Redmi K90 Ultra আসছে গেমারদের জন্য, থাকবে ইনবিল্ট কুলিং ফ্যান ও বড় ব্যাটারি

Redmi K90 Ultra

গেমারদের জন্য বড় খবর। রেডমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের নতুন গেমিং ফ্ল্যাগশিপ Redmi K90 Ultra আগামী ৩০ জুন চীনে লঞ্চ হবে। লঞ্চের আগেই কোম্পানি ফোনটির ডিজাইন এবং কয়েকটি, ফিচার সামনে এনেছে। ব্র্যান্ডের দাবি অনুযায়ী ফোনটির দাম ৩,০০০ ইউয়ানের, ভারতে প্রায় ৪২,০০০ টাকার কাছাকাছি রাখা হবে।

Snapdragon 8 Elite প্রসেসরসহ শক্তিশালী পারফরম্যান্স

Redmi K90 Ultra তে থাকবে কোয়ালকমের নতুন Snapdragon 8 Elite চিপসেট। কোম্পানি ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে ফোনটিতে উন্নত থার্মাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইনবিল্ট কুলিং ফ্যান থাকবে। রেডমির দাবি, ফোনটি কোনো ধরনের পারফরম্যান্স থ্রটলিং ছাড়াই, গ্রাফিক্স সেটিংসে টানা ৬০ মিনিট 3D গেম চলবে ।

আরও পড়ুন: HMD Luma 2 লঞ্চের আগেই ফাঁস হল স্পেসিফিকেশন, থাকতে পারে 6000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা

Redmi K90 Ultra এর ডিজাইন ও কুলিং সিস্টেম

রেডমি ফোনটিকে Space Silver কালারে প্রকাশ করেছে। ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই Redmi K90 Max এর মতো। ফোনটির পেছনে রয়েছে বড় একটি হরাইজন্টাল ক্যামেরা মডিউল এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ।

ছবিতে ক্যামেরা মডিউলের নিচে একটি বড় এয়ার ভেন্টও দেখা গেছে, যা থেকে বোঝা যায় যে, ফোনটিতে বিল্ট ইন অ্যাক্টিভ কুলিং ফ্যান থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী, Redmi K90 Max এর মতোই এতে একটি কুলিং আর্কিটেকচার ব্যবহার করা হবে, যা ফোনের ব্যাটারি বা পারফরম্যান্সের ওপর কোনো চাপ ফেলবে না।

৮,৫০০mAh এর বেশি ব্যাটারি ও ১০০W ফাস্ট চার্জিং

যদিও কোম্পানি এখনও সব স্পেসিফিকেশন প্রকাশ করেনি, বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে যে Redmi K90 Ultra তে ৮,৫০০mAh এর চেয়েও বড় ব্যাটারি থাকতে পারে। এছাড়া এতে ১০০W ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।

আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানি ফোনটির আরও ফিচার ও স্পেসিফিকেশন প্রকাশ করতে পারে। যদি ফাঁস হওয়া তথ্যগুলো সত্যি হয়, তাহলে Redmi K90 Ultra গেমিং ও হাইপারফরম্যান্স স্মার্টফোনের বাজারে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

আরও পড়ুন: OPPO Reno 16 ও Reno 16C ফোনের সঙ্গে নতুন ইকোসিস্টেম পণ্য আনতে চলেছে কোম্পানি, জেনে নিন কী কী আসছে