ভারতের স্মার্টফোন মার্কেটে Oppo তাদের নতুন Oppo A6c স্মার্টফোন লঞ্চ করল। এটি কোম্পানির A-সিরিজের এই নতুন মডেলটি কম দামে আধুনিক ফিচারে বাজারে আনা হয়েছে। এই Oppo A6c ফোনে বড় ব্যাটারি, স্মুথ 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে এবং ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মতো আকর্ষণীয় ফিচার যোগ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত Oppo A6c স্মার্টফোনটি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করা হবে। এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Oppo A6c স্মার্টফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Oppo A6– ফোনের সম্পূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন
পারফরম্যান্সের দিক থেকে স্মার্টফোনটিতে Unisoc T7250 অক্টাকোর চিপসেট ব্যবহার করা হয়েছে। এবং গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য ফোনটিতে Mali-G57 GPU যোগ করা হয়েছে। মেমরি ও স্টোরেজের জন্য Oppo A6c-এ 4GB LPDDR4X RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনটিতে নিরাপত্তার জন্য পাশে side-mounted fingerprint scanner যোগ করা হয়েছে।
আরও পড়ুন: চীনে লঞ্চ হল OPPO K15 Pro ও K15 Pro+, 8,000mAh ব্যাটারি, কুলিং ফ্যান ও Dimensity SoC—গেম খেললেও আর গরম হবে না!
ডিসপ্লের দিক থেকেও Oppo A6c স্মার্টফোনটি 6.75-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং স্মুথ পারফরম্যান্সের জন্য এই ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে। পাশাপাশি এতে 240Hz টাচ স্যাম্পলিং রেট যোগ করা হয়েছে ও স্ক্রিন পরিষ্কারভাবে দেখার জন্য ফোনটিতে 900nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে।এছাড়াও 90.5 screen-to-body ratio থাকার কারণে ডিসপ্লেটি আরও ইমারসিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য Oppo A6c স্মার্টফোনে IP64 রেটিং যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য Oppo A6c স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এছাড়াও স্মার্টফোনটি 1080p 30fps ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপ এর জন্য বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হয়েছে স্মার্টফোনটিতে। কোম্পানির দাবি অনুযায়ী, এই বড় ব্যাটারি দীর্ঘক্ষণ ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য এতে 15W wired charging সাপোর্টও দেওয়া হয়েছে। কানেক্টিভিটির ক্ষেত্রেও প্রয়োজনীয় বেশ কিছু আধুনিক ফিচার রাখা হয়েছে। ফোনটিতে 4G LTE, Wi-Fi 5, Bluetooth 5.2, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা পাওয়া যাবে।
Oppo A6- ফোনের দাম ও কালার অপশন
ভারতের বাজারে Oppo A6c স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর মধ্যে 4GB RAM + 64GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে 13,999 টাকা। যারা বেশি স্টোরেজ চান, তাদের জন্য 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। Oppo A6c- দুটি কালার অপশনে বাজারে আনা হয়েছে, Feather White এবং Stone Brown।
যারা কম দামের মধ্যে বড় ব্যাটারি সহ একটি স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন, তাদের জন্য এই Oppo A6c ফোনটি আকর্ষণীয় বিকল্প হয়ে পারে। যারা দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, বড় ডিসপ্লে এবং ব্যবহারের উপযোগী ফিচারের কারণে এই ফোনটি সাধারণ ব্যবহারকারীদের নজর কাড়বে। এবং যারা হাই-এন্ড গেমিং বা ভারী মাল্টিটাস্কিংয়ের জন্য শক্তিশালী পারফরম্যান্স চান, তাদের জন্য এই ডিভাইসটি আদর্শ নাও হতে পারে। তবে মনে রাখতে হবে, Oppo A6c একটি 4G স্মার্টফোন। তাই যারা 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন কিনতে চান, তারা বাজারে থাকা অন্যান্য 5G ফোন কিনতে পারেন।