By Subrata Basak | Published: June 21, 2026 | Updated: June 22, 2026
ভারতে মার্চ মাসে লঞ্চের পর থেকেই বেশ জনপ্রিয়তা পেয়েছিল Motorola Edge 70 Fusion। মিড রেঞ্জের এই 5G স্মার্টফোনে রয়েছে 12GB RAM, Snapdragon 7s Gen 4 প্রসেসর, কোয়াড-কার্ভড ডিসপ্লে এবং বড় ৭,০০০mAh ব্যাটারি। এবার সেই জনপ্রিয় ফোনটির জন্য আরও বড় স্টোরেজের বিকল্প নিয়ে এসেছে মটোরোলা। কোম্পানি নতুন 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে, যার দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা।
Motorola Edge 70 Fusion এর স্পেসিফিকেশন
Motorola Edge 70 Fusion এ রয়েছে একটি বড় 6.8 ইঞ্চির 1.5K Extreme AMOLED ডিসপ্লে, যা ২৭৭২ × ১২৭২ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির আকর্ষণ হলো এর কোয়াড কার্ভড স্ক্রিন। ডিসপ্লেটিতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট, এছাড়া পাবেন 1500Hz টাচ স্যাম্পলিং রেট। এই ফোনটির স্ক্রিন সর্বোচ্চ 5,200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। ফলে রোদেও ডিসপ্লের কনটেন্ট সহজে দেখা যাবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর স্ক্রিন সুরক্ষার জন্য রয়েছে Corning Gorilla Glass 7i।
Motorola Edge 70 Fusion ৭,০০০mAh ব্যাটারি কতটা শক্তিশালী
দীর্ঘ ব্যাটারি জন্য Motorola Edge 70 Fusion 5G ফোনটিতে রয়েছে বিশাল ৭,০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে সহজেই পুরো দিন, চলতে পারে। এছাড়া দ্রুত চার্জিংয়ের জন্য এতে রয়েছে 68W TurboPower ফাস্ট চার্জিং প্রযুক্তি।
Motorola Edge 70 Fusion 5G পারফরম্যান্সে কতটা এগিয়ে
পারফরম্যান্সের দিক থেকে ফোনটি এ ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট, যা ৪ ন্যানোমিটার প্রসেসে তৈরি একটি অক্টা-কোর প্রসেসর এবং সর্বোচ্চ 2.7GHz পর্যন্ত ক্লক স্পিড সাপোর্ট করে।সফটওয়্যারের ক্ষেত্রে, স্মার্টফোনটি Android 16 ভিত্তিক Moto AI 2.0 এ চলে, যেখানে একাধিক AI-চালিত স্মার্ট ফিচার এবং উন্নত ইউজার এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
Motorola Edge 70 Fusion এর ক্যামেরা ফিচার
ফটোগ্রাফির দিক থেকে Motorola Edge 70 Fusion 5G ফোনটির পিছনে রয়েছে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার প্রধান আকর্ষণ হলো 50 মেগাপিক্সেলের Sony LYT710 সেন্সর। এই ক্যামেরাটি OIS (Optical Image Stabilization) সাপোর্ট করে এবং এতে রয়েছে f/1.8 অ্যাপারচার ও LED ফ্ল্যাশ। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা ১২০ ডিগ্রি ফিল্ড অব ভিউ (FOV) সাপোর্ট করে। এছাড়া ফোনটিতে একটি ডেডিকেটেড 3-ইন 1 লাইট সেন্সর দেওয়া হয়েছে, যা বিভিন্ন আলোতে ক্যামেরার পারফরম্যান্স আরও উন্নত করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
নতুন এই 512GB ভ্যারিয়েন্টটিতে রয়েছে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফিকেশন। পাশাপাশি IP68 এবং IP69 রেটিং থাকায় ফোনটি ধুলো ও জল থেকে অতিরিক্ত সুরক্ষা পায়। কানেক্টিভিটির জন্য ফোনটিতে রয়েছে Wi Fi 6E, Bluetooth 6.0 এবং NFC এর মতো আধুনিক ফিচার। Motorola নতুন এই স্মার্টফোনের জন্য তিন প্রজন্মের Android OS আপগ্রেড এবং পাঁচ বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
Motorola Edge 70 Fusion 12GB RAM + 512GB স্টোরেজ এর দাম কত
Motorola Edge 70 Fusion লঞ্চের পর থেকে ফোনটির দাম একাধিকবার বাড়িয়েছে কোম্পানি। মার্চ মাসে এই 5G স্মার্টফোনটি ২৬,৯৯৯ টাকায় বাজারে এসেছিল। তবে বর্তমানে একই ভ্যারিয়েন্ট কিনতে খরচ করতে হবে ২৯,৯৯৯ টাকা। আর, 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টটি প্রথমে ২৯,৯৯৯ টাকা দামে লঞ্চ হলেও এখন এর দাম বেড়ে হয়েছে ৩১,৯৯৯ টাকা। অন্যদিকে, 12GB RAM + 256GB মডেলটি বাজারে এসেছিল ৩২,৯৯৯ টাকা দামে, যা বর্তমানে ৩৩,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।
| RAM + Storage | দাম |
|---|---|
| 8GB + 128GB | 29,999 টাকা |
| 8GB + 256GB | 31,999 টাকা |
| 12GB + 256GB | 33,999 টাকা |
| 12GB + 512GB | 36,999 টাকা |
এবার মটোরোলা আরও বেশি স্টোরেজের চাহিদা থাকার জন্য নতুন 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। এই নতুন মডেলের দাম রাখা হয়েছে ৩৬,৯৯৯ টাকা। স্মার্টফোনটি বর্তমানে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।নতুন মডেলের ফোনটি ফ্লিপকার্টে ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে ২,০০০ টাকার ছাড় পাওয়া যাচ্ছে। নতুন এই 512GB ভ্যারিয়েন্টটি ৩৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন।
Motorola Edge 70 Fusion vs HMD Vibe 2 5G: Full Specifications Comparison
| Specifications | Motorola Edge 70 Fusion | HMD Vibe 2 5G |
|---|---|---|
| Display | 6.8-inch 1.5K Extreme AMOLED | 6.75-inch HD+ IPS LCD |
| Resolution | 2772 × 1272 pixels | 1600 × 720 pixels |
| Refresh Rate | 144Hz | 120Hz |
| Peak Brightness | 5,200 nits | Not specified |
| Processor | Snapdragon 7s Gen 4 (4nm) | Unisoc T8200 |
| RAM | 8GB / 12GB | 4GB / 6GB |
| Storage | 128GB / 256GB / 512GB | 64GB / 128GB |
| MicroSD Support | No | Up to 1TB |
| Operating System | Android 16-based Moto AI 2.0 | Android 16 |
| Rear Camera | 50MP Sony LYT710 (OIS) + 13MP Ultrawide + Light Sensor | 50MP AI Dual Camera |
| Front Camera | 32MP | 8MP |
| Battery | 7,000mAh | 6,000mAh |
| Charging | 68W TurboPower | 18W Fast Charging |
| Fingerprint Sensor | In-display | Side-mounted |
| Water & Dust Resistance | IP68 + IP69 | Not specified |
| Durability | MIL-STD-810H | No military certification |
| Speakers | Dual Stereo Speakers with Dolby Atmos | Single Speaker |
| Bluetooth | Bluetooth 6.0 | Bluetooth 5.0 |
| Wi-Fi | Wi-Fi 6E | Wi-Fi 5 (802.11ac) |
| NFC | Yes | Not mentioned |
| Dimensions | 162.76 × 75.60 × 7.99mm | 168 × 77.7 × 8.6mm |
| Weight | 193g | 210g |
| Colors | Pantone Silhouette, Pantone Country Air, Pantone Blue Surf | Nordic Blue, Peach Pink, Cosmic Lavender |
| Software Support | 3 Android OS Upgrades + 5 Years Security Updates | 2 Years Quarterly Security Updates |
আরও পড়ুন: Motorola Edge 70 Pro+ এর প্রথম সেল শুরু, Flipkart এ মিলছে 3,000 টাকা ডিসকাউন্ট
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। view full profile