OPPO Reno 16 ও Reno 16C ফোনের সঙ্গে নতুন ইকোসিস্টেম পণ্য আনতে চলেছে কোম্পানি, জেনে নিন কী কী আসছে

OPPO Reno 16 pro max

Oppo কোম্পানি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, খুব শিগগিরই ভারতে লঞ্চ হতে চলেছে নতুন Oppo Reno 16 সিরিজ। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই সিরিজের অধীনে Oppo Reno 16 5G এবং Oppo Reno 16C 5G স্মার্টফোন দুটি লঞ্চ হতে পারে। ইতোমধ্যেই ওপ্পো তাদের নতুন Reno সিরিজের টিজার প্রকাশ করেছে। যদিও কোম্পানি এখনও নির্দিষ্ট লঞ্চের তারিখ ঘোষণা করেনি। এখন শুধু অপেক্ষা, কবে ভারতের বাজারে লঞ্চ হবে এই নতুন Reno 16 সিরিজ এবং কী কী নতুন ফিচার নিয়ে আসবে এই স্মার্টফোনগুলো।

Oppo Reno 16 Series কবে লঞ্চ হবে

আসন্ন অপ্পো Reno 16 Series এর টিজার ইতোমধ্যেই Oppo India এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি একটি মাইক্রোসাইট লাইভ করেছে যে, নতুন Reno 16 Series 5G খুব শিগগিরই ভারতীয় বাজারে পা রাখতে চলেছে। ওপ্পো এবার এই নতুন সিরিজকে “Oppo AI Phone” হিসেবে প্রচার করছে, এর থেকে বোঝা যায়, ফোনগুলোতে একাধিক নতুন AI ভিত্তিক ফিচার থাকতে পারে। ফোনগুলো বর্তমানে ওয়েবসাইটে “Coming Soon” ট্যাগের সঙ্গে তালিকাভুক্ত করা হয়েছে। যদিও কোম্পানি এখনও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে টিজার লাইভ হওয়ার পর ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক দিনের মধ্যেই Reno 16 সিরিজের লঞ্চের দিন প্রকাশ করা হবে।

কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং ই কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজনে ইতোমধ্যেই Oppo Reno 16 Series এর জন্য একটি মাইক্রোসাইট লাইভ করা হয়েছে। ফলে বোঝা যায় যে, Oppo Reno 16 5G এবং Oppo Reno 16C 5G লঞ্চের পর এই দুটি প্ল্যাটফর্মের মাধ্যমে ফোন বিক্রি করা হবে। রিপোর্ট অনুযায়ী, এই লঞ্চ ইভেন্টে কোম্পানি আরও কিছু নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারে। এর মধ্যে রয়েছে নতুন OPPO Earbuds এবং OPPO Bubble Magnetic Accessories।

OPPO Reno 16C এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসন্ন OPPO Reno 16C স্মার্টফোনটি MediaTek Dimensity 7300 চিপসেটের সঙ্গে বাজারে আসতে পারে। এটি একটি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টা-কোর প্রসেসর, যা সর্বোচ্চ ২.৫GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। লিক অনুযায়ী, ভারতীয় বাজারে ফোনটি LPDDR5X RAM এবং UFS 3.1 স্টোরেজ প্রযুক্তির সঙ্গে লঞ্চ হতে পারে।

OPPO Reno 16C Camera, Battery and Display Features

ডিসপ্লের দিক থেকে, স্মার্টফোনটিতে একটি ৬.৫৭ ইঞ্চির Full HD+ AMOLED স্ক্রিন থাকতে পারে, যা ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও, সাধারণ কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি ফোনটিতে NFC সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে।

ফটোগ্রাফির জন্য, OPPO Reno 16C ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটির পেছনে OIS সহ একটি ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা ও একটি ৫০ মেগাপিক্সেল ৩.৫x টেলিফটো লেন্স এবং একটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সামনে থাকতে পারে একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Reno 16C এ থাকতে পারে একটি ৬,৫০০mAh ব্যাটারি, যা ৪৫W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

OPPO Reno 16 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আসন্ন অপ্পো Reno 16 5G এর গ্লোবাল ভ্যারিয়েন্ট সম্প্রতি জনপ্রিয় বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম Geekbench এ দেখা গেছে। তালিকাভুক্ত তথ্য অনুযায়ী, স্মার্টফোনটি Qualcomm Snapdragon 7 Gen 4 প্রসেসরের সঙ্গে বাজারে আসতে পারে। অনুমান করা হচ্ছে, ভারতীয় মডেলেও একই চিপসেট ব্যবহার করা হবে।

লিক অনুযায়ী,পারফরম্যান্সের দিক থেকে ডিভাইসটিতে 12GB RAM থাকবে এবং ভার্চুয়াল RAM প্রযুক্তির মাধ্যমে এটি 8GB পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়াও, Geekbench এর তথ্য অনুসারে, অপ্পো Reno 16 5G এ Adreno 722 GPU ব্যবহার করা হবে।

আরও পড়ুন: চীনে লঞ্চ হল Oppo Find X9 Ultra, 200MP ডুয়াল ক্যামেরা আর 7050mAh ব্যাটারি ও Snapdragon 8 Elite Gen 5 নিয়ে মাঠে নামছে!

OPPO Reno 16 5G Camera, Battery and Display Features

ফটোগ্রাফির দিক থেকে অপ্পো Reno 16 5G ফোনটিতে একটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যার মধ্যে থাকতে পারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স এবং 50 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য সামনের দিকে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এছাড়া ফোনটি IP69 রেটিং সহ আসতে পারে বলে জানা গেছে। অর্থাৎ, এটি ধুলো ও জল থেকে সুরক্ষা প্রদান করবে।

ব্যাটারির ক্ষেত্রে বড় আপগ্রেড দেখা যেতে পারে ফোনটিতে। যদিও চীনে লঞ্চ হওয়া Reno 16 মডেলে 6700mAh ব্যাটারি রয়েছে, রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ভ্যারিয়েন্টে 6000mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। ডিসপ্লের জন্য ফোনটিতে একটি 6.32 ইঞ্চির 1.5K AMOLED প্যানেল থাকতে পারে।

তবে,এই সব তথ্য ফাঁস হওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি। OPPO Reno 16 Series এর ভারতীয় ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন জানতে কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: সস্তার 5G ফোনের মার্কেটে Oppo নিয়ে এল, মাত্র 13,999 টাকায় Oppo A6c, মিলবে 7000mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে ও আধুনিক ফিচার

আরও পড়ুন: Samsung কে টক্কর দিতে Xiaomi 18 Pro Max এ থাকতে পারে ডুয়াল 200MP ক্যামেরা