Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

vivo X Fold 6

ভিভো খুব শীঘ্রই তাদের নতুন ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6 বাজারে আনতে পারে। যদিও এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও ডিভাইসটি নিয়ে একের পর এক তথ্য সামনে আসছে। সম্প্রতি জনপ্রিয় টিপস্টার Digital Chat Station চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম Weibo-তে vivo X Fold 6 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছেন। চলুন, vivo X Fold 6-এর সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, vivo X Fold 6 আগামী জুন মাসের শেষের দিকে চীনের বাজারে আত্মপ্রকাশ করতে পারে। এর আগে বিভিন্ন রিপোর্টে ফোনটির লঞ্চ টাইমলাইন এপ্রিল থেকে জুনের মধ্যে বলে উল্লেখ করা হলেও, এবার প্রথমবারের মতো নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত পাওয়া গেছে। তবে মনে রাখতে হবে, এই তথ্য এখনও আনুষ্ঠানিক নয়। ভিভো এখনও পর্যন্ত ডিভাইসটির লঞ্চ ডেট সম্পর্কে কোনও ঘোষণা করেনি।

লিক অনুযায়ী, আসন্ন ফোল্ডেবল স্মার্টফোন vivo X Fold 6-এ একটি বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। ফোল্ডেবল স্মার্টফোনে সাধারণত পাতলা ডিজাইন বজায় রাখার জন্য ব্যাটারির আকার কিছুটা সীমিত রাখা হয়। গত বছর বাজারে আসা vivo X Fold 5-এ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, vivo X Fold 6-এ মিডিয়াটেকের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর Dimensity 9500 ব্যবহার করা হতে পারে। এই ফোল্ডেবল ডিভাইসের জন্য উচ্চমানের পারফরম্যান্স দেবে বলে আশা করা হচ্ছে। শুধু তাই নয়, Dimensity 9500-চালিত vivo X Fold 6 বাজারে আসার পর কোয়ালকমের পরবর্তী ফ্ল্যাগশিপ Snapdragon চিপসেট-যুক্ত স্মার্টফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে। তবে প্রসেসর সংক্রান্ত এই তথ্য এখনও লিকের ওপর ভিত্তি করে জানা গেছে।

200MP ক্যামেরার সঙ্গে আসতে পারে vivo X Fold 6

ক্যামেরা দিক থেকেও ফোনটিতে একটি শক্তিশালী 200 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। এর পাশাপাশি থাকতে পারে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স। ভিভো বরাবরই তাদের ফোল্ডেবল স্মার্টফোনে প্রিমিয়াম ক্যামেরা অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করে এসেছে। তাই নতুন X Fold 6 মডেলটি ফ্ল্যাগশিপ-মানের ফটোগ্রাফি ফিচার দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, X Fold 6-এর ডিজাইনে খুব বড় কোনো পরিবর্তন দেখা নাও যেতে পারে। ফোনটিতে আগের প্রজন্মের মডেলের মতোই একটি বড় গোলাকার রিয়ার ক্যামেরা মডিউল রাখা হতে পারে। তবে সম্পূর্ণ একই ডিজাইন নয়, জানা যাচ্ছে, নতুন মডেলের ডিসপ্লের কোণাগুলো আগের তুলনায় আরও গোলাকার হতে পারে। এসব তথ্য এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। তাই ফোনটির চূড়ান্ত ডিজাইন সম্পর্কে জানতে ভিভোর অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করা।

vivo X Fold 6-এ কোম্পানি ব্যাটারি, ক্যামেরা এবং প্রসেসরের মতো গুরুত্বপূর্ণ বিভাগে আপগ্রেড আনতে চলেছে। vivo X Fold 6-কে ঘিরে যে তথ্যগুলো সামনে আসছে, এটি 2026 সালের সবচেয়ে আলোচিত ফোল্ডেবল স্মার্টফোনগুলোর একটি হয়ে উঠতে পারে।

vivo X Fold 6-এর দাম, স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। যেহেতু ডিভাইসটির সম্ভাব্য লঞ্চ সময়সীমা ক্রমশ কাছাকাছি চলে আসছে, তাই আগামী কয়েক সপ্তাহে এর দাম, ডিসপ্লে, চার্জিং প্রযুক্তি, স্টোরেজ অপশন এবং অন্যান্য ফিচার সম্পর্কিত আরও তথ্য সামনে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার