Motorola সম্প্রতি ভারতের বাজারে তাদের Motorola Edge 70 Pro স্মার্টফোনটি লঞ্চ করেছে। এর মধ্যেই কোম্পানি Edge 70 Series-এর আওতায় আরও একটি নতুন প্রিমিয়াম ডিভাইস আনার প্রস্তুতি শুরু করেছে। জানা যাচ্ছে, খুব শীঘ্রই ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি লঞ্চ হতে পারে। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে ডিভাইসটি নিয়ে টিজিং শুরু করা হয়েছে। পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart-এ ফোনটির একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যেখানে আসন্ন স্মার্টফোনটির ডিজাইন, প্রিমিয়াম লুক এবং কালার অপশন সম্পর্কে তথ্য সামনে এসেছে।
আসন্ন Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি Edge 70 সিরিজের চতুর্থ মডেল হিসেবে বাজারে আসতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ কিংবা সম্পূর্ণ ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: এই মাসেই লঞ্চ হচ্ছে শাওমি 17 Max 5G। 8000mAh ব্যাটারি, 200MP ক্যামেরা নিয়ে
Motorola Edge 70 Pro+ -এর ফিচার! তিনটি প্রিমিয়াম কালার ও ইউনিক ফিনিশে আসতে পারে
Flipkart-এ প্রকাশিত টিজার অনুযায়ী, ভারতে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি তিনটি কালার অপশনে লঞ্চ হতে পারে। Brown, Red এবং Teal। প্রতিটি ভ্যারিয়েন্টে আলাদা প্রিমিয়াম ফিনিশ ব্যবহার করা হতে পারে।
রিপোর্ট অনুযায়ী, Brown ভ্যারিয়েন্টে থাকতে পারে Sculpted Wood Finish, Red ভ্যারিয়েন্টে Satin-Luxe Finish ব্যবহার করা হতে পারে, এছাড়াও Teal ভ্যারিয়েন্টে Twill-Inspired Finish থাকার সম্ভাবনা রয়েছে।
ডিজাইনের দিক থেকে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি অনেকটাই Edge 70 Pro মডেলের মতো দেখতে হতে পারে। প্রকাশ্যে আসা টিজার অনুযায়ী, ফোনটির পেছনের অংশে একটি স্টাইলিশ স্কয়ার-শেপ ক্যামেরা মডিউল দেখা যাবে। এই ক্যামেরা মডিউলের ভেতরে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের পাশাপাশি একটি LED ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে।
ক্যামেরা বিভাগের দিক থেকেও বড় আপগ্রেড দেখা যেতে পারে। রিপোর্ট অনুযায়ী, ফোনটিতে 3.5X অপটিক্যাল জুম সাপোর্টেড 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা দেওয়া হতে পারে, যা দূরের সাবজেক্টকেও আরও পরিষ্কারভাবে ক্যাপচার করতে সাহায্য করবে। ডিসপ্লের ক্ষেত্রে 6.8-ইঞ্চির বড় 144Hz AMOLED প্যানেল ব্যবহার করা হতে পারে। পারফরম্যান্সের জন্য ফোনটি MediaTek Dimensity 8500 Extreme প্রসেসরে চলতে পারে বলে আশা করা হচ্ছে।
টিজারে আরও জানা গেছে যে, Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে উন্নত Sony LYT ক্যামেরা সেন্সর ব্যবহার করা হতে পারে। এর সঙ্গে 81mm ফোকাল লেংথ এবং OIS (Optical Image Stabilization) সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। OIS প্রযুক্তির কারণে ভিডিও রেকর্ডিং আরও স্টেবল ও স্মুথ হতে পারে।
Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি দেখা যেতে পারে। ফোনটির ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম কন্ট্রোল বাটন রাখা হতে পারে। পাশাপাশি ডিভাইসে মজবুত মেটাল ফ্রেম ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
ফোনের সামনের দিকে আধুনিক ‘হোল-পাঞ্চ’ ডিসপ্লে ডিজাইন দেখা যেতে পারে। এই কাটআউটের ভেতরে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্ট-ফেসিং ক্যামেরা থাকবে, ফলে স্ক্রিন-টু-বডি রেশিও আরও আকর্ষণীয় হতে পারে ।
বিভিন্ন রিপোর্ট ও লিক অনুযায়ী, আসন্ন Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি মূলত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Edge 70 Pro মডেলের একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। অর্থাৎ, Motorola ভারতীয় বাজারের জন্য ডিভাইসটিকে নতুন নাম ও কিছু পরিবর্তনের সঙ্গে আনা হতে পারে। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
যদি এই রিপোর্টগুলি সত্যি হয়, তাহলে Motorola Edge 70 Pro+ স্মার্টফোনে প্রিমিয়াম ও ফ্ল্যাগশিপ-গ্রেড ফিচার দেখা যেতে পারে। লিক অনুযায়ী, ফোনটিতে ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকতে পারে। পাশাপাশি eSIM সাপোর্ট থাকার সম্ভাবনাও রয়েছে।
Motorola Edge 70 Pro+ স্মার্টফোনটি IP68 এবং IP69 রেটিং সহ আসতে পারে বলে জানা যাচ্ছে। ডিভাইসটি ধুলো এবং জল প্রতিরোধ ক্ষমতা থাকতে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে বড় 6500mAh ব্যাটারি ব্যবহার করা হতে পারে এবং দ্রুত চার্জিংয়ের জন্য এতে 90W ফাস্ট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।