Google-এর Android 17 আনছে ৯টি স্মার্ট ফিচার, বদলে যাবে আপনার ফোন ব্যবহারের ধরন

Google Android 17

‘Google IO 2026’ শুরু হওয়ার আগেই বড় চমক দিল গুগল। ‘Android Show IO Edition’-এর মাধ্যমে কোম্পানি তুলে ধরেছে আসন্ন Android 17-এর একাধিক নতুন ফিচার। AI-ভিত্তিক টুল থেকে শুরু করে শক্তিশালী সিকিউরিটি আপগ্রেড, কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন সুবিধা এবং ডিজিটাল ওয়েল-বিইং ফিচার। নতুন এই Android 17 আপডেট চলতি বছরের শেষের দিক থেকেই ধাপে ধাপে ইউজারদের জন্য রোলআউট শুরু হতে পারে। গুগলের মতে, Android 17 স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও স্মার্ট, দ্রুত এবং ইউজার-ফ্রেন্ডলি করে তুলবে। প্রথমে নির্বাচিত কিছু Pixel এবং Samsung Galaxy স্মার্টফোনে Android 17-এর ফিচার পৌঁছাবে। এরপর ধাপে ধাপে অন্যান্য অ্যান্ড্রয়েড ডিভাইসেও এই আপডেট রোলআউট করা হবে। এই সব ফিচারগুলি বলে দেয় Android 17-কে আগের তুলনায় অনেক বেশি আধুনিক ও ইউজার-ফোকাসড করে তুলতে চাইছে গুগল।

Android 17-এ থাকছে এই ৯টি গুরুত্বপূর্ণ নতুন ফিচার

Gemini AI-তে আসছে আরও স্মার্ট অটোমেশন সুবিধা

Gemini AI আগের তুলনায় অনেক বেশি স্মার্ট হয়ে উঠছে। অ্যান্ড্রয়েড 17-এর সাহায্যে শপিং লিস্ট তৈরি, ট্রাভেল প্ল্যান সাজানো কিংবা বিভিন্ন অ্যাপের কাজ অটোমেটিকভাবে ম্যানেজ করার মতো সুবিধা মিলবে। Gemini হতে পারে আপনার ব্যক্তিগত AI সহকারী।

AI-এর সাহায্যে স্মার্ট ও পার্সোনালাইজড উইজেট সুবিধা

Android 17-এ আসছে ‘Create My Widget’ নামে নতুন একটি AI ফিচার, যার সাহায্যে নিজের পছন্দমতো হোম স্ক্রিন উইজেট তৈরি করতে পারবেন। কয়েকটি টেক্সট প্রম্পট বা সহজ নির্দেশনা দিলেই AI আপনার জন্য কাস্টম উইজেট বানিয়ে দেবে। আবহাওয়ার আপডেট দেখা, খাবারের প্ল্যান সাজানো, স্পোর্টস স্কোর ট্র্যাক করা, নানা তথ্য হাতের কাছেই রাখতে এই স্মার্ট উইজেটগুলো কাজে লাগবে।

Rambler AI-এর মাধ্যমে ভয়েস-টু-টেক্সট ট্রান্সক্রিপশন

গুগল নতুন Rambler AI ট্রান্সক্রিপশন টুলও নিয়ে এসেছে। আপনি কথা বলার সময় যে অপ্রয়োজনীয় শব্দ বা বারবার ব্যবহৃত ‘ফিলার’ শব্দ চলে আসে, সেগুলো AI নিজেই বাদ দেবে । এছাড়া, বড় বাক্য ছোট করে সাজানো, ভুল সংশোধন করা এবং একাধিক ভাষা সাপোর্ট করবে এই ফিচারে।

iPhone থেকে Android-এ ডেটা ট্রান্সফার হবে আরও সহজ

Android 17-এ iPhone- এর নতুন ওয়্যারলেস মাইগ্রেশন সাপোর্টের সাহায্যে কন্ট্যাক্ট, মেসেজ, ফাইল, এমনকি eSIM এবং হোম স্ক্রিনের লেআউটও তার ছাড়াই সরাসরি Android ফোনে নিয়ে আসতে পারবেন।

Quick Share-এর পাশাপাশি AirDrop সাপোর্টেও জোর দিচ্ছে গুগল

Apple-এর AirDrop-এর মতো অভিজ্ঞতা এবার আরও বেশি Android ডিভাইসেও পৌঁছে দিতে চাইছে গুগল। তাই Xiaomi, Honor, OnePlus, Oppo এবং Vivo-সহ একাধিক ব্র্যান্ডের ফোনে ‘Quick Share’ ফিচারের সাপোর্ট আরও বাড়ানো হচ্ছে।

এখন Android ইউজাররা QR কোডের মাধ্যমে সহজেই iPhone ব্যবহারকারীদের iCloud স্টোরেজে ফাইল পাঠাতে পারবেন। এই বছরের শেষের দিকে WhatsApp-এও Quick Share এবং AirDrop-এর মতো ক্রস-প্ল্যাটফর্ম ফাইল শেয়ারিং সুবিধা আনার পরিকল্পনা করছে গুগল।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে নতুন ‘Screen Reactions’ ফিচার

Android 17-এ কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য গুগল ‘Screen Reactions’ নামের একটি ফিচার এনেছে। এর সাহায্যে একই সঙ্গে ফোনের স্ক্রিন রেকর্ডিং এবং সেলফি ক্যামেরার ভিডিও ক্যাপচার করা যাবে। এর ফলে রিঅ্যাকশন ভিডিও, গেমপ্লে, টিউটোরিয়াল বা এক্সপ্লেইনার কন্টেন্ট তৈরি করা অনেক সহজ হয়ে যাবে।

যারা YouTube ও Instagram-এ নিয়মিত ভিডিও বানান, তাঁদের জন্য এই ফিচার কাজে লাগতে পারে। বিভিন্ন রিপোর্ট বলছে, শুরুতে সম্ভবত Pixel স্মার্টফোনেই এই সুবিধা পাওয়া যাবে।

Android 17-এ দেখা যাবে আরও আধুনিক ও আকর্ষণীয় ইমোজি

Android 17-এ ইমোজি এবার ৪০০০-এরও বেশি ইমোজি নতুন ডিজাইনে দেখা যাবে। এখন আগের তুলনায় অনেক বেশি 3D, ডিটেলড এবং এক্সপ্রেসিভ হবে। গুগল ধীরে ধীরে পুরনো ফ্ল্যাট ডিজাইন থেকে সরে এসে আরও ভিজুয়ালি আকর্ষণীয় ইমোজির দিকে ফোকস করছে।

ফলে চ্যাটিং, রিঅ্যাকশন দেওয়া বা সোশ্যাল মিডিয়ায় কথোপকথন আগের চেয়ে আরও মজার হয়ে উঠবে।। তবে নতুন এই ইমোজি ডিজাইন প্রথমে Pixel স্মার্টফোনেই দেখা যাবে।

ইউজার সুরক্ষায় থাকছে শক্তিশালী সিকিউরিটি আপগ্রেড

Android 17-এ নিরাপত্তার দিকেও এবার বড় আপগ্রেড আনছে গুগল। এই আপগ্রেড AI-চালিত স্ক্যাম ডিটেকশন, আরও শক্তিশালী ম্যালওয়্যার স্ক্যানিং, Chrome থেকে ডাউনলোড করা APK ফাইলের সিকিউরিটি চেক, রিমোট বায়োমেট্রিক লক এবং উন্নত অ্যান্টি-থেফ্ট প্রোটেকশনের মতো সেফটি ফিচার যোগ করা হচ্ছে।

কোম্পানির দাবি, নতুন এই সিকিউরিটি আপগ্রেডের ফলে প্রতারণা, ক্ষতিকর অ্যাপ এবং ডিভাইস চুরির ঝুঁকি অনেকটাই কমে যাবে।

Pause Point ফিচারের মাধ্যমে স্ক্রিন টাইম সহজে নিয়ন্ত্রণ করতে পারবেন

স্মার্টফোন ব্যবহারে ডিজিটাল সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে, Android 17-এ নতুন ‘Pause Point’ ফিচার যোগ করছে গুগল। আপনি যেসব অ্যাপে অতিরিক্ত সময় কাটান, সেই অ্যাপ খোলার আগেই কয়েক সেকেন্ডের একটি ছোট বিরতি বা কাউন্টডাউন দেখাবে ফোন। এই ফিচার মাঝে মাঝে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করার পরামর্শ, দরকারি রিমাইন্ডার এবং আরও প্রোডাক্টিভ অ্যাপ ব্যবহারের সাজেশনও দেবে ।

আরও পড়ুন: Galaxy S27 Ultra-র দাম কি সত্যিই বাড়তে চলেছে? জানুন আসল কারণ