যদি নতুন রিয়েলমি স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। কারণ কোম্পানি চুপিসারে তাদের একাধিক জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে দিয়েছে। শুধু ফ্ল্যাগশিপ মডেল নয়, রিয়েলমি এবার বাজেট এবং মিড-রেঞ্জ সেগমেন্টের ফোনগুলির দামও বৃদ্ধি করেছে। নতুন দামের তালিকায় রয়েছে Realme P4 Power, Realme P4, Realme P4x এবং Realme P4 Lite-এর মতো জনপ্রিয় মডেল। ফলে এখন এই স্মার্টফোনগুলি কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে গ্রাহকদের। রিপোর্ট অনুযায়ী, মেমরি চিপ এবং কম্পোনেন্টের দাম বৃদ্ধির কারণেই কোম্পানি দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক মাসে বিশ্বজুড়ে স্মার্টফোন কম্পোনেন্টের খরচ বাড়তে থাকায় তার প্রভাব এখন ধীরে ধীরে স্মার্টফোনের দামের উপরও পড়তে শুরু করেছে। ফলে যারা Realme-এর এই জনপ্রিয় ফোনগুলির কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য নতুন দামের তালিকা জেনে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ।
| স্মার্টফোন | Variant | আগের দাম | নতুন দাম | কত বাড়ল |
|---|---|---|---|---|
| রিয়েলমি P4 5G | 6GB + 128GB | Rs 20,999 | Rs 23,999 | Rs 3,000 |
| 8GB + 128GB | Rs 21,999 | Rs 24,999 | Rs 3,000 | |
| 8GB + 256GB | Rs 23,999 | Rs 26,999 | Rs 3,000 | |
| রিয়েলমি P4x 5G | 6GB + 128GB | Rs 19,999 | Rs 21,499 | Rs 1,500 |
| 8GB + 128GB | Rs 21,499 | Rs 23,499 | Rs 2,000 | |
| রিয়েলমি P4 Power 5G | 8GB + 128GB | Rs 27,999 | Rs 29,999 | Rs 2,000 |
| 8GB + 256GB | Rs 29,999 | Rs 31,999 | Rs 2,000 | |
| 12GB + 256GB | Rs 32,999 | Rs 34,999 | Rs 2,000 | |
| রিয়েলমি P4 Lite 4G | 4GB + 64GB | Rs 10,999 | Rs 11,999 | Rs 1,000 |
| 4GB + 128GB | Rs 12,999 | Rs 13,999 | Rs 1,000 |
Realme-এর নতুন দাম বৃদ্ধির মধ্যে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে P4 5G সিরিজটি । এই স্মার্টফোনটির তিনটি ভ্যারিয়েন্টের দামই সরাসরি ৩,০০০ টাকা বাড়ানো হয়েছে। অন্যদিকে, বিশাল 10,001mAh ব্যাটারির জন্য পরিচিত P4 Power 5G-এর দামও সব ভ্যারিয়েন্টে 2,000 টাকা দাম বাড়ানো হয়েছে। Realme P4 Lite 4G মডেলে কিছুটা কম দাম বৃদ্ধি দেখা গেছে। এই সিরিজের প্রতিটি ভ্যারিয়েন্টের দাম 1,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। যারা এই স্মার্টফোনগুলির মধ্যে কোনও একটি কেনার কথা ভাবছেন, তারা অপেক্ষা না করে দ্রুত কেনা বেশি লাভজনক হতে পারে।
আরও পড়ুন: Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর —কম বাজেটে সেরা 5G ফোন?