13 এপ্রিল, 2026-এ ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Redmi A7 Pro 5G — এবং প্রথম দেখাতেই এই ফোনটি নজর কেড়েছে।Redmi-র A-সিরিজ আগে থেকেই বাজেট-সচেতন মানুষের কাছে পরিচিত নাম। কিন্তু এবারই প্রথম এই সিরিজে এল একটি “Pro” ভ্যারিয়েন্ট — যেটায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কিছু ফিচার, যা এতদিন শুধু mid-range ফোনেই দেখা যেত। 5G কানেক্টিভিটি, বিশাল ব্যাটারি, আর smooth ডিসপ্লে —12,000-এর নিচে এই কম্বিনেশন সত্যিই চমকে দেওয়ার মতো।

Redmi A7 Pro 5G Full Specifications
Display ও Design
ফোনটিতে রয়েছে 6.9-inch HD+ IPS LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। ডিজাইনের দিক থেকেও ফোনটা দেখতে বেশ ভালো। সঙ্গে রয়েছে IP52 splash resistance, মানে হালকা বৃষ্টিতে বা জলের ছিটা লাগলেও ফোনের ক্ষতি হবে না।
Processor ও Performance
Redmi A7 Pro 5G চলে Unisoc T8300 চিপসেট-এ। এই প্রসেসরটি gaming-এর জন্য নয়, WhatsApp, Facebook, YouTube, ব্রাউজিং — এই ধরনের কাজে ফোনটা নির্ভরযোগ্যভাবে চলবে। ফোনটি চলছে Android 16-এর উপর, আর ইন্টারফেস হলো HyperOS 3 যেটা দেখতে পরিষ্কার, ব্যবহার করতেও সহজ। তার উপর রয়েছে Circle to Search এবং Google Gemini-র সঙ্গে AI ইন্টিগ্রেশন।
RAM ও Storage Details
Redmi A7 Pro 5G দুটো স্টোরেজ অপশনে পাওয়া যাবে:
- 4GB RAM + 64GB Internal Storage
- 4GB RAM + 128GB Internal Storage
Battery Capacity ও Backup
এই ফোনের বড় আকর্ষণ, এর 6300mAh ব্যাটারি। আর চার্জিং সাপোর্ট হলো 15W, সঙ্গে রয়েছে reverse charging-এর সুবিধাও।
Sale Details ও Price Details
Redmi A7 Pro 5G-এর দাম শুরু হচ্ছে মাত্র 11,499 থেকে (4GB + 64GB ভ্যারিয়েন্ট)। 128GB ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 12,499-এর মধ্যে থাকবে বলেই আশা করা যাচ্ছে। ফোনটি বিক্রি শুরু হবে 15 এপ্রিল, 2026 থেকে — ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ও অফলাইন রিটেইল স্টোর উভয় জায়গায়। লঞ্চ অফার এবং ব্যাংক ডিসকাউন্ট যোগ হলে কার্যকর দাম আরও কিছুটা কমে আসতে পারে।
এবারে জেনে নেওয়া যাক redmi a7 pro এর আগের সিরিজ অর্থাৎ redmi a7 এই সিরিজটি এখনও অনেকের পছন্দের তালিকায় থেকে যায়। ২০১৯ সালে লঞ্চ হওয়া এই ফোনটি প্রথমবার স্মার্টফোন কেনা মানুষের জন্য তৈরি করা হয়েছিল। আজকের এই আর্টিকেলে Redmi 7A-এর পুরো স্পেসিফিকেশন, ডিজাইন, পারফরম্যান্স থেকে শুরু করে দাম আলোচনা করব।

Redmi A7 Specifications
Display ও Design
Redmi 7A-এ রয়েছে 5.45 ইঞ্চির IPS LCD ডিসপ্লে। রেজোলিউশন 720 x 1440 পিক্সেল, যা 18:9 অ্যাসপেক্ট রেশিও দিয়ে বেশ আরামদায়ক ভিউয়িং অভিজ্ঞতা দেয়। স্ক্রিন-টু-বডি রেশিও প্রায় ৭৪.৪%। ডিজাইনের দিক থেকে ফোনটি খুবই হালকা ও স্লিম – মাত্র ১৪৬.৩ x ৭০.৪ x ৯.৬ মিলিমিটার এবং ওজন মাত্র ১৬৫ গ্রাম। স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট ফিচারও আছে। ম্যাট ফিনিশের তিনটি রঙে পাওয়া যায় – Matte Black, Matte Blue এবং Matte Gold।
Processor ও Performance
ফোনের হার্ট হলো Qualcomm Snapdragon 439 চিপসেট। অক্টা-কোর প্রসেসরে ৪টি ১.৯৫ গিগাহার্টজ Cortex-A53 এবং ৪টি ১.৪৫ গিগাহার্টজ Cortex-A53 কোর রয়েছে। GPU হিসেবে Adreno 505 আছে। দৈনন্দিন কাজ যেমন সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ভিডিও দেখা এবং হালকা মাল্টিটাস্কিং-এ এটি মোটামুটি স্মুথ পারফরম্যান্স দেয়। তবে ভারী গেম বা হাই গ্রাফিক্সের গেম খেললে একটু ল্যাগ অনুভব করতে পারেন।
RAM ও Storage details
Redmi 7A দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় – 2 জিবি র্যাম সহ 16 জিবি স্টোরেজ এবং 2 জিবি র্যাম সহ 32 জিবি স্টোরেজ। মেমরি কার্ড সাপোর্ট আছে dedicated স্লটে, তাই microSDXC কার্ড দিয়ে স্টোরেজ অনেক বাড়িয়ে নেওয়া যায়। ইন্টারনাল স্টোরেজ eMMC 5.1 টাইপের।
Battery capacity ও backup
ফোনটিতে আছে 4,000 mAh লি-পো ব্যাটারি, যা নন-রিমুভেবল। 10 ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। সাধারণ ব্যবহারে একদিনের বেশি ব্যাকআপ পাওয়া যায়।
Price Details ও Launch Date India
ভারতে লঞ্চ হয়েছিল 2019 সালের জুলাই মাসে। লঞ্চের সময় দাম ছিল প্রায় 5,800 টাকার কাছাকাছি। বর্তমানে সেকেন্ড হ্যান্ড বা রিফারবিশড মার্কেটে আরও কম দামে পাওয়া যায়। নতুন করে আর স্টক থাকে না বললেই চলে।
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি।
1 thought on “Redmi A7 vs Redmi A7 Pro 5G মাত্র 11,499-এ 6300mAh ব্যাটারি ও 120Hz ডিসপ্লে, কেনার আগে জানুন?”