চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হয়েছে Huawei Nova 16 সিরিজ। এই সিরিজে Huawei Nova 16, Nova 16 Pro, Nova 16 Ultra-এর পাশাপাশি Huawei Nova 16z 5G স্মার্টফোনটিও লঞ্চ করেছে কোম্পানি। কম বাজেটের মধ্যে প্রিমিয়াম ফিচার দিতে আসছে এই নতুন ফোন। রয়েছে 50MP সেলফি ক্যামেরা, 6000mAh ব্যাটারি এবং 100W SuperCharge ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে কেনার আগে Huawei Nova 16z 5G-এর স্পেসিফিকেশন ও ফিচার সম্পর্কেও কোম্পানি বেশ কিছু তথ্য প্রকাশ করেছে। চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও অন্যান্য বিস্তারিত তথ্য।
Huawei Nova 16z 5G Price Details
চীনের বাজারে Huawei Nova 16z 5G স্মার্টফোনটি 12GB RAM সহ দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে চিনে 2,399 ইউয়ান, ভারতে যার দাম প্রায় 33,700 টাকা। অন্যদিকে, একটু বেশি স্টোরেজ জন্য 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে চিনে 2,799 ইউয়ান,ভারতে প্রায় 39,300 টাকার কাছাকাছি। চিনে Huawei Nova 16z 5G স্মার্টফোনটি তিনটি আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে বিক্রি করা হবে, White, Green এবং Black।
Huawei Nova 16z-এর স্পেসিফিকেশন
Huawei Nova 16z 5G স্মার্টফোনটি কোম্পানির নিজস্ব HarmonyOS 6.1 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে Kirin 8020 অক্টা-কোর প্রসেসর, এটি 7nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি। এই চিপসেটের ক্লক স্পিড 1.3GHz থেকে 2.28GHz পর্যন্ত কাজ করে, ফলে স্মার্টফোনটি ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। Huawei এর এই Kirin 8020 প্রসেসরটি নতুন নয়। এর আগে কোম্পানি Huawei Nova 14 Ultra এবং Huawei Nova 15 স্মার্টফোনেও একই চিপসেট ব্যবহার করেছিল।
চিনে লঞ্চ হওয়া ফোনটিতে রয়েছে 6.7-ইঞ্চির ফুল HD+ OLED ডিসপ্লে, যা 2412 × 1084 পিক্সেল রেজোলিউশন। এই 6.7-ইঞ্চির ফুল HD+ ওলেড ডিসপ্লেটি 120Hz রিফ্রেশ রেট sসাপোর্ট করে। পাশাপাশি 300Hz টাচ স্যাম্পলিং রেট এবং 2160Hz PWM ডিমিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফোনটিতে। দীর্ঘ সময় ধরে ফোন ব্যবহার করার জন্য চোখের সুরক্ষার বিষয়টিও মাথায় রেখে এতে AI-based Intelligent Eye Protection ফিচার যুক্ত করা হয়েছে।
Huawei Nova 16z 5G ক্যামেরা ফিচার
Huawei Nova 16z 5G স্মার্টফোনটির পিছনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সিস্টেম, এবং রিয়ার প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপার্চার f/1.9। এর সঙ্গে যুক্ত করা হয়েছে 12 মেগাপিক্সেলের টেলিফটো পোর্ট্রেট লেন্স, যা 3x অপটিক্যাল জুম এবং 30x ডিজিটাল জুম সাপোর্ট করে।সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্যও Huawei ফোনটির সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের হাই-রেজোলিউশন ফ্রন্ট ক্যামেরা।
6000mAh ব্যাটারি ও 100W ফাস্ট চার্জিং
ব্যাটারি লাইফের দিক থেকে Huawei Nova 16z 5G স্মার্টফোনটিতে রয়েছে 6000mAh ব্যাটারি। চার্জিংয়ের জন্য Huawei এতে যুক্ত করেছে 100W SuperCharge প্রযুক্তি। কানেক্টিভিটির ক্ষেত্রে ফোনটিতে Wi-Fi, Bluetooth 6.0, NFC এবং Infrared Remote Control সাপোর্ট দেওয়া হয়েছে। NFC-এর মাধ্যমে দ্রুত পেমেন্ট ও ডিভাইস কানেকশন সম্ভব হবে, আর Infrared Remote Control ফিচারের সাহায্যে স্মার্টফোনটিকে টিভি, এসি বা ইলেকট্রনিক ডিভাইসের রিমোট হিসেবেও ব্যবহার করা যাবে।
আরও পড়ুন: 1 জুন লঞ্চ হচ্ছে Huawei Nova 16 series, 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারিতে বড় চমক দিতে পারে Pro Max