এই বছর ফেব্রুয়ারি মাসে Vivo একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করা হয়েছিল। V70, V70 FE আর V70 Elite। এবার কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের ফোন আনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে Vivo V80 5G-এর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য! বেশ কয়েকটি লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন, জেনে নেওয়া যাক, Vivo V80-এ কী কী চমক অপেক্ষা করছে!
Vivo V80 5G সিরিজের দাম কত পড়বে!
এখনও vivo আনুষ্ঠানিকভাবে vivo V80 5G সিরিজের দাম ঘোষণা করেনি। তবে একাধিক লিক ও রিপোর্ট অনুযায়ী, আগের Vivo V70 5G সিরিজের দামের সঙ্গে তুলনা করলে, নতুন V80 সিরিজ প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টেই আসতে পারে বলে মনে করা হচ্ছে।
Vivo V70 সিরিজের বেস মডেলটি 8GB RAM আর 256GB স্টোরেজ নিয়ে নিতে চান, তাহলে পড়বে 45,999 টাকা। আর টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ পাবেন 49,999 টাকায়। Vivo V70 Elite-এই ফোনটা একটু প্রিমিয়াম। 8GB RAM + 256GB স্টোরেজ অপশনটির দাম 51,999 টাকা। আর যদি 12GB RAM চান, তাহলে 256GB স্টোরেজসহ দাম পড়বে 56,999 টাকা। আর সবচেয়ে হাই-এন্ড 512GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 61,999 টাকা। আর যাঁরা একটু কম বাজেটে Vivo V70 সিরিজ নিতে চান, তাঁদের জন্য Vivo V70 FE এই ফোনের অপশন হলো 8GB RAM + 128GB স্টোরেজ, দাম মাত্র 37,999 টাকা। স্টোরেজ একটু বাড়িয়ে 256GB নিলে দাম হবে 40,999 টাকা। আর যদি 12GB RAM আর 512GB স্টোরেজের বড় প্যাকেজ চান, তাহলে দাম পড়বে 44,999 টাকা।
Vivo V80 5G কবে আসবে?
এখন পর্যন্ত Vivo কিন্তু অফিসিয়ালি V80 সম্পর্কে জানা যায়নি। যা জানা গেছে, সব কিছুই লিকের মাধ্যমে। লিক অনুযায়ী, ধারণা করা হচ্ছে 2026 সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে এই ফোনটি আসতে পারে। আপাতত লিকের এই ডিটেইলসগুলো শুধু লিক হিসেবে ধরা উচিৎ। নতুন কিছু জানা গেলে আপনাদের সবার আগে জানিয়ে দেব!
Vivo V80 5G-এর ফিচার! 200MP ক্যামেরা থেকে 7000mAh ব্যাটারি
প্রসেসর ও পারফরম্যান্স
লিক অনুযায়ী Vivo V80 5G এই ফোনে থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর। এই চিপটি 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং 3.0GHz ক্লক স্পিডে কাজ করে। এই একই প্রসেসর আগে Vivo V70 Elite-এও দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ফোনে থাকছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট। এর ফলে মাল্টিটাস্কিং হবে আগের চেয়ে অনেক বেশি দ্রুত হবে । আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 16 ভিত্তিক OriginOS।
ক্যামেরা
Vivo V80 5G-এ থাকতে পারে 200MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকবে 50MP টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা।
ডিসপ্লে
লিক অনুযায়ী, এই ফোনে থাকতে পারে 6.59 ইঞ্চির বড় স্ক্রিন, এই একই ডিসপ্লে vivo V70-এর মতোই। স্ক্রিনে থাকবে 1.5K রেজোলিউশন আর 120Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং থেকে গেমিং হবে একদম মসৃণ। এই স্ক্রিনের পিক ব্রাইটনেস হতে পারে 5000 nits পর্যন্ত!আর চোখের যত্নের জন্য রয়েছে 4320Hz PWM ডিমিং, যা অনেকক্ষণ ফোন ব্যবহারেও চোখে ক্লান্তি আসতে দেবে না। ফোন আনলক করার জন্য 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর -এর মতো ফিচার থাকবে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V80 5G-এ থাকতে পারে 7000mAh-এর বিশাল ব্যাটারি। মনে করিয়ে দিই, V70 এবং V70 Elite-এ ছিল 6500mAh ব্যাটারী। অর্থাৎ এটা কতটা বড় আপগ্রেড বুঝতেই পারছেন! আর সঙ্গে থাকবে পারে Bypass Charging টেকনোলজি, যা গেমিং বা হেভি ইউজের সময় ব্যাটারির উপর চাপ কমাবে এবং ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে।