আপনি যদি মিড-রেঞ্জে একটা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন যেন দীর্ঘক্ষণ ব্যাটারি চলবে এবং দেখতেও আলাদা হবে, তাহলে Vivo V70 FE আপনার জন্য সেরা অপশন হতে পারে। Vivo-এর V70 সিরিজের তৃতীয় মডেল এবং প্রথম Fan Edition (FE) ভ্যারিয়েন্টটি আগামী ২ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে। 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং সুন্দর ডিজাইন নিয়ে এই ফোনটি নামছে। লঞ্চ ইভেন্টটি Vivo-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং YouTube চ্যানেলে লাইভ দেখা যাবে।

Design
Vivo V70 FE-এর ডিজাইন সিরিজের অন্য মডেলগুলো থেকে স্পষ্টভাবে আলাদা। এতে রয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল, যেখানে দুটি পৃথক ক্যামেরা রিং এবং একটি রিং লাইট Aura Light দেখা যাচ্ছে। মডিউলটি কিছুটা উঁচু হয়ে আছে এবং তাতে ‘200MP’ লেখা রয়েছে। ফোনটির এজ ফ্ল্যাট, ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং উপরে স্পিকার গ্রিল রয়েছে। কালার অপশনও দুটিও বেশ আকর্ষণীয়: 1) Northern Lights পার্পল. 2) Monsoon Blue
Display
Vivo V70 FE-তে রয়েছে বড় 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ। উজ্জ্বলতা, কালার অ্যাকুরেসি এবং AMOLED-এর গভীর কালোর কারণে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য এটি বেশ ভালো হবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে, যা দ্রুত এবং নিরাপদ।
Performance
পারফরম্যান্সের জন্য Vivo V70 FE-তে ব্যবহার করা হয়েছে, MediaTek Dimensity 7360 Turbo চিপসেট। এটি 4nm প্রসেসে তৈরি এবং দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি গেমিংয়ে ভালো পারফর্ম করবে।সাথে থাকছে 8GB বা 12GB LPDDR5 RAMএবং 128GB/256GB/512GB UFS 3.1 স্টোরেজ। ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলবে। তবে সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং, ফটোগ্রাফি এবং সাধারণ ব্যবহারের জন্য মসৃণ অভিজ্ঞতা দিতে সক্ষম। Vivo ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।
Camera
ক্যামেরা ডিপার্টমেন্টে Vivo V70 FE-এর সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Vivo এই ফোনে প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির উপর জোর দিয়েছে। রিয়ারে Aura Light থাকায় লো-লাইট পোর্ট্রেটেও ভালো ফলাফল আশা করা যায়। তবে টেলিফটো লেন্স নেই, যা স্ট্যান্ডার্ড V70 সিরিজে থাকে।
Battery & Charging
ব্যাটারি এই ফোনের আরেকটি ভালো দিক হল 7,000mAh ব্যাটারি দিয়ে একদিনের বেশি ব্যবহার সহজেই চলে যাবে। সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ফোন দ্রুত চার্জ হয়ে যাবে।
Vivo V70 FE Price Details
Vivo V70 FE ভারতে 30,000 হাজার থেকে 40,000 হাজার টাকার মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু রিপোর্ট অনুসারে বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 35,000 হাজার থেকে 38,000 hazar টাকার কাছাকাছি হতে পারে।
Vivo V70 FE-এর আগের সিরিজে দাম অনেক বেশি ছিল, কিন্তু এই Fan Edition-এ কম দামে বড় 6.83 ইঞ্চি 120Hz AMOLED ডিসপ্লে, 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 90W চার্জিংয়ের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা ক্যামেরা-কেন্দ্রিক এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান, তাদের জন্য এটি ভালো। তবে লঞ্চের পর পুরো রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো ।
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি।
1 thought on “Vivo V70 FE নিয়ে আসছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি ও 90W চার্জিং,মিডরেঞ্জে নতুন চমক!”