Motorola Edge 70 Pro আসছে 6500mAh ব্যাটারি ও Sony Lytia ক্যামেরা নিয়ে, ডিজাইন থেকে স্পেসিফিকেশন ফাঁস

Motorola Edge 70 Pro আসছে, কাঠের ব্যাক, 6500mAh ব্যাটারি আর Sony ক্যামেরা নিয়ে

Motorola Edge 70 Pro: কাঠ, কাপড় আর ম্যাট ফিনিশে আসছে নতুন প্রো স্মার্টফোন

Motorola-র Edge সিরিজ নিয়ে আসছে এবার Motorola Edge 70 Pro — এবং লঞ্চের আগেই এটি নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। ফাঁস হওয়া রেন্ডার ও সার্টিফিকেশন ডকুমেন্ট থেকে জানা গেছে ফোনটির ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যার পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শুধু কালার বদলানো নয়, এবার Motorola একটা আলাদা পরিচয় তৈরি করতে চাইছে — ডিজাইনে এবং পারফরম্যান্সে।

Motorola Edge 70 Pro আসছে, কাঠের ব্যাক, 6500mAh ব্যাটারি আর Sony ক্যামেরা নিয়ে
Motorola Edge 70 Pro আসছে, কাঠের ব্যাক, 6500mAh ব্যাটারি আর Sony ক্যামেরা নিয়ে

Motorola Edge 70 Pro Design

YTECHB শেয়ার করা রেন্ডার অনুযায়ী ফোনটি 3টি আলাদা ফিনিশে আসবে — প্রতিটিতে শুধু কালার নয়, সম্পূর্ণ আলাদা উপাদান ব্যবহার করা হয়েছে।

  • Pantone Titan (নীল): কাপড়ের মতো টেক্সচার, যা Motorola আগেও ব্যবহার করেছে।
  • Pantone Zinfandel (মেরুন): ব্রাশড ম্যাট ফিনিশ, পরিশীলিত এবং প্রিমিয়াম অনুভূতির।
  • Wood Texture ভ্যারিয়েন্ট: কাঠের ব্যাক, যা Razr 60 Ultra-তেও দেখা গেছে।

পিছনে একটি বড় ফ্ল্যাশ ইউনিট রয়েছে এবং বাম পাশে নতুন AI Key যোগ করা হয়েছে, যেটা দিয়ে সরাসরি AI ফিচারে ঢোকা যাবে। সার্বিকভাবে ফোনটি Edge সিরিজের চেনা ছাঁচেই তৈরি — পাতলা বেজেল, গোলাকার কোণা এবং Edge 70 Fusion-এর মতো ক্যামেরা মডিউল।

Motorola Edge 70 Pro Display

Edge 70 Pro-এ থাকছে একটি Quad-Curved HDR10+ ডিসপ্লে। HDR10+ সার্টিফিকেশন মানে Netflix বা YouTube-এ হাই-কন্ট্রাস্ট কনটেন্ট দেখার অনেক স্মুথ হবে। ডিসপ্লের আকার বা রিফ্রেশ রেট এখনও নিশ্চিত নয়, তবে Edge সিরিজের ধারা মেনে এটি AMOLED প্যানেল হওয়ার সম্ভাবনাই বেশি।

Motorola Edge 70 Pro Performance

হার্ডওয়্যারের দিক থেকে Edge 70 Pro মূলত Edge 60 Pro-এর সরাসরি উত্তরসূরি। প্রসেসর কোনটি হবে সেটা এখনও নিশ্চিত নয়, তবে কানেক্টিভিটি ফিচারগুলো বেশ শক্তিশালী।যে গুলি থাকবে কানেক্টিভিটি:

  • 5G সাপোর্ট
  • Wi-Fi 6E
  • Bluetooth লেটেস্ট ভার্সন
  • NFC — মোবাইল পেমেন্টের জন্য

বাম পাশের নতুন AI Key ফিচারটি ডিভাইসের AI টুলগুলো দ্রুত অ্যাক্সেস করার সুবিধা দেবে, যা ধীরে ধীরে Motorola-র একটি অন্য পরিচয় হয়ে উঠছে।

Motorola Edge 70 Pro Camera

Edge 70 Pro-এ থাকছে Sony Lytia ক্যামেরা সিস্টেম, সঙ্গে Super Zoom সাপোর্ট। এটি উন্নত টেলিফোটো লেন্স হতে পারে, অথবা AI-চালিত জুম প্রসেসিং। Sony Lytia সেন্সর এমনিতেই লো-লাইট পারফরম্যান্সে বেশ নির্ভরযোগ্য, এর সঙ্গে Motorola-র নিজস্ব নাইট মোড মিললে ফলাফল ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

Motorola Edge 70 Pro Battery & Charging

  • Battery: 6500mAh (Edge 60 Pro-এ ছিল 6000mAh)
  • Fast Charging: 90W

Motorola Edge 70 Pro Price Details

Motorola এখন স্পষ্টতই 40,000 টাকার নিচে এবং 50,000 টাকার নিচের সেগমেন্টকে টার্গেট করছে বলে ধারণা করা হচ্ছে। এই দামে বাজারে এটি সরাসরি মুখোমুখি হবে OnePlus, iQOO, Vivo এবং Redmi-র প্রিমিয়াম মিড-রেঞ্জ ফোনগুলোর সঙ্গে। উল্লেখ্য, Edge 70 Pro-এর পাশাপাশি একটি Edge 70 Pro+ মডেলও আসতে পারে, যেটি আরও উন্নত স্পেসিফিকেশন নিয়ে আসবে। দুটি ফোনই Motorola-র Signature লাইনআপের নিচে থাকবে। অফিশিয়াল দাম ও লঞ্চ তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

যারা Edge 60 Pro ব্যবহার করছেন বা কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য Edge 70 Pro একটি লক্ষণীয় আপগ্রেড। 6000mAh থেকে 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং এবং Sony Lytia ক্যামেরা সিস্টেম — এই তিনটি মিলিয়ে ফোনটি বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। Display-এ HDR10+ এবং Quad-Curved প্যানেল মানে দেখার অভিজ্ঞতাও উন্নত।

আরও পড়ুন: পেছনে LED ডিসপ্লে, 120 FPS গেমিং, AI বাটন — Infinix Note 60 Pro লঞ্চ 13 এপ্রিল

Redmi Note 15 SE 5G : ২০ হাজার টাকার নিচে Snapdragon 6 Gen 3 ও বড় ব্যাটারি — লঞ্চের আগেই সব তথ্য জানুন

Redmi Note 15 SE 5G ভারতে ২রা এপ্রিল লঞ্চ হচ্ছে। source (x)

Redmi-র Note সিরিজ-এর প্রতিটি নতুন মডেলে কোম্পানিটি চেষ্টা করে কম দামে সর্বোচ্চ সুবিধা দিতে। এবার যুক্ত হচ্ছে Redmi Note 15 SE 5G। Redmi 2রা এপ্রিল, 2026 তারিখে এই ফোনটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। Flipkart-এ ফোনটির একটি official microsite ইতিমধ্যে চালু হয়েছে, যেখান থেকে battery, chipset, camera এবং design সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। Standard Redmi Note 15 5G-এর তুলনায় এই SE variant-টি কিছুটা ভিন্ন অবস্থানে থাকবে বলেই মনে করা হচ্ছে

Redmi Note 15 SE 5G ভারতে ২রা এপ্রিল লঞ্চ হচ্ছে। source (x)
Redmi Note 15 SE 5G ভারতে ২রা এপ্রিল লঞ্চ হচ্ছে। source (x)

Redmi Note 15 SE 5G-ফোনটি তিনটি আলাদা color finish-এ পাওয়া যাবে — Carbon Black, Frosted White এবং Crimson Reserve। তিনটি রঙেই vegan leather-এর back panel ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে একটি premium অনুভূতি দেয়। Redmi Note 15 SE 5G-এর display সংক্রান্ত তথ্য এখনও official microsite-এ সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। তবে Note 15 series-এর ধারা বজায় রেখে এই ফোনে একটি smooth refresh rate সহ Full HD+ AMOLED বা LCD panel থাকার সম্ভাবনা রয়েছে। ।

Performance-এর দিক থেকে Redmi Note 15 SE 5G- ফোনে রয়েছে Qualcomm-এর Snapdragon 6 Gen 3 chipset, যা Standard Redmi Note 15 5G-তেও ব্যবহার করা হয়েছে। Snapdragon 6 Gen 3 একটি আধুনিক এবং দক্ষ processor, যা daily multitasking, app switching এবং casual gaming-এ অনায়াসে সামলাতে পারে। তবে RAM-এর ক্ষেত্রে Standard মডেলের তুলনায় SE-তে কিছুটা কম configuration থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে accessories-এর ক্ষেত্রেও কিছু পার্থক্য থাকতে পারে।

Camera বিভাগেই Redmi Note 15 SE 5G এবং Standard Note 15-এর মধ্যে পার্থক্য হল SE মডেলে রয়েছে একটি 50 Megapixel-এর primary camera sensor, যা 4K video recording সাপোর্ট করে। অন্যদিকে Standard Redmi Note 15-এ রয়েছে 108 Megapixel-এর main camera এবং একটি ultrawide lens setup।

এই ফোনে দেওয়া হয়েছে 5,800mAh-এর বড় battery, যা Standard Redmi Note 15 5G-এর 5,520mAh-এর চেয়ে বেশি। সাথে রয়েছে 45W fast charging সাপোর্ট, যা দ্রুততার সাথে ফোন চার্জ করতে সক্ষম। তবে, Realme ইতিমধ্যে P4 Power-এর মতো ফোনে 10,000mAh battery নিয়ে এসেছে এবং একই segment-এর অনেক Realme model-এ 7,000mAh battery দেওয়া হচ্ছে। সেই তুলনায় 5,800mAh এখন কিছুটা কম মনে হতে পারে। তবে বড় battery মানেই ভালো ফোন নয়।

Redmi Note 15 SE 5G Price India

Redmi Note 15 SE 5G-এর official দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্ভাবনা রয়েছে যে এটি ২০,০০০ হাজার টাকার নিচেই থাকবে। উল্লেখ্য, Standard Redmi Note 15 5G-এর starting price ২২,৯৯৯ হাজার টাকা। SE variant-এ কিছু feature কমানো হয়েছে, তাই দামেও কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা reliable performance, ভালো battery backup এবং একটি premium feel-এর ফোন খুঁজছেন বাজেটের মধ্যে। লঞ্চের দিন Flipkart-এ সম্পূর্ণ মূল্য তালিকা প্রকাশ পাবে।

যারা ইতিমধ্যে Redmi Note 14 বা Note 13 সিরিজ যারা ব্যবহার করছেন, তাদের জন্য Note 15 SE 5G একটি অন্যরকম upgrade হতে পারে। Note 14 series-এ যে camera ও battery configuration ছিল, তার তুলনায় এই SE model-এ Snapdragon 6 Gen 3-এর মতো আরও শক্তিশালী chipset এবং বড় battery এসেছে। Display refresh rate ও charging speed-আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: india bans chinese cctv: ১ এপ্রিল থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলো ভারতে আর বিক্রি হবে না। CCTV কেনার আগে সতর্ক হোন!

৩১ মার্চ আসছে Lava Bold N2 Pro 4G, 5000mAh ব্যাটারি, IP54 রেটিং দাম কত হতে পারে?

Lava Bold N2 Pro 4G — 31শে মার্চ, মঙ্গলবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হচ্ছে। source (X)

Lava Bold N2 Pro 4G: দাম, স্পেসিফিকেশন ও সম্পূর্ণ রিভিউ — লঞ্চের আগেই জানুন সব কিছু

স্মার্টফোন বাজারে Lava নিয়ে এসেছে Lava Bold N2 Pro 4G — 31শে মার্চ, মঙ্গলবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হচ্ছে। Flipkart-এ ফোনটির microsite ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে এবং সেখান থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। Android 15, bloatware-মুক্ত অভিজ্ঞতা এবং একাধিক আকর্ষণীয় ফিচার নিয়ে এই হ্যান্ডসেটটি মার্কেটে আগামীকাল লঞ্চ হবে

Lava Bold N2 Pro 4G — 31শে মার্চ, মঙ্গলবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হচ্ছে। source (X)
Lava Bold N2 Pro 4G — 31শে মার্চ, মঙ্গলবার দুপুর 12টায় আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হচ্ছে। source (X)

Lava Bold N2 Pro 4G-এর ডিজাইনে কোম্পানি দুটি কালার রেখেছে —1) Aurora Gold এবং 2)Eclipse Gray। সাধারণত যে ধরনের সাদামাটা রঙ দেখা যায়, তার বাইরে এই দুটি বিকল্প ব্যবহারকারীদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি করবে বলে আশা করা যায়। এই ফোনে IP54 রেটিং দেওয়া হয়েছে, যা এই দামের সেগমেন্টে সত্যিই উল্লেখযোগ্য একটি সংযোজন। Lava Bold N2 Pro 4G-এ রয়েছে একটি 6.67-inch HD+ LCD display, যা 120Hz refresh rate-এ কাজ করে।

পারফরম্যান্সের দিক থেকে Lava Bold N2 Pro 4G চলে Unisoc T7250 chipset-এ, যার সঙ্গে রয়েছে 4GB RAM এবং 64GB internal storage। ফোনটিতে Android 15 দেওয়া হয়েছে, যা একটি বড় ইতিবাচক দিক। এর পাশাপাশি Lava স্পষ্টভাবে জানিয়েছে যে এই ফোনে কোনো bloatware বা বিজ্ঞাপন থাকবে না। বাজেট অ্যান্ড্রয়েড ফোনে অপ্রয়োজনীয় প্রি-ইনস্টলড অ্যাপ একটি পরিচিত সমস্যা — Lava সেই সমস্যা এড়িয়ে clean software experience দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। লঞ্চের সময় অন্য কোনো RAM বা storage variant পাওয়া যাবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

ক্যামেরার ক্ষেত্রে Lava Bold N2 Pro 4G-এ একটি 50MP rear camera দেওয়া হয়েছে। তবে front camera বা selfie shooter সম্পর্কিত স্পেসিফিকেশন Lava এখনও প্রকাশ করেনি। ক্যামেরার সম্পূর্ণ বিবরণ — যেমন aperture, optical zoom, video recording quality বা night mode — লঞ্চের দিন জানা যাবে বলে আশা করা হচ্ছে।

Lava Bold N2 Pro 4G-এ রয়েছে একটি 5,000mAh battery। এই ব্যাটারি ক্যাপাসিটি সাধারণত ব্যবহারে দেড় থেকে দুই দিন পর্যন্ত চলে। ফোনটি চার্জ করতে USB Type-C port ব্যবহার করা হয়েছে। তবে charging speed কত ওয়াটের, সেই তথ্য এখনও Lava শেয়ার করেনি — লঞ্চের দিন এটি জানা যাবে।

Lava Bold N2 Pro 4G-এর দাম এবং বিস্তারিত তথ্য 31শে মার্চ লঞ্চের সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ফোনটি Flipkart-এ পাওয়া যাবে বলে। বাজেট সেগমেন্টের স্পেসিফিকেশন দাম আনুষ্ঠানিক লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Lava-র Bold সিরিজের আগের মডেলগুলো বাজেট সেগমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল, Bold N2 Pro 4G সেই ধারাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। 6.67-inch 120Hz display দেখা থেকে শুরু করে 50MP ক্যামেরা, IP54 weather protection, 5,000mAh ব্যাটারি এবং সর্বোপরি bloatware-মুক্ত Android 15। এই মোবাইল কেনার জন্য 31শে মার্চের আনুষ্ঠানিক দাম ও বাকি স্পেসিফিকেশনের জন্য একটু অপেক্ষা করাই ভালো।

আরও পড়ুন: Vivo V70 FE নিয়ে আসছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি ও 90W চার্জিং,মিডরেঞ্জে নতুন চমক!

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল 9020mAh ব্যাটারি সহ, 165Hz ডিসপ্লে ও Dimensity 8500 প্রসেসর

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল

চীনের স্মার্টফোনের বাজারে iQOO তাদের z সিরিজে ফোন লঞ্চ করেছে। Z-সিরিজে Z11, যেটা দেখতে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে একাধিক চমক। 9020mAh-এর বিশাল ব্যাটারি, 165Hz AMOLED ডিসপ্লে এবং Dimensity 8500 চিপসেট — এই তিনটি মিলিয়ে iQOO Z11 স্মার্টফোন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে। চীনে লঞ্চ হয়েছে, ভারতে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল
iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল

চীনের বাজারে iQOO Z11 দাম বিভিন্ন কনফিগারেশনেও পাওয়া যাবে এবং ভারতে সেগুলোর দাম কত হতে পারে তা নিচে নিম্নরূপে দেওয়া হল :
Variant (RAM + Storage) Price (CNY) Approx Price (INR)
12GB + 256GB CNY 2,499 ₹34,000
16GB + 512GB CNY 2,799 ₹38,100
12GB + 512GB CNY 2,999 ₹40,800
16GB + 512GB CNY 3,399 ₹46,300

iQOO Z11 Design

iQOO Z11-এর ডিজাইন দেখলে বোঝা যায়, কোম্পানি এবার পারফরম্যান্সের পাশাপাশি ফর্ম ফ্যাক্টরেও মনোযোগ দিয়েছে। ফোনটির মাপ ১৬৩.৭২ x ৭৬.১৭ x ৮.২৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২১৬.৫ গ্রাম।9000mAh-এর বেশি ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 8.25mm পুরুত্বে রাখা হয়েছে। এই ফোনের কালারের ক্ষেত্রে তিনটি অপশন রয়েছে — Canglang Fuguang, Skylight White এবং Polar Night Black। তিনটিই বেশ পরিমার্জিত এবং প্রিমিয়াম দেখায়।

Display

iQOO Z11-এ রয়েছে 6.83 ইঞ্চির একটি বড় AMOLED প্যানেল, যার রেজোলিউশন FHD+। রিফ্রেশ রেট 165Hz, যা এই দামের রেঞ্জে সত্যিই চমৎকার।

300Hz টাচ স্যাম্পলিং রেট — গেমিংয়ে রেসপন্স অত্যন্ত দ্রুত

HDR সাপোর্ট — ভিডিও ও স্ট্রিমিংয়ে রঙ প্রাণবন্ত দেখায়

100% DCI-P3 ওয়াইড কালার গ্যামুট — কালার একুরেসি প্রফেশনাল মানের

Performance

iQOO Z11-এরমধ্যে রয়েছে MediaTek Dimensity 8500 চিপসেট, যা ৪nm প্রযুক্তিতে তৈরি। এটি Snapdragon 7s Gen 4-এর চেয়েও দ্রুত। র‍্যাম কনফিগারেশন পাওয়া যাচ্ছে 8GB থেকে শুরু করে 16GB পর্যন্ত। ফলে মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ রান করা বা একসাথে অনেক কিছু চালানো — কোনো কিছুতেই আটকে যাওয়ার কথা নয়।

Camera

iQOO Z11-এ ক্যামেরা সেটআপ রাখা হয়েছে বাস্তবসম্মত — অতিরিক্ত প্রতিশ্রুতি নেই, কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

রিয়ার ক্যামেরা

50MP প্রাইমারি সেন্সর

2MP ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা

16MP — ভিডিও কল ও সেলফির জন্য পর্যাপ্ত

Battery & Charging

9020mAh ব্যাটারি এই মুহূর্তে স্মার্টফোন বাজারে অন্যতম বৃহত্তম।সাথে রয়েছে 90W ফাস্ট চার্জিং, যা এই বিশাল ব্যাটারিকেও দ্রুত পূর্ণ করতে সক্ষম। এছাড়া OTG রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় প্রয়োজনে অন্য ডিভাইস চার্জও দেওয়া যাবে।

Software & UI

iQOO Z11 চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ। ইন্টারফেস বেশ পরিচ্ছন্ন এবং কাস্টমাইজেশনের সুযোগ যথেষ্ট। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা দ্রুত এবং নির্ভরযোগ্য।

এই ফোনের কানেক্টিভিটি অপশনগুলো:

5G সাপোর্ট

Wi-Fi 6

Bluetooth 5.4

NFC

GPS

USB Type-C পোর্ট

সফটওয়্যার আপডেট সাপোর্ট কতদিন পাওয়া যাবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

iQOO Z11 ফোন ব্যবহার ইউজারকি কি সুবিধা পেতে পারেন :

9020mAh ব্যাটারি — দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত

Dimensity 8500 চিপসেট — শক্তিশালী পারফরম্যান্স

165Hz AMOLED ডিসপ্লে — স্মুদ ও প্রাণবন্ত

90W ফাস্ট চার্জিং — দ্রুত চার্জ

VC লিকুইড কুলিং — গেমিংয়ে তাপ নিয়ন্ত্রণ

Wi-Fi 6 ও Bluetooth 5.4 সাপোর্ট

iQOO Z11 launch date in India

ভারতে কবে আসবে এবং দাম কত হবে সেটা এখনো জানা যায়নিতবে চীনের বাজারে বেস প্রাইস প্রায় ৩১,০০০ হাজার রুপি হলেও ভারতে আসতে আসতে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন: Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর — বাজেটে কি এটাই সেরা 5G ফোন?