মাত্র 30,000-এর নিচে পাওয়া যাবে পেছনে Mini Display সহ এই 5G ফোন — Infinix Note 60 Pro 5G ভারতে আসছে

Infinix আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, Infinix Note 60 Pro 5G ভারতে April 13, 2026 তারিখে লঞ্চ হবে। কোম্পানির ওয়েবসাইটে টিজার ও কাউন্টডাউন টাইমার ইতিমধ্যে চালু হয়েছে।

মিড-রেঞ্জ স্মার্টফোনের বাজারে Infinix একটি চমক নিয়ে আসছে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC) 2026-এ Infinix Note 60 Ultra লঞ্চের পর থেকেই এই সিরিজের ফোনগুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। এবার সেই একই মডেলের, Note 60 Pro, ভারতে আসতে চলেছে। টিপস্টার Paras Guglani-র তথ্য অনুযায়ী এবং Infinix-এর নিজস্ব ওয়েবসাইটের কাউন্টডাউন দেখে বলা যাচ্ছে, এই ফোনটি April 13, 2026 তারিখে ভারতে আত্মপ্রকাশ করবে। দাম 30,000-এর নিচে, থাকবে বলে আশা করা হচ্ছে

Infinix আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, Infinix Note 60 Pro 5G ভারতে April 13, 2026 তারিখে লঞ্চ হবে।
Infinix আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, Infinix Note 60 Pro 5G ভারতে April 13, 2026 তারিখে লঞ্চ হবে।

Infinix Note 60 Pro 5G-এর পেছনের অংশে ফোনটির ক্যামেরা মডিউলের পাশেই রয়েছে একটি Active Matrix Secondary Display, যা দেখতে অনেকটা Nothing Phone (3)-এর Glyph Matrix-এর মতো। এই ছোট্ট ডিসপ্লেটি শুধু আলো জ্বালায় না, বরং নোটিফিকেশন, কল অ্যালার্ট, মেসেজ এবং রিমাইন্ডার দেখাতে পারে। এছাড়াও এতে Pixel Pets নামে একটি ফিচার রয়েছে, যেখানে ব্যবহারকারীরা এই ডিসপ্লেতে ছোট্ট অ্যানিমেটেড ক্যারেক্টার রাখতে পারবেন। Call of Duty Mobile-এর সাথে একটি সম্ভাব্য কোলাবোরেশনও থাকছে, যা গেমারদের কাছে এই ফোনকে আরও আকর্ষণীয় করে তুলবে।

Infinix Note 60 Pro 5G-এ রয়েছে একটি 6.78-inch 1.5K AMOLED Display, রেজোলিউশন 1208 x 2644 144Hz অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট মানে স্ক্রোলিং ও গেমিং দুটোতেই ঝামেলাহীন উপভোগ করতে পারবেন। সর্বোচ্চ উজ্জ্বলতা 4500 nits, যা সরাসরি রোদে ব্যবহারের সময়ও ডিসপ্লে পরিষ্কার দেখা যাবে। Screen সুরক্ষার জন্য রয়েছে Gorilla Glass 7i, যা ডিসপ্লেকে আঁচড় ও আঘাত থেকে রক্ষা করে।

পারফরম্যান্সের দিক থেকে Note 60 Pro 5G-এ রয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 SoC, সাথে  12GB RAM। এই চিপসেটটি মিড-রেঞ্জ সেগমেন্টের জন্য একটি যোগ্য পছন্দ।12GB পর্যন্ত RAM থাকায় ব্যাকগ্রাউন্ড অ্যাপ ক্র্যাশ বা স্লো-ডাউনের সমস্যা অনেকটাই কমে যাবে।

Infinix Note 60 Pro 5G-এ মূল ক্যামেরা হিসেবে রয়েছে একটি 50MP Primary Sensor, পাশাপাশি 8MP Ultra-Wide লেন্স। সেলফির জন্য সামনে রয়েছে 13MP Front Camera। দিনের আলোতে 50MP সেন্সর ভালো ডিটেইল ধরে রাখবে। তবে ক্যামেরা পারফরম্যান্সের চূড়ান্ত বিচার করতে হলে হাতে নিয়ে পরীক্ষা করা দরকার। এই দামের ফোনে এই ক্যামেরা সেটআপ মোটামুটি প্রত্যাশিতই, এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য যথেষ্ট।

Battery দিক থেকে Note 60 Pro-তে রয়েছে 6500mAh। চার্জিংয়ের ক্ষেত্রে রয়েছে 90W Wired Fast Charging। কিন্তু এতে 30W Wireless Charging সাপোর্ট করে

Infinix Note 60 Pro 5G price in India

টিপস্টার Paras Guglani-র তথ্য মতে, Infinix Note 60 Pro 5G-এর দাম ভারতে ₹30,000-এর নিচে রাখা হবে। এই দামে Active Matrix Secondary Display, 30W Wireless Charging, 144Hz 1.5K AMOLED এবং 6500mAh ব্যাটারি। এই দামে Redmi Note 14 Pro, Samsung Galaxy A-সিরিজ বা Realme-এর কিছু মডেলের সাথে এর তুলনা হবে। কিন্তু পেছনের Secondary Display ও Wireless Charging এই ফোনকে অন্য ফোনের থেকে আলাদা রাখছে।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল OPPO K15 Pro ও K15 Pro+, 8,000mAh ব্যাটারি, কুলিং ফ্যান ও Dimensity SoC—গেম খেললেও আর গরম হবে না!

Website |  + posts

১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি।

1 thought on “মাত্র 30,000-এর নিচে পাওয়া যাবে পেছনে Mini Display সহ এই 5G ফোন — Infinix Note 60 Pro 5G ভারতে আসছে”

Leave a Comment