Nothing Phone 4a Price Hike: Nothing কোম্পানি ভারতে তাদের জনপ্রিয় Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro-এর দাম আবারও বাড়িয়েছে। গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দাম বাড়লো। নতুন দাম কার্যকর হবে 1 জুন 2026 থেকে। রিপোর্ট অনুযায়ী, বিশ্ব বাজারে RAM ও স্টোরেজ চিপের সংকট এবং মেমরির দাম বাড়ার কারণেই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু Nothing নয়, চলতি বছরে Xiaomi, POCO, Motorola-সহ একাধিক স্মার্টফোন ব্র্যান্ডও তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে।
কোম্পানি Nothing Phone (4a)-এর ক্ষেত্রে প্রতিটি ভ্যারিয়েন্টে 3,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এই ফোনটি লঞ্চ করার সময় দাম ছিল 31,999 টাকা। এখন পর্যন্ত এর দাম মোট 6,000 টাকা বেড়েছে।
| Variant | পুরনো দাম | নতুন দাম |
|---|---|---|
| 8GB + 128GB | Rs 34,999 | Rs 37,999 |
| 8GB + 256GB | Rs 37,999 | Rs 40,999 |
| 12GB + 256GB | Rs 40,999 | Rs 43,999 |
Nothing Phone 4a Pro-এর দাম এখন 50,000 টাকা
এই ফোনটির প্রতিটি ভ্যারিয়েন্টের দাম সরাসরি 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসে Phone (4a) Pro-এর বেস ভ্যারিয়েন্ট 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। মাত্র তিন মাসের মধ্যে ফোনটির দাম মোট 10,000 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে Nothing Phone (4a) Pro মডেলে।
| Variant | পুরনো দাম | নতুন দাম |
|---|---|---|
| 8GB + 128GB | Rs 44,999 | Rs 49,999 |
| 8GB + 256GB | Rs 47,999 | Rs 52,999 |
| 12GB + 256GB | Rs 50,999 | Rs 55,999 |
Nothing Phone 4a price hike: কেন বাড়ছে স্মার্টফোনের দাম?
বিশ্ব বাজারে RAM এবং স্টোরেজ চিপের ঘাটতির কারণে স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন খরচ অনেক ভাবে বেড়েছে। এর প্রভাব এখন দেখা যাচ্ছে। Nothing-এর পাশাপাশি Xiaomi, POCO এবং Motorola-ও সম্প্রতি Redmi Note 15 Pro, POCO C85 এবং Motorola Edge 70 Pro-এর মতো একাধিক মডেলের দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসেও যদি মেমরি চিপের সরবরাহ পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে আরও কিছু স্মার্টফোনের দাম বাড়তে পারে।