Xiaomi 18 Pro ও 18 Pro Max আসছে ডুয়াল 200MP ক্যামেরা নিয়ে, ফ্ল্যাগশিপ দৌড়ে বড় চমক

Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। স্মার্টফোন ক্যামেরা প্রযুক্তিতে বড়সড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে Xiaomi। সাম্প্রতিক ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, কোম্পানির আসন্ন ফ্ল্যাগশিপ Xiaomi 18 সিরিজে দেখা যেতে পারে একেবারে অন্য রকম ক্যামেরা কনফিগারেশন। Xiaomi 18 Pro এবং Xiaomi 18 Pro Max—দু’টি মডেলেই থাকতে পারে ডুয়াল 200-মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফাঁস হওয়া তথ্য সত্যি হয়, তাহলে এটি Xiaomi-র সবচেয়ে বড় ক্যামেরা আপগ্রেড।

Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। photo source(x)
Xiaomi 18 Pro ও 18 Pro Max-এ নিয়ে আসছে ডুয়াল 200MP ক্যামেরা। photo source(x)

Xiaomi 18 সিরিজের ক্যামেরা

নামকরা ইন্ডাস্ট্রি ইনসাইডারদের দাবি অনুযায়ী, Xiaomi 18 Pro ও Pro Max-এ পেছনে দুটি 200MP ক্যামেরা সেন্সর থাকতে পারে। এর মধ্যে একটি হবে প্রাইমারি ক্যামেরা, অন্যটি পেরিস্কোপ টেলিফটো লেন্স—যা দীর্ঘ দূরত্বের জুম ও সূক্ষ্ম ডিটেইল ক্যাপচারে বড় ভূমিকা নেবে। এছাড়াও থাকছে 50MP আল্ট্রা-ওয়াইড ক্যামেরা,উন্নত সেন্সর টিউনিং, মাল্টি-ফোকাল লেন্থে পরিষ্কার ইমেজ প্রসেসিং। 6.3-ইঞ্চি ডিসপ্লে-সহ একটি ভ্যারিয়েন্টের কথাও লিকে উঠে এসেছে, যার ডিজাইন ও ক্যামেরা লেআউট সাম্প্রতিক Xiaomi Pro মডেলগুলোর মতোই হতে পারে।এই সিরিজের ক্যামেরায় কি কি ভ্যারিয়েন্ট থাকতে পারে:

1) ডুয়াল 200MP রিয়ার ক্যামেরা

5) 250MP আল্ট্রা-ওয়াইড লেন্স

3) Pro ও Pro Max-এ একই ক্যামেরা হার্ডওয়্যার

4) স্ট্যান্ডার্ড Xiaomi 18-এ পেরিস্কোপ জুম

5) শক্তিশালী Snapdragon 8 Elite Gen 6 চিপসেট

স্মার্টফোনে ডুয়াল 200MP ক্যামেরা এখনো খুবই বিরল। এই ফোনের কনফিগারেশনের সুবিধাগুলি হল- অতি-উচ্চ রেজোলিউশনের ফটো ডিটেইল, পিক্সেল বিনিং প্রযুক্তির মাধ্যমে উন্নত লো-লাইট পারফরম্যান্স, অপটিক্যাল ও হাইব্রিড জুম, ফোকাল লেন্থে আরও শার্প ছবি।

Xiaomi 18 সিরিজ বিভিন্ন ভ্যারিয়েন্টপাওয়া যাবে যেমন

Xiaomi 18 Pro (256GB) – প্রিমিয়াম এন্ট্রি ফ্ল্যাগশিপ

Xiaomi 18 Pro (512GB) – ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য

Xiaomi 18 Pro Max (1TB) – পাওয়ার ইউজার ও পেশাদারদের লক্ষ্য করে

128GB ভ্যারিয়েন্ট বাদ পড়তে পারে, কারণ Xiaomi এখন স্টোরেজ-হেভি ও প্রিমিয়াম ব্যবহারকারীদের দিকেই বেশি ঝুঁকছে।

লিক হওয়া তথ্য অনুযায়ী, ক্যামেরা হার্ডওয়্যারের দিক থেকে দু’টি মডেল প্রায় একই হতে পারে। পার্থক্য দেখা যেতে পারে। মূলত ডিসপ্লে সাইজ, ব্যাটারি ক্যাপাসিটি, কিছু সেকেন্ডারি ফিচার বা সেন্সর টিউনিং। আগের Xiaomi Pro সিরিজগুলোর মতোই, মূল ক্যামেরা অভিজ্ঞতা দুই মডেলেই প্রায় একরকম থাকার সম্ভাবনা।

Xiaomi 18-এও ক্যামেরা আপগ্রেড?

বেস Xiaomi 18 মডেলেও বড় পরিবর্তন আসতে পারে। 50MP টেলিফটো বাদ দিয়ে সেখানে প্রথমবারের মতো পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা যোগ হতে পারে, যা উন্নত অপটিক্যাল জুম দেবে।এর মাধ্যমে Xiaomi স্ট্যান্ডার্ড ও Pro মডেলের ব্যবধান কিছুটা কমাতে চাইছে। Snapdragon 8 Elite Gen 6 চিপসেট পাবে পুরো Xiaomi 18 সিরিজ। রিপোর্ট অনুযায়ী, Xiaomi 18, 18 Pro এবং 18 Pro Max—সব ক’টি ফোনেই থাকবে Qualcomm-এর নতুন Snapdragon 8 Elite Gen 6 প্রসেসর।

Xiaomi 18-তে কি কি চিপসেট থাকতে পারবে বলে আশা করা হচ্ছে

1) উন্নত পারফরম্যান্স

2) AI ফিচার

3) ফটোগ্রাফি ও গেমিং-এ ভালো পাওয়ার এফিশিয়েন্সি

তবে Xiaomi 18 Ultra-তে আরও বেশি Snapdragon 8 Elite Gen 6 Pro ভ্যারিয়েন্ট ব্যবহার করা হতে পারে।

Xiaomi স্পষ্টভাবেই ক্যামেরা-কেন্দ্রিক ফ্ল্যাগশিপ কৌশলের দিকে এগোচ্ছে। শুধুমাত্র Ultra মডেল নয়, Pro ও Pro Max-এও ডুয়াল 200MP সেন্সর দেওয়া একটি বড় পরিবর্তনের ইঙ্গিত। এদিকে Vivo-র মতো প্রতিদ্বন্দ্বীরাও ডুয়াল 200MP সেটআপ নিয়ে কাজ করছে, যা দেখায় যে ইন্ডাস্ট্রি দ্রুত অতি-উচ্চ রেজোলিউশন মোবাইল ফটোগ্রাফির দিকে এগোচ্ছে।

Xiaomi 18 Pro Price Details

এখনো অফিসিয়াল দাম না জানা গেলেও, ক্যামেরা ও হার্ডওয়্যার আপগ্রেডের কারণে এই সিরিজটি প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সেগমেন্টেই অবস্থান করবে বলে ধারণা।

Xiaomi 18 Pro Max Release Date

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Xiaomi 18 সিরিজ প্রথমে চীনে এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ হতে পারে। এরপর ধাপে ধাপে গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। ভারতের ক্ষেত্রে লঞ্চ টাইমিং নির্ভর করবে Xiaomi 17 এবং 17 Ultra মডেলের রিলিজ শিডিউলের উপর। আপাতত কোম্পানির পক্ষ থেকে কোনও অফিসিয়াল তারিখ বা স্পেসিফিকেশন নিশ্চিত করা হয়নি।

আরও পড়ুন: Xiaomi 18 Pro-তে আসছে Dual 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, জানুন সম্ভাব্য ফিচার

Website |  + posts

১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি।

1 thought on “Xiaomi 18 Pro ও 18 Pro Max আসছে ডুয়াল 200MP ক্যামেরা নিয়ে, ফ্ল্যাগশিপ দৌড়ে বড় চমক”

Leave a Comment