HMD Luma 2 লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন, থাকতে পারে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা

HMD Luma 2

নোকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা হিসেবে পরিচিত এইচএমডি গ্লোবাল (HMD Global) এখন ধীরে ধীরে নিজেদের নামেই নতুন স্মার্টফোন বাজারে আনছে। সম্প্রতি কোম্পানিটি ভারতে HMD Vibe 2 5G লঞ্চ করেছে, যার প্রাথমিক দাম 14,999 টাকা। বিভিন্ন রিপোর্টে জানা গেছে, এইচএমডি বর্তমানে HMD Luma 2 নামে একটি নতুন সাশ্রয়ী স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও ফোনটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ইতোমধ্যেই এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। নতুন এই বাজেট ফোনে কী কী ফিচার থাকতে পারে, চলুন জেনে নেওয়া যাক।

HMD Luma 2 এর স্পেসিফিকেশন ফাঁস

আনুষ্ঠানিক ঘোষণার আগেই HMD Luma 2 ফোনটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (x) এ nokianews@smashx_60 নামে এই আসন্ন স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, ফোনটি 4GB RAM সহ বাজারে আসতে পারে। তবে শুধু 4GB ফিজিক্যাল RAM এ সীমাবদ্ধ থাকছে না ডিভাইসটি। এতে Virtual RAM Expansion প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM ব্যবহার করা যাবে। অর্থাৎ, প্রয়োজনে ব্যবহারকারীরা 8GB RAM (4GB + 4GB) ব্যবহার করা যাবে। এছাড়াও, লিক হওয়া তথ্য অনুযায়ী HMD Luma 2 এ LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, HMD Luma 2 এ থাকতে পারে একটি 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করবে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে। শুধু ডিসপ্লেই নয়, ডিজাইনের দিক থেকে, HMD Luma 2 তিনটি কালারে বাজারে আসবে। Ice Blue, Light Sand এবং Midnight Lake। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

HMD Luma 2 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এর বেস মডেলে থাকতে পারে 4GB RAM এবং 128GB স্টোরেজ, আর টপ-এন্ড ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে 4GB RAM ও 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টেই 1 টেরাবাইট পর্যন্ত microSD কার্ড ব্যবহারের সুবিধা থাকতে পারে। সফটওয়্যারের দিক থেকে লিক হওয়া তথ্য অনুযায়ী, এই সাশ্রয়ী স্মার্টফোনটি সর্বশেষ Android 16 অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে আসবে।

HMD Luma 2

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

HMD Luma 2 50MP camera features

ক্যামেরার দিক থেকে HMD Luma 2 ফোনটির লিক হওয়া তথ্য অনুযায়ী, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এর পেছনে থাকতে পারে LED ফ্ল্যাশসহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা একটি সেকেন্ডারি AI লেন্সের সঙ্গে কাজ করবে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

HMD Luma 2 ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে 6,000mAh এর বড় ব্যাটারি থাকতে পারে। পাশাপাশি, দ্রুত চার্জিংয়ের জন্য এতে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়াও, ডিভাইসটি IP54 রেটিং নিয়ে আসতে পারে বলে জানা গেছে। অর্থাৎ, এটি ধুলো এবং জল থেকে কিছুটা সুরক্ষা দিতে সক্ষম হবে। যারা কম

HMD Luma 2 ফোনটি Unisoc T7280 চিপসেটের সঙ্গে আসতে পারে

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, HMD Luma 2 এ থাকতে পারে Unisoc T7280 প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট, যা ১২-ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২.২GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চিপসেট ও অন্যান্য ফাঁস হওয়া স্পেসিফিকেশন বিবেচনা করলে ধারণা করা হচ্ছে, HMD Luma 2 ফোনটির দাম ভারতে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।

আরও পড়ুন: HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা

আরও পড়ুন: Apple এর iPhone Fold ফোল্ডেবল ফোনে কী কী ফিচার থাকতে পারে জানুন

iPhone 18 এ 12GB RAM সহ লঞ্চ হতে পারে, এবার Android কে টক্কর দিতে আসছে Apple

iPhone 18

Apple কি এবার iPhone 18 এর বেস মডেলে বড় আপগ্রেড আনতে চলেছে? সাম্প্রতিক একটি রিপোর্ট সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসন্ন iPhone 18 এ থাকতে পারে 12GB RAM, যা বর্তমান iPhone 17 তে রয়েছে 8GB RAM। সবচেয়ে বড় বিষয় হলো, এত বড় RAM আপগ্রেডের পরেও Apple 18 এ ফোনের দাম বাড়ানো হচ্ছে না। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখন দেখার iPhone 18 সিরিজ নিয়ে সামনে আরও কী কী তথ্য সামনে আসে।

i phone 18 এ 12GB RAM দিতে চলেছে Apple

সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Apple তাদের পরবর্তী প্রজন্মের অন-ডিভাইস AI ফিচার এবং আরও স্মার্ট Siri অভিজ্ঞতা দেওয়ার জন্য RAM বাড়ানোর পরিকল্পনা করছে। WWDC 2026 এ Apple জানিয়েছিল, তাদের উন্নত AI মডেল ভবিষ্যতে Siri কে আরও স্বাভাবিক কথোপকথন, দ্রুত প্রতিক্রিয়া এবং উন্নত ডিকটেশন সুবিধা দিতে সক্ষম করবে। তবে এসব AI ফিচার চালাতে কমপক্ষে 12GB ইউনিফাইড মেমোরি প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন: iPhone 17 Pro কিনবেন? Deep Blue ভ্যারিয়েন্টে Flipkart-এ মিলছে বিশাল ডিসকাউন্ট ও EMI অফার

বর্তমানে Apple এর সব iPhone মডেলে এই সুবিধা নেই। এখন শুধুমাত্র iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এ 12GB RAM দেখা যায়, যেখানে স্ট্যান্ডার্ড iPhone 17 এখনও 8GB RAM এর ওপর নির্ভরশীল। কিন্তু সূত্রের দাবি, iPhone 18 সিরিজের সব মডেলেই 12GB RAM দেওয়া হতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে Apple-এর বেস এবং Pro মডেলের মধ্যে পারফরম্যান্সের ব্যবধান অনেকটাই কমে আসবে।

শুধু AI নয়, 18 iphone-এর সম্ভাব্য RAM আপগ্রেডের পেছনে আরেকটি বড় কারণ থাকতে পারে। Apple Android ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়। বর্তমানে Samsung, OnePlus, Xiaomi, OPPO, vivo এবং realme-এর মতো ব্র্যান্ড তাদের প্রিমিয়াম স্মার্টফোনে 12GB এমনকি 16GB RAM পর্যন্ত অফার করছে। বিশেষজ্ঞদের মতে, AI ভিত্তিক ফিচারের ব্যবহার যত বাড়ছে, স্মার্টফোনে তত বেশি মেমোরির প্রয়োজন হচ্ছে। সেই কারণেই Apple-ও ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে আইফোন 18 সিরিজে বড় RAM আপগ্রেড আনতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Apple নাকি ইতিমধ্যেই Samsung, SK Hynix এবং Micron এর মতো মেমোরি সরবরাহকারীদের কাছ থেকে আরও বেশি LPDDR5X RAM চিপ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত উৎপাদন খরচের বোঝা গ্রাহকদের ওপর চাপানোর বদলে Apple নিজেই তা বহন করতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে মার্কিন বাজারে iPhone 18 এর প্রাথমিক দাম 799 ডলার। ভারতে 76 হাজার টাকা থেকেই শুরু হতে পারে। যা আগের প্রজন্মের iPhone 17 এর দাম 82,900 টাকায় লঞ্চ হয়েছিল।

iPhone 18 Launch Date india, ফোনটি কবে বাজারে আসবে?

Apple এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, এই মুহূর্তে সামনে আসা সব তথ্যই লিক ও সূত্রের ওপর ভিত্তি করে, তাই চূড়ান্ত লঞ্চের আগে পরিকল্পনায় পরিবর্তন আসতেই পারে। তবুও ইঙ্গিত দিচ্ছে যে Apple এবার আইফোন 18 সিরিজের লঞ্চ এ কিছুটা পরিবর্তন আনতে পারে।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, 2026 সালের শেষের দিকে iPhone 18 Pro মডেল এবং Apple এর প্রথম Foldable iPhone আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড iPhone 18, iPhone 18e এবং পরবর্তী প্রজন্মের iPhone Air বাজারে আসতে পারে 2027 সালের প্রথমার্ধে। এই ধরনের সকল আপডেটের জন্য NationBangla এ চোখ রাখুন।।

আরও পড়ুন: Apple-এর প্রথম iPhone Fold এ কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন সব তথ্য

Jio র নতুন 629 টাকার প্ল্যানে দিচ্ছে 56 দিন আনলিমিটেড 5G! সঙ্গে মিলছে Google Gemini Pro এর সুবিধাও

Jio 629 recharge plan

reliance jio: কম খরচে দীর্ঘ মেয়াদের রিচার্জ আর সঙ্গে আনলিমিটেড 5G ডেটা, এমন প্ল্যানের খোঁজ কি করছেন? তাহলে Reliance জিও র এই বিশেষ প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য হতে পারে। কারণ বর্তমানে জিও এমন একটি প্ল্যান অফার করছে, যেখানে একবার রিচার্জ করলেই পুরো ৫৬ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ মিলছে।

jio plans: কত খরচ করতে হবে এই সুবিধা পেতে? উত্তর হলো মাত্র ৬২৯ টাকা। যারা বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং বাজেটের মধ্যে থেকে জিও র দ্রুতগতির 5G পরিষেবা উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি বেশ সাশ্রয়ী।

jio 5g plans: জিও র নিয়ম অনুযায়ী, আনলিমিটেড 5G সুবিধা শুধুমাত্র সেইসব প্ল্যানে পাওয়া যায়, যেখানে প্রতিদিন 2GB বা তার বেশি ডেটা দেওয়া হয়। ৬২৯ টাকার এই প্ল্যানটি সেই শর্ত পূরণ করে এবং যোগ্য ব্যবহারকারীরা জিও True 5G নেটওয়ার্কে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারেন। বর্তমান বাজারে ৫৬ দিনের মেয়াদ ও আনলিমিটেড 5G সুবিধার সঙ্গে ৬২৯ টাকার এই প্ল্যান জিও র সবচেয়ে সেরা ডিল।

Jio র নতুন 629 টাকার প্ল্যানে দিচ্ছে 56 দিন আনলিমিটেড 5G। Photo-Chatgpt
Jio র নতুন 629 টাকার প্ল্যানে দিচ্ছে 56 দিন আনলিমিটেড 5G। Photo-Chatgpt

my jio: Jio True 5G ব্যবহারকারীদের জন্য এখানে 5G ডেটা ব্যবহারের উপর কোনো নির্দিষ্ট সীমা নেই বলে কোম্পানির দাবি। অন্যদিকে, Airtel এবং Vi এর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে 5G ডেটা ব্যবহারের একটি সীমা রয়েছে। ফলে গ্রাহকদের কাছে জিও র এই অফারটি আরও আকর্ষণীয় হতে পারে। শুধু তাই নয়, দেশজুড়ে 5G কভারেজ ও নেটওয়ার্ক ক্ষেত্রেও জিও বর্তমানে অন্যতম এগিয়ে থাকা অপারেটর হিসেবে বিবেচিত হয়।

আরও পড়ুন: HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা

jio র ৬২৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা মিলছে?

jio 5g: ৬২৯ টাকা খরচ করলে ঠিক কী কী সুবিধা পাবেন? জিও এর এই প্রিপেইড প্ল্যানে রয়েছে ৫৬ দিনের ভ্যালিডিটি, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং দৈনিক 2GB হাইস্পিড ডেটা। এর সঙ্গে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগও পান। বর্তমানে ৫৬ দিনের ভ্যালিডিটির মধ্যে 5G সুবিধা দেওয়া জিও এর অন্যতম জনপ্রিয় প্ল্যান এটি।

এই প্ল্যানে বড় কোনো OTT সাবস্ক্রিপশন না থাকলেও কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। গ্রাহকরা পাবেন জিওTV, 50GB জিওAICloud স্টোরেজ এবং ৩ মাসের JioHotstar Mobile সাবস্ক্রিপশন সঙ্গে Google Gemini Pro অফার। জিও এর মাধ্যমে ব্যবহারকারীরা 35,100 টাকার Gemini Pro সুবিধা ১৮ মাস পর্যন্ত উপভোগ করার সুযোগ পেতে পারেন। তবে এর জন্য একটি শর্ত রয়েছে, ব্যবহারকারীকে নিয়মিত 349 বা তার বেশি টাকার জিও প্ল্যান দিয়ে রিচার্জ চালিয়ে যেতে হবে। আরও আপডেটের জন্য nationbangla.com এ চোখ রাখুন।

আরও পড়ুন: iTel A100 Pro ফোন কিনলেই 1,499 টাকার নেকব্যান্ড ফ্রি! ভারতে লঞ্চ হল iTel এর 4GB RAM ভ্যারিয়্যান্ট

HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা

HMD Vibe 2 5G

6000mAh ব্যাটারি, 50MP AI ক্যামেরা আর 5G কানেক্টিভিটি সঙ্গে, HMD ভারতে তাদের HMD Vibe 2 5G-এর একটি নতুন ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। নতুন এই স্মার্টফোনে রয়েছে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা, 8MP সেলফি ক্যামেরা, আর Unisoc T8200 প্রসেসর এবং 6000mAh-এর বড় ব্যাটারি। স্মার্টফোনে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তাহলে HMD Vibe 2 5G-এর নতুন ভ্যারিয়্যান্টে আর কী কী ফিচার মিলছে এবং এর দাম কত রাখা হয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

HMD Vibe 2 5G এর তিনটি ফিচার? 120Hz ডিসপ্লে, 50MP ক্যামেরা আর 6000mAh ব্যাটারি

HMD এর নতুন এই 5G ফোনটির ডিসপ্লের কথা বললে, ফোনটিতে রয়েছে 6.75 ইঞ্চির HD+ IPS V নচ ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। নিরাপত্তার জন্য ফোনের পাশে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যাতে ফোনটি দ্রুত আনলক করার সুবিধা দেবে।

পারফরম্যান্সের জন্য HMD ব্যবহার করেছে Unisoc T8200 প্রসেসর। এর সঙ্গে রয়েছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ। স্টোরেজ কম পড়লে চিন্তার কারণ নেই, কারণ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব।

সফটওয়্যারের ক্ষেত্রেও ফোনটি আপডেটেড। Android 16 এর সঙ্গে লঞ্চ হওয়া এই ডিভাইসের জন্য HMD দুই বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

স্মার্টফোনটির ক্যামেরায় রয়েছে 50MP AI ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। অন্যদিকে সেলফি ও ভিডিও কলের জন্য দেওয়া হয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা।

কানেক্টিভিটির দিক থেকেও ফোনটিতে রয়েছে 5G, Bluetooth 5.0, Wi-Fi, GPS এবং USB Type-C পোর্ট। আর সবকিছুর শক্তি জোগাতে রয়েছে 6000mAh-এর বিশাল ব্যাটারি, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

HMD Vibe 2 5G মাত্র 14,499 টাকায় 5G ফোন!

কম দামে 5G স্মার্টফোন খুঁজছেন? তাহলে HMD Vibe 2 5G আপনার নজর কেড়ে নিতে পারে। নতুন ভ্যারিয়্যান্টের দাম ঘোষণা করেছে HMD। দামের কথা বললে, HMD Vibe 2 5G এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম রাখা হয়েছে 16,999 টাকা। এই ফোনটি বিভিন্ন ব্যাঙ্ক অফার discount এ পাওয়া যাবে। যেমন ICICI Bank, HDFC Bank, SBI Card, Axis Bank, IndusInd Bank, Bank of Baroda, AU Small Finance Bank, Flipkart Axis Bank Card ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 2,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। নিলে ফোনটি মাত্র 14,999 টাকায় কেনা যাবে। ফোনটি বিক্রি শুরু হবে 16 জুন , দুপুর 12টা থেকে। ফোনটি কিনতে HMD এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart-এর মাধ্যমে ডিভাইসটি কিনতে পারবেন। এই দামে HMD Vibe 2 5G বাজারের অন্যান্য জনপ্রিয় 5G স্মার্টফোনকে কতটা টক্কর দিতে পারে। আরও আপডেটের জন্য nationbangla.com এ চোখ রাখুন।

HMD Vibe 2 5G

আরও পড়ুন: Apple এর iPhone Fold ফোল্ডেবল ফোনে কী কী ফিচার থাকতে পারে জানুন

Vivo T5 Pro 5G এর দাম এক ধাক্কায় 3,000 টাকা বাড়ল, জেনে নিন নতুন দাম

Vivo T5 Pro 5G

ভারতের স্মার্টফোন বাজারে Vivo র জনপ্রিয় স্মার্টফোন Vivo T5 Pro 5G ফোনটির দাম বাড়িয়ে দিয়েছে। জানা গেছে, মেমোরি চিপের ঘাটতি এবং বিভিন্ন হার্ডওয়্যার উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণেই কোম্পানি এই ফোনটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ফোনটির নতুন দাম এখন Vivo-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart ই-কমার্স প্ল্যাটফর্মে কার্যকর হয়েছে। দুটি ভ্যারিয়েন্টে Vivo T5 Pro 5G এর দাম 3,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। চলুন এবার দেখে নেওয়া যাক Vivo T5 Pro 5G এর বিভিন্ন ভ্যারিয়েন্টের নতুন দাম কত হয়েছে।

Vivo T5 Pro 5G ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

পারফরম্যান্সের ক্ষেত্রে Vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4-ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে নির্মিত Snapdragon 7s Gen 4 অক্টা-কোর প্রসেসর। গেমারদের কথা মাথায় রেখে Vivo ফোনটিতে যুক্ত করেছে 7000mm² Vapor Cooling Chamber। ফলে বেশি সময় গেম খেলা বা অ্যাপ ব্যবহারের সময় প্রসেসরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই বড় কুলিং সিস্টেম কাজ করবে।

ডিসপ্লের জন্য Vivo T5 Pro 5G স্মার্টফোনটিতে রয়েছে 6.83-ইঞ্চির বড় 1.5K ডিসপ্লে, যা 2800 × 1260 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। ফোনটির ফ্ল্যাট ডিসপ্লে Q10+ AMOLED প্যানেলের উপর নির্মিত। এছাড়াও এতে রয়েছে 144Hz রিফ্রেশ রেট এবং 2160Hz PWM Dimming Technology ব্যবহার করেছে। অন্যদিকে, ডিসপ্লেটি 5000nits Peak Brightness সাপোর্ট করে।

ক্যামেরার জন্য ফোনটির পিছনের অংশে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 50MP Sony IMX882 প্রাইমারি সেন্সর। এই ক্যামেরাটি f/1.79 অ্যাপারচার এবং LED Flash-এর সঙ্গে কাজ করে। প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে 2MP সেকেন্ডারি সেন্সর, যার f/2.4 অ্যাপারচার পোর্ট্রেট শট এবং ব্যাকগ্রাউন্ড ব্লার ইফেক্টকে আরও উন্নত করতে সাহায্য করে। সেলফি জন্য ফোনটির সামনে রয়েছে 32MP ফ্রন্ট ক্যামেরা।

দাম বাড়লেও Vivo T5 Pro 5G ফোনটি মিড-রেঞ্জ স্মার্টফোন বাজারে একটি প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। ফোনটির বড় হাইলাইট হলো এর বিশাল 9,020mAh ব্যাটারি। Vivo-এর দাবি, স্বাভাবিক ব্যবহারে এই ব্যাটারি একাধিক দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম। বর্তমান বাজারে যেখানে অধিকাংশ স্মার্টফোন 5,000mAh থেকে 7,000mAh ব্যাটারি নিয়ে আসে, সেখানে 9,020mAh ব্যাটারি Vivo T5 Pro 5G-কে আলাদা পরিচয় দিয়েছে।

শুধু বড় ব্যাটারিই নয়, Vivo T5 Pro 5G-তে দ্রুত চার্জিংয়ের জন্য রয়েছে 90W FlashCharge প্রযুক্তি। Vivo এই ফোনে Bypass Charging Technology-ও যুক্ত করেছে। তবে Bypass Charging ফিচারের কারণে চার্জিংয়ের সময় বিদ্যুৎ সরাসরি মাদারবোর্ডে পৌঁছে যায়, ফলে ব্যাটারির ওপর চাপ অনেকটাই কমে। যারা দীর্ঘ সময় গেম খেলেন, ভিডিও এডিটিং করেন বা হেভি মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য এই প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ সুবিধা হতে পারে।

আরও পড়ুন: Vivo V70 Lite 5G ফোন কেনার আগে দেখে নিন,এর দাম ও ফিচার

ভিভো T5 Pro 5G এর দাম

যারা Vivo T5 Pro 5G কেনার কথা ভাবছেন, তাদের জন্য এটি কিছুটা হতাশার খবর। নতুন দামের তালিকা অনুযায়ী, 8GB RAM + 128GB Storage ভ্যারিয়েন্টের দাম 29,999 টাকা থেকে বেড়ে 32,999 টাকা হয়েছে। অন্যদিকে, 8GB RAM + 256GB Storage মডেলটির দাম 33,999 টাকা থেকে বাড়িয়ে 36,999 টাকা করা হয়েছে। অর্থাৎ, Vivo T5 Pro 5G-এর উভয় ভ্যারিয়েন্টের দামেই 3,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে।

Vivo T5 Pro 5G কি এখনও কেনার মতো?

দাম বাড়ার পরেও Vivo T5 Pro 5G ফোনটি বাজারে একটি ব্যতিক্রমী স্মার্টফোন হিসেবেই নিজের অবস্থান ধরে রেখেছে। এর অন্যতম কারণ হল বিশাল 9,020mAh ব্যাটারি । তবে, বর্তমান দামে বাজারে এমন কিছু স্মার্টফোন রয়েছে, যেগুলো আরও শক্তিশালী প্রসেসর এবং উচ্চতর পারফরম্যান্স অফার করে। কিন্তু ব্যাটারি লাইফ, দ্রুত চার্জিং, বড় AMOLED ডিসপ্লে এবং নির্ভরযোগ্য পারফরম্যান্স, এই চারটি বিষয় যদি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়, তাহলে Vivo T5 Pro 5G ফোনটি কিনতে পারেন।

স্মার্টফোনের দাম কি আরও বাড়তে চলেছে?

ভারতে স্মার্টফোনের দাম ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিশ্লেষকদের মতে, বিশ্বব্যাপী মেমোরি চিপ ও অন্যান্য কম্পোনেন্টের দাম বাড়তে থাকায় আগামী মাসগুলোতে আরও অনেক স্মার্টফোনের দামে প্রভাব পড়তে পারে। বিশেষ করে RAM ও স্টোরেজে ব্যবহৃত মেমোরি কম্পোনেন্টের চাহিদা বৃদ্ধি এবং সরবরাহজনিত চ্যালেঞ্জের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এর প্রভাব শুধু Vivo নয়, অন্যান্য জনপ্রিয় ব্র্যান্ডের আসন্ন এবং বর্তমান মডেলগুলোর উপরও পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। আরও আপডেটের জন্য nationbangla.com এ চোখ রাখুন।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার

Motorola Edge 70 Pro+ এর প্রথম সেল শুরু, Flipkart এ মিলছে 3,000 টাকা ডিসকাউন্ট

Motorola Edge 70 Pro+

Motorola সম্প্রতি ভারতের বাজারে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন Motorola Edge 70 Pro+ লঞ্চ করেছে। লঞ্চের মাত্র কয়েক দিনের মধ্যেই শুরু হয়ে গেছে ফোনটির প্রথম সেল। জানিয়ে রাখি, এটি Motorola Edge 70 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল। এর আগে কোম্পানি Moto Edge 70, Edge 70 Fusion এবং Edge 70 Pro বাজারে এনেছিল। তবে নতুন Edge 70 Pro+ এ আরও উন্নত ক্যামেরা, শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং একাধিক AI-ভিত্তিক স্মার্ট ফিচার যুক্ত করা হয়েছে। কোম্পানি প্রথম সেলের অফারে ফোনটি তুলনামূলক কম দামে কেনার সুযোগ থাকছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক Motorola Edge 70 Pro+ এর দাম, প্রথম সেলের অফার, স্পেসিফিকেশন এবং অন্যান্য তথ্য।

মোটোরোলা এজ 70 Pro+ প্রথম সেলে 3,000 টাকা ছাড়ে কেনার সুযোগ

Motorola Edge 70 Pro+ এর দাম ভারতে Motorola Edge 70 Pro+ এর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে 47,999 টাকা। এই ফোনটি তিনটি কালারে বাজারে এসেছে। 1) Satin-Luxe PANTONE Zinfandel 2) Sculpted Wood PANTONE Chicory কফি 3) Twill Inspired PANTONE Stormy Sea।

প্রথম সেলে মিলছে বিশেষ ডিসকাউন্ট

Motorola Edge 70 Pro+ কেনার সময় Axis Bank অথবা ICICI Bank-এর ক্রেডিট কার্ড ব্যবহার করলে 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। ফলে ফোনটির দাম আরও কমে যাবে। আজ দুপুর ১২টা থেকে স্মার্টফোনটির প্রথম সেল শুরু হয়েছে। ফোনটি কিনতে পারবেন Flipkart ও Motorola এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এছাড়া বিভিন্ন অফলাইন রিটেইল স্টোর থেকে।

আরও পড়ুন: সস্তায় লঞ্চ হল Moto G37, কম দামে মিলবে 5200mAh ব্যাটারি ও আধুনিক ফিচারে সজ্জিত নতুন ফোন

Motorola Edge 70 Pro+ এর স্পেসিফিকেশন ও ফিচার্স

ডিসপ্লের ক্ষেত্রে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটিতে রয়েছে 6.8 ইঞ্চির 1.5K Super HD+ Extreme AMOLED ডিসপ্লে। ডিসপ্লেটি 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। Motorola জানিয়েছে, এই স্ক্রিনে রয়েছে 96.8 শতাংশ Screen-to-Body Ratio, যার ফলে ব্যবহারকারীরা বেজেল-লেস ভিউয়িং অভিজ্ঞতা পাবেন। এছাড়াও ডিসপ্লেটি 5200nits Peak Brightness সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য Motorola Corning Gorilla Glass 7i Protection ব্যবহার করেছে। পাশাপাশি Smart Water Touch ফিচারও রয়েছে।

মোটোরোলা এজ 70 Pro+ ক্যামেরা 50MP Sony LYTIA সেন্সর ও 50x AI Zoom

ফটোগ্রাফির জন্য Motorola Edge 70 Pro+ ফোনটিতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মূল আকর্ষণ হলো OIS সাপোর্টেড 50MP Sony LYTIA 710 প্রাইমারি সেন্সর। এর পাশাপাশি ফোনটিতে রয়েছে 50MP Periscope Telephoto Lens, যা 3.5x Optical Zoom এবং 50x AI Super Zoom Pro সাপোর্ট করে। আর রয়েছে 50MP Ultra-Wide Angle Lens। সেলফি ও ভিডিও কলের জন্য Motorola এখানে ব্যবহার করেছে 50MP Auto Focus Front Camera। ফোনটির সামনের ও পিছনের উভয় ক্যামেরাই 60fps ফ্রেম রেটে 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট করে।

পারফরম্যান্সের ক্ষেত্রেও Motorola Edge 70 Pro+ তে ব্যবহার করা হয়েছে 4nm প্রযুক্তিতে নির্মিত MediaTek Dimensity 8500 Extreme চিপসেট। আর দ্রুত পারফরম্যান্সের জন্য Motorola এই ডিভাইসে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করেছে। এছাড়া গেমিং বা দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহারের ফলে ফোনকে ঠান্ডা রাখতে রাখতে Motorola Edge 70 Pro+ এ রয়েছে 4600mm² Vapor Chamber Cooling System।

ব্যাটারির ক্ষেত্রে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটিতে রয়েছে 6500mAh-এর বিশাল ব্যাটারি। দ্রুত চার্জিংয়ের জন্য Motorola এই ডিভাইসে 90W Wired Fast Charging সাপোর্ট দিয়েছে। পাশাপাশি ফোনটি 15W Wireless Fast Charging-ও সাপোর্ট করে। এছাড়া Motorola Edge 70 Pro+-এ রয়েছে IP68 এবং IP69 রেটিং, যা ফোনটিকে ধুলো,জল থেকে সুরক্ষা দিতে সাহায্য করবে। এর পাশাপাশি ফোনটি MIL-STD-810H Military-Grade Certification পেয়েছে।

মোটোরোলা এজ 70 Pro+ Android 16 ভিত্তিক 5 বছরের সিকিউরিটি আপডেট

সফটওয়্যারের দিক থেকে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি Android 16 ভিত্তিক Hello UI-তে চলে। Motorola জানিয়েছে, এই ডিভাইসের জন্য ৩ প্রজন্মের Android OS আপডেট এবং ৫ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে Moto Secure 5.0। এছাড়াও ক্রেতারা পাবেন 24/7 Moto Premium Care Support।

কানেক্টিভিটির ক্ষেত্রে Motorola Edge 70 Pro+-এ রয়েছে 5G, Wi-Fi 6E, Bluetooth 5.4, NFC এবং USB Type-C পোর্টের মতো আধুনিক প্রযুক্তি। ডিভাইসটিতে motoAI 2.0-এর পাশাপাশি Google Photos AI Editing Tools, Google Gemini, Microsoft Copilot এবং Perplexity AI-এর মতো উন্নত AI প্ল্যাটফর্ম রয়েছে। ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে Motorola Edge 70 Pro+ ফোনটি সরাসরি মুখোমুখি হবে OnePlus, iQOO, Xiaomi এবং Samsung-এর একাধিক জনপ্রিয় প্রিমিয়াম মডেলের সঙ্গে। এই ধরনের সকল আপডেটের জন্য nationbangla এ চোখ রাখুন

আরও পড়ুন: Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে, ডিজাইন থেকে স্পেসিফিকেশন ফাঁস

Apple-এর প্রথম iPhone Fold এ কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন সব তথ্য

iPhone Fold

স্মার্টফোনের বাজারে অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল iPhone লঞ্চ করতে পারে খুব শীঘ্রই। বিভিন্ন লিক ও বিশ্লেষকদের রিপোর্ট অনুযায়ী, Apple আগামী কয়েক মাসের মধ্যেই তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন iPhone Fold লঞ্চ করবে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। লিক হওয়া তথ্য অনুযায়ী, iPhone Fold-এ বড় আকারের ডিসপ্লে, প্রায় অদৃশ্য স্ক্রিন ক্রিজ, শক্তিশালী A20 Pro চিপসেট, উন্নত ক্যামেরা এবং নতুন প্রজন্মের ফোল্ডিং প্রযুক্তি দেখা যেতে পারে। যদিও এই তথ্যগুলো সবটাই অনুমান ভিত্তিক ।চলুন, এক নজরে দেখে নেওয়া যাক Apple-এর প্রতীক্ষিত iPhone Fold স্মার্টফোনে কী কী চমক থাকতে পারে।

Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone-এ থাকতে পারে নতুন প্রজন্মের ডিসপ্লে প্রযুক্তি

এই ফোল্ডেবল স্মার্টফোনের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো হল স্ক্রিনের মাঝখানে দেখা যাওয়া ভাঁজের দাগ। তবে Apple এই সমস্যার সমাধানে জন্য আসন্ন iPhone Fold- ফোনে একটি উন্নত ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হতে পারে, যার ফলে স্ক্রিনের ক্রিজ চোখেপড়বে না। ডিভাইসটিতে 5.5 ইঞ্চির কভার ডিসপ্লে এবং 7.8 ইঞ্চির বড় ইননার ডিসপ্লে থাকতে পারে। ফোনটি ফোল্ড অবস্থায় iPhone-এর মতো ব্যবহার করা যাবে, আবার খুললে এটি ছোট একটি ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।

foldable iphone-এর Liquid Metal Hinge সহ নতুন ডিজাইন

বিভিন্ন লিক ও রিপোর্টে দাবি করা হয়েছে, iPhone Fold-এ নতুন ধরনের Liquid Metal Hinge ব্যবহার করা হতে পারে। এটি উচ্চ স্থায়িত্ব এবং ক্ষয়-প্রতিরোধী জন্য পরিচিত। ফলে প্রতিদিন বহুবার ফোন ফোল্ড এবং আনফোল্ড করার পরেও হিঞ্জের পারফরম্যান্স দীর্ঘ সময় একই রকম থাকতে পারে। Liquid Metal Hinge ব্যবহারের ফলে ডিভাইসটির ডিজাইনও আরও প্রিমিয়াম হতে পারে।

Apple-এর নতুন ফোল্ডেবল ফোনে 48MP ক্যামেরা

ফটোগ্রাফির জন্য ডিভাইসটিতে 48MP ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। Apple ক্যামেরার ক্ষেত্রে জন্য সবসময় সফটওয়্যার অপ্টিমাইজেশনের উপর জোর দেয়, ফলে কম সংখ্যক সেন্সর থাকলেও উচ্চমানের ছবি ও ভিডিও পাওয়ার আশা করা যায়।

i phone fold এ 5800mAh পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ

লিক ও রিপোর্ট অনুযায়ী, iPhone Fold-এ 5400mAh থেকে 5800mAh ব্যাটারি ব্যাকআপ দেখা যেতে পারে। এটি এখন পর্যন্ত iPhone মডেলগুলোর তুলনায় উল্লেখযোগ্য বড় ব্যাটারি হবে এবং দীর্ঘ সময় ব্যাকআপ দিতে পারে। নতুন ফোল্ডেবল স্মার্টফোনে Apple তাদের নতুন iOS 27-এ বিশেষ কিছু ফিচার যুক্ত করতে পারে বলে জানা যাচ্ছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, iPhone Fold-এ Split View এবং উন্নত মাল্টিটাস্কিং সাপোর্ট দেখা যেতে পারে।

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

আইফোন ফোল্ড-এ মিলতে পারে A20 Pro চিপ ও 12GB RAM

পারফরম্যান্সের দিক থেকেও iPhone Fold ডিভাইসটিতে কোম্পানির পরবর্তী প্রজন্মের A20 Pro চিপসেট ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে 12GB RAM থাকার সম্ভাবনা রয়েছে। বড় ফোল্ডেবল ডিসপ্লের সুবিধা থাকার ফলে অ্যাপ ব্যবহার, Split View মাল্টিটাস্কিং এবং প্রোডাক্টিভিটি-ভিত্তিক কাজ আরও সহজ ও দ্রুত করা যাবে। এছাড়াও, iPhone Fold-এ Apple-এর নতুন C2 Modem ব্যবহার হতে পারে। এই মডেমটি আগের প্রজন্মের তুলনায় আরও দ্রুত ডেটা স্পিড এবং স্থিতিশীল নেটওয়ার্ক সংযোগ দিতে পারে।

iPhone Fold এর দাম কত

রিপোর্ট অনুযায়ী, Apple-এর প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের দাম 2,000 থেকে 2,500 ডলারের মধ্যে থাকতে পারে। ভারতের বাজারে এর দাম প্রায় ১.৭ লাখ থেকে ২.১ লাখ টাকারও বেশি হতে পারে। যদিও এই দাম সংক্রান্ত সব তথ্যই লিক ও অনুমানে ভিত্তিক।

Apple-এর প্রথম ফোল্ডেবল iPhone নিয়ে এখন আগ্রহ তুঙ্গে। বড় ডিসপ্লে, এবং অদৃশ্য ক্রিজ, A20 Pro চিপ, 12GB RAM এবং বড় ব্যাটারির মতো ফিচার, iPhone Fold ফোল্ডেবল স্মার্টফোন বাজারে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে এইসব তথ্য বিভিন্ন লিক, রিপোর্ট অনুমানের উপর ভিত্তি করে তৈরি। এই ধরনের সকল আপডেটের জন্য NationBangla এ চোখ রাখুন।

আরও পড়ুন: Samsung কে টক্কর দিতে Xiaomi 18 Pro Max-এ থাকতে পারে ডুয়াল 200MP ক্যামেরা

Vivo V70 Lite 5G ফোন কেনার আগে দেখে নিন,এর দাম ও ফিচার

Vivo V70 Lite 5G

ভিভো তাদের জনপ্রিয় V-সিরিজে নতুন Vivo V70 Lite 5G স্মার্টফোন ডিভাইসটি সংযুক্ত আরব আমিরাতের বাজারে লঞ্চ করেছে। নতুন এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Vivo V60 Lite-এর উত্তরসূরি হিসেবে এসেছে। ফোনটির ডিজাইন এবং ফিচার আগের মডেলের মতো মনে হলেও, এবার পারফরম্যান্সের ক্ষেত্রে বড় আপগ্রেড করেছে কোম্পানি। নতুন Vivo V70 Lite 5G-ফোনে শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। যারা মিড-রেঞ্জ বাজেটে একটি স্টাইলিশ এবং পারফরম্যান্স-ভিত্তিক 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ফোনটি বিকল্প হতে পারে। চলুন, Vivo V70 Lite 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মিড-রেঞ্জ বাজেটে Vivo V70 Lite 5G ফোনটির 8GB RAM ভ্যারিয়েন্টের দাম কত

Vivo V70 Lite 5G স্মার্টফোনটি দুটি আকর্ষণীয় কালারে লঞ্চ করা হয়েছে। 1) Black 2) Gold। এই ফোনটি আরব আমিরাতের বাজারে 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে AED 1,099, ভারতীয় টাকায় এর দাম 28,600 টাকার কাছাকাছি। অন্যদিকে, একটু বেশি স্টোরেজ 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি, যার দাম AED 1,299। ভারতে এর দাম প্রায় 33,800 টাকা। বর্তমানে Vivo V70 Lite 5G শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের বাজারে শুধু লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত Vivo-এর পক্ষ থেকে ভারতীয় বাজারে এই স্মার্টফোন লঞ্চের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার

120Hz AMOLED ডিসপ্লে ও 32MP সেলফি ক্যামেরা, Vivo V70 Lite 5G-তে কী কী মিলবে?

স্মার্টফোনটি আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম ডিসপ্লে নিয়ে আশা ফোনটিতে 6.77 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।ডিসপ্লেটির বড় আকর্ষণ হল এর 3,000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এছাড়া ফোনের সামনের দিকে একটি স্টাইলিশ পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে, যেখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ভিভোর নতুন এই ফোনে নিরাপদ আনলকের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে।

Vivo V70 Lite 5G

Dimensity 7400 Turbo প্রসেসর ও Android 16, পারফরম্যান্সে বড় আপগ্রেড পেল Vivo V70 Lite 5G

পারফরম্যান্সের দিক থেকে Vivo V70 Lite 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেট দ্বারা চালিত, এই ফোনটি আগের প্রজন্মের Dimensity 7360 প্রসেসরের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম। এই দুটি চিপসেটের আর্কিটেকচারে বেশ মিল রয়েছে, কিন্তু নতুন ফোনটি Dimensity 7400 Turbo-তে Cortex-A78 পারফরম্যান্স কোরের ক্লক স্পিড 2.5GHz থেকে বাড়িয়ে 2.6GHz করা হয়েছে। মেমোরির জন্য ফোনটিতে 8GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এছাড়া স্টোরেজের জন্য রয়েছে 128GB এবং 256GB UFS 3.1 অপশন দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে Vivo V70 Lite 5G ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলে।

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

50MP Sony Camera, 6500mAh Battery ও 90W Fast Charging, Vivo V70 Lite 5G-ফোনে মিলছে একাধিক চমক

ফটোগ্রাফি জন্য ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, যা f/1.8 অ্যাপারচার সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে ভিভোর নতুন ডিভাইসটিতে বিশাল 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। Vivo V70 Lite 5G-ফোনটিতে IP65 রেটিংও দেওয়া হয়েছে, ফলে ধুলোবালি এবং জল থেকে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে vivo T5 Lite 5G! সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo T5 Lite, মিলতে পারে বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Nothing Phone 4a Price Hike: ফের দাম বাড়ল,Nothing Phone (4a) ও Phone (4a) Pro-এর, মাত্র দুই মাসে দাম বাড়ল 10,000 টাকা। প্রকাশ্যে এল নতুন প্রাইস লিস্ট প্রকাশ

Nothing Phone 4a Price Hike:

Nothing Phone 4a Price Hike: Nothing কোম্পানি ভারতে তাদের জনপ্রিয় Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro-এর দাম আবারও বাড়িয়েছে। গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দাম বাড়লো। নতুন দাম কার্যকর হবে 1 জুন 2026 থেকে। রিপোর্ট অনুযায়ী, বিশ্ব বাজারে RAM ও স্টোরেজ চিপের সংকট এবং মেমরির দাম বাড়ার কারণেই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু Nothing নয়, চলতি বছরে Xiaomi, POCO, Motorola-সহ একাধিক স্মার্টফোন ব্র্যান্ডও তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে।

কোম্পানি Nothing Phone (4a)-এর ক্ষেত্রে প্রতিটি ভ্যারিয়েন্টে 3,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এই ফোনটি লঞ্চ করার সময় দাম ছিল 31,999 টাকা। এখন পর্যন্ত এর দাম মোট 6,000 টাকা বেড়েছে।

Variantপুরনো দামনতুন দাম
8GB + 128GBRs 34,999Rs 37,999
8GB + 256GBRs 37,999Rs 40,999
12GB + 256GBRs 40,999Rs 43,999

Nothing Phone 4a Pro-এর দাম এখন 50,000 টাকা

এই ফোনটির প্রতিটি ভ্যারিয়েন্টের দাম সরাসরি 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসে Phone (4a) Pro-এর বেস ভ্যারিয়েন্ট 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। মাত্র তিন মাসের মধ্যে ফোনটির দাম মোট 10,000 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে Nothing Phone (4a) Pro মডেলে।

Variantপুরনো দামনতুন দাম
8GB + 128GBRs 44,999Rs 49,999
8GB + 256GBRs 47,999Rs 52,999
12GB + 256GBRs 50,999Rs 55,999

Nothing Phone 4a price hike: কেন বাড়ছে স্মার্টফোনের দাম?

বিশ্ব বাজারে RAM এবং স্টোরেজ চিপের ঘাটতির কারণে স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন খরচ অনেক ভাবে বেড়েছে। এর প্রভাব এখন দেখা যাচ্ছে। Nothing-এর পাশাপাশি Xiaomi, POCO এবং Motorola-ও সম্প্রতি Redmi Note 15 Pro, POCO C85 এবং Motorola Edge 70 Pro-এর মতো একাধিক মডেলের দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসেও যদি মেমরি চিপের সরবরাহ পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে আরও কিছু স্মার্টফোনের দাম বাড়তে পারে।

আরও পড়ুন: Redmi Turbo 5 India Launch: Redmi Turbo 5 আসছে 7560mAh ব্যাটারি ও 100W চার্জিং নিয়ে, মিড-রেঞ্জ সেগমেন্টে বড় চমক

7560mAh ব্যাটারি সহ Redmi আনছে নতুন 5G স্মার্টফোন, থাকবে 100W ফাস্ট চার্জিং

Redmi আনছে নতুন 5G স্মার্টফোন

Redmi Turbo 5 India Launch: Xiaomi-এর জনপ্রিয় সাব-ব্র্যান্ড Redmi শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। Redmi-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী ২ জুন ভারতের বাজারে এই নতুন ডিভাইসটি লঞ্চ করা হবে। লঞ্চ ইভেন্টেই ফোনটির সম্পূর্ণ ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। বিভিন্ন টিজার ও লিক রিপোর্ট অনুযায়ী, Redmi Turbo 5 ফোনটি গেমিং ও হাই-পারফরম্যান্স লক্ষ্য করেই তৈরি করা হয়েছে।।

Redmi Turbo 5 India Launch

কোম্পানি এখনও ফোনটির লঞ্চ ডেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে Redmi তাদের অফিসিয়াল X (Twitter) হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেছে যে আগামী 2 জুন একটি ইভেন্টের আয়োজন করা হবে, যেখানে Redmi Turbo 5-কে সামনে আনা হবে। ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন প্রকাশ না হলেও, ধারণা করা হচ্ছে এই ইভেন্টেই ডিভাইসটির ডিজাইন, লুক, প্রধান ফিচার এবং হার্ডওয়্যার স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। বিভিন্ন রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে, Redmi Turbo 5 ফোনটি পারফরম্যান্স ও গেমিং অভিজ্ঞতা নিয়ে বাজারে আসতে পারে। 2 জুনের ঘোষণার পর Redmi ফোনটির ভারতীয় দাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং সেলের তারিখ প্রকাশ করতে পারে।

Redmi Turbo 5 Specifications

বিভিন্ন লিক ও রিপোর্ট অনুযায়ী, ফোনটি প্রথমে চীনের বাজারে লঞ্চ হবে এবং পরে একই স্পেসিফিকেশন নিয়ে ভারতের বাজারেও আত্মপ্রকাশ করতে পারে। ফোনটির বড় আকর্ষণ হতে পারে এর নতুন MediaTek Dimensity 8500 Ultra চিপসেট। রিপোর্ট অনুযায়ী, অক্টা-কোর আর্কিটেকচারের এই প্রসেসরটি 3.4GHz পর্যন্ত ক্লক স্পিড অফার করতে সক্ষম। গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য এতে থাকতে পারে Mali-G720 GPU।

আরও পড়ুন: Redmi Note 15 SE 5G : ২০ হাজার টাকার নিচে Snapdragon 6 Gen 3 ও বড় ব্যাটারি — লঞ্চের আগেই সব তথ্য জানুন

Android 16, HyperOS 3 গেমিং পারফরম্যান্সে Redmi Turbo 5

Redmi Turbo 5 India Launch: সফটওয়্যার ও পারফরম্যান্সের ক্ষেত্রেও Redmi Turbo 5 ব্যবহারকারীদের জন্য বেশ কিছু বড় আপগ্রেড নিয়ে আসতে পারে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ফোনটি Android 16 ভিত্তিক HyperOS 3 অপারেটিং সিস্টেমে চলবে। গেমিংপ্রেমীদের কথা মাথায় রেখে Redmi এই ফোনে 3D Ice-Cooling System ব্যবহার করতে পারে। দীর্ঘ সময় ধরে গেম খেললেও ডিভাইসেটি তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এই কুলিং প্রযুক্তি কাজ করবে। চীনের বাজারে ডিভাইসটি LPDDR5X Ultra RAM-সহ লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতে একই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।

লিক হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 6.59 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে, যা 2756 × 1268 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করবে। এই প্রিমিয়াম AMOLED প্যানেলটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। ডিসপ্লেতে থাকতে পারে 3840Hz PWM Dimming প্রযুক্তি, যা কম আলোতে স্ক্রিন ব্যবহার করার সময় চোখের উপর চাপ কমাতে সাহায্য করবে। এছাড়া ফোনটির 3500 nits Peak Brightness থাকার সম্ভাবনা রয়েছে।

ব্যবহারিক সুবিধার জন্য Redmi Turbo 5-এ Wet Hand Touch 2.0 ফিচারও দেওয়া হতে পারে। নিরাপত্তার জন্য ফোনটির ডিসপ্লের নিচে 3D Ultrasonic In-Display Fingerprint Sensor ব্যবহার করা হতে পারে। ফটোগ্রাফির দিক থেকে Redmi Turbo 5 5G ফোনটির পিছনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।

চীনে লঞ্চ হওয়া মডেল অনুযায়ী, ডিভাইসটির প্রধান ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, OIS সাপোর্ট করে। প্রাইমারি ক্যামেরার সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, যা f/2.2 অ্যাপার্চার সাপোর্ট করে। সেলফি তোলার জন্য ফোনটির সামনে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Redmi এই ডিভাইসে 7560mAh ব্যাটারি ব্যবহার করেছে, যা দীর্ঘ সময় চার্জ ছাড়াই ব্যবহার করার সুবিধা দিতে পারে। চীনে লঞ্চ হওয়া মডেলে এই বড় ব্যাটারি দেওয়া হয়েছে এবং ভারতের বাজারেও একই ব্যাটারি ক্যাপাসিটি সহ ফোনটি আনা হবে। চার্জিংয়ের ক্ষেত্রেও Redmi Turbo 5 ফোনটিতে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ডিভাইসটি 27W ওয়্যার্ড রিভার্স চার্জিং সাপোর্ট করে। চীনে লঞ্চ হওয়া মডেল অনুযায়ী, স্মার্টফোনটিতে IP66, IP68, IP69 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে। এছাড়া Redmi Turbo 5-এ Drop Resistance Technology-ও ব্যবহার করা হয়েছে।

 Redmi ভারতের বাজারে তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে।
Redmi ভারতের বাজারে তাদের নতুন Redmi Turbo 5 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে।

Redmi Turbo 5-এর দাম কত হতে পারে?

কোম্পানি এখনও ফোনটির অফিসিয়াল দাম ঘোষণা করেনি, তবে বিভিন্ন রিপোর্ট এবং চীনের বাজার দেখে অনুমান করা হচ্ছে যে ভারতেও এটি 30,000 থেকে 35,000 টাকার মধ্যে লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: Redmi A7 vs Redmi A7 Pro 5G মাত্র 11,499-এ 6300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে, কেনার আগে জানুন?