সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? মাত্র 13,999 টাকায় Moto G37 Power ফোনে মিলবে 50MP ক্যামেরা ও 5200mAh ব্যাটারি

আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।

মোটোরোলা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে কোম্পানি খুব শীঘ্রই ভারতের বাজারে তাদের নতুন Moto G37 Power স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আগামীকাল, অর্থাৎ 19 মে, এই ডিভাইসটির পাশাপাশি Moto G37 মডেলটিও লঞ্চ করা হবে বলে জানা গেছে। লঞ্চের আগেই বিভিন্ন রিপোর্ট ও টিজার থেকে Moto G37 Power-এর সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক, আসন্ন Moto G37 Power স্মার্টফোনে কী কী ফিচার ও আপগ্রেড দেখা যেতে পারে।

আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।
আগামীকাল, 19 মে ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে Motorola G37 Power 5G স্মার্টফোন।

Moto G37 Power সিরিজের দাম কত পড়বে!

Moto G37 Power স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ করা হয়েছে। Capri এবং Nautical Blue ভ্যারিয়েন্টে প্রিমিয়াম Vegan Leather Finish ব্যবহার করা হয়েছে। এছাড়াও Black Impenetrable ভ্যারিয়েন্টে মজবুত PMMA ফিনিশ রাখা হয়েছে। কোম্পানির তথ্য অনুযায়ী, Moto G37 Power ফোনের সেল শুরু হবে আগামী 25 মে দুপুর 12টা থেকে Flipkart-এ। এছাড়াও Flipkart Axis Credit Card ব্যবহার করে সর্বোচ্চ 950 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট সুবিধা পেতে পারেন।

Moto G37 Power-এর স্টোরেজ ভ্যারিয়েন্ট ও দাম

8GB RAM + 128GB Storage — 18,999 টাকা

4GB RAM + 64GB Storage — 14,999 টাকা

4GB RAM + 128GB Storage — 15,999 টাকা

Moto G37 Power-এর ফিচার ও স্পেসিফিকেশন

ভারতের বাজারে আসন্ন Moto G37 Power স্মার্টফোনটি MediaTek Dimensity 6400 চিপসেট সহ লঞ্চ হতে পারে বলে জানা যাচ্ছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টা-কোর প্রসেসরটি 2.0GHz থেকে 2.5GHz পর্যন্ত ক্লক স্পিডে কাজ করতে সক্ষম, স্মুথ পারফরম্যান্স পাওয়ার আশা করা হচ্ছে। গ্রাফিক্স পারফরম্যান্স আরও উন্নত করতে ফোনটিতে Arm Mali-G57 MC2 GPU ব্যবহার করা হতে পারে। সফটওয়্যারের দিক থেকে Moto G37 Power ফোনটি Android 16 ভিত্তিক Hello UI অপারেটিং সিস্টেমে চলতে পারে।

পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে 1 বছরের OS আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দেওয়ার সম্ভাবনাও রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ভারতে ফোনটি 4GB RAM ভ্যারিয়েন্টে সেল করা হতে পারে। তবে এতে থাকবে কোম্পানির AI RAM Boost প্রযুক্তি, যার মাধ্যমে 4GB ফিজিক্যাল RAM-এর সঙ্গে অতিরিক্ত 8GB ভার্চুয়াল RAM যুক্ত করা যাবে।

আরও পড়ুন: Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে,ডিজাইন থেকে স্পেসিফিকেশন সব ফাঁস—মিড-রেঞ্জে ঝড় তুলবে!

Motorola G37 Power 5G স্মার্টফোনে বড় 6.67-ইঞ্চির HD+ ডিসপ্লে ব্যবহার করা হতে পারে, যা 1604 × 720 পিক্সেল রেজোলিউশন এবং 20.05:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করবে। LCD প্যানেল দিয়ে তৈরি এই পাঞ্চ-হোল স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট থাকার সম্ভাবনা রয়েছে।এছাড়াও ডিসপ্লেটিতে 264ppi পিক্সেল ডেনসিটি এবং সর্বোচ্চ 1050nits ব্রাইটনেস সাপোর্ট থাকতে পারে। ফোনটিতে Smart Water Touch ফিচার যোগ করা হতে পারে। এর সাহায্যে ভেজা হাতে বা স্ক্রিনে জল পড়লেও টাচ রেসপন্সে সমস্যা হবে না।

ফটোগ্রাফির জন্য Motorola G37 Power 5G স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটির পেছনে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর ব্যবহার করা হবে। একটি 2-in-1 সেকেন্ডারি লাইট সেন্সরও থাকতে পারে। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

Moto G37 Power স্মার্টফোনটির বড় আকর্ষণ হল এর বিশাল ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 7000mAh ক্যাপাসিটির বড় ব্যাটারি ব্যবহার করা হতে পারে। কোম্পানির দাবি অনুযায়ী, ডিভাইসটি একবার ফুল চার্জে প্রায় 3 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। দ্রুত চার্জিংয়ের জন্য এতে 30W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি Moto G37 Power-এ রিভার্স চার্জিং ফিচারও থাকতে পারে। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনের মাধ্যমেই অন্য স্মার্টফোন চার্জ করা সম্ভব হবে।

রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেড সার্টিফায়েড বডি ব্যবহার করা হবে, যা ডিভাইসটিকে আরও মজবুত ও ব্যবহারের জন্য নির্ভরযোগ্য করে তুলতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP64 রেটিং থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়াও ডিভাইসটিতে VONR এবং Smart Connect-এর মতো আধুনিক ফিচার যোগ করা হতে পারে। কানেক্টিভিটির দিক থেকে Moto G37 Power 5G-এ Wi-Fi, Bluetooth, NFC, 3.5mm অডিও জ্যাক এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকতে পারে।

আরও পড়ুন: Motorola-র নতুন ফ্ল্যাগশিপ ফোনে বড় চমক, Motorola Edge 70 Pro+ লঞ্চের আগেই প্রকাশ্যে এল ডিজাইন ও কালার অপশন