আপনি যদি 12,000 টাকার নিচে একটা স্টাইলিশ 5G স্মার্টফোন খুঁজছেন যেটা শুধু কাজের জন্য নয়, দেখতেও আলাদা হবে, তাহলে Ai+ Nova 2 সিরিজ নিয়ে আসছে সেরা স্মার্টফোন। Ai+ তাদের পরবর্তী 5G ফোন Ai+ Nova 2 5G এবং Ai+ Nova 2 Ultra 5G আগামী 9 এপ্রিল ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানির সিইও মাধব শেঠ নিজে এই ঘোষণা করেছেন। এই সিরিজে স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি Ultra ভার্সনে থাকছে নাথিং ফোনের মতো কাস্টমাইজযোগ্য রিয়ার নোটিফিকেশন লাইট, যা কল, মেসেজ, মিউজিক বা অন্যান্য নোটিফিকেশনে জ্বলে উঠবে। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হল:

Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Design & Display
দুটি মডেলেই পাওয়ার বাটনে লাল অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। Nova 2 Ultra 5G-এর পেছনের অংশ সবচেয়ে বেশি আকর্ষণনের। এতে রয়েছে পিল-আকৃতির ক্যামেরা মডিউল (iPhone 17-এর মতো) এবং নিচে একটি গোলাকার রিং লাইট। এই রিং শুধু সুন্দর দেখায় না, বরং কাস্টমাইজ করা যায় — কল আসলে, মেসেজ এলে বা মিউজিক চললে বিভিন্ন প্যাটার্নে জ্বলে উঠবে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড Nova 2 5G-এ রয়েছে বর্গাকার ক্যামেরা মডিউল যার ভেতর ফ্ল্যাশ বিল্ট-ইন। এটি আগের Nova 5G-এর ডিজাইনের সঙ্গে মিলে যায়।
এই সিরিজ-এর ফোন দুটি কি কি কালার হতে পারে:
Nova 2 Ultra 5G: কালো, নীল, সবুজ, বেগুনি, লাল
Nova 2 5G: কালো, নীল, সবুজ, গোলাপী, বেগুনি
Nova 2 সিরিজে ডিসপ্লের অভিজ্ঞতা মোটামুটি স্মুথ রাখার চেষ্টা করা হয়েছে। আশা করা হচ্ছে, দুটি মডেলেই 6.75 ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে থাকবে 120Hz রিফ্রেশ রেট সহ। এই বাজেট সেগমেন্টে ১২০Hz ডিসপ্লে এখনও অনেক আকর্ষণীয় ফিচার।
Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Performance
Google Play Console-এর তথ্য অনুসারে, এতে Unisoc-ভিত্তিক চিপসেট (সম্ভবত T8200 ) থাকতে পারে, যার সঙ্গে Cortex-A76 এবং A55 কোরের কম্বিনেশন। র্যাম 4জিবি থেকে 6জিবি পর্যন্ত হতে পারে। সোশ্যাল মিডিয়া, ওয়েব ব্রাউজিং, ইউটিউব এবং হালকা অ্যাপ ব্যবহারে ভালো পারফর্ম করবে। Ai+ তাদের NxtQuantum OS-এ প্রাইভেসি-কেন্দ্রিক ফিচার এবং লোকাল AI ক্যাপাবিলিটি দিয়ে ফোনগুলোকে আরও স্মার্ট করার চেষ্টা করছে। Ultra মডেলের পারফরম্যান্স সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য কম, তবে এটি স্ট্যান্ডার্ড মডেলের থেকে কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Camera Review
ক্যামেরার ক্ষেত্রে Nova 2 সিরিজ Ai+ এর আগের Nova 5G-এর ধারা অনুসরণ করছে। পেছনে 50MP প্রাইমারি সেন্সর সহ AI-সাপোর্টেড ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। সামনে 8MP সেলফি ক্যামেরা থাকতে পারে। লো-লাইট পারফরম্যান্স খুব একটা শক্তিশালী হবে না, তবে AI ফিচার সাহায্য করবে। Nova 2 Ultra-এর পিল-আকৃতির ক্যামেরা মডিউলটি দেখতেও আকর্ষণীয়।
Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Battery & Charging
ব্যাটারি আশা করা হচ্ছে 5000mAh ব্যাটারি, যা একদিনের সাধারণ ব্যবহার সহজেই সামলাতে পারবে। 18W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকলে ফোন দ্রুত চার্জ হয়ে যাবে। এই সেগমেন্টে বড় ব্যাটারি এবং মডারেট চার্জিং স্পিড সাধারণত ভালো ভারসাম্য রাখে।
Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G Price Details
Flipkart এ বিভিন্ন Variant- এর দাম জানা গেছে
Ai+ Nova 2 5G 4 GB RAM | 64 GB ROM- 10,999 টাকা
Ai+ Nova 2 5G 6 GB RAM | 128 GB ROM- 12,999 টাকা
Nova 2 Ultra 5G 12,000 থেকে 15,000 টাকার আশেপাশে থাকতে পারে। এখনও অফিসিয়ালি নিশ্চিত নয়

১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি।
2 thoughts on “Ai+ Nova 2 5G and Nova 2 Ultra 5G 9 এপ্রিল লঞ্চ হচ্ছে,কাস্টমাইজযোগ্য রিয়ার লাইট সহ কম দামে 5G ফোনের নতুন সারপ্রাইজ”