Vivo V70 Lite 5G ফোন কেনার আগে দেখে নিন,এর দাম ও ফিচার

Vivo V70 Lite 5G

ভিভো তাদের জনপ্রিয় V-সিরিজে নতুন Vivo V70 Lite 5G স্মার্টফোন ডিভাইসটি সংযুক্ত আরব আমিরাতের বাজারে লঞ্চ করেছে। নতুন এই ফোনটি গত বছর লঞ্চ হওয়া Vivo V60 Lite-এর উত্তরসূরি হিসেবে এসেছে। ফোনটির ডিজাইন এবং ফিচার আগের মডেলের মতো মনে হলেও, এবার পারফরম্যান্সের ক্ষেত্রে বড় আপগ্রেড করেছে কোম্পানি। নতুন Vivo V70 Lite 5G-ফোনে শক্তিশালী MediaTek Dimensity 7400 Turbo প্রসেসর ব্যবহার করা হয়েছে। যারা মিড-রেঞ্জ বাজেটে একটি স্টাইলিশ এবং পারফরম্যান্স-ভিত্তিক 5G স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য ফোনটি বিকল্প হতে পারে। চলুন, Vivo V70 Lite 5G-এর সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মিড-রেঞ্জ বাজেটে Vivo V70 Lite 5G ফোনটির 8GB RAM ভ্যারিয়েন্টের দাম কত

Vivo V70 Lite 5G স্মার্টফোনটি দুটি আকর্ষণীয় কালারে লঞ্চ করা হয়েছে। 1) Black 2) Gold। এই ফোনটি আরব আমিরাতের বাজারে 8GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে AED 1,099, ভারতীয় টাকায় এর দাম 28,600 টাকার কাছাকাছি। অন্যদিকে, একটু বেশি স্টোরেজ 8GB RAM + 256GB স্টোরেজ মডেলটি, যার দাম AED 1,299। ভারতে এর দাম প্রায় 33,800 টাকা। বর্তমানে Vivo V70 Lite 5G শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের বাজারে শুধু লঞ্চ করা হয়েছে। এখনও পর্যন্ত Vivo-এর পক্ষ থেকে ভারতীয় বাজারে এই স্মার্টফোন লঞ্চের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন: Vivo V80 5G আসছে 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি নিয়ে! সামনে এল চমকপ্রদ ফিচার

120Hz AMOLED ডিসপ্লে ও 32MP সেলফি ক্যামেরা, Vivo V70 Lite 5G-তে কী কী মিলবে?

স্মার্টফোনটি আধুনিক ডিজাইন এবং প্রিমিয়াম ডিসপ্লে নিয়ে আশা ফোনটিতে 6.77 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা Full HD+ রেজোলিউশন এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।ডিসপ্লেটির বড় আকর্ষণ হল এর 3,000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এছাড়া ফোনের সামনের দিকে একটি স্টাইলিশ পাঞ্চ-হোল কাটআউট দেওয়া হয়েছে, যেখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ভিভোর নতুন এই ফোনে নিরাপদ আনলকের জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত করা হয়েছে।

Vivo V70 Lite 5G

Dimensity 7400 Turbo প্রসেসর ও Android 16, পারফরম্যান্সে বড় আপগ্রেড পেল Vivo V70 Lite 5G

পারফরম্যান্সের দিক থেকে Vivo V70 Lite 5G স্মার্টফোনটি MediaTek Dimensity 7400 Turbo চিপসেট দ্বারা চালিত, এই ফোনটি আগের প্রজন্মের Dimensity 7360 প্রসেসরের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম। এই দুটি চিপসেটের আর্কিটেকচারে বেশ মিল রয়েছে, কিন্তু নতুন ফোনটি Dimensity 7400 Turbo-তে Cortex-A78 পারফরম্যান্স কোরের ক্লক স্পিড 2.5GHz থেকে বাড়িয়ে 2.6GHz করা হয়েছে। মেমোরির জন্য ফোনটিতে 8GB LPDDR4X RAM দেওয়া হয়েছে। এছাড়া স্টোরেজের জন্য রয়েছে 128GB এবং 256GB UFS 3.1 অপশন দেওয়া হয়েছে। সফটওয়্যারের দিক থেকে Vivo V70 Lite 5G ডিভাইসটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলে।

আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!

50MP Sony Camera, 6500mAh Battery ও 90W Fast Charging, Vivo V70 Lite 5G-ফোনে মিলছে একাধিক চমক

ফটোগ্রাফি জন্য ফোনটির পিছনে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি ক্যামেরা, যা f/1.8 অ্যাপারচার সাপোর্ট করে। এর সঙ্গে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। ব্যাটারির ক্ষেত্রে ভিভোর নতুন ডিভাইসটিতে বিশাল 6500mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এছাড়া ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য রয়েছে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট। Vivo V70 Lite 5G-ফোনটিতে IP65 রেটিংও দেওয়া হয়েছে, ফলে ধুলোবালি এবং জল থেকে সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে vivo T5 Lite 5G! সার্টিফিকেশন সাইটে দেখা গেল vivo T5 Lite, মিলতে পারে বড় ব্যাটারি ও ফাস্ট চার্জিং

Vivo V80 5G কিনবেন? আগে জেনে নিন কবে লঞ্চ হতে পারে

vivo V80 5G নিয়ে বড়সড় লিক, Snapdragon চিপসেট ও 12GB RAM সহ আসতে পারে এই স্মার্টফোন

এই বছর ফেব্রুয়ারি মাসে Vivo একসঙ্গে তিনটি ফোন লঞ্চ করেছিল। V70, V70 FE আর V70 Elite। এবার কোম্পানি তাদের পরবর্তী প্রজন্মের ফোন আনার প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর লঞ্চের আগেই ফাঁস হয়ে গেছে Vivo V80 5G-এর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য! বেশ কয়েকটি লিকের মাধ্যমে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছে। চলুন, জেনে নেওয়া যাক, Vivo V80-এ কী কী চমক অপেক্ষা করছে!

Vivo V80 5G সিরিজের দাম কত পড়বে!

এখনও vivo আনুষ্ঠানিকভাবে vivo V80 5G সিরিজের দাম ঘোষণা করেনি। তবে একাধিক লিক ও রিপোর্ট অনুযায়ী, আগের Vivo V70 5G সিরিজের দামের সঙ্গে তুলনা করলে, নতুন V80 সিরিজ প্রিমিয়াম মিড-রেঞ্জ সেগমেন্টেই আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Vivo V70 সিরিজের বেস মডেলটি 8GB RAM আর 256GB স্টোরেজ নিয়ে নিতে চান, তাহলে পড়বে 45,999 টাকা। আর টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ পাবেন 49,999 টাকায়। Vivo V70 Elite-এই ফোনটা একটু প্রিমিয়াম। 8GB RAM + 256GB স্টোরেজ অপশনটির দাম 51,999 টাকা। আর যদি 12GB RAM চান, তাহলে 256GB স্টোরেজসহ দাম পড়বে 56,999 টাকা। আর সবচেয়ে হাই-এন্ড 512GB স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 61,999 টাকা। আর যাঁরা একটু কম বাজেটে Vivo V70 সিরিজ নিতে চান, তাঁদের জন্য Vivo V70 FE এই ফোনের অপশন হলো 8GB RAM + 128GB স্টোরেজ, দাম মাত্র 37,999 টাকা। স্টোরেজ একটু বাড়িয়ে 256GB নিলে দাম হবে 40,999 টাকা। আর যদি 12GB RAM আর 512GB স্টোরেজের বড় প্যাকেজ চান, তাহলে দাম পড়বে 44,999 টাকা।

Vivo V80 5G কবে আসবে?

এখন পর্যন্ত Vivo কিন্তু অফিসিয়ালি V80 সম্পর্কে জানা যায়নি। যা জানা গেছে, সব কিছুই লিকের মাধ্যমে। লিক অনুযায়ী, ধারণা করা হচ্ছে 2026 সালের তৃতীয় কোয়ার্টারে ভারতে এই ফোনটি আসতে পারে। আপাতত লিকের এই ডিটেইলসগুলো শুধু লিক হিসেবে ধরা উচিৎ।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও Vivo X300 FE: May মাসে ভারতে আসছে দুই ধামাকা ফোন, সাথে 200MP ক্যামেরা 6600mAh ব্যাটারি, Vivo-র বড় ধামাকা!

Vivo V80 5G-এর ফিচার! 200MP ক্যামেরা থেকে 7000mAh ব্যাটারি

প্রসেসর ও পারফরম্যান্স

লিক অনুযায়ী Vivo V80 5G এই ফোনে থাকতে পারে Snapdragon 8s Gen 3 প্রসেসর। এই চিপটি 4 ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এবং 3.0GHz ক্লক স্পিডে কাজ করে। এই একই প্রসেসর আগে Vivo V70 Elite-এও দেওয়া হয়েছিল। এর পাশাপাশি ফোনে থাকছে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ সাপোর্ট। এর ফলে মাল্টিটাস্কিং হবে আগের চেয়ে অনেক বেশি দ্রুত হবে । আর অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 16 ভিত্তিক OriginOS

ক্যামেরা

Vivo V80 5G-এ থাকতে পারে 200MP প্রাইমারি ক্যামেরা, সঙ্গে থাকবে 50MP টেলিফটো লেন্স। আর সেলফি ও ভিডিও কলের জন্য সামনে থাকতে পারে 50MP ফ্রন্ট ক্যামেরা।

ডিসপ্লে

লিক অনুযায়ী, এই ফোনে থাকতে পারে 6.59 ইঞ্চির বড় স্ক্রিন, এই একই ডিসপ্লে vivo V70-এর মতোই। স্ক্রিনে থাকবে 1.5K রেজোলিউশন আর 120Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং থেকে গেমিং হবে একদম মসৃণ। এই স্ক্রিনের পিক ব্রাইটনেস হতে পারে 5000 nits পর্যন্ত!আর চোখের যত্নের জন্য রয়েছে 4320Hz PWM ডিমিং, যা অনেকক্ষণ ফোন ব্যবহারেও চোখে ক্লান্তি আসতে দেবে না। ফোন আনলক করার জন্য 3D Ultrasonic ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর -এর মতো ফিচার থাকবে।

ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo V80 5G-এ থাকতে পারে 7000mAh-এর বিশাল ব্যাটারি। মনে করিয়ে দিই, V70 এবং V70 Elite-এ ছিল 6500mAh ব্যাটারী। অর্থাৎ এটা কতটা বড় আপগ্রেড বুঝতেই পারছেন! আর সঙ্গে থাকবে পারে Bypass Charging টেকনোলজি, যা গেমিং বা হেভি ইউজের সময় ব্যাটারির উপর চাপ কমাবে এবং ফোন ঠান্ডা রাখতে সাহায্য করবে। এই ধরনের সকল আপডেটের জন্য nationbangla এ চোখ রাখুন।

আরও পড়ুন: Vivo X300 Ultra ও X300 FE: 200MP ক্যামেরা নিয়ে, Snapdragon 8 Elite, আসছে 6 May, Vivo X300 FE Price in India জানুন

আরও পড়ুন: OPPO Reno 16 ও Reno 16C ফোনের সঙ্গে নতুন ইকোসিস্টেম পণ্য আনতে চলেছে কোম্পানি, জেনে নিন কী কী আসছে