চীনে লঞ্চ হল OPPO K15 Pro ও K15 Pro+, 8,000mAh ব্যাটারি, কুলিং ফ্যান ও Dimensity SoC—গেম খেললেও আর গরম হবে না!

OPPO K15 Pro এবং K15 Pro+ চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে।

চীনের বাজারে OPPO K13 Turbo সিরিজের উত্তরসূরি হিসেবে এসেছে OPPO K15 Pro এবং K15 Pro+। নতুন এই দুটি ফোনে পারফরম্যান্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এবার প্রথমবারের মতো OPPO সম্পূর্ণভাবে MediaTek চিপসেটের উপর ভরসা রেখেছে। আজকের প্রতিবেদনে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া হল

OPPO K15 Pro এবং K15 Pro+ চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে।
OPPO K15 Pro এবং K15 Pro+ চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে।

Design: Cyberpunk লুক

দুটি ফোনই দেখতে প্রায় একইরকম এবং উভয় ফোনেই রয়েছে একটি রিয়ার ক্যামেরা মডিউল। ব্যাক প্যানেলে রয়েছে বিশেষ “Lanying Breathing LED Lights”, যা ইনকামিং কল এবং নোটিফিকেশনে সাড়া দিতে পারে। কালারের দিক থেকে ফোন দুটি Cyber Wings, Origin Grey এবং Photodust শেডে পাওয়া যাচ্ছে। এছাড়া শুধুমাত্র K15 Pro-এর জন্য আলাদাভাবে রয়েছে Golden Legend রঙটি। এই ফোন দুটি IP69 সার্টিফিকেশন পেয়েছে, যা পূর্বসূরির IPX9 রেটিং থেকে উন্নত এবং ধুলো ও জল প্রতিরোধে আরও বেশি সুরক্ষা দেয়। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো ফোন দুটির ভেতরে থাকা বিল্ট-ইন সক্রিয় কুলিং ফ্যান, যা দীর্ঘ গেমিং সেশনেও তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। সাথে রয়েছে একটি বড় আকারের Vapor Chamber কুলিং সিস্টেম, যা একসাথে কাজ করে ফোনকে ঠান্ডা রাখে।

Display: AMOLED প্যানেল

দুটি মডেলের ডিসপ্লেতেই রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। Pro+-এ রয়েছে 6.78-ইঞ্চির AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 165Hz এবং সুরক্ষার জন্য রয়েছে একটি Ultrasonic In-Display Fingerprint Scanner। অন্যদিকে স্ট্যান্ডার্ড K15 Pro-তে রয়েছে কিছুটা ছোট 6.59-ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। দুটি ফোনেই সেলফি ক্যামেরার জন্য মাঝখানে রয়েছে Punch-hole cutout।

Performance: MediaTek

K15 Pro+ ব্যবহার করছে MediaTek Dimensity 9500s SoC, যা সম্প্রতি POCO X8 Pro Max-এ দেখা গেছে। এটি একটি Sub-flagship মানের চিপসেট, যা ভারী মাল্টিটাস্কিং থেকে শুরু করে একটানা গেমিং পর্যন্ত সবকিছু অনায়াসে সামলাতে পারে। স্ট্যান্ডার্ড K15 Pro-তে রয়েছে MediaTek Dimensity 8500 Super চিপসেট — এবং এই ফোনের মাধ্যমেই Dimensity 8500 ‘Super’ ব্র্যান্ডিং সহ বিশ্বব্যাপী প্রথমবার আত্মপ্রকাশ করলো।”দুটি ডিভাইসেই 12GB LPDDR5X RAM রয়েছে — K15 Pro-তে UFS 3.1 এবং K15 Pro+-এ UFS 4.1 স্টোরেজ, যা দ্রুত ডেটা রিড-রাইট নিশ্চিত করে।”স্টোরেজ অপশন হিসেবে উভয় মডেলে 256GB এবং 512GB পাওয়া যাচ্ছে। তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে বড় Vapor Chamber কুলিং সিস্টেমের পাশাপাশি বিল্ট-ইন ফ্যান সক্রিয়ভাবে তাপ বের করে দেওয়ার কাজ করে। সফটওয়্যারের দিক থেকে উভয় ফোনেই Android 16-ভিত্তিক ColorOS 16 আগে থেকে ইনস্টল করা আছে। Connectivity-তে রয়েছে USB Type-C, 5G, Dual 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4, NFC এবং GPS।

Camera:

এই দুটি স্মার্টফোনে রয়েছে Dual Rear Camera Setup — একটি 50MP প্রাইমারি সেন্সর এবং সাথে 8MP Ultra-wide লেন্স।আগে K13 Turbo সিরিজে যে 2MP Monochrome সেন্সর ছিল, তার চেয়ে এই সমন্বয় অনেক বেশি ব্যবহারিক। সামনের দিকে সেলফি ও ভিডিও কলের জন্য রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা।

Battery & Charging: ব্যাটারি, দ্রুত চার্জিং

K15 Pro-তে রয়েছে 7,500mAh ব্যাটারি এবং K15 Pro+-এ আরও বেশি এগিয়ে 8,000mAh ব্যাটারি। একটি গেমিং ফোনে এত বড় ব্যাটারি থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। চার্জিংয়ের ক্ষেত্রে উভয় মডেলে 80W Wired Fast Charging সাপোর্ট রয়েছে।

Price Details: চীনে দাম জানুন

এই দুটি ফোন বর্তমানে শুধুমাত্র চীনের বাজারে পাওয়া যাচ্ছে। চীনে K15 Pro-এর বেস ভ্যারিয়েন্টের দাম CNY 2,999, যা ভারতীয় টাকায় প্রায় 41,000 টাকার কাছাকাছি। অন্যদিকে K15 Pro+-এর বেস ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 3,499, যা ভারতীয় টাকায় আনুমানিক 47,000 টাকার মতো। ভারতে লঞ্চের বিষয়ে OPPO এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে ধারণা করা হচ্ছে এই বছরের শেষের দিকে ভারতের বাজারে এই ফোন দুটি আসতে পারে। এই মুহূর্তে গেমিং-কেন্দ্রিক Mid-range ফোন খুঁজলে থাকলে POCO X8 Pro Max, iQOO 15R বা OPPO K13 Turbo সিরিজ Perfact।

OPPO K13 Turbo সিরিজ গত বছর যখন লঞ্চ হয়েছিল, তখন তার 120Hz AMOLED ডিসপ্লে, IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স এবং তুলনামূলক ছোট ব্যাটারি ছিল। ক্যামেরায় ছিল 50MP প্রাইমারি সেন্সরের সাথে একটি অপ্রয়োজনীয় 2MP Monochrome সেন্সর। নতুন K15 Pro সিরিজ সংশোধন করে— 144Hz ও 165Hz ডিসপ্লে, উন্নত IP69 রেটিং, বড় ব্যাটারি এবং আরও মজবুত চিপসেট দিয়ে একটি পূর্ণাঙ্গ গেমিং সিরিজ তৈরি করা হয়েছে। তবে ক্যামেরার ক্ষেত্রে দুটি সিরিজের মূল কাঠামো প্রায় একই থেকেছে — 50MP প্রধান সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স।

আরও পড়ুন: Redmi Note 15 SE 5G : ২০ হাজার টাকার নিচে Snapdragon 6 Gen 3 ও বড় ব্যাটারি — লঞ্চের আগেই সব তথ্য জানুন

Ai+ Nova 2 5G ফোন কিনবেন? কেনার আগে জেনে নিন এর দাম ও ফিচার

Ai+ Nova 2 5G এবং Nova 2 Ultra 5G লঞ্চ হচ্ছে, কম দামে 5G ফোনে নতুন ডিজাইনের ঝলক, ৯ এপ্রিল ভারতে আসছে. photo (x)

পনি যদি 12,000 টাকার নিচে একটা স্টাইলিশ 5G স্মার্টফোন খুঁজছেন যেটা শুধু কাজের জন্য নয়, দেখতেও আলাদা হবে, তাহলে Ai+ Nova 2 সিরিজ নিয়ে আসছে সেরা স্মার্টফোন। Ai+ তাদের পরবর্তী 5G ফোন Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G আগামী 9 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির সিইও মাধব শেঠ নিজে এই ঘোষণা করেছেন। এই সিরিজে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি Ultra ভার্সনে থাকছে নাথিং ফোনের মতো কাস্টমাইজযোগ্য রিয়ার নোটিফিকেশন লাইট, যা কল, মেসেজ, মিউজিক বা অন্যান্য নোটিফিকেশনে জ্বলে উঠবে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হল:

Ai+ Nova 2 5G এবং Nova 2 Ultra 5G লঞ্চ হচ্ছে, কম দামে 5G ফোনে নতুন ডিজাইনের ঝলক, ৯ এপ্রিল ভারতে আসছে. photo (x)
Ai+ Nova 2 5G এবং Nova 2 Ultra 5G লঞ্চ হচ্ছে, কম দামে 5G ফোনে নতুন ডিজাইনের ঝলক, ৯ এপ্রিল ভারতে আসছে. photo (x)

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Design & Display

দুটি মডেলেই পাওয়ার বাটনে লাল অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। Nova 2 Ultra 5G-এর পেছনের অংশ সবচেয়ে বেশি আকর্ষণনের। এতে রয়েছে পিল-আকৃতির ক্যামেরা মডিউল (iPhone 17-এর মতো) এবং নিচে একটি গোলাকার রিং লাইট। এই রিং শুধু সুন্দর দেখায় না, বরং কাস্টমাইজ করা যায় — কল আসলে, মেসেজ এলে বা মিউজিক চললে বিভিন্ন প্যাটার্নে জ্বলে উঠবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Nova 2 5G-এ রয়েছে বর্গাকার ক্যামেরা মডিউল যার ভেতর ফ্ল্যাশ বিল্ট-ইন। এটি আগের Nova 5G-এর ডিজাইনের সঙ্গে মিলে যায়।

এই সিরিজ-এর ফোন দুটি কি কি কালার হতে পারে:

Nova 2 Ultra 5G: কালো, নীল, সবুজ, বেগুনি, লাল

Nova 2 5G: কালো, নীল, সবুজ, গোলাপী, বেগুনি

Nova 2 সিরিজে ডিসপ্লের অভিজ্ঞতা মোটামুটি স্মুথ রাখার চেষ্টা করা হয়েছে। আশা করা হচ্ছে, দুটি মডেলেই 6.75 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে থাকবে 120Hz রিফ্রেশ রেট সহ। এই বাজেট সেগমেন্টে ১২০Hz ডিসপ্লে এখনও অনেক আকর্ষণীয় ফিচার।

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Performance

Google Play Console-এর তথ্য অনুসারে, এতে Unisoc-ভিত্তিক চিপসেট (সম্ভবত T8200 ) থাকতে পারে, যার সঙ্গে Cortex-A76 এবং A55 কোরের কম্বিনেশন। র‍্যাম 4জিবি থেকে 6জিবি পর্যন্ত হতে পারে। সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ইউটিউব এবং হালকা অ্যাপ ব্যবহারে ভালো পারফর্ম করবে। Ai+ তাদের NxtQuantum OS-এ প্রাইভেসি-কেন্দ্রিক ফিচার এবং লোকাল AI ক্যাপাবিলিটি দিয়ে ফোনগুলোকে আরও স্মার্ট করার চেষ্টা করছে। Ultra মডেলের পারফরম্যান্স সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য কম, তবে এটি স্ট্যান্ডার্ড মডেলের থেকে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Camera Review

ক্যামেরার ক্ষেত্রে Nova 2 সিরিজ Ai+ এর আগের Nova 5G-এর ধারা অনুসরণ করছে। পেছনে 50MP প্রাইমারি সেন্সর সহ AI-সাপোর্টেড ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। সামনে 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে। লো-লাইট পারফরম্যান্স খুব একটা শক্তিশালী হবে না, তবে AI ফিচার সাহায্য করবে। Nova 2 Ultra-এর পিল-আকৃতির ক্যামেরা মডিউলটি দেখতেও আকর্ষণীয়।

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Battery & Charging

ব্যাটারি আশা করা হচ্ছে 5000mAh ব্যাটারি, যা একদিনের সাধারণ ব্যবহার সহজেই সামলাতে পারবে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে ফোন দ্রুত চার্জ হয়ে যাবে। এই সেগমেন্টে বড় ব্যাটারি এবং মডারেট চার্জিং স্পিড সাধারণত ভালো ভারসাম্য রাখে।

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Price Details

Flipkart এ বিভিন্ন Variant- এর দাম জানা গেছে

Ai+ Nova 2 5G 4 GB RAM | 64 GB ROM- 10,999 টাকা

Ai+ Nova 2 5G 6 GB RAM | 128 GB ROM- 12,999 টাকা

Nova 2 Ultra 5G 12,000 থেকে 15,000 টাকার আশেপাশে থাকতে পারে। এখনও অফিসিয়ালি নিশ্চিত নয়

আরও পড়ুন: oneplus nord 6 launch date: 9,000mAh ব্যাটারি, 165Hz OLED Display — লঞ্চের আগেই ফাঁস দাম ও সম্পূর্ণ Specifications

আরও পড়ুন: OnePlus Pad 4 ভারতে লঞ্চ হচ্ছে 30 এপ্রিল, Snapdragon 8 Elite চিপ, বিশাল ব্যাটারি আর 3.4K ডিসপ্লে নিয়ে আসছে এই ফ্ল্যাগশিপ ট্যাবলেট

Tecno Spark 50 5G: কম দামে 5জি, বড় ব্যাটারি আর দ্রুত চার্জিং — প্রথমবার ৫জি কিনতে চাইলে এর চেয়ে ভালো কি পাবেন?

Tecno Spark 50 5G ভারতে লঞ্চ হয়েছে মাত্র 16,999 টাকায়। source (x)

বাজেট স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। একের পর এক ব্র্যান্ড চেষ্টা করছে কম দামে সর্বোচ্চ ফিচার দিতে। সেই দৌড়ে এবার নতুন একটি নাম যোগ হলো — Tecno Spark 50 5G। ভারতে লঞ্চ হওয়া এই ফোনটি মাত্র ১৬,৯৯৯ টাকা থেকে শুরু হওয়া দামে ৫জি কানেক্টিভিটি, বড় ব্যাটারি এবং একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে। যারা প্রথমবার ৫জি ফোন কিনতে চাইছেন বা বাজেটের মধ্যে ভালো পারফরম্যান্স খুঁজছেন, তাদের কাছে এই ফোনটি বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আজকের এই প্রতিবেদনে ফোনটির বিস্তারিত তথ্য দেওয়া হল

Tecno Spark 50 5G ভারতে লঞ্চ হয়েছে মাত্র 16,999 টাকায়। source (x)
Tecno Spark 50 5G ভারতে লঞ্চ হয়েছে মাত্র 16,999 টাকায়। source (x)

Design

Tecno Spark 50 5G-ফোনটির দৈর্ঘ্য ১৬৭.৯৯mm, প্রস্থ ৭৯.৩mm এবং পুরুত্ব মাত্র ৮.১৮mm। এই দামে মডেলটি এবার চারটি colour অপশন রেখেছে Champagne Gold, Fantasy Purple, Ink Black, Mint Green। IP64 Pro রেটিং থাকায় সাধারণ ধুলাবালি এবং হালকা জলের ছিটায় ফোনটি সুরক্ষিত থাকবে।

Display

Tecno Spark 50 5G-তে দেওয়া হয়েছে ৬.৭৮ ইঞ্চির HD+ LCD ডিসপ্লে। রিফ্রেশ রেট ১২০Hz হওয়ায় স্ক্রোলিং এবং গেমিং অভিজ্ঞতা অনেকটাই মসৃণ হবে। টাচ স্যাম্পলিং রেট ২৪০Hz রাখা হয়েছে, যার ফলে টাচ রেসপন্স বেশ দ্রুত হবে বলে আশা করা যায়

Performance

ফোনটিতে রয়েছে অক্টা-কোর MediaTek Dimensity 6300 চিপসেট এবং Mali G57 GPU। দুটি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে — 4GB RAM এবং 6GB RAM, দুটিতেই স্টোরেজ 128GB। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২TB পর্যন্ত বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 16-ভিত্তিক HiOS 16, যা Tecno-র নিজস্ব কাস্টম ইন্টারফেস। সফটওয়্যার অভিজ্ঞতা নিয়ে ব্যবহারকারীদের মতামত মিশ্র হলেও নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় নিরাপত্তা আপডেট এবং নতুন ফিচার পাওয়ার সম্ভাবনা ভালো। এই ফোনে একটি বিশেষ প্রযুক্তি যুক্ত করা হয়েছে, যার নাম UPS 3.0। সংস্থার দাবি, এই প্রযুক্তি ব্যবহার করে UPI-সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট স্বাভাবিকের থেকে দ্বিগুণ দ্রুততায় সম্পন্ন হবে আশা করা যায়। নেটওয়ার্ক slow থাকলেও পেমেন্ট ব্যর্থ হওয়ার আশঙ্কা কমিয়ে আনার কথা জানানো হয়েছে। এছাড়া 4×4 MIMO অ্যান্টেনা প্রযুক্তির মাধ্যমে ফাইল ডাউনলোড গতি ৮২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে Tecno দাবি করেছে। এছাড়া এই মডেলটিতে কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে 5G এবং Dual 4G VoLTE সাপোর্ট, Wi-Fi 802.11ac (2.4GHz ও 5GHz),Bluetooth 5.3, GPS, GLONASS, Galileo, QZSS,USB Type-C পোর্ট।

Camera

Tecno Spark 50 5G-তে হরাইজোন্টাল রিয়ার ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে। প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেলের, যার অ্যাপার্চার f/1.85। সঙ্গে রয়েছে LED ফ্ল্যাশ। সাধারণ আলোতে এই ক্যামেরায় ভালো ছবি তোলা সম্ভব। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যার অ্যাপার্চার f/2.0। ভিডিও কলিং বা সোশ্যাল মিডিয়ার জন্য এটি মোটামুটি কাজের।

Battery & Charging

এই দামের ফোনে 6500mAh-এর বড় ব্যাটারি দেওয়াটা নিঃসন্দেহে Tecno Spark 50 5G-এর সবচেয়ে শক্তিশালী দিকগুলির একটি। সাধারণ ব্যবহারে এই ব্যাটারি দেড় থেকে দুই দিন টিকতে পারে। 45W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় বড় ব্যাটারি হলেও চার্জ হতে অতিরিক্ত সময় লাগবে না।

Tecno spark 50 5g price in india

Tecno Spark 50 5G দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

4GB RAM + 128GB Storage — 16,999 টাকা

6GB RAM + 128GB Storage — 18,999 টাকা

ভারতে ৩ এপ্রিল থেকে ফোনটি Flipkart এবং Amazon-এ বিক্রি শুরু হবে।

আরও পড়ুন:iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল 9020mAh ব্যাটারি সহ, 165Hz ডিসপ্লে ও Dimensity 8500 প্রসেসর

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল 9020mAh ব্যাটারি সহ, 165Hz ডিসপ্লে ও Dimensity 8500 প্রসেসর

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল

চীনের স্মার্টফোনের বাজারে iQOO তাদের z সিরিজে ফোন লঞ্চ করেছে। Z-সিরিজে Z11, যেটা দেখতে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে একাধিক চমক। 9020mAh-এর বিশাল ব্যাটারি, 165Hz AMOLED ডিসপ্লে এবং Dimensity 8500 চিপসেট — এই তিনটি মিলিয়ে iQOO Z11 স্মার্টফোন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে। চীনে লঞ্চ হয়েছে, ভারতে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল
iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল

চীনের বাজারে iQOO Z11 দাম বিভিন্ন কনফিগারেশনেও পাওয়া যাবে এবং ভারতে সেগুলোর দাম কত হতে পারে তা নিচে নিম্নরূপে দেওয়া হল :
Variant (RAM + Storage) Price (CNY) Approx Price (INR)
12GB + 256GB CNY 2,499 ₹34,000
16GB + 512GB CNY 2,799 ₹38,100
12GB + 512GB CNY 2,999 ₹40,800
16GB + 512GB CNY 3,399 ₹46,300

iQOO Z11 Design

iQOO Z11-এর ডিজাইন দেখলে বোঝা যায়, কোম্পানি এবার পারফরম্যান্সের পাশাপাশি ফর্ম ফ্যাক্টরেও মনোযোগ দিয়েছে। ফোনটির মাপ ১৬৩.৭২ x ৭৬.১৭ x ৮.২৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২১৬.৫ গ্রাম।9000mAh-এর বেশি ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 8.25mm পুরুত্বে রাখা হয়েছে। এই ফোনের কালারের ক্ষেত্রে তিনটি অপশন রয়েছে — Canglang Fuguang, Skylight White এবং Polar Night Black। তিনটিই বেশ পরিমার্জিত এবং প্রিমিয়াম দেখায়।

Display

iQOO Z11-এ রয়েছে 6.83 ইঞ্চির একটি বড় AMOLED প্যানেল, যার রেজোলিউশন FHD+। রিফ্রেশ রেট 165Hz, যা এই দামের রেঞ্জে সত্যিই চমৎকার।

300Hz টাচ স্যাম্পলিং রেট — গেমিংয়ে রেসপন্স অত্যন্ত দ্রুত

HDR সাপোর্ট — ভিডিও ও স্ট্রিমিংয়ে রঙ প্রাণবন্ত দেখায়

100% DCI-P3 ওয়াইড কালার গ্যামুট — কালার একুরেসি প্রফেশনাল মানের

Performance

iQOO Z11-এরমধ্যে রয়েছে MediaTek Dimensity 8500 চিপসেট, যা ৪nm প্রযুক্তিতে তৈরি। এটি Snapdragon 7s Gen 4-এর চেয়েও দ্রুত। র‍্যাম কনফিগারেশন পাওয়া যাচ্ছে 8GB থেকে শুরু করে 16GB পর্যন্ত। ফলে মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ রান করা বা একসাথে অনেক কিছু চালানো — কোনো কিছুতেই আটকে যাওয়ার কথা নয়।

Camera

iQOO Z11-এ ক্যামেরা সেটআপ রাখা হয়েছে বাস্তবসম্মত — অতিরিক্ত প্রতিশ্রুতি নেই, কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

রিয়ার ক্যামেরা

50MP প্রাইমারি সেন্সর

2MP ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা

16MP — ভিডিও কল ও সেলফির জন্য পর্যাপ্ত

Battery & Charging

9020mAh ব্যাটারি এই মুহূর্তে স্মার্টফোন বাজারে অন্যতম বৃহত্তম।সাথে রয়েছে 90W ফাস্ট চার্জিং, যা এই বিশাল ব্যাটারিকেও দ্রুত পূর্ণ করতে সক্ষম। এছাড়া OTG রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় প্রয়োজনে অন্য ডিভাইস চার্জও দেওয়া যাবে।

Software & UI

iQOO Z11 চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ। ইন্টারফেস বেশ পরিচ্ছন্ন এবং কাস্টমাইজেশনের সুযোগ যথেষ্ট। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা দ্রুত এবং নির্ভরযোগ্য।

এই ফোনের কানেক্টিভিটি অপশনগুলো:

5G সাপোর্ট

Wi-Fi 6

Bluetooth 5.4

NFC

GPS

USB Type-C পোর্ট

সফটওয়্যার আপডেট সাপোর্ট কতদিন পাওয়া যাবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

iQOO Z11 ফোন ব্যবহার ইউজারকি কি সুবিধা পেতে পারেন :

9020mAh ব্যাটারি — দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত

Dimensity 8500 চিপসেট — শক্তিশালী পারফরম্যান্স

165Hz AMOLED ডিসপ্লে — স্মুদ ও প্রাণবন্ত

90W ফাস্ট চার্জিং — দ্রুত চার্জ

VC লিকুইড কুলিং — গেমিংয়ে তাপ নিয়ন্ত্রণ

Wi-Fi 6 ও Bluetooth 5.4 সাপোর্ট

iQOO Z11 launch date in India

ভারতে কবে আসবে এবং দাম কত হবে সেটা এখনো জানা যায়নিতবে চীনের বাজারে বেস প্রাইস প্রায় ৩১,০০০ হাজার রুপি হলেও ভারতে আসতে আসতে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন: Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর — বাজেটে কি এটাই সেরা 5G ফোন?

Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর —কম বাজেটে সেরা 5G ফোন?

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে এক — বিশাল 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, আর একটি অদ্ভুত সুন্দর “সেলফি মিরর” ফিচার হিসাবে টিজ করা হচ্ছে। মধ্যবিত্ত বাজেটে যারা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স খোঁজেন, তাদের জন্য এই ফোনটি সত্যিই অসাধারণ। ২রা এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে এই ডিভাইসটি। আজকের এই প্রতিবেদনে ফোনটির ডিজাইন ফিচার বিস্তারিত দেওয়া হলো

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।
আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।

Realme 16 5G Specifications

Feature Details
Processor MediaTek Dimensity 6400 Turbo
RAM / Storage 12GB RAM / 256GB Storage
Display Compact form factor
Main Camera MP (Not specified)
Battery 7000mAh
Charging 60W Fast Charging
Operating System Android 16 based Realme UI 7.0
IP Rating IP69 (Dust and Water Resistant)

Realme 16 5G Display

Realme 16 5G-এর ডিসপ্লে কম্প্যাক্ট, যারা বড় “পকেট-বাস্টার” ফোন পছন্দ করেন না তাদের জন্য এটা স্বস্তির। ডিসপ্লের বিস্তারিত স্পেসিফিকেশন রেজোলিউশন, রিফ্রেশ রেট এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি, তাই সেটা নিয়ে লঞ্চের পরেই চূড়ান্ত কথা বলা যাবে।

Realme 16 Performance

Dimensity 6400 Turbo চিপসেট এই দামের রেঞ্জে বেশ ভালো একটি পছন্দ। গেমিংয়ের ক্ষেত্রে সাধারণ থেকে মাঝারি গেম ঠিকঠাক চলবে, তবে ভারী গ্রাফিক্সের গেমে একটু সীমাবদ্ধতা দেখা যেতে পারে। তবে Realme ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে, যার মানে দীর্ঘক্ষণ ব্যবহারেও ফোন বেশি গরম হবে না।

Realme 16 5G Camera

50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিনের আলোয় দারুণ ছবি তোলে। রঙের ব্যালেন্স স্বাভাবিক, ডিটেইলও বেশ ভালো। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ওই সেলফি মিরর। সোশ্যাল মিডিয়ার জন্য যারা সবসময় পরিষ্কার, হাই-কোয়ালিটি ছবি চান, তাদের জন্য এটা সত্যিই কাজের জিনিস।

Battery & Charging

এই ফোনের সবচেয়ে বড় USP হলো 7,000mAh ব্যাটারি। স্ট্রিমিং, গেমিং বা হটস্পট, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা নেই। আর 60W ফাস্ট চার্জিং মানে বেশিক্ষণ কেবল লাগিয়ে বসে থাকতে হবে না।

Realme Software

Android 16-এর উপর তৈরি Realme UI 7.0 — ইন্টারফেস পরিচ্ছন্ন, ব্যবহার করা সহজ। তিনটি OS আপগ্রেড আর চার বছরের সিকিউরিটি আপডেট মানে ফোনটি বেশ কয়েক বছর প্রাসঙ্গিক থাকবে। তবে Realme UI-তে কিছু প্রি-ইনস্টলড অ্যাপ থাকে।

Realme 16 5G Price in India

Realme 16 5G ভারতে ২রা এপ্রিল লঞ্চ হবে। দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে গ্লোবাল মডেলের দাম ও স্পেক দেখে ধারণা করা যাচ্ছে এটি ১৫,০০০–২০,০০০ হাজার টাকার মধ্যে হতে পারে।

আরও পড়ুন: Honor 600 600 Pro: আইফোনের চেহারায় অ্যান্ড্রয়েডের শক্তি, সাথে 9,000mAh ব্যাটারির চমক

Honor 600 600 Pro: আইফোনের চেহারায় অ্যান্ড্রয়েডের শক্তি, সাথে 9,000mAh ব্যাটারির চমক

Honor 600 ও 600 Pro: আইফোনের চেহারায় ফাঁস হওয়া রেন্ডারে দেখা যাচ্ছে iPhone 17 Pro-এর মতো হরাইজন্টাল ক্যামেরা বার।

ফাঁস হওয়া রেন্ডারে দেখা যাচ্ছে iPhone 17 Pro-এর মতো হরাইজন্টাল ক্যামেরা বার। ডিজাইন পরিচিত হলেও ব্যাটারির সংখ্যাটি কারো নজর এড়াবে না — 9,000mAh, যা এই সেগমেন্টে এখন পর্যন্ত দেখা প্রায় সব ফোনকে ছাড়িয়ে যায়।

Honor 600 ও 600 Pro: আইফোনের চেহারায় ফাঁস হওয়া রেন্ডারে দেখা যাচ্ছে iPhone 17 Pro-এর মতো হরাইজন্টাল ক্যামেরা বার।
                             Honor 600 ও 600 Pro: আইফোনের চেহারায় ফাঁস হওয়া রেন্ডারে দেখা যাচ্ছে iPhone 17 Pro-এর মতো হরাইজন্টাল ক্যামেরা বার।

Honor 600 600 Pro Design

Honor 600 এবং Honor 600 Pro-এর ফাঁস হওয়া রেন্ডারগুলো এখন প্রযুক্তি বিশ্বে আলোচনার কেন্দ্রে, এবং কারণটা স্পষ্ট — পেছনের দিকে একটি চওড়া, অনুভূমিক ক্যামেরা বার দেখে যে কেউ iPhone 17 Pro-এর কথা মনে করবেন। WinFuture-এর মাধ্যমে প্রযুক্তি বিশ্লেষক রোলান্ড কোয়ান্ট এই রেন্ডারগুলো প্রকাশ করেছেন। কালো ও সোনালি রঙের পাশাপাশি যে কমলা রঙের ফিনিশ দেখানো হয়েছে, সেটি অ্যাপলের কসমিক অরেঞ্জ ভ্যারিয়েন্টকে মনে করিয়ে দেয়।

Honor-এর জন্য এটা প্রথমবার নয়। মাত্র কয়েক মাস আগে, 2025 সালের নভেম্বরে লঞ্চ হওয়া Honor 500 সিরিজ নিয়েও একই কথা উঠেছিল। সেই ফোনের ভাইজরের মতো ক্যামেরা লেআউট এবং চিকন, ফ্ল্যাট কাঠামো iPhone Air থেকে ধারণা নেওয়া বলে মনে হয়েছিল। 600 সিরিজে আরও একধাপ এগিয়ে গেছে কোম্পানিটি। নরম ও মসৃণ ভাইজর ডিজাইনের বদলে এবার এসেছে তীক্ষ্ণ, সুস্পষ্ট ক্যামেরা বার — যা iPhone 17 Pro-এর কাঠামোবদ্ধ ডিজাইনের সাথে আরও কাছাকাছি।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, দুটি ফোনেই থাকবে Snapdragon 8 সিরিজের চিপসেট, যা এদের আপার মিড-রেঞ্জ বিভাগে রাখবে। ডিসপ্লের ক্ষেত্রে প্রত্যাশা হলো 6.57 ইঞ্চির OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1.5K রেজোলিউশন — যেকোনো ভালো স্মার্টফোনের জন্য যা মানসম্পন্ন।

প্রত্যাশিত স্পেসিফিকেশন —Honor 600 600 pro সিরিজ

FeatureDetails
ChipsetSnapdragon 8 Series
Display6.57″ OLED, 1.5K, 120Hz
Main Camera200MP with OIS
Battery9,000mAh (Expected)
Fingerprint3D Ultrasonic
ConnectivityWith Wireless Charging
BodyMetal Frame, Glass Back
ColorsBlack, Gold, Orange

ক্যামেরার দিক থেকে উভয় মডেলেই থাকবে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ 200 মেগাপিক্সেলের প্রধান সেন্সর। প্রো মডেলে যুক্ত হবে বাড়তি লেন্স। ডেডিকেটেড ক্যামেরা বাটনের কথাও জানা গেছে, যা অ্যাপলের ক্যামেরা কন্ট্রোল বাটনের কথা মনে করায়। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে থাকছে থ্রিডি আলট্রাসনিক প্রযুক্তি।

Honor 600 সিরিজে যদি সত্যিই 9,000mAh ব্যাটারি আসে, তাহলে এটি হবে এই মূল্যসীমার ফোনগুলোর মধ্যে অন্যতম বড় ব্যাটারি। কিন্তু বড় ব্যাটারি মানেই সেরা ব্যাটারি লাইফ নয়। চিপের দক্ষতা, সফটওয়্যার অপ্টিমাইজেশন এবং ডিসপ্লের শক্তি খরচ — সব মিলিয়ে বাস্তব পরিস্থিতিতে কতটা ভালো পারফর্ম করে সেটাই বলে দেবে এই ফোন আসলে কতটা বিশেষ।

Honor 600 600 pro release date

এখন পর্যন্ত Honor 600 এবং 600 Pro-এর কোনো আনুষ্ঠানিক দাম বা লঞ্চের তারিখ ঘোষণা করা হয়নি। তবে যেভাবে বিস্তারিত রেন্ডার ও স্পেসিফিকেশন এরইমধ্যে প্রকাশিত হয়েছে, তাতে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই আরও তথ্য আসবে।

Honor 600 600 pro price

Honor 600 ও 600 Pro-এর দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। Honor 600 সিরিজের দাম বা লঞ্চের তারিখ নিয়ে এখন পর্যন্ত কোনো অফিশিয়াল তথ্য নেই।

আরও পড়ুন: একবার চার্জে ৪ দিন — OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি কি সত্যিই বাজার বদলে দেবে?

 

একবার চার্জে ৪ দিন — OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি কি সত্যিই বাজার বদলে দেবে?

OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন

ভারতের স্মার্টফোন বাজারে নতুন আলোচনার কেন্দ্রে OnePlus Nord 6 — কারণ এর ব্যাটারি প্রযুক্তি এখনও পর্যন্ত এই সেগমেন্টে কেউ দেখেনি। মাত্র একবার চার্জ দিলে তিন থেকে চার দিন চলবে ফোন — এই দাবি নিয়েই বাজারে আসছে OnePlus Nord 6। এবং সবচেয়ে বড় চমক হলো, এই ফোনে ব্যবহার করা হয়েছে ‘সিলিকন-কার্বন’ ব্যাটারি প্রযুক্তি, যা এখনও পর্যন্ত এই মূল্য বিভাগে কোনও ভারতীয় স্মার্টফোনে দেখা যায়নি।

OnePlus Nord 6 9000mAh ব্যাটারি

ভারতের স্মার্টফোন বাজারে ‘মিড-রেঞ্জ কিং’ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত OnePlus। এবার তারা নিয়ে আসছে OnePlus Nord 6, যা তাদের সবচেয়ে উচ্চাভিলাষী মিড-রেঞ্জ প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ফোনটির প্রথম টিজার প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শোনা যাচ্ছে,, 9000mAh ব্যাটারি শুধু সংখ্যায় বড় নয়, এর পেছনে রয়েছে উন্নত সিলিকন-কার্বন সেল কেমিস্ট্রি — যা একই আকারে বেশি শক্তি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম।

বিদ্যুৎগতির চার্জিং এবং প্রিমিয়াম ডিসপ্লে

এত বড় ব্যাটারি চার্জ করতে সময় লাগলে ব্যবহারকারীর মাথাব্যথা বাড়ে। সেই কথা মাথায় রেখেই OnePlus এই ফোনে 100W বা 120W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দিতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিশাল ব্যাটারি হলেও চার্জিং হবে দ্রুত। ডিসপ্লের দিক থেকেও ফোনটি আপোস করেনি। 6.7 ইঞ্চির 1.5K AMOLED প্যানেলে 144Hz রিফ্রেশ রেট থাকায় গেমিং ও স্ট্রিমিং দুটিতেই অভিজ্ঞতা হবে দুর্দান্ত।

OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন
OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন

চিপসেট এবং ক্যামেরা সেটআপ

পারফরম্যান্সের ক্ষেত্রে OnePlus Nord 6-এ Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হতে পারে — যা এই মুহূর্তে Qualcomm-এর সবচেয়ে আধুনিক মিড-রেঞ্জ প্রসেসরগুলির মধ্যে একটি। এর ফলে মাল্টি-টাস্কিং, AI-ভিত্তিক কাজকর্ম এবং গেমিং পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে প্রত্যাশা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে Sony সেন্সর-সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

সম্ভাব্য দাম ও লঞ্চের সময়কাল

OnePlus Nord 6-এর দাম ভারতে 32,000 থেকে 38,000 টাকার মধ্যে থাকতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। এই মূল্য বিভাগে যদি সত্যিই 9000mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং 120W চার্জিং একসঙ্গে পাওয়া যায়, তাহলে Samsung ও Xiaomi-র মিড-রেঞ্জ বিভাগে OnePlus এর ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রাখলে, এটি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: Xiaomi 18 Pro-তে আসছে Dual 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, জানুন সম্ভাব্য ফিচার

Xiaomi 18 Pro-তে আসছে Dual 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, জানুন সম্ভাব্য ফিচার

Xiaomi 18 Pro-তে আসছে ডুয়াল 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি

Xiaomi 18 Pro ও 18 Pro Max আসছে ডুয়াল 200MP ক্যামেরা নিয়ে, ফ্ল্যাগশিপ দৌড়ে বড় চমকXiaomi 18 Pro সম্ভাব্য ফিচার ফাঁস, 200MP ক্যামেরা ও বিশাল ব্যাটারির আভাস, জানুন ডিটেইলস

Xiaomi 18 Pro-তে আসছে ডুয়াল 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি
Xiaomi 18 Pro-তে আসছে ডুয়াল 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি

শাওমি তাদের আসন্ন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম এবং টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন অনুযায়ী, কোম্পানিটি তাদের পরবর্তী নম্বর সিরিজের ফোন Xiaomi 18 Pro-তে বড় ধরনের আপগ্রেড আনতে চলেছে। বিশেষ করে ক্যামেরা এবং ব্যাটারি বিভাগে এই আপগ্রেডটি উল্লেখযোগ্য হবে বলে মনে করা হচ্ছে।

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তথ্য অনুযায়ী,Xiaomi 18 Pro-তে ডুয়াল 200 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে । ফোনটিতে একটি 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি 200 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে পারে। এই তথ্য সঠিক হলে, Xiaomi 17 Pro 50 মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় একটি বিশাল অগ্রগতি হবে। ফলে ব্যবহারকারীরা জুম করেও নিখুঁত এবং উচ্চ-মানের ছবি তোলার অভিজ্ঞতা পেতে পারেন ।

পাওয়ার ব্যাকআপের দিক দিয়েও Xiaomi 18 Pro চমক দেওয়ার মতো। লিক তথ্য অনুযায়ী, এই কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ ফোনটিতে প্রায় 7000mAh -এর বিশাল ব্যাটারি দেওয়ার পরিকল্পনা করছে শাওমি । যা তার আগের মডেল Xiaomi 17 Pro 6300mAh ব্যাটারি থেকে অনেক বড়। এর ফলে ফোনটির ব্যাকআপ সময় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা যায়। এছাড়াও, এই ফোনে ওয়্যারলেস চার্জিং সুবিধা থাকতে পারে, যা ফ্ল্যাগশিপ ব্যবহারকারীদের জন্য একটি অতিরিক্ত সুবিধা ।

অন্যান্য ফিচারের মধ্যে, ফোনটিতে IP68 এবং IP69 সার্টিফিকেশন থাকতে পারে, যা এটিকে ধুলো ও জলের হাত থেকে সুরক্ষিত রাখবে । সেইসঙ্গে উন্নত সুরক্ষার জন্য এতে 3ডি আল্ট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে । ফোনটির পেছনেও একটি ছোট ডিসপ্লে থাকতে পারে, যা শাওমির ডিজাইনের ক্ষেত্রে নতুনত্ব আনবে । ফোনটির ডিসপ্লের আকার 6.3 ইঞ্চি হবে বলে জানা যাচ্ছে, যা বর্তমান সময়ের বড় ফোনের বাজারে একটি কম্প্যাক্ট ফ্ল্যাগশিপ অপশন হয়ে উঠতে পারে ।

প্রসেসর হিসেবে Xiaomi 18 Pro-তে কোয়ালকমের আসন্ন এবং শক্তিশালী স্ন্যাপড্রাগন 8 এলিট জেন 6 চিপসেট ব্যবহার করা হতে পারে । রিপোর্ট অনুযায়ী, Xiaomi 18 P সিরিজ আগামী বছরের সেপ্টেম্বর মাস নাগাদ প্রথমে চীনের বাজারে লঞ্চ হতে পারে এবং এরপর কয়েক মাস পরেই গ্লোবাল বাজারে পেশ করা হতে পারে।

এই ফিচারগুলো Xiaomi 18 Pro-কে Samsung Galaxy S26 Ultra, iPhone 17 Pro এবং Oppo Find X9 Proপ্রো-র মতো শীর্ষস্থানীয় ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। । তবে, এই সমস্ত তথ্য এখনও লিক এবং জল্পনার ওপর ভিত্তি করে বলা হয়েছে। এই ফোন নিয়ে চূড়ান্ত মতামত দেওয়ার জন্য কোম্পানির তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার অপেক্ষা থাকতে হবে।

আরও পড়ুন:  Xiaomi 18 Pro ও 18 Pro Max আসছে ডুয়াল 200MP ক্যামেরা নিয়ে, ফ্ল্যাগশিপ দৌড়ে বড় চমক

Samsung কে টক্কর দিতে Xiaomi 18 Pro Max এ থাকতে পারে ডুয়াল 200MP ক্যামেরা

Xiaomi 18 Pro ও Pro Max-এ পেছনে দুটি 200MP ক্যামেরা সেন্সর

Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে Xiaomi। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজে দেখা যেতে পারে একেবারে অন্য রকম ক্যামেরা কনফিগারেশন। Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max—দু’টি মডেলেই থাকতে পারে ডুয়াল 200-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফাঁস হওয়া তথ্য সত্যি হয়, তাহলে এটি Xiaomi-র সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড।

Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। photo source(x)
Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। photo source(x)

Xiaomi 18 সিরিজের ক্যামেরা

নামকরা ইন্ডাস্ট্রি ইনসাইডারদের দাবি অনুযায়ী, Xiaomi 18 Pro ও Pro Max-এ পেছনে দুটি 200MP ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর মধ্যে একটি হবে প্রাইমারি ক্যামেরা, অন্যটি পেরিস্কোপ টেলিফটো লেন্স—যা দীর্ঘ দূরত্বের জুম ও সূক্ষ্ম ডিটেইল ক্যাপচারে বড় ভূমিকা নেবে। এছাড়াও থাকছে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা,উন্নত সেন্সর টিউনিং, মাল্টি-ফোকাল লেন্থে পরিষ্কার ইমেজ প্রসেসিং। 6.3-ইঞ্চি ডিসপ্লে-সহ একটি ভ্যারিয়েন্টের কথাও লিকে উঠে এসেছে, যার ডিজাইন ও ক্যামেরা লেআউট সাম্প্রতিক Xiaomi Pro মডেলগুলোর মতোই হতে পারে।এই সিরিজের ক্যামেরায় কি কি ভ্যারিয়েন্ট থাকতে পারে:

1) ডুয়াল 200MP রিয়ার ক্যামেরা

5) 250MP আল্ট্রা-ওয়াইড লেন্স

3) Pro ও Pro Max-এ একই ক্যামেরা হার্ডওয়্যার

4) স্ট্যান্ডার্ড Xiaomi 18-এ পেরিস্কোপ জুম

5) শক্তিশালী Snapdragon 8 Elite Gen 6 চিপসেট

স্মার্টফোনে ডুয়াল 200MP ক্যামেরা এখনো খুবই বিরল। এই ফোনের কনফিগারেশনের সুবিধাগুলি হল- অতি-উচ্চ রেজোলিউশনের ফটো ডিটেইল, পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে উন্নত লো-লাইট পারফরম্যান্স, অপটিক্যাল ও হাইব্রিড জুম, ফোকাল লেন্থে আরও শার্প ছবি।

Xiaomi 18 সিরিজ বিভিন্ন ভ্যারিয়েন্টপাওয়া যাবে যেমন

Xiaomi 18 Pro (256GB) – প্রিমিয়াম এন্ট্রি ফ্ল্যাগশিপ

Xiaomi 18 Pro (512GB) – ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

Xiaomi 18 Pro Max (1TB) – পাওয়ার ইউজার ও পেশাদারদের লক্ষ্য করে

128GB ভ্যারিয়েন্ট বাদ পড়তে পারে, কারণ Xiaomi এখন স্টোরেজ-হেভি ও প্রিমিয়াম ব্যবহারকারীদের দিকেই বেশি ঝুঁকছে।

লিক হওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরা হার্ডওয়্যারের দিক থেকে দু’টি মডেল প্রায় একই হতে পারে। পার্থক্য দেখা যেতে পারে। মূলত ডিসপ্লে সাইজ, ব্যাটারি ক্যাপাসিটি, কিছু সেকেন্ডারি ফিচার বা সেন্সর টিউনিং। আগের Xiaomi Pro সিরিজগুলোর মতোই, মূল ক্যামেরা অভিজ্ঞতা দুই মডেলেই প্রায় একরকম থাকার সম্ভাবনা।

Xiaomi 18-এও ক্যামেরা আপগ্রেড?

বেস Xiaomi 18 মডেলেও বড় পরিবর্তন আসতে পারে। 50MP টেলিফটো বাদ দিয়ে সেখানে প্রথমবারের মতো পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ হতে পারে, যা উন্নত অপটিক্যাল জুম দেবে।এর মাধ্যমে Xiaomi স্ট্যান্ডার্ড ও Pro মডেলের ব্যবধান কিছুটা কমাতে চাইছে। Snapdragon 8 Elite Gen 6 চিপসেট পাবে পুরো Xiaomi 18 সিরিজ। রিপোর্ট অনুযায়ী, Xiaomi 18, 18 Pro এবং 18 Pro Max—সব ক’টি ফোনেই থাকবে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর।

Xiaomi 18-তে কি কি চিপসেট থাকতে পারবে বলে আশা করা হচ্ছে

1) উন্নত পারফরম্যান্স

2) AI ফিচার

3) ফটোগ্রাফি ও গেমিং-এ ভালো পাওয়ার এফিশিয়েন্সি

তবে Xiaomi 18 Ultra-তে আরও বেশি Snapdragon 8 Elite Gen 6 Pro ভ্যারিয়েন্ট ব্যবহার করা হতে পারে।

Xiaomi স্পষ্টভাবেই ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ কৌশলের দিকে এগোচ্ছে। শুধুমাত্র Ultra মডেল নয়, Pro ও Pro Max-এও ডুয়াল 200MP সেন্সর দেওয়া একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এদিকে Vivo-র মতো প্রতিদ্বন্দ্বীরাও ডুয়াল 200MP সেটআপ নিয়ে কাজ করছে, যা দেখায় যে ইন্ডাস্ট্রি দ্রুত অতি-উচ্চ রেজোলিউশন মোবাইল ফটোগ্রাফির দিকে এগোচ্ছে।

Xiaomi 18 Pro Price Details

এখনো অফিসিয়াল দাম না জানা গেলেও, ক্যামেরা ও হার্ডওয়্যার আপগ্রেডের কারণে এই সিরিজটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টেই অবস্থান করবে বলে ধারণা।

Xiaomi 18 Pro Max Release Date

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 18 সিরিজ প্রথমে চীনে এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। এরপর ধাপে ধাপে গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের ক্ষেত্রে লঞ্চ টাইমিং নির্ভর করবে Xiaomi 17 এবং 17 Ultra মডেলের রিলিজ শিডিউলের উপর। আপাতত কোম্পানির পক্ষ থেকে কোনও অফিসিয়াল তারিখ বা স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: Xiaomi 18 Pro-তে আসছে Dual 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, জানুন সম্ভাব্য ফিচার