1 জুন লঞ্চ হচ্ছে Huawei Nova 16 series, 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারিতে বড় চমক দিতে পারে Pro Max

Huawei আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে যে আগামী 1 জুন চীনের বাজারে তাদের নতুন Huawei Nova 16 series-এর স্মার্টফোন লঞ্চ করা হবে। লঞ্চের আগেই Huawei Nova 16 Pro মডেলের ডিজাইন এবং নতুন একটি কালার অপশন ইতিমধ্যেই টিজ করা হয়েছে, যার মাধ্যমে ফোনটির প্রথম ঝলক সামনে এসেছে। প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী, Nova 16 Pro স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইন এবং স্টাইলিশ ফিনিশ নিয়ে বাজারে আসতে পারে। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, এই সিরিজের অধীনে Huawei Nova 16, Huawei Nova 16 Pro এবং Huawei Nova 16 Pro Max, মোট তিনটি স্মার্টফোন লঞ্চ হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও সমস্ত মডেলের স্পেসিফিকেশন অফিসিয়ালি প্রকাশ করা হয়নি, তবে ইতিমধ্যেই সম্ভাব্য ফিচার এবং ডিজাইন নিয়ে একাধিক লিক সামনে এসেছে। চলুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক Huawei Nova 16 5G সিরিজের সম্ভাব্য ফিচার, ডিজাইন এবং লিক ডিটেইলস সম্পর্কে।

কোম্পানির শেয়ার করা টিজারের মাধ্যমে Huawei Nova 16 Pro স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ফোনটি Sky Blue এবং Gradient ফিনিশ সহ দেখা গেছে। ডিজাইনের দিক থেকে Huawei এবার ক্যামেরা মডিউলে বড় পরিবর্তন এনেছে। Nova 16 Pro-এর পিছনে নতুন ধরনের ক্যামেরা মডিউল ব্যবহার করা হয়েছে, যেখানে দুটি বড় সার্কুলার কাটআউট দেখা যাচ্ছে। প্রথম সার্কুলার অংশের ভিতরে তিনটি ক্যামেরা সেন্সর বসানো হয়েছে, এবং দ্বিতীয় কাটআউটের ভিতরে LED ফ্ল্যাশের পাশাপাশি আরও একটি অতিরিক্ত সেন্সর যোগ করা হয়েছে। এই সেন্সরটি ঠিক কী কাজ করবে, সে বিষয়ে Huawei এখনও কোনও অফিসিয়াল তথ্য প্রকাশ করেনি।

লিক এবং রিপোর্ট অনুযায়ী, Huawei Nova 16 সিরিজের স্ট্যান্ডার্ড Nova 16 এবং Nova 16 Pro মডেল একাধিক কালার অপশনে বাজারে আসতে পারে। এই দুটি স্মার্টফোনকে Black, White, Blue এবং Gradient ফিনিশ সহ লঞ্চ করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল হল Huawei Nova 16 Pro Max-কে। এই টপ-এন্ড মডেলে Gradient ফিনিশ দেওয়া নাও হতে পারে। লিক অনুযায়ী, Nova 16 Pro Max শুধুমাত্র Black, White এবং Blue, এই তিনটি কালার অপশনে লঞ্চ করা হতে পারে।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার

হুয়াওয়ে নোভা ১৬ প্রো ম্যাক্স-এর ডিসপ্লে স্পেসিফিকেশন এবং হুয়াওয়ে নোভা ১৬ কিরিন ৯০২০ চিপসেট

এর আগেই বিভিন্ন রিপোর্টে Huawei Nova 16 Pro Max স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সামনে এসেছিল। জানা যাচ্ছে, এই সিরিজের টপ-এন্ড মডেলে 6.84-ইঞ্চির 1.5K LTPO ডিসপ্লে ব্যবহার করা হতে পারে। LTPO প্যানেল থাকার কারণে ফোনটি adaptive refresh rate সাপোর্ট করতে পারে। পারফরম্যান্সের জন্য Nova 16 Pro Max-এ Huawei-এর শক্তিশালী Kirin 9000 সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে।

Huawei নোভা 16 সিরিজের 200 মেগাপিক্সেল ক্যামেরার পরীক্ষা

ক্যামেরার দিক থেকেও Huawei Nova 16 Pro Max সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হয়ে উঠতে পারে। বিভিন্ন লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হতে পারে। জানা গেছে, এই ক্যামেরার সঙ্গে 1/1.28-ইঞ্চির বড় সেন্সর ব্যবহার করা হতে পারে। night photography এবং portrait shot-এর ক্ষেত্রে এই সেন্সর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। এর পাশাপাশি ফোনটিতে Periscope Telephoto Lens যোগ করা হতে পারে। একইসঙ্গে Multispectral Sensor থাকার সম্ভাবনাও রয়েছে।

হুয়াওয়ে নোভা 16, 7,000এমএএইচ ব্যাটারির জীবনকাল

লিক অনুযায়ী, Huawei Nova 16 Pro Max-এ বিশাল 7000mAh ব্যাটারি দেওয়া হতে পারে, যা দীর্ঘক্ষণ ব্যবহার করার সুবিধা দেবে। এতে wireless charging ফিচারও সাপোর্ট করতে পারে বলে জানা গেছে।

বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, 1 জুন এই লঞ্চ ইভেন্টে কোম্পানি নতুন MatePad Pro Max ট্যাবলেট এবং Supernova সিরিজের স্মার্টওয়াচও লঞ্চ করতে পারে। তবে এখনও পর্যন্ত Huawei-এর পক্ষ থেকে এই ডিভাইসগুলির বিষয়ে কোনও অফিসিয়াল টিজার বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

Huawei Nova 16 series launch date

চীনের বাজারে Huawei Nova 16 সিরিজের অফিসিয়াল লঞ্চ ডেট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই এই আপকামিং সিরিজের ফিচার, ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে। তবে এখনও পর্যন্ত Huawei সমস্ত অফিসিয়াল স্পেসিফিকেশন প্রকাশ করেনি। আমরাও লঞ্চের দিন Huawei Nova 16 সিরিজের দাম, ফিচার, স্পেসিফিকেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য পোস্টের মাধ্যমে জানিয়ে দেব।

আরও পড়ুন: মোবাইল মার্কেটে ফিরছে Lenovo! 19 মে লঞ্চ হবে Lenovo Legion Y70 স্মার্টফোন

Google Pixel 10 কিনতে চাইছেন? একধাক্কায় 15 হাজার টাকা দাম কমল

ভারতে Google Pixel 10 এখন অনেকটাই সস্তায় কেনার সুযোগ মিলছে। লঞ্চের প্রায় দশ মাসের মধ্যেই গুগলের এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোনে বড় ডিসকাউন্ট ঘোষণা করা হয়েছে। বর্তমানে Amazon-এ ডিভাইসটি সরাসরি 15,000 টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে। অর্থাৎ, লঞ্চ প্রাইসের তুলনায় ফোনটির দাম এখন অনেক কমে গেছে।

বর্তমানে বিশ্বজুড়ে মেমরি চিপের ঘাটতির কারণে স্মার্টফোনের দাম ক্রমাগত বাড়ছে। এমন পরিস্থিতিতে Pixel 10-এর এই অফার অনেক ক্রেতার জন্য স্বস্তির খবর নিয়ে এল। যারা প্রিমিয়াম ক্যামেরা, স্মুথ পারফরম্যান্স এবং ক্লিন Android চান, তাদের জন্য এই ফোনটি বিকল্প হিসেবে ধরা হচ্ছে।

Google Pixel 10 Amazon-এ লিস্টেড রয়েছে।
Google Pixel 10 Amazon-এ লিস্টেড রয়েছে।

Google Pixel 10-এ মিলছে বড় ডিসকাউন্ট, কমল 15 হাজার টাকা

গত বছর আগস্টে ভারতে লঞ্চ হওয়া Google Pixel 10 লঞ্চের সময় স্মার্টফোনটির দাম রাখা হয়েছিল 79,999 টাকা। এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোনে 12GB RAM এবং 256GB অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। বর্তমানে Pixel 10-এর Obsidian (কালো) এবং Indigo (নীল) এই দুই কালার ভ্যারিয়েন্ট Amazon-এ 64,999 টাকায় লিস্টেড রয়েছে।

অর্থাৎ, ফোনটির উপর সরাসরি 15,000 টাকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, যেখানে কোনও এক্সচেঞ্জ অফারের প্রয়োজন নেই। এর পাশাপাশি Amazon Pay ICICI Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা অতিরিক্ত 1,949 টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধাও পেতে পারেন। বর্তমানে Google Pixel 10-এর Frost এবং Lemongrass এই দুই আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টও Amazon-এ 65,500 টাকা এবং 65,999 টাকায় লিস্টেড থাকতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: মোবাইল মার্কেটে ফিরছে Lenovo! 19 মে লঞ্চ হবে Lenovo Legion Y70 স্মার্টফোন

Google Pixel 10 – ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

স্পেসিফিকেশনের দিক থেকেও Google Pixel 10 ফোনটির সামনে রয়েছে 6.3-ইঞ্চির OLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ডিসপ্লেটি সর্বোচ্চ 3,000nits পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এছাড়াও এতে FHD+ রেজোলিউশন (1080 × 2424 পিক্সেল) এবং HDR10+ সাপোর্ট রয়েছে। স্ক্রিন সুরক্ষার জন্য Google এখানে Corning Gorilla Glass Victus 2 প্রোটেকশন ব্যবহার করেছে।

ফটোগ্রাফির দিক থেকেও স্মার্টফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এর প্রাইমারি ক্যামেরাটি 48 মেগাপিক্সেলের, যেখানে f/1.7 অ্যাপারচার, Dual Pixel PDAF এবং Optical Image Stabilization প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ফোনটিতে 120 ডিগ্রি Field of View সহ 13 মেগাপিক্সেলের ultrawide সেন্সর রয়েছে। এছাড়াও 5x optical zoom সাপোর্টেড 10.8 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে f/2.2 অ্যাপারচারযুক্ত 10.5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, স্মার্টফোনটি Android 23 পর্যন্ত মোট সাতটি বড় অপারেটিং সিস্টেম আপডেট পাবে। নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট পাওয়ার কারণে ফোনটির পারফরম্যান্স এবং নিরাপত্তাও দীর্ঘদিন পর্যন্ত আপডেটেড থাকবে। পারফরম্যান্সের জন্য Pixel 10-এ Google-এর নিজস্ব Tensor G5 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যা 3nm প্রসেস প্রযুক্তিতে তৈরি। পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনটিতে 4,970mAh ব্যাটারি দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত চার্জিংয়ের জন্য এতে 30W wired fast charging সাপোর্ট রয়েছে। এছাড়াও 15W Qi2-certified wireless charging সুবিধাও পাওয়া যাবে।

আরও পড়ুন: সস্তায় 5G স্মার্টফোন খুঁজছেন? মাত্র 13,999 টাকায় Moto G37 Power ফোনে মিলবে 50MP ক্যামেরা ও 5200mAh ব্যাটারি

আরও পড়ুন: Jio র নতুন 629 টাকার প্ল্যানে দিচ্ছে 56 দিন আনলিমিটেড 5G! সঙ্গে মিলছে Google Gemini Pro এর সুবিধাও

Motorola-র নতুন ফ্ল্যাগশিপ ফোনে বড় চমক, Motorola Edge 70 Pro+ লঞ্চের আগেই প্রকাশ্যে এল ডিজাইন ও কালার অপশন

Motorola সম্প্রতি ভারতের বাজারে তাদের Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর মধ্যেই কোম্পানি Edge 70 Series-এর আওতায় আরও একটি নতুন প্রিমিয়াম ডিভাইস আনার প্রস্তুতি শুরু করেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটি নিয়ে টিজিং শুরু করা হয়েছে। পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ফোনটির একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যেখানে আসন্ন স্মার্টফোনটির ডিজাইন, প্রিমিয়াম লুক এবং কালার অপশন সম্পর্কে তথ্য সামনে এসেছে।

আসন্ন Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি Edge 70 সিরিজের চতুর্থ মডেল হিসেবে বাজারে আসতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ কিংবা সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি।

 খুব শীঘ্রই ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।
খুব শীঘ্রই ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি লঞ্চ হতে পারে।

আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হচ্ছে শাওমি 17 Max 5G। 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা নিয়ে

Motorola Edge 70 Pro+ -এর ফিচার! তিনটি প্রিমিয়াম কালার ও ইউনিক ফিনিশে আসতে পারে

Flipkart-এ প্রকাশিত টিজার অনুযায়ী, ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ হতে পারে। Brown, Red এবং Teal। প্রতিটি ভ্যারিয়েন্টে আলাদা প্রিমিয়াম ফিনিশ ব্যবহার করা হতে পারে।

রিপোর্ট অনুযায়ী, Brown ভ্যারিয়েন্টে থাকতে পারে Sculpted Wood Finish, Red ভ্যারিয়েন্টে Satin-Luxe Finish ব্যবহার করা হতে পারে, এছাড়াও Teal ভ্যারিয়েন্টে Twill-Inspired Finish থাকার সম্ভাবনা রয়েছে।

ডিজাইনের দিক থেকে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি অনেকটাই Edge 70 Pro মডেলের মতো দেখতে হতে পারে। প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী, ফোনটির পেছনের অংশে একটি স্টাইলিশ স্কয়ার-শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে। এই ক্যামেরা মডিউলের ভেতরে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি একটি LED ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে।

ক্যামেরা বিভাগের দিক থেকেও বড় আপগ্রেড দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 3.5X অপটিক্যাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে, যা দূরের সাবজেক্টকেও আরও পরিষ্কারভাবে ক্যাপচার করতে সাহায্য করবে। ডিসপ্লের ক্ষেত্রে 6.8-ইঞ্চির বড় 144Hz AMOLED প্যানেল ব্যবহার করা হতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে চলতে পারে বলে আশা করা হচ্ছে।

টিজারে আরও জানা গেছে যে, Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে উন্নত Sony LYT ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে 81mm ফোকাল লেংথ এবং OIS (Optical Image Stabilization) সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। OIS প্রযুক্তির কারণে ভিডিও রেকর্ডিং আরও স্টেবল ও স্মুথ হতে পারে।

Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেখা যেতে পারে। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন রাখা হতে পারে। পাশাপাশি ডিভাইসে মজবুত মেটাল ফ্রেম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

ফোনের সামনের দিকে আধুনিক ‘হোল-পাঞ্চ’ ডিসপ্লে ডিজাইন দেখা যেতে পারে। এই কাটআউটের ভেতরে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে, ফলে স্ক্রিন-টু-বডি রেশিও আরও আকর্ষণীয় হতে পারে ।

বিভিন্ন রিপোর্ট ও লিক অনুযায়ী, আসন্ন Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি মূলত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Edge 70 Pro মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। অর্থাৎ, Motorola ভারতীয় বাজারের জন্য ডিভাইসটিকে নতুন নাম ও কিছু পরিবর্তনের সঙ্গে আনা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

যদি এই রিপোর্টগুলি সত্যি হয়, তাহলে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার দেখা যেতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। পাশাপাশি eSIM সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।

Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসতে পারে বলে জানা যাচ্ছে। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা থাকতে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বড় 6500mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে এবং দ্রুত চার্জিংয়ের জন্য এতে 90W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে,ডিজাইন থেকে স্পেসিফিকেশন সব ফাঁস—মিড-রেঞ্জে ঝড় তুলবে!

মোবাইল মার্কেটে ফিরছে Lenovo! 19 মে লঞ্চ হবে Lenovo Legion Y70 স্মার্টফোন

Lenovo 19 মে তাদের নতুন Legion Y70 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে।

নতুন ট্যাবলেট ডিভাইস নিয়ে আলোচনা হলেই মনে পড়ে Lenovo নাম। ল্যাপটপের বাজার নিজের করে নেওয়ার পর এবার মোবাইল দুনিয়ায় পা রাখতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। Lenovo জানিয়েছে, তারা নিজেদের তৈরি স্মার্টফোন বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আগামী 19 মে ‘Lenovo Legion Y70’ নামে ওই ফোনটি উন্মোচন করা হবে। লঞ্চের আগেই সংস্থাটি ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে।

Lenovo Legion Y70 ফিচার ও স্পেসিফিকেশন

প্রসেসর ও পারফরম্যান্স

Lenovo তাদের আসন্ন Legion Y70 মডেলটিতে কোয়ালকমের Snapdragon 8 Gen 5 চিপসেট ব্যবহার করতে পারে। এই 3 ন্যানোমিটার প্রক্রিয়ায় তৈরি এই অক্টা-কোর প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড হবে 3.8 গিগাহার্জ। দীর্ঘক্ষণ গেমিং বা হেভি ইউজের সময় ফোন গরম হয়ে যাওয়া ঠেকাতে এতে 5,500mm² ভেপর চেম্বার রাখা হবে।

ডিসপ্লে ফিচার

Lenovo Legion Y70 স্মার্টফোনে প্রিমিয়াম Q10 LTPO প্রযুক্তি সমর্থিত AMOLED ডিসপ্লে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানি। যদিও এখনও পর্যন্ত ডিসপ্লের সঠিক সাইজ প্রকাশ করা হয়নি, তবে অফিসিয়াল তথ্য অনুযায়ী ফোনটি 2K রেজোলিউশন এবং 144Hz হাই রিফ্রেশ রেট সাপোর্ট করবে। পাশাপাশি এই ডিসপ্লেতে থাকতে পারে 7000nits পর্যন্ত পিক ব্রাইটনেস, 360Hz টাচ স্যাম্পলিং রেট, Dolby Vision এবং DC Dimming-এর মতো ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার।

ক্যামেরা সেটআপ

ফটোগ্রাফির জন্য Lenovo Legion Y70 স্মার্টফোনে শক্তিশালী ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। কোম্পানির শেয়ার করা তথ্য অনুযায়ী, ফোনটিতে 50 মেগাপিক্সেল Sony LYT710 OIS প্রাইমারি সেন্সর দেওয়া হবে, যা কম আলোতেও বিস্তারিত ও স্ট্যাবল ছবি তুলতে সাহায্য করবে। এর সঙ্গে থাকবে 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2-in-1 অক্সিলিয়ারি সেন্সর। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে থাকতে পারে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

মেমরি ও স্টোরেজ

কোম্পানির বক্তব্য অনুযায়ী Lenovo Legion Y70 স্মার্টফোনে ফ্ল্যাগশিপ-গ্রেড LPDDR5X Ultra RAM ব্যবহার করা হতে পারে, যা স্মুথ মাল্টিটাস্কিং ও দ্রুত অ্যাপ লোডিংয়ে ভালো পারফরম্যান্স দেবে। শক্তিশালী Snapdragon প্রসেসরের সঙ্গে মিলিয়ে ব্যবহারকারীরা পাবেন আরও ফাস্ট ও ল্যাগ-ফ্রি এক্সপেরিয়েন্স। পাশাপাশি হাই-স্পিড ডাটা রিড ও রাইটের জন্য এতে থাকছে নেক্সট-জেন UFS 4.1 স্টোরেজ টেকনোলজি।

ডিজাইন ও কালার

কোম্পানির তথ্য অনুযায়ী, আসন্ন Lenovo Legion Y70 স্মার্টফোনটি স্টাইলিশ Carbon Black এবং প্রিমিয়াম Ice Soul White, এই দুই আকর্ষণীয় কালার অপশনে বাজারে আসতে পারে।

ব্যাটারি ও চার্জিং

পাওয়ার ব্যাকআপের দিক থেকেও Lenovo Legion Y70 স্মার্টফোনটি বড় চমক দিতে পারে। কোম্পানির তথ্য অনুযায়ী, ফোনটিতে বিশাল 8000mAh ব্যাটারি দেওয়া হবে, যা দীর্ঘক্ষণ ব্যবহারে নির্ভরযোগ্য ব্যাকআপ দিতে সক্ষম হবে। পাশাপাশি দ্রুত চার্জিংয়ের জন্য এতে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে। এছাড়াও ডিভাইসটিতে reverse charging ফিচার থাকবে। প্রয়োজন হলে অন্যান্য গ্যাজেটও চার্জ করা যাবে।

ফোনটিকে ধুলো ও জল থেকে বাঁচাতে IP66, IP68 ও IP69 রেটিং দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই চীনের বাজারে এ ফোনের প্রি-রিজার্ভ শুরু হয়ে গেছে।

Lenovo Legion Y70 লঞ্চের তারিখ

আগামী 19 মে Lenovo Legion Y70 স্মার্টফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হওয়ার পর ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন, দাম, ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা আলাদা পোস্টের মাধ্যমে তুলে ধরব।

আরও পড়ুন: Galaxy S27 Ultra-র দাম কি সত্যিই বাড়তে চলেছে? জানুন আসল কারণ

Vivo V80 5G কিনবেন? আগে জেনে নিন কবে লঞ্চ হতে পারে

vivo V80 5G নিয়ে বড়সড় লিক, Snapdragon চিপসেট ও 12GB RAM সহ আসতে পারে এই স্মার্টফোন

এই বছর ফেব্রুয়ারি মাসে Vivo একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করেছিল। V70, V70 FE আর V70 Elite। এবার কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের ফোন আনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে Vivo V80 5G-এর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য! বেশ কয়েকটি লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন, জেনে নেওয়া যাক, Vivo V80-এ কী কী চমক অপেক্ষা করছে!

Vivo V80 5G সিরিজের দাম কত পড়বে!

এখনও vivo আনুষ্ঠানিকভাবে vivo V80 5G সিরিজের দাম ঘোষণা করেনি। তবে একাধিক লিক ও রিপোর্ট অনুযায়ী, আগের Vivo V70 5G সিরিজের দামের সঙ্গে তুলনা করলে, নতুন V80 সিরিজ প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টেই আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo V70 সিরিজের বেস মডেলটি 8GB RAM আর 256GB স্টোরেজ নিয়ে নিতে চান, তাহলে পড়বে 45,999 টাকা। আর টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ পাবেন 49,999 টাকায়। Vivo V70 Elite-এই ফোনটা একটু প্রিমিয়াম। 8GB RAM + 256GB স্টোরেজ অপশনটির দাম 51,999 টাকা। আর যদি 12GB RAM চান, তাহলে 256GB স্টোরেজসহ দাম পড়বে 56,999 টাকা। আর সবচেয়ে হাই-এন্ড 512GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 61,999 টাকা। আর যাঁরা একটু কম বাজেটে Vivo V70 সিরিজ নিতে চান, তাঁদের জন্য Vivo V70 FE এই ফোনের অপশন হলো 8GB RAM + 128GB স্টোরেজ, দাম মাত্র 37,999 টাকা। স্টোরেজ একটু বাড়িয়ে 256GB নিলে দাম হবে 40,999 টাকা। আর যদি 12GB RAM আর 512GB স্টোরেজের বড় প্যাকেজ চান, তাহলে দাম পড়বে 44,999 টাকা।

Vivo V80 5G কবে আসবে?

এখন পর্যন্ত Vivo কিন্তু অফিসিয়ালি V80 সম্পর্কে জানা যায়নি। যা জানা গেছে, সব কিছুই লিকের মাধ্যমে। লিক অনুযায়ী, ধারণা করা হচ্ছে 2026 সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে এই ফোনটি আসতে পারে। আপাতত লিকের এই ডিটেইলসগুলো শুধু লিক হিসেবে ধরা উচিৎ।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!

Vivo V80 5G-এর ফিচার! 200MP ক্যামেরা থেকে 7000mAh ব্যাটারি

প্রসেসর ও পারফরম্যান্স

লিক অনুযায়ী Vivo V80 5G এই ফোনে থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর। এই চিপটি 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং 3.0GHz ক্লক স্পিডে কাজ করে। এই একই প্রসেসর আগে Vivo V70 Elite-এও দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ফোনে থাকছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট। এর ফলে মাল্টিটাস্কিং হবে আগের চেয়ে অনেক বেশি দ্রুত হবে । আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 16 ভিত্তিক OriginOS

ক্যামেরা

Vivo V80 5G-এ থাকতে পারে 200MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকবে 50MP টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লে

লিক অনুযায়ী, এই ফোনে থাকতে পারে 6.59 ইঞ্চির বড় স্ক্রিন, এই একই ডিসপ্লে vivo V70-এর মতোই। স্ক্রিনে থাকবে 1.5K রেজোলিউশন আর 120Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং থেকে গেমিং হবে একদম মসৃণ। এই স্ক্রিনের পিক ব্রাইটনেস হতে পারে 5000 nits পর্যন্ত!আর চোখের যত্নের জন্য রয়েছে 4320Hz PWM ডিমিং, যা অনেকক্ষণ ফোন ব্যবহারেও চোখে ক্লান্তি আসতে দেবে না। ফোন আনলক করার জন্য 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর -এর মতো ফিচার থাকবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V80 5G-এ থাকতে পারে 7000mAh-এর বিশাল ব্যাটারি। মনে করিয়ে দিই, V70 এবং V70 Elite-এ ছিল 6500mAh ব্যাটারী। অর্থাৎ এটা কতটা বড় আপগ্রেড বুঝতেই পারছেন! আর সঙ্গে থাকবে পারে Bypass Charging টেকনোলজি, যা গেমিং বা হেভি ইউজের সময় ব্যাটারির উপর চাপ কমাবে এবং ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই ধরনের সকল আপডেটের জন্য nationbangla এ চোখ রাখুন।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও X300 FE: 200MP ক্যামেরা নিয়ে, Snapdragon 8 Elite, আসছে 6 May, Vivo X300 FE Price in India জানুন

আরও পড়ুন: OPPO Reno 16 ও Reno 16C ফোনের সঙ্গে নতুন ইকোসিস্টেম পণ্য আনতে চলেছে কোম্পানি, জেনে নিন কী কী আসছে

Oppo Find X9 Ultra VS Vivo X300 Ultra, দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম কত হতে পারে?

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra: 2026 সালে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় দুটি নাম সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, Oppo Find X9 Ultra এবং Vivo X300 Ultra। একদিকে Hasselblad-এর সঙ্গে তৈরি dual 200MP ক্যামেরা সিস্টেম নিয়ে আসছে Oppo, আর অন্যদিকে Zeiss Master Lenses-এর ক্ষমতা নিয়ে মাঠে নামছে Vivo। Display থেকে Camera, Processor থেকে ব্যাটারী, ভারতে লঞ্চ তারিখ এবং দাম কত হতে পারে।

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Full Specifications

SpecificationOppo Find X9 UltraVivo X300 Ultra
ProcessorSnapdragon 8 Elite Gen 5Snapdragon 8 Elite Gen 5
Display6.82-inch 144Hz 2K AMOLED6.82-inch QHD+ 144Hz OLED
Battery7,050mAh6,600mAh
Charging100W Wired / 50W Wireless100W Wired / 40W Wireless
Main Camera200MP Sony LYT-901200MP Main + 200MP Periscope
Operating SystemColorOS 16 (Android 16)OriginOS 6 (Android 16)
Water ResistanceIP69তথ্য জানা যায়নি
Expected India Price 1,02,0001,29,999 – 1,70,000

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Display ও Design

Display-এর ক্ষেত্রে দুটি ফোনই 6.82 ইঞ্চির বড় স্ক্রিন নিয়ে এসেছে, তবে কিছুটা পার্থক্য আছে। Oppo Find X9 Ultra-তে রয়েছে একটি 2K ProXDR AMOLED প্যানেল, যার রিফ্রেশ রেট 144Hz। এই স্ক্রিনের সবচেয়ে বড় সুবিধা হল 5,000 নিট পিক ব্রাইটনেস। Vivo X300 Ultra-তে আছে QHD+ LTPO OLED ডিসপ্লে, একই 144Hz রিফ্রেশ রেট। LTPO প্রযুক্তির কারণে ব্যাটারি খরচ তুলনামূলকভাবে কম হয়।

Design-এ আসলে, Oppo Find X9 Ultra তার ক্লাসিক Hasselblad ক্যামেরার অনুপ্রেরণায় তৈরি ডিজাইন নিয়ে এসেছে। Polar Glacier, Rongsha Canyon এবং চামড়ার টেক্সচারের Tundra, তিনটি রঙ পাওয়া যাবে। বিল্ড কোয়ালিটিতে রয়েছে Victus 2 Glass। সবচেয়ে উল্লেখযোগ্য হল IP69 রেটিং, যা কনজ্যুমার স্মার্টফোনে ধুলো ও জল-থেকে সুরক্ষা দেয়

আরও পড়ুন: Oppo Find X9 Ultra Camera Review: 200MP ডুয়াল টেলিফটো, 7050mAh ব্যাটারি, চীনে লঞ্চ হল, ভারতে দাম কত হতে পারে?

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Processor ও Performance

Processor-এর দিক থেকে Oppo Find X9 Ultra এবং Vivo X300 Ultra, দুটি ফোনেই Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহার করে। এই চিপসেট সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি। Gaming, AI processing, 4K video editing এই প্রসেসর অতুলনীয় পারফরম্যান্স দেয়। Vivo X300 Ultra-তে অতিরিক্ত সুবিধা হিসেবে রয়েছে 5,800 mm² ভেপার চেম্বার কুলিং সিস্টেম, যা দীর্ঘক্ষণ 4K 120fps রেকর্ডিং বা গেমিংয়ের সময় ফোনকে ঠান্ডা রাখতে সাহায্য করে।

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra RAM ও Storage Details

Oppo Find X9 Ultra-র বেস মডেলটি 12GB RAM + 256GB Storage নিয়ে আসে। আরো বেশি ভেরিয়েন্টেও ভালো অপশন পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। Vivo X300 Ultra-র RAM ও Storage কনফিগারেশন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো সম্পূর্ণভাবে প্রকাশিত হয়নি, তবে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন হওয়ায় 12GB এবং 16GB RAM আসার সম্ভাবনা রয়েছে। দুটি ফোনই UFS 4.0 স্টোরেজ ব্যবহার করবে বলে ধারণা করা হচ্ছে।

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Battery Capacity ও Backup

Battery-র দিক থেকে Oppo Find X9 Ultra ফোনে রয়েছে 7,050 mAh Silicon-Carbon ব্যাটারি। সিলিকন-কার্বন প্রযুক্তির কারণে একই আকারে লিথিয়াম-আয়নের তুলনায় বেশি শক্তি সংরক্ষণ করা সম্ভব হয়েছে। Vivo X300 Ultra-তে রয়েছে 6,600 mAh ‘BlueVolt’ ব্যাটারি। Charging-এর ক্ষেত্রে দুটি ফোনই 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Launch Date India

Oppo Find X9 Ultra 21 এপ্রিল 2026-এ গ্লোবাল মার্কেটে আত্মপ্রকাশ করেছে। ভারতে এই ফোনের লঞ্চ মে মাসে 2026-এ আসার সম্ভবনা আছে। Oppo এই ফোনটিকে তাদের প্রথম Ultra মডেল হিসেবে চিনের বাইরে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করছে। Vivo X300 Ultra চিনে 30 মার্চ 2026-এ লঞ্চ হয়েছে। ভারতে এর আনুষ্ঠানিক লঞ্চের তারিখ 6 মে 2026- আসছে। এটিও Vivo-র প্রথম Ultra মডেল যা ভারতে আসছে, ফলে ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

Oppo Find X9 Ultra Vs Vivo X300 Ultra Price in India

Oppo Find X9 Ultra-র চিনা বাজারে বেস মডেলের দাম প্রায় ¥7,499, যা ভারতীয় টাকায় 1,02,000-এর কাছাকাছি। UK-তে শুরুর দাম £1,449, ভারতে 1,10,000 থেকে 1,20,000-এর মধ্যে দাম পড়তে পারে বলে। Vivo X300 Ultra- বিভিন্ন সূত্র অনুযায়ী ভারতে এর দাম 1,29,999 থেকে 1,70,000-এর মধ্যে থাকতে পারে। এই দাম বিভিন্ন RAM ও Storage ভেরিয়েন্টের উপর নির্ভর করে।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও X300 FE: 200MP ক্যামেরা নিয়ে, Snapdragon 8 Elite, আসছে 6 May, Vivo X300 FE Price in India জানুন

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!

Vivo X300 Ultra ও X300 FE: 200MP ক্যামেরা নিয়ে, Snapdragon 8 Elite, আসছে 6 May, Vivo X300 FE Price in India জানুন

Vivo X300 FE Price ফাঁস! iPhone-কে টক্কর দেবে এই দামে?

Vivo X300 FE Price in India: Vivo-র দুটি নতুন ফোন, Vivo X300 Ultra এবং Vivo X300 FE অপেক্ষা ও জল্পনার অবসান ঘটিয়ে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী 6 May 2026 তারিখে ভারতে লঞ্চ হবে এই দুটি হ্যান্ডসেট। একদিকে Vivo X300 FE তার সাশ্রয়ী মূল্য ও শক্তিশালী ক্যামেরা সেটআপ দিয়ে মধ্যবিত্ত টেক-প্রেমীদের মন জয় করার লক্ষ্যে মাঠে নামছে। অন্যদিকে Vivo X300 Ultra তার 200MP ক্যামেরা, Snapdragon 8 Elite Gen 5 চিপ এবং 2K ডিসপ্লে নিয়ে সরাসরি ফ্ল্যাগশিপ সেগমেন্টে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে Samsung, Apple ও OnePlus-কে।এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব দুটি ফোনের সম্পূর্ণ specifications, ক্যামেরা ফিচার, ব্যাটারি পারফরম্যান্স এবং Vivo X300 FE price in India ঠিক কত হতে পারে।

Vivo X300 FE price in India ফাঁস! iPhone-কে টক্কর দেবে এই দামে?
Vivo X300 FE price in India ফাঁস! iPhone-কে টক্কর দেবে এই দামে?

Vivo X300 Ultra এবং Vivo X300 FE Full Specifications

Vivo X300 FE ফোনটিতে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 5 প্রসেসর, যা এখন পর্যন্ত বাজারে আসা অন্যতম শক্তিশালী মোবাইল চিপসেট। নিচে একনজরে দেখে নিন সব মূল স্পেসিফিকেশন:

Display: 6.31-inch 1.5K রেজোলিউশন LTPO OLED প্যানেল, 120Hz রিফ্রেশ রেট, 1800 nits HBM ব্রাইটনেস

Processor: Qualcomm Snapdragon 8 Gen 5 গেমিং ও মাল্টিটাস্কিং দুটোতেই অপ্রতিদ্বন্দ্বী পারফরম্যান্স

Storage: UFS 4.1 স্টোরেজ টেকনোলজি দ্রুত অ্যাপ লোডিং ও ফাইল ট্রান্সফার

RAM + Storage Variants: 12GB + 256GB এবং 12GB + 512GB

Colours: Olive, Purple ও Black তিনটি রঙের অপশন

Battery: বিশাল 6500mAh ব্যাটারি

Charging: 90W তারযুক্ত ফাস্ট চার্জিং + 40W ওয়্যারলেস চার্জিং

Build: Metal frame, IP69 রেটিং (ধুলো ও জলরোধী), মাত্র 190g ওজন

Connectivity: WiFi 7, NFC, IR Blaster, X-axis haptics, USB 2.0

Extra: Zeiss G2 2.35x Teleconverter সাপোর্ট (আলাদা কিনতে হবে)

Software: 5+7 বছরের আপডেট গ্যারান্টি

Vivo X300 Ultra এই ফোনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট, যা সাধারণ Snapdragon 8 Gen 5-এর থেকেও বেশি শক্তিশালী। বিস্তারিত স্পেসিফিকেশন:

Display: 6.82-inch 2K রেজোলিউশন LTPO OLED, BOE Q10+ প্যানেল, 144Hz রিফ্রেশ রেট

Processor: Qualcomm Snapdragon 8 Elite Gen 5 + LPDDR5X Ultra RAM

RAM + Storage: 16GB LPDDR5X + 512GB UFS 4.1

Colours: Black ও Green

Battery: 6600mAh বিশাল ব্যাটারি

Charging: 100W তারযুক্ত + 40W ওয়্যারলেস চার্জিং

Vibration: 751440 কাস্টম ভাইব্রেশন মোটর (Vivo X300 Pro-এর মতোই)

Connectivity: USB 3.2, Ultra FS, IP69 রেটিং

Extra: Zeiss G2 2.35x Teleconverter Kit সাপোর্ট (আলাদা কিনতে হবে)

Software: 5+7 বছরের আপডেট গ্যারান্টি

Vivo X300 Ultra এবং Vivo X300 FE Camera Features

Vivo X300 FE-এর ক্যামেরা সেটআপ

চারটি ক্যামেরার এই সেটআপটি মিড-প্রিমিয়াম সেগমেন্টে দুর্দান্ত:

Primary Camera: 50MP Sony IMX921 সেন্সর + OIS (অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন), রাতের ফটোতেও অসাধারণ ডিটেইলিং

Ultrawide Camera: 8MP আলট্রাওয়াইড লেন্স, ল্যান্ডস্কেপ ও গ্রুপ শটের জন্য আদর্শ

Telephoto Camera: 50MP Sony IMX882 সেন্সর + 3x Optical Zoom, দূরের বিষয়বস্তুও স্পষ্টভাবে ধরা দেবে

Front Camera: 50MP Samsung JN1 সেন্সর, সেলফি ও ভিডিও কলে পোর্ট্রেট-কোয়ালিটি ছবি

Zeiss G2 2.35x Teleconverter সাপোর্ট, আরও বেশি জুম ক্যাপেসিটি চাইলে আলাদা অ্যাক্সেসরি কিনে নিন

Vivo X300 Ultra-র ক্যামেরা সেটআপ

এই ফোনের ক্যামেরা পাঁচটি আলাদা ক্যামেরা মিলিয়ে তৈরি এই সিস্টেমটিতে রয়েছে:

Primary Camera: 200MP Sony LYT901 সেন্সর + OIS , ফ্ল্যাগশিপ-গ্রেড ডিটেইলিং ও লো-লাইট পারফরম্যান্স

Ultrawide Camera: 50MP Sony LYT818 সেন্সর, হাই-রেজোলিউশন ওয়াইড শট

Periscope Telephoto: 200MP Samsung HP0 সেন্সর + 3.7x OIS, দূরের বিষয়বস্তুকেও ক্রিস্টাল-ক্লিয়ার করে তুলবে

Front Camera: 50MP Samsung JN1 + AF (Autofocus), প্রফেশনাল সেলফি

Multi-Spectral Lens: 5MP, রঙের সঠিক রেন্ডারিং ও স্কিন-টোন অ্যাকুরেসির জন্য

Video Capability: 4K 120fps, 10-bit Log

আরও পড়ুন: Vivo V70 FE নিয়ে আসছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি ও 90W চার্জিং,মিডরেঞ্জে নতুন চমক!

Vivo X300 Ultra এবং Vivo X300 FE 200MP Camera কেন এটি গেম-চেঞ্জার?

এই ফোনে একই সঙ্গে দুটি 200MP ক্যামেরা রয়েছে, একটি primary, আরেকটি periscope telephoto। এই ধরনের দ্বৈত-200MP সেটআপ ভারতীয় বাজারে এর আগে কেউ দেখেনি। Sony LYT901 হলো Sony-র এখন পর্যন্ত তৈরি সেরা মোবাইল ইমেজ সেন্সরগুলির মধ্যে একটি। এই সেন্সরটি বিশেষভাবে তৈরি হয়েছে কম আলোর পরিবেশেও অসাধারণ ছবি তোলার জন্য। Periscope telephoto ক্যামেরায় রয়েছে Samsung-এর HP0 সেন্সর। Vivo X300 FE-তে যদিও 200MP ক্যামেরা নেই, তবে 50MP Sony IMX921 ও 50MP IMX882 টেলিফোটো সেন্সরের সমন্বয়ে এই ফোনটি তার দামের তুলনায় অনেক বেশি শক্তিশালী ক্যামেরা অভিজ্ঞতা দেয়।

Vivo X300 Ultra এবং Vivo X300 FE Price in India

Vivo X300 FE Price in India

12GB + 256GB ভেরিয়েন্ট-এর আনুমানিক দাম হতে পারে 65,000 হাজার টাকা। 12GB + 512GB ভেরিয়েন্ট-এর আনুমানিক দাম হতে পারে 68,000 হাজার থেকে 70,000 টাকা। 65 হাজার টাকার মধ্যে Snapdragon 8 Gen 5, 6500mAh ব্যাটারি, 90W চার্জিং এবং Zeiss ক্যামেরা সিস্টেম পাওয়া গেলে এটি নিঃসন্দেহে এই সেগমেন্টে অন্যতম সেরা মূল্য-পারফরম্যান্স।

Vivo X300 Ultra Price in India

16GB + 512GB এই ফোনের আনুমানিক দাম 1লক্ষ 50,000 হাজার টাকা Vivo X300 FE price in India সম্পর্কে যেকোনো নতুন আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। 6 মে-র লঞ্চ ইভেন্টের পর আমরা সম্পূর্ণ রিভিউ প্রকাশ করব।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

Oppo Find X9 Ultra Camera Review: 200MP ডুয়াল টেলিফটো, 7050mAh ব্যাটারি, চীনে লঞ্চ হল, ভারতে দাম কত হতে পারে?

Oppo Find X9 Ultra Camera Review: চীনের স্মার্টফোন নির্মাতা Oppo তাদের আলট্রা ফ্ল্যাগশিপ সিরিজের নতুন মডেল Oppo Find X9 Ultra আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে। মডেল নম্বর PMA110 নামে পরিচিত। লঞ্চের সময় এর দাম ধরা হয়েছে 7,499 চীনা ইউয়ান, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১,০২,৮৩৬ টাকা। আপাতত চীনে সীমিত এই লঞ্চ হলেও ভারতীয় বাজারে এটি এলে প্রতিযোগিতা আরও তীব্র বলে বিশ্লেষকরা মনে করছেন। Oppo Find X9 Ultra-র সবচেয়ে বড় আকর্ষণ হলো এর পাঁচটি পিছনের ক্যামেরা, যেখানে 200 মেগাপিক্সেল পর্যন্ত সেন্সর ব্যবহার করা হয়েছে। প্রতিটি সেন্সর ভিন্ন ভিন্ন কাজের জন্য তৈরি। এই প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব ফোনটির ক্যামেরা ফিচার, বিশেষ করে 200 মেগাপিক্সেলের ব্যবহার, এবং ভারতের বাজারে দাম কেমন হতে পারে।

Oppo Find X9 Ultra Camera Review: Oppo Find X9 Ultra আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে।
Oppo Find X9 Ultra Camera Review: Oppo Find X9 Ultra আনুষ্ঠানিকভাবে চীনের বাজারে লঞ্চ করেছে।

Oppo Find X9 Ultra camera Features

Oppo Find X9 Ultra camera review প্রথমেই নজর কাড়ে এর পাঁচটি পিছনের ক্যামেরার সমাহার। কোম্পানি দাবি করছে, এই ক্যামেরা সেটআপ আল্ট্রা-হাই রেজোলিউশন থেকে শুরু করে প্রাকৃতিক রঙ পুনরুত্পাদন এবং জুমের ক্ষেত্রে এক নতুন মান স্থাপন করবে।

নিচে ফোনটির ক্যামেরা ফিচারগুলো পয়েন্ট আকারে দেওয়া হলো:

মেইন ক্যামেরা:

200 মেগাপিক্সেল Sony LYT-901 সেন্সর

2-অ্যাক্সিস OIS অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন

প্রায় সব আলো পরিস্থিতিতে ধারালো ও নোইজবিহীন ছবি তোলার ক্ষমতা

আলট্রাওয়াইড ক্যামেরা:

50 মেগাপিক্সেল Sony LYT-600 সেন্সর

প্রশস্ত অ্যাঙ্গেলের ছবি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য উপযোগী

টেলিফটো ক্যামেরা 10X:

50 মেগাপিক্সেল Samsung ISOCELL JNL সেন্সর

10 গুণ অপটিক্যাল জুম ও ডিজিটাল জুমের চমৎকার স্থিরতা

টেলিফটো ক্যামেরা 3X:

200 মেগাপিক্সেল Omnivision OV52A সেন্সর

3 গুণ অপটিক্যাল জুমে অসাধারণ ডিটেইল ধরে রাখে

মাল্টিস্পেকট্রাল সেন্সর:

3.2 মেগাপিক্সেল

সঠিক কালার পুনরুত্পাদন ও হোয়াইট ব্যালান্স ঠিক করতে সাহায্য করে

ফ্রন্ট ক্যামেরা:

50 মেগাপিক্সেল Samsung JN5 সেন্সর

সেলফি ও ভিডিও কলের জন্য হাই রেজোলিউশনের ব্যবস্থা

Oppo প্রথমবারের মতো একটি ফোনে দুইটি আলাদা টেলিফটো লেন্স এনেছে, যার একটি 3গুণ আর অন্যটি 10 গুণ অপটিক্যাল জুম সামলায়। এছাড়া মাল্টিস্পেকট্রাল সেন্সরটি ছবির রঙকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে আসে।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল OPPO K15 Pro ও K15 Pro+, 8,000mAh ব্যাটারি, কুলিং ফ্যান ও Dimensity SoC—গেম খেললেও আর গরম হবে না!

Oppo Find X9 Ultra 200MP camera

Oppo Find X9 Ultra 200 মেগাপিক্সেল ক্যামেরা দুটি ভিন্ন লেন্সে ব্যবহার করেছে। একটি হলো মূল মেইন ক্যামেরা Sony LYT-901, অন্যটি 3 গুণ অপটিক্যাল জুমের টেলিফটো ক্যামেরা (Omnivision OV52A)। এটিই প্রথম স্মার্টফোন, যেখানে একই ফোনে দুইটি ২০০ মেগাপিক্সেল সেন্সর রাখা হয়েছে। প্রথম 200 মেগাপিক্সেল সেন্সরটি মেইন ক্যামেরার কাজ করে। Sony LYT-901 সেন্সরটি আলাদা চিপে তৈরি, যা আলো সংবেদনশীলতা বাড়ায় এবং ডাইনামিক রেঞ্জ উন্নত করে। দ্বিতীয় 200 মেগাপিক্সেল সেন্সরটি বসেছে 3 গুণ অপটিক্যাল জুমের টেলিফটো লেন্সে। Oppo দাবি করছে, দুটি 200 মেগাপিক্সেল সেন্সরে পিক্সেল বিনিং টেকনোলজি ব্যবহার করে দিনের আলোতে অসাধারণ ডিটেইল এবং কম আলোতে উজ্জ্বল ছবি তোলা সম্ভব। বিশেষ করে 3গুণ জুমের 200 মেগাপিক্সেল ছবি 10 গুণ ডিজিটাল জুম করলেও ধারালো থাকে।

Oppo Find X9 Ultra price in India

Oppo Find X9 Ultra বর্তমানে শুধু চীনে লঞ্চ হয়েছে। সেখানে এর একমাত্র স্টোরেজ ভেরিয়েন্টের (ধারণা করা হচ্ছে 12GBRAM + 256GB স্টোরেজ দাম রাখা হয়েছে 7,499 চীনা ইউয়ান। ভারতীয় টাকায় প্রায় ১ লক্ষহাজার ৮৩৬ টাকা টাকা। তবে ভারতের বাজারে ফোনটি আনতে আরও কিছু মাস সময় লাগতে পারে, কারণ সাধারণত Oppo প্রথমে নিজ দেশ চীনে ফোন লঞ্চ করে, পরে ধাপে ধাপে অন্যান্য বাজারে আনে। বর্তমানে চীনে এটি প্রি-অর্ডার বা লঞ্চ সেল শুরু করেছে। ভারতের লঞ্চের তারিখ এখনো নিশ্চিত করে কিছু জানায়নি Oppo।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল Oppo Find X9 Ultra, 200MP ডুয়াল ক্যামেরা আর 7050mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite Gen 5 নিয়ে মাঠে নামছে!

মোবাইল গেমিংয়ের চেহারা বদলে দেওয়া এই মনস্টার ফোন দেখলে চোখ কপালে উঠবে! OnePlus Ace 6 Ultra আসছে গেমিং দানব হয়ে

OnePlus এবার একটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে আনছে সম্পূর্ণ নতুন গেমিং এক্সপেরিয়েন্স

মোবাইল গেমিং প্রেমীদের জন্য বড় খবর। OnePlus Strix G15 এবং OnePlus Ace 6 Ultra একসঙ্গে লঞ্চ হতে চলেছে 28 এপ্রিল 2026, চীনে। শক্তিশালী হার্ডওয়্যার, বিশাল ব্যাটারি আর কনসোল-স্টাইল গেমিং এক্সপেরিয়েন্স মিলিয়ে OnePlus এবার গেমারদের মন পেতে প্রস্তুত।

OnePlus এবার একটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে আনছে সম্পূর্ণ নতুন গেমিং এক্সপেরিয়েন্স। Ace 6 Ultra-র সঙ্গে Strix G15 কন্ট্রোলার ব্যবহার করলে আপনার স্মার্টফোন একেবারে handheld gaming console-এ পরিণত হবে। 165Hz ডিসপ্লে, Dimensity 9500 চিপসেট এবং 8500mAh ব্যাটারি। এই ফোনটি পারফরম্যান্সের দিক থেকে এই বছরের সেরা ডিভাইস হতে পারে

OnePlus Ace 6 Ultra এবার একটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে আনছে সম্পূর্ণ নতুন গেমিং এক্সপেরিয়েন্স
OnePlus Ace 6 Ultra এবার একটি ফ্ল্যাগশিপ ফোনের সঙ্গে আনছে সম্পূর্ণ নতুন গেমিং এক্সপেরিয়েন্স

OnePlus Ace 6 Ultra Full Specification

Feature Specification
Display 6.78-inch 1.5K OLED LTPS, 165Hz refresh rate
Processor Dimensity 9500 SoC
GPU Mali-G1-Ultra MC12 r0p1
OS Android 16
Rear Camera 50MP (OIS) + 8MP Ultra-wide
Front Camera 16MP
Battery 8500mAh
Charging 100W Wired Fast Charging
Fingerprint 3D Ultrasonic In-display
Build Metal Frame (antenna lines visible)
Special Feature Customisable Plus Key

OnePlus Ace 6 Ultra Design

ডিজাইনের ক্ষেত্রে OnePlus Ace 6 Ultra বেশ প্রিমিয়াম লুক নিয়ে আসছে। এতে রয়েছে মেটাল ফ্রেম এবং অ্যান্টেনা লাইন স্পষ্টভাবে দেখা যাবে, যা এটিকে একটি ফ্ল্যাগশিপ ফিনিশ দেয়। এছাড়া একটি customisable Plus key দেওয়া হয়েছে, যেটি শর্টকাট বা গেমিং ফাংশনের জন্য ব্যবহার করা যাবে। পুরো ডিজাইনটাই গেমারদের কথা মাথায় রেখে তৈরি।

OnePlus Ace 6 Ultra Display

এই স্মার্টফোনে রয়েছে 6.78-ইঞ্চির 1.5K OLED LTPS ডিসপ্লে, যা 165Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফলে স্ক্রলিং, গেমিং ও ভিডিও দেখার অভিজ্ঞতা হবে অত্যন্ত স্মুথ। হাই রিফ্রেশ রেটের কারণে competitive gaming-এ দ্রুত রেসপন্স পাওয়া যাবে।

আরও পড়ুন: oneplus nord 6 launch date: 9,000mAh ব্যাটারি, 165Hz OLED Display — লঞ্চের আগেই ফাঁস দাম ও সম্পূর্ণ Specifications

OnePlus Ace 6 Ultra Performance

পারফরম্যান্সের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Dimensity 9500 SoC এবং Mali-G1-Ultra GPU, যা হেভি গেমিং ও মাল্টিটাস্কিং খুব সহজে হ্যান্ডেল করতে পারবে। Android 16-এর সঙ্গে অপ্টিমাইজেশন থাকায় overall experience হবে দ্রুত এবং ল্যাগ-ফ্রি। Strix G15 কন্ট্রোলার যুক্ত হলে গেমিং পারফরম্যান্স আরও স্মুথ হবে

OnePlus Ace 6 Ultra Camera

ক্যামেরা সেটআপে রয়েছে 50MP মেইন সেন্সর (OIS সহ) এবং 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স। ডে-লাইটে ডিটেইলড ছবি এবং স্ট্যাবল ভিডিও পাওয়া যাবে। সেলফির জন্য রয়েছে 16MP ফ্রন্ট ক্যামেরা, যা সোশ্যাল মিডিয়া ও ভিডিও কলের জন্য যথেষ্ট ভালো পারফর্ম করবে বলে আশা করা যায়

OnePlus Ace 6 Ultra Battery & Charging

এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ হল বিশাল 8500mAh ব্যাটারি, যা সহজেই এক দিনের বেশি ব্যাকআপ দিতে পারে, even heavy gaming-এর ক্ষেত্রেও। এর সঙ্গে রয়েছে 100W ফাস্ট চার্জিং। দীর্ঘ গেমিং সেশনের জন্য এটি একটি পারফেক্ট কম্বিনেশন হতে পারে

Extra Features

3D Ultrasonic in-display fingerprint scanner

কাস্টমাইজেবল Plus key

গেমিং কন্ট্রোলার সাপোর্ট (Strix G15)

প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি

OnePlus Ace 6 Ultra Expected Price & Launch

OnePlus Ace 6 Ultra এবং OnePlus Strix G15 28 এপ্রিল 2026-এ চীনে লঞ্চ হবে। দাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে এটি প্রিমিয়াম সেগমেন্টে আসবে বলে আশা করা হচ্ছে।

OnePlus Ace 6 Ultra শুধু একটি স্মার্টফোন নয়, বরং এটি একটি সম্পূর্ণ গেমিং প্যাকেজ। শক্তিশালী পারফরম্যান্স, বড় ব্যাটারি এবং Strix G15 কন্ট্রোলারের সঙ্গে মিলিয়ে এটি মোবাইল গেমিংকে এক নতুন মাত্রা দিতে পারে। যারা গেমিং-ফোকাসড ফ্ল্যাগশিপ খুঁজছেন, তাদের জন্য এটি একটি আকর্ষণীয় ফোন হতে চলেছে।

আরও পড়ুন: OnePlus Nord 6 Review: 9,000mAh ব্যাটারি ও Snapdragon 8 Gen 4—মিড-রেঞ্জে বড় চমক

Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!  

স্মার্টফোন বাজারে প্রতিযোগিতা এখন তুঙ্গে। Samsung, OnePlus, Xiaomi-র মতো ব্র্যান্ডগুলোর পাশে Vivo একটু একটু করে নিজের জায়গা শক্ত করছে। এবার সেই যাত্রায় নতুন অধ্যায় যোগ হতে চলেছে Vivo X300 Ultra এবং Vivo X300 FE-র হাত ধরে। জনপ্রিয় টেক লিকার Debayan Roy (Gadgetsdata)-এর তথ্য অনুযায়ী, এই দুটি ফোন আনুষ্ঠানিকভাবে ভারতে আসছে May মাসে। Vivo X300 Ultra মূলত ক্যামেরা-ফার্স্ট ফ্ল্যাগশিপ — যেখানে 200MP Sony LYT901 মেইন সেন্সর এবং 200MP Samsung HP0 পেরিস্কোপ টেলিফোটো দিয়ে মোবাইল ফটোগ্রাফিকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে Vivo X300 FE হলো সেই ব্যবহারকারীদের জন্য যারা একটু বাজেটের মধ্যে থেকেও প্রিমিয়াম অভিজ্ঞতা চান। দুটো ফোনেই রয়েছে IP69 রেটিং, WiFi 7 সাপোর্ট এবং শক্তিশালী প্রসেসর। আসুন বিস্তারিত জেনে নিই।

Vivo X300 Ultra vs X300 FE: কোনটা সেরা?
Vivo X300 Ultra vs X300 FE: কোনটা সেরা?

Vivo X300 Ultra and Vivo X300 FE Full Specifications

Vivo X300 Ultra — Full Specifications

Display

6.82″ 2K 144Hz Flat LTPO OLED (BOE Q10+ Panel)

Processor

Snapdragon 8 Elite Gen 5

RAM

LPDDR5X Ultra RAM

Storage

UFS 4.1

Main Camera

200MP Sony LYT901 OIS

Ultrawide Camera

50MP Sony LYT818

Telephoto Camera

200MP Samsung HP0 3.7x OIS Periscope

Selfie Camera

50MP JN5 with AF

Special Lens

5MP Multi-Spectral Lens

Video

4K 120fps 10-bit Log

Battery

6600mAh

Charging

100W Wired / 40W Wireless

IP Rating

IP69

USB

USB 3.2

Vibration Motor

751440 Custom Vibration Motor

Other

UFS (Ultra File System), WiFi 7

Vivo X300 FE — Full Specifications

Display

6.31″ 1.5K 120Hz Flat LTPO OLED, 1800 nits HBM

Processor

Snapdragon 8 Gen 5

Storage

UFS 4.1

Main Camera

50MP Sony IMX921 OIS

Ultrawide Camera

8MP

Telephoto Camera

50MP Sony IMX882 3x Periscope

Selfie Camera

50MP Samsung JN1

Battery

6500mAh

Charging

90W Wired / 40W Wireless

Weight

190g

Frame

Metal Frame

IP Rating

IP69

Connectivity

WiFi 7, NFC, IR Blaster

Haptics

X-axis Linear Motor

USB

USB 2.0

Special Feature

Zeiss G2 2.35x Teleconverter (sold separately)

Vivo X300 Ultra and Vivo X300 FE Display ও Design

Vivo X300 Ultra-তে রয়েছে 6.82 ইঞ্চির বিশাল Flat LTPO OLED প্যানেল, যেটি BOE-র Q10+ প্রযুক্তিতে তৈরি। রেজোলিউশন 2K এবং রিফ্রেশ রেট সর্বোচ্চ 144Hz পর্যন্ত যায়। LTPO প্রযুক্তির কারণে প্রয়োজন অনুযায়ী রিফ্রেশ রেট অটোমেটিক কমে-বাড়ে, যা ব্যাটারি সাশ্রয়ে সরাসরি ভূমিকা রাখে। Curved না হয়ে Flat ডিসপ্লে বেছে নেওয়া আজকের ব্যবহারকারীদের কাছে ক্রমশ জনপ্রিয় হচ্ছে, কারণ এতে কন্টেন্ট দেখা ও গেমিংয়ে কম ডিস্ট্রাকশন হয়। Vivo X300 FE-তে দেওয়া হয়েছে 6.31 ইঞ্চির 1.5K রেজোলিউশনের Flat LTPO OLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz এবং পিক ব্রাইটনেস 1800 nits HBM। ডিজাইনের দিক থেকে দুটো ফোনেই IP69 রেটিং রয়েছে — অর্থাৎ জল এবং ধুলো থেকে রক্ষা করে

Vivo X300 Ultra and Vivo X300 FE Processor ও Performance

Vivo X300 Ultra-তে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Elite Gen 5 — এটি বর্তমানে Android স্মার্টফোনে পাওয়া সবচেয়ে শক্তিশালী প্রসেসরগুলোর একটি। Gaming, video editing বা multitasking — প্রতিটি কাজেই এই চিপ অত্যন্ত দ্রুত এবং কুল থাকে। Vivo X300 FE-তে দেওয়া হয়েছে Snapdragon 8 Gen 5 প্রসেসর। সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে মোবাইল গেমারদের জন্যও এই চিপ সমান কার্যকর। দুটো ফোনেই স্টোরেজ হিসেবে রয়েছে UFS 4.1, যা অ্যাপ লোড সময় ও ফাইল ট্রান্সফার স্পিডকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। X300 FE-তে X-axis লিনিয়ার মোটর থাকায় গেমিং ও নোটিফিকেশনের ভাইব্রেশন অনুভূতি অনেক বেশি নির্ভুল এবং প্রিমিয়াম। X300 Ultra-তে রয়েছে বিশেষ 751440 কাস্টম ভাইব্রেশন মোটর, যা Vivo X300 Pro-তেও ব্যবহার হয়েছিল। এই মোটর game ও notification feedback কে অনেক বেশি টেকচার্ড করে তোলে।

Vivo X300 Ultra and Vivo X300 FE RAM ও Storage details

Vivo X300 Ultra-তে রয়েছে LPDDR5X Ultra RAM, যা বর্তমানে মোবাইল মেমোরির সর্বোচ্চ স্তর। এই RAM-এর সাহায্যে background apps দ্রুত লোড হয়, মাল্টিটাস্কিং ঝামেলামুক্ত থাকে এবং AI-নির্ভর ফিচারগুলো আরও মসৃণভাবে কাজ করে। স্টোরেজ হিসেবে UFS 4.1 ব্যবহার করা হয়েছে, যা ডেটা রিড-রাইটের গতি UFS 3.1-এর প্রায় দ্বিগুণ। Vivo X300 FE-তেও একই UFS 4.1 স্টোরেজ দেওয়া হয়েছে। RAM ও স্টোরেজের নির্দিষ্ট ভেরিয়েন্ট সম্পর্কে অফিসিয়াল লঞ্চের সময় আরও বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন: Ai+ Nova 2 5G ও Nova 2 Ultra 5G ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে,কাস্টমাইজযোগ্য রিয়ার লাইট সহ কম দামে 5G ফোনের নতুন সারপ্রাইজ

Vivo X300 Ultra and Vivo X300 FE Battery capacity ও backup

Vivo X300 Ultra-তে রয়েছে 6600mAh-র বিশাল ব্যাটারি। সাথে রয়েছে 100W ওয়্যার্ড ফাস্ট চার্জিং এবং 40W ওয়্যারলেস চার্জিং। Vivo X300 FE-তেও রয়েছে প্রায় একইরকম 6500mAh ব্যাটারি। চার্জিং স্পিড 90W ওয়্যার্ড এবং 40W ওয়্যারলেস। এই ব্যাটারি ও চার্জিং কম্বিনেশন দিয়ে একজন হেভি ইউজার সারাদিন অনায়াসে ব্যবহার করতে পারবেন ।

Vivo X300 Ultra and Vivo X300 FE launach date

Debayan Roy (Gadgetsdata)-এর রিপোর্ট অনুযায়ী, Vivo X300 Ultra এবং Vivo X300 FE দুটো ফোনই India-তে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে চলেছে আগামী May মাসে। এই লঞ্চ অফিসিয়ালি কনফার্মড বলে জানা গেছে, যদিও নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। Vivo সাধারণত India-তে তাদের ফ্ল্যাগশিপ ফোন অনলাইন ও অফলাইন উভয় চ্যানেলে লঞ্চ করে। Amazon India ও Vivo-র নিজস্ব ওয়েবসাইটে এটি পাওয়া যাওয়ার সম্ভাবনা বেশি। লঞ্চের তারিখ নিশ্চিত হলে Vivo-র অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে জানানো হবে।

Vivo X300 Ultra and Vivo X300 FE price in India

এই মুহূর্তে Vivo X300 Ultra এবং Vivo X300 FE-র India প্রাইস অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। তবে স্পেসিফিকেশন ও পজিশনিং দেখে অনুমান করা যায় যে X300 Ultra একটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ক্যাটাগরিতে থাকবে এবং X300 FE তুলনামূলকভাবে কম দামে পাওয়া যাবে। এখন May মাসের লঞ্চের জন্য এখন অপেক্ষা করুন। অফিসিয়াল দাম এবং অ্যাভেইলেবিলিটি জানতে Vivo India-র ওয়েবসাইটে নজর রাখুন

[ তথ্যসূত্র: Debayan Roy / Gadgetsdata — অফিসিয়াল কনফার্মড লিক ]

আরও পড়ুন: Vivo V70 FE নিয়ে আসছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি ও 90W চার্জিং,মিডরেঞ্জে নতুন চমক!