ফ্ল্যাট ডিজাইন থেকে সরে এসে আরও ভিজুয়ালি আকর্ষণীয় ইমোজির দিকে ফোকস করছে।

ফলে চ্যাটিং, রিঅ্যাকশন দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় কথোপকথন আগের চেয়ে আরও মজার হয়ে উঠবে।। তবে নতুন এই ইমোজি ডিজাইন প্রথমে Pixel স্মার্টফোনেই দেখা যাবে।

ইউজার সুরক্ষায় থাকছে শক্তিশালী সিকিউরিটি আপগ্রেড

Android 17-এ নিরাপত্তার দিকেও এবার বড় আপগ্রেড আনছে গুগল। এই আপগ্রেড AI-চালিত স্ক্যাম ডিটেকশন, আরও শক্তিশালী ম্যালওয়্যার স্ক্যানিং, Chrome থেকে ডাউনলোড করা APK ফাইলের সিকিউরিটি চেক, রিমোট বায়োমেট্রিক লক এবং উন্নত অ্যান্টি-থেফ্ট প্রোটেকশনের মতো সেফটি ফিচার যোগ করা হচ্ছে।

কোম্পানির দাবি, নতুন এই সিকিউরিটি আপগ্রেডের ফলে প্রতারণা, ক্ষতিকর অ্যাপ এবং ডিভাইস চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে।

Pause Point ফিচারের মাধ্যমে স্ক্রিন টাইম সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন

স্মার্টফোন ব্যবহারে ডিজিটাল সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে, Android 17-এ নতুন ‘Pause Point’ ফিচার যোগ করছে গুগল। আপনি যেসব অ্যাপে অতিরিক্ত সময় কাটান, সেই অ্যাপ খোলার আগেই কয়েক সেকেন্ডের একটি ছোট বিরতি বা কাউন্টডাউন দেখাবে ফোন। এই ফিচার মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার পরামর্শ, দরকারি রিমাইন্ডার এবং আরও প্রোডাক্টিভ অ্যাপ ব্যবহারের সাজেশনও দেবে ।

আরও পড়ুন: Galaxy S27 Ultra-র দাম কি সত্যিই বাড়তে চলেছে? জানুন আসল কারণ

মাত্র 1,899-এ কিনুন Fire-Boltt Axiom ? জানুন কী কী ফিচার পাচ্ছেন এই Smartwatch-এ

আজকাল স্মার্টওয়াচ কেনার কথা ভাবলেই মাথায় আসে, দাম বেশি হলে ফিচার ভালো, দাম কম হলে সব কিছুতেই আপোষ। কিন্তু Fire-Boltt-এর নতুন Axiom মডেলটা এই ধারণাটাকে একটু নাড়া দিচ্ছে। Metal body, AMOLED screen, Wireless চার্জিং, এই সব একসাথে পাওয়া চমকের বিষয়।

Fire-Boltt Axiom ডিজাইন ও বডি:

Fire-Boltt Axiom-এর যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হলো এর Zinc alloy-র তৈরি metal case। সাধারণত এই দামের ঘড়িতে plastic body দেখা যায়, কিন্তু এখানে আপনি পাচ্ছেন একটা rugged alloy metal body যেটা drop এবং impact-এ সহজে ক্ষতি হবে না। Round dial shape এবং gold color combination মিলিয়ে ঘড়িটা দেখতে বেশ premium। ঘড়িটির ওজন মাত্র 36.8 gram, Orange রঙের silicone strap-টা fashion strap হিসেবে ডিজাইন করা। তিনটি physical button আছে ঘড়ির গায়ে, যেগুলো navigation সহজ করে তোলে। IP68 water resistance certification মানে সাঁতার কাটা, ঘাম ঝরানো বা বৃষ্টিতে ভেজার সময়ও ঘড়ির কোনো ক্ষতি হবে না, 1 মিটার গভীরতা পর্যন্ত।

Fire-Boltt Axiom ডিসপ্লে: রোদেও স্পষ্ট দেখা যায় যে screen

Fire-Boltt Axiom-এর সবচেয়ে আকর্ষণীয় দিক সম্ভবত এর 1.43 inch AMOLED Retina Display। 466×466 pixel resolution এবং 1000 nits peak brightness সহ এই screen কড়া রোদেও পরিষ্কার দেখা যায়।Panda Glass protection ব্যবহার করা হয়েছে, যার hardness 7H বা তার বেশি। Always-On Display মোডে রাখলে স্ক্রিন না জ্বালিয়েই সময় দেখতে পাবেন। UI অংশে 10-এর বেশি menu style রয়েছে, smooth animation এবং high refresh rate সহ। Wrist raise করলে screen নিজে থেকে জ্বলে ওঠে। Display size 36.322 mm, যেটা একটা standard round smartwatch-এর জন্য বেশ আরামদায়ক।

আরও পড়ুন: iPhone 17 Pro কিনবেন? Deep Blue ভ্যারিয়েন্টে Flipkart-এ মিলছে বিশাল ডিসকাউন্ট ও EMI অফার

Fire-Boltt Axiom Health ও Fitness Tracking:

স্মার্টওয়াচ কেনার একটা বড় কারণ হলো স্বাস্থ্য মনিটরিং। Fire-Boltt Axiom এখানে বেশ কিছু কাজের ফিচার অফার করছে। PPG sensor এবং SpO2 sensor ব্যবহার করে blood oxygen level মাপা যাবে। Heart rate monitor সার্বক্ষণিক চালু রাখা সম্ভব। রাতে ঘুমানোর সময় sleep monitoring চালু থাকবে এবং সকালে ঘুমের মান দেখতে পাবেন। Breathe monitoring ফিচারটা যারা stress management বা meditation করেন তাদের জন্য কাজে আসবে। G Sensor এবং Accelerometer মিলিয়ে Automatic Motion Recognition কাজ করে, মানে আপনি হাঁটা শুরু করলে ঘড়ি নিজেই বুঝে নেবে এবং step count শুরু করবে। Calorie counting এবং Female Health Tracking-ও রয়েছে। 120-এর বেশি sports mode থাকায় দৌড়, সাইকেলিং, সাঁতার, yoga সহ প্রায় যেকোনো ব্যায়ামের ট্র্যাকিং করা যাবে। Body Recognition Sensor উন্নততর health data সংগ্রহে সাহায্য করে। Sedentary reminder ফিচার আপনাকে দীর্ঘক্ষণ একনাগাড়ে বসে থাকলে উঠে নড়াচড়া করার কথা মনে করিয়ে দেবে।

Fire-Boltt Axiom Bluetooth Calling:

Fire-Boltt Axiom-এর একটা বড় সুবিধা হলো Bluetooth 5.0 ব্যবহার করে সরাসরি ঘড়ি থেকে call করা এবং receive করার সুবিধা। Built-in speaker এবং microphone আছে, তাই call-এর সময় ঘড়িটাই phone-এর কাজ করবে। 10 মিটার operating range-এর মধ্যে ফোন রেখে দিলেই হবে। Call history দেখা, contact list রাখা, incoming call mute করা, এই সব কাজ ঘড়ি থেকেই করা যাবে। Incoming call notification সঙ্গে সঙ্গে হাতে কম্পন করে জানাবে। Notification-এর ক্ষেত্রে SMS, WhatsApp, Facebook, Twitter সহ অন্যান্য social app-এর notification সরাসরি ঘড়িতে দেখা যাবে। Goal completion notification-ও পাবেন।

Fire-Boltt Axiom Wireless Charging ও Battery:

এই দামের smartwatch-এ Wireless Charging সত্যিই একটা বাড়তি সুবিধা। USB Cable with Metallic Charging Points দিয়েও চার্জ করা যায়। Battery Lithium Ion এবং charge হতে সময় লাগে প্রায় 180 minutes। Smart battery management system থাকায় battery অপ্রয়োজনীয় ভাবে খরচ হয় না।

Fire-Boltt Axiom Connectivity

Android 5.0 এবং iOS 9.0 বা তার উপরের version-এর ফোনের সাথে সংযুক্ত করা যাবে। Wi-Fi এবং GPS নেই এই মডেলে। তবে Bluetooth 5.0-র মাধ্যমে phone-এর GPS ব্যবহার করে location track করা যেতে পারে। Multi-Language Support অত্যন্ত শক্তিশালী, watch interface-এ 18টি ভাষা এবং app-এ 34টি ভাষা সমর্থিত। Smart Alarm এবং Chronograph function রয়েছে। SIM slot নেই এবং standalone messaging support নেই। বাক্সে পাবেন 1টি smartwatch, 1টি charging cable এবং 1টি warranty card।

আরও পড়ুন: iPhone 18 Pro ও iPhone 18 Pro Max। কতটা বদলাবে ডিজাইন, ক্যামেরা ও চিপ?সেপ্টেম্বর আসছে 5টি বড় আপগ্রেড