india bans chinese cctv: ১ এপ্রিল থেকে এই সিসিটিভি ক্যামেরাগুলো ভারতে আর বিক্রি হবে না। CCTV কেনার আগে সতর্ক হোন!

india bans chinese cctv: নিরাপত্তার ঢাল তুলে চীনা সিসিটিভিকে বাজার থেকে সরাচ্ছে ভারত

India Bans Chinese Cctv: নিরাপত্তার ঢাল তুলে চীনা সিসিটিভিকে বাজার থেকে সরাচ্ছে ভারত

১লা এপ্রিল ২০২৬ থেকে যেকোনো ইন্টারনেট-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা বিক্রির আগে সরকার নির্ধারিত STQC সার্টিফিকেশন বাধ্যতামূলক হয়ে যাবে। এই সার্টিফিকেশন ছাড়া ক্যামেরা বাজারে রাখা যাবে না। যে ব্র্যান্ডগুলো এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না বা পরীক্ষায় অংশ নেবে না, তাদের জন্য ভারতের বিশাল বাজারে আর ব্যবসা করার সুযোগ থাকছে না। এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে মূলত চীনা প্রযুক্তির প্রতি দীর্ঘদিনের নিরাপত্তা উদ্বেগ। হিকভিশন এবং দাহুয়া টেকনোলজি এখন পর্যন্ত ভারতের বাজারে সিসিটিভি সরবরাহের সবচেয়ে বড় অংশ নিয়ন্ত্রণ করত। টিপি-লিঙ্কও স্মার্ট হোম সেগমেন্টে যথেষ্ট প্রভাব রেখেছিল। এই নিয়মটি তাদের ব্যবসার ওপর সরাসরি আঘাত করবে।

india bans chinese cctv:  নিরাপত্তার ঢাল তুলে চীনা সিসিটিভিকে বাজার থেকে সরাচ্ছে ভারত
                                                                       india bans chinese cctv: নিরাপত্তার ঢাল তুলে চীনা সিসিটিভিকে বাজার থেকে সরাচ্ছে ভারত

এই বিষয়টি আচমকা নয়। ২০২১ সালে সরকারের নজরে আসে যে দেশের জনসাধারণের ব্যবহারে থাকা অসংখ্য সিসিটিভি ক্যামেরার উৎস চীনা প্রস্তুতকারীরা। প্রশ্ন ওঠে, এই ক্যামেরাগুলোর মাধ্যমে সংগ্রহ করা ডেটা আসলে কোথায় যাচ্ছে এবং বিদেশি সার্ভার থেকে সেগুলো অ্যাক্সেস করার সুযোগ আছে কি না। সেই সময় থেকে বিভিন্ন সরকারি দপ্তর ও নিরাপত্তা বিশেষজ্ঞরা ক্রমাগত এ বিষয়ে সতর্ক করে আসছিলেন। ২০২৪ সালে সিসিটিভি ডিভাইসগুলোকে আরও কঠোর নিয়মের আওতায় আনা হয়। সেই পদক্ষেপের ধারাবাহিকতায় এবার বাধ্যতামূলক সার্টিফিকেশনের বিধান চালু হচ্ছে। অর্থাৎ, এটি কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, বরং কয়েক বছর ধরে তৈরি হওয়া একটি কাঠামোবদ্ধ নীতির পরিণতি। সার্টিফিকেশন না থাকলে বিক্রি নেই। কোনো ব্যতিক্রম নেই, কোনো ছাড় নেই।

STQC পরীক্ষা আসলে কী যাচাই করে

india bans chinese cctv: STQC মানে Standardisation Testing and Quality Certification। এটি শুধু দেখে না যে ক্যামেরাটি কাজ করছে কি না। এই পরীক্ষায় ডিভাইসের ভেতরের ফার্মওয়্যার, ডেটা এনক্রিপশনের মান, অননুমোদিত প্রবেশ ঠেকানোর ক্ষমতা এবং হার্ডওয়্যারের উৎস পর্যন্ত খতিয়ে দেখা হয়। যেহেতু এই ক্যামেরাগুলো IoT ডিভাইস হিসেবে কাজ করে, তাই সেগুলো কীভাবে ইন্টারনেটে তথ্য পাঠায় এবং বাইরে থেকে সেগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব কি না, সেটাও পরীক্ষার আওতায় পড়ে। স্থানীয়ভাবে একত্রিত করা পণ্যও এই প্রক্রিয়া থেকে ছাড় পাবে না।

যে ব্র্যান্ডগুলো আগে বাজারের সিংহভাগ ধরে রেখেছিল, তারা এখন হয় পিছিয়ে যাচ্ছে, না হয় নতুন করে তাদের ব্যবসার কৌশল ঢেলে সাজানোর চেষ্টা করছে। স্মার্ট ডিভাইসগুলি শাওমি ও রিয়েলমিও তাদের ব্যবসা কমিয়ে এনেছে, কারণ এই নতুন বিধি মেনে চলা তাদের জন্য জটিল ও ব্যয়বহুল হয়ে পড়েছে। এই খালি বাজার পূরণ করছে ভারতীয় কোম্পানিগুলো। Qubo, CP Plus, Prama, Matrix Comsec এবং Sparsh CCTV এখন বাজারের বড় অংশ নিজেদের মুঠোয় নিচ্ছে।

যে কেউ এখন সিসিটিভি কিনতে চাইলে সার্টিফিকেশনের বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে। একটি ইন্টারনেট-সংযুক্ত ক্যামেরা সর্বদা ডেটা পাঠায় বা সংরক্ষণ করে। ফলে নিরাপত্তা নিশ্চিত করাটা একটি অতিরিক্ত বিষয় নয়, এটি কেনাকাটার মূল শর্তের মধ্যেই পড়ে। বাড়ির জন্য Qubo ও CP Plus বিভিন্ন অ্যাপ সাপোর্ট ও স্মার্ট হোম ইন্টিগ্রেশনসহ 2,500 থেকে 5,000 টাকার মধ্যে একাধিক বিকল্প দিচ্ছে। বড় প্রতিষ্ঠানের জন্য Bosch বা Honeywell সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে বাজারে আছে।

india bans chinese cctv: এটি ভারতের ডিজিটাল পরিকাঠামো রক্ষার একটি বৃহত্তর কৌশলের অংশ। স্মার্ট শহর, রেলস্টেশন, বিমানবন্দর, বাজার থেকে আবাসিক এলাকা, সর্বত্র সিসিটিভির জাল ছড়িয়ে পড়েছে। এই নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত না হলে তা জাতীয় নিরাপত্তার জন্য দুর্বলতার উৎস হয়ে উঠতে পারে। ভারত সেই ঝুঁকি নিতে রাজি নয়।

আরও পড়ুন: ৩১ মার্চ আসছে Lava Bold N2 Pro 4G, 5000mAh ব্যাটারি, IP54 রেটিং দাম কত হতে পারে?

Vivo V70 FE নিয়ে আসছে 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি ও 90W চার্জিং,মিডরেঞ্জে নতুন চমক!

আপনি যদি মিড-রেঞ্জে একটা ভালো ক্যামেরা ফোন খুঁজছেন যে দীর্ঘক্ষণ ব্যাটারি চলবে এবং দেখতেও আলাদা হবে, তাহলে Vivo V70 FE আপনার জন্য সেরা অপশন হতে পারে। Vivo-এর V70 সিরিজের তৃতীয় মডেল এবং প্রথম Fan Edition (FE) ভ্যারিয়েন্টটি আগামী ২ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে। 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং সুন্দর ডিজাইন নিয়ে এই ফোনটি নামছে। লঞ্চ ইভেন্টটি Vivo-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া এবং YouTube চ্যানেলে লাইভ দেখা যাবে।

Vivo V70 FE ২ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে। source (x)
Vivo V70 FE ২ এপ্রিল ভারতে লঞ্চ হচ্ছে। source (x)

Design

Vivo V70 FE-এর ডিজাইন সিরিজের অন্য মডেলগুলো থেকে স্পষ্টভাবে আলাদা। এতে রয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল, যেখানে দুটি পৃথক ক্যামেরা রিং এবং একটি রিং লাইট Aura Light দেখা যাচ্ছে। মডিউলটি কিছুটা উঁচু হয়ে আছে এবং তাতে ‘200MP’ লেখা রয়েছে। ফোনটির এজ ফ্ল্যাট, ডানদিকে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং উপরে স্পিকার গ্রিল রয়েছে। কালার অপশনও দুটিও বেশ আকর্ষণীয়: 1) Northern Lights পার্পল. 2) Monsoon Blue

Display

Vivo V70 FE-তে রয়েছে বড় 6.83 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সহ। উজ্জ্বলতা, কালার অ্যাকুরেসি এবং AMOLED-এর গভীর কালোর কারণে মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য এটি বেশ ভালো হবে। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও থাকছে, যা দ্রুত এবং নিরাপদ।

Performance

পারফরম্যান্সের জন্য Vivo V70 FE-তে ব্যবহার করা হয়েছে, MediaTek Dimensity 7360 Turbo চিপসেট। এটি 4nm প্রসেসে তৈরি এবং দৈনন্দিন কাজ, মাল্টিটাস্কিং এবং মাঝারি গেমিংয়ে ভালো পারফর্ম করবে।সাথে থাকছে 8GB বা 12GB LPDDR5 RAMএবং 128GB/256GB/512GB UFS 3.1 স্টোরেজ। ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6-এ চলবে। তবে সোশ্যাল মিডিয়া, স্ট্রিমিং, ফটোগ্রাফি এবং সাধারণ ব্যবহারের জন্য মসৃণ অভিজ্ঞতা দিতে সক্ষম। Vivo ছয় বছর পর্যন্ত সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে।

Camera

ক্যামেরা ডিপার্টমেন্টে Vivo V70 FE-এর সবচেয়ে বড় আকর্ষণ ২০০ মেগাপিক্সেল OIS প্রাইমারি সেন্সর। সাথে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড লেন্স। সামনে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আছে। Vivo এই ফোনে প্রো-লেভেল পোর্ট্রেট ফটোগ্রাফির উপর জোর দিয়েছে। রিয়ারে Aura Light থাকায় লো-লাইট পোর্ট্রেটেও ভালো ফলাফল আশা করা যায়। তবে টেলিফটো লেন্স নেই, যা স্ট্যান্ডার্ড V70 সিরিজে থাকে।

Battery & Charging

ব্যাটারি এই ফোনের আরেকটি ভালো দিক হল 7,000mAh ব্যাটারি দিয়ে একদিনের বেশি ব্যবহার সহজেই চলে যাবে। সাথে 90W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় ফোন দ্রুত চার্জ হয়ে যাবে।

Vivo V70 FE Price Details

Vivo V70 FE ভারতে 30,000 হাজার থেকে 40,000 হাজার টাকার মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু রিপোর্ট অনুসারে বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 35,000 হাজার থেকে 38,000 hazar টাকার কাছাকাছি হতে পারে।

Vivo V70 FE-এর আগের সিরিজে দাম অনেক বেশি ছিল, কিন্তু এই Fan Edition-এ কম দামে বড় 6.83 ইঞ্চি 120Hz AMOLED ডিসপ্লে, 200MP ক্যামেরা, 7000mAh ব্যাটারি এবং 90W চার্জিংয়ের মতো ফিচার দেওয়া হয়েছে। যারা ক্যামেরা-কেন্দ্রিক এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান, তাদের জন্য এটি ভালো। তবে লঞ্চের পর পুরো রিভিউ দেখে সিদ্ধান্ত নেওয়াই ভালো

আরও পড়ুন: Ai+ Nova 2 5G ও Nova 2 Ultra 5G ৯ এপ্রিল লঞ্চ হচ্ছে,কাস্টমাইজযোগ্য রিয়ার লাইট সহ কম দামে 5G ফোনের নতুন সারপ্রাইজ

oneplus nord 6 launch date: 9,000mAh ব্যাটারি, 165Hz OLED Display — লঞ্চের আগেই ফাঁস দাম ও সম্পূর্ণ Specifications

OnePlus Nord 6 Review

ভারতে ৭ই এপ্রিল আনুষ্ঠানিকভাবে OnePlus Nord 6 এর লঞ্চ হওয়ার কথা। কিন্তু লঞ্চের আগেই টিপস্টার এবং লিক থেকে সূত্রে জানা গেছে দাম, ডিজাইন ও স্পেসিফিকেশনের তথ্য। জানা গেছে এবারের Nord 6 আগের যেকোনো Nord মডেলের চেয়ে অনেকটাই আলাদা এবং আকর্ষণীয় হতে চলেছে। তবে এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তার বেশিরভাগই লিক ও অনুমান — আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে ৭ই এপ্রিল।

OnePlus Nord 6 ভারতে ৭ই এপ্রিল লঞ্চ হচ্ছে। source (x)
OnePlus Nord 6 ভারতে ৭ই এপ্রিল লঞ্চ হচ্ছে। source (x)

Design

লিক হওয়া তথ্য অনুযায়ী, OnePlus Nord 6-এর পেছনের দিকে থাকবে একটি বর্গাকার ক্যামেরা মডিউল, যেখানে একাধিক কাটআউট রাখা হয়েছে। এর মধ্যে একটি কাটআউটে IR সেন্সরও থাকতে পারে বলে জানা গেছে। এই ডিজাইন ল্যাঙ্গুয়েজ স্পষ্টতই বলছে যে OnePlus এবার Nord 6-কে শুধু একটি মিড-রেঞ্জ ফোন হিসেবে নয়, বরং প্রিমিয়াম লুকের একটি ডিভাইস হিসেবে উপস্থাপন করতে চাইছে।

Display

ফাঁস হওয়া স্পেসিফিকেশন অনুযায়ী, OnePlus Nord 6-এ থাকতে পারে ৬.৭৮-ইঞ্চির 1.5K OLED প্যানেল। রিফ্রেশ রেট হতে পারে 165Hz, যা এই মূল্য বিভাগে এখন পর্যন্ত বিরল। সঙ্গে থাকবে উচ্চ উজ্জ্বলতা এবং অ্যাডভান্সড ডিমিং সাপোর্ট। OnePlus ডিভাইসটি 165fps পর্যন্ত গতিতে হাই-ইনটেনসিটি গেম চালাতে সক্ষম হবে, যা সরাসরি 165Hz ডিসপ্লের দিকেই ইঙ্গিত করছে। OLED প্যানেল হওয়ায় গভীর কালো রঙ, প্রাণবন্ত কালার এবং চমৎকার কনট্রাস্ট পাওয়া যাবে বলে আশা করা যায়। সামগ্রিকভাবে ডিসপ্লে বিভাগে Nord 6 এই দামের মধ্যে প্রতিযোগী হয়ে উঠতে পারে।

Performance

পারফরম্যান্সের দিক থেকে OnePlus Nord 6 এবার সত্যিকার অর্থেই বড় লাফ দিতে চলেছে বলে মনে হচ্ছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে থাকতে পারে Snapdragon 8s Gen 4 চিপসেট, যা এই মূল্য বিভাগে ফ্ল্যাগশিপ-গ্রেড পারফরম্যান্সের প্রতিশ্রুতি দেয়। এর পাশাপাশি OnePlus একটি “ট্রাই-চিপ” আর্কিটেকচারের কথা জানিয়েছে। মূল প্রসেসরের পাশাপাশি দুটি অতিরিক্ত চিপ যুক্ত থাকবে বলে জানা গেছে। একটি চিপ টাচ রেসপন্স উন্নত করতে কাজ করবে। আরেকটি চিপ দুর্বল সিগন্যালে Wi-Fi কানেক্টিভিটি উন্নত করবে। এই পদ্ধতি OnePlus 15-এর মতো তাদের সাম্প্রতিক ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোতে ব্যবহৃত হয়েছে। Ram ও স্টোরেজের ক্ষেত্রে থাকতে পারে LPDDR5X RAM এবং UFS 4.1 স্টোরেজ, যা দ্রুত অ্যাপ লোডিং ও ডেটা ট্রান্সফারের নিশ্চয়তা দেবে। Wi-Fi 7 সাপোর্টও থাকার কথা জানা গেছে, যা হাই-স্পিড নেটওয়ার্কে আরও ভালো অভিজ্ঞতা দেবে।

Camera

ক্যামেরার বিষয়ে টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, OnePlus Nord 6-এ থাকতে পারে OIS সহ ৫০-মেগাপিক্সেলের Sony LYT-600 প্রাইমারি সেন্সর। সঙ্গে একটি 2-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর যুক্ত থাকতে পারে। সেলফির জন্য থাকতে পারে 16-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Sony LYT-600 সেন্সর এবং OIS-এর সমন্বয় কম আলোতেও ভালো ছবি তোলার সম্ভাবনা তৈরি করে। তবে মাত্র 2-মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর এই দামের ফোনে কতটা কার্যকর হবে, সেটা এখন দেখার

Battery & Charging

OnePlus Nord 6-এর সবচেয়ে আলোচিত বিষয় সম্ভবত এর ব্যাটারি। OnePlus নিশ্চিত করেছে যে ফোনটিতে থাকবে 9,000mAh-এর বিশাল ব্যাটারি। চার্জিংয়ের ক্ষেত্রে থাকতে পারে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট। এর পাশাপাশি রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচারও থাকার কথা জানা গেছে, যার মাধ্যমে এই ফোন দিয়ে অন্য ডিভাইসও চার্জ করা যাবে। 9,000mAh ব্যাটারি এবং 80W চার্জিংয়ের সমন্বয় মানে বড় ব্যাটারি থাকলেও চার্জ হতে অতিরিক্ত সময় লাগবে না। IP রেটিংও থাকার কথা জানা গেছে, যা ধুলাবালি ও জলের বিরুদ্ধে সুরক্ষা দেবে।

oneplus nord 6 Price Details

টিপস্টার দেবায়ন রায়ের লিক অনুযায়ী, ভারতে OnePlus Nord 6-এর দাম 35,000 টাকার উপরে হবে। সম্ভাব্য ধারণা হলো দামটি ৪০,০০০ টাকার নিচেই থাকবে। OnePlus-এর বিভিন্ন সিরিজে দেওয়া হল:

OnePlus Nord 3 — ৩৩ হাজার ৯৯৯ টাকা

OnePlus Nord 4 — ২৯ হাজার ৯৯৯ টাকা

OnePlus Nord 5 — ৩১ হাজার ৯৯৯ টাকা

OnePlus Nord 6 — ৩৫ হাজার টাকার উপরে থাকতে পারে

আগের মডেলগুলোর তুলনায় দাম কিছুটা বেশি হলেও যে ধরনের হার্ডওয়্যার আসছে বলে জানা গেছে, তাতে এই মূল্য অযৌক্তিক মনে নাও হতে পারে। তবে এখন পর্যন্ত এটি লিক করা তথ্য — আনুষ্ঠানিক দাম ৭ই এপ্রিল জানা যাবে।

OnePlus Nord সিরিজ শুরু থেকেই ভালো পারফরম্যান্স ও যুক্তিসঙ্গত দামের সমন্বয়ে পরিচিত। Nord 3-এ ছিল শক্তিশালী চিপসেট, Nord 4-এ এলো মেটাল ডিজাইন, Nord 5-এ বড় ব্যাটারি। আর এবারের Nord 6-এ একসঙ্গে আসছে 9,000mAh ব্যাটারি, Snapdragon 8s Gen 4 চিপসেট, 1.5K OLED ডিসপ্লে এবং ট্রাই-চিপ আর্কিটেকচার — যা এই সিরিজের এখন পর্যন্ত সবচেয়ে বড় আপগ্রেড বলা যায়। সবার নজর এখন ৭ই এপ্রিলের লঞ্চে দিকেফাঁস হওয়া তথ্য যদি সঠিক হয় তবে OnePlus Nord 6 এই দামের বাজারে প্রতিযোগিতামূলক একটি ফোন হতে পারে

আরও পড়ুন: Tecno Spark 50 5G: কম দামে 5জি, বড় ব্যাটারি আর দ্রুত চার্জিং — প্রথমবার ৫জি কিনতে চাইলে এর চেয়ে ভালো কি পাবেন?

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল 9020mAh ব্যাটারি সহ, 165Hz ডিসপ্লে ও Dimensity 8500 প্রসেসর

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল

চীনের স্মার্টফোনের বাজারে iQOO তাদের z সিরিজে ফোন লঞ্চ করেছে। Z-সিরিজে Z11, যেটা দেখতে সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে একাধিক চমক। 9020mAh-এর বিশাল ব্যাটারি, 165Hz AMOLED ডিসপ্লে এবং Dimensity 8500 চিপসেট — এই তিনটি মিলিয়ে iQOO Z11 স্মার্টফোন প্রেমীদের দৃষ্টি আকর্ষণ করবে। চীনে লঞ্চ হয়েছে, ভারতে আসবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়।

iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল
iQOO Z11 চীনের বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ হল
চীনের বাজারে iQOO Z11 দাম বিভিন্ন কনফিগারেশনেও পাওয়া যাবে এবং ভারতে সেগুলোর দাম কত হতে পারে তা নিচে নিম্নরূপে দেওয়া হল :
Variant (RAM + Storage) Price (CNY) Approx Price (INR)
12GB + 256GB CNY 2,499 ₹34,000
16GB + 512GB CNY 2,799 ₹38,100
12GB + 512GB CNY 2,999 ₹40,800
16GB + 512GB CNY 3,399 ₹46,300

iQOO Z11 Design

iQOO Z11-এর ডিজাইন দেখলে বোঝা যায়, কোম্পানি এবার পারফরম্যান্সের পাশাপাশি ফর্ম ফ্যাক্টরেও মনোযোগ দিয়েছে। ফোনটির মাপ ১৬৩.৭২ x ৭৬.১৭ x ৮.২৫ মিলিমিটার এবং ওজন প্রায় ২১৬.৫ গ্রাম।9000mAh-এর বেশি ব্যাটারি থাকা সত্ত্বেও মাত্র 8.25mm পুরুত্বে রাখা হয়েছে। এই ফোনের কালারের ক্ষেত্রে তিনটি অপশন রয়েছে — Canglang Fuguang, Skylight White এবং Polar Night Black। তিনটিই বেশ পরিমার্জিত এবং প্রিমিয়াম দেখায়।

Display

iQOO Z11-এ রয়েছে 6.83 ইঞ্চির একটি বড় AMOLED প্যানেল, যার রেজোলিউশন FHD+। রিফ্রেশ রেট 165Hz, যা এই দামের রেঞ্জে সত্যিই চমৎকার।

300Hz টাচ স্যাম্পলিং রেট — গেমিংয়ে রেসপন্স অত্যন্ত দ্রুত

HDR সাপোর্ট — ভিডিও ও স্ট্রিমিংয়ে রঙ প্রাণবন্ত দেখায়

100% DCI-P3 ওয়াইড কালার গ্যামুট — কালার একুরেসি প্রফেশনাল মানের

Performance

iQOO Z11-এরমধ্যে রয়েছে MediaTek Dimensity 8500 চিপসেট, যা ৪nm প্রযুক্তিতে তৈরি। এটি Snapdragon 7s Gen 4-এর চেয়েও দ্রুত। র‍্যাম কনফিগারেশন পাওয়া যাচ্ছে 8GB থেকে শুরু করে 16GB পর্যন্ত। ফলে মাল্টিটাস্কিং, ভারী অ্যাপ রান করা বা একসাথে অনেক কিছু চালানো — কোনো কিছুতেই আটকে যাওয়ার কথা নয়।

Camera

iQOO Z11-এ ক্যামেরা সেটআপ রাখা হয়েছে বাস্তবসম্মত — অতিরিক্ত প্রতিশ্রুতি নেই, কিন্তু দৈনন্দিন ব্যবহারের জন্য যথেষ্ট।

রিয়ার ক্যামেরা

50MP প্রাইমারি সেন্সর

2MP ডেপথ সেন্সর

ফ্রন্ট ক্যামেরা

16MP — ভিডিও কল ও সেলফির জন্য পর্যাপ্ত

Battery & Charging

9020mAh ব্যাটারি এই মুহূর্তে স্মার্টফোন বাজারে অন্যতম বৃহত্তম।সাথে রয়েছে 90W ফাস্ট চার্জিং, যা এই বিশাল ব্যাটারিকেও দ্রুত পূর্ণ করতে সক্ষম। এছাড়া OTG রিভার্স চার্জিং সাপোর্ট থাকায় প্রয়োজনে অন্য ডিভাইস চার্জও দেওয়া যাবে।

Software & UI

iQOO Z11 চলে Android 16-ভিত্তিক OriginOS 6-এ। ইন্টারফেস বেশ পরিচ্ছন্ন এবং কাস্টমাইজেশনের সুযোগ যথেষ্ট। নিরাপত্তার জন্য রয়েছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যা দ্রুত এবং নির্ভরযোগ্য।

এই ফোনের কানেক্টিভিটি অপশনগুলো:

5G সাপোর্ট

Wi-Fi 6

Bluetooth 5.4

NFC

GPS

USB Type-C পোর্ট

সফটওয়্যার আপডেট সাপোর্ট কতদিন পাওয়া যাবে সেটা এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

iQOO Z11 ফোন ব্যবহার ইউজারকি কি সুবিধা পেতে পারেন :

9020mAh ব্যাটারি — দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত

Dimensity 8500 চিপসেট — শক্তিশালী পারফরম্যান্স

165Hz AMOLED ডিসপ্লে — স্মুদ ও প্রাণবন্ত

90W ফাস্ট চার্জিং — দ্রুত চার্জ

VC লিকুইড কুলিং — গেমিংয়ে তাপ নিয়ন্ত্রণ

Wi-Fi 6 ও Bluetooth 5.4 সাপোর্ট

iQOO Z11 launch date in India

ভারতে কবে আসবে এবং দাম কত হবে সেটা এখনো জানা যায়নিতবে চীনের বাজারে বেস প্রাইস প্রায় ৩১,০০০ হাজার রুপি হলেও ভারতে আসতে আসতে দাম আরও বাড়তে পারে।

আরও পড়ুন: Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর — বাজেটে কি এটাই সেরা 5G ফোন?

Realme 16 5G: 7000mAh ব্যাটারি ও সেলফি মিরর —কম বাজেটে সেরা 5G ফোন?

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে এক — বিশাল 7000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা, আর একটি অদ্ভুত সুন্দর “সেলফি মিরর” ফিচার হিসাবে টিজ করা হচ্ছে। মধ্যবিত্ত বাজেটে যারা দীর্ঘস্থায়ী পারফরম্যান্স খোঁজেন, তাদের জন্য এই ফোনটি সত্যিই অসাধারণ। ২রা এপ্রিল ভারতে লঞ্চ হতে চলেছে এই ডিভাইসটি। আজকের এই প্রতিবেদনে ফোনটির ডিজাইন ফিচার বিস্তারিত দেওয়া হলো

আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।
আগামী 2 এপ্রিল ভারতের স্মার্টফোন বাজারে আসতে চলেছে Realme 16 5G।

Realme 16 5G Specifications

Feature Details
Processor MediaTek Dimensity 6400 Turbo
RAM / Storage 12GB RAM / 256GB Storage
Display Compact form factor
Main Camera MP (Not specified)
Battery 7000mAh
Charging 60W Fast Charging
Operating System Android 16 based Realme UI 7.0
IP Rating IP69 (Dust and Water Resistant)

Realme 16 5G Display

Realme 16 5G-এর ডিসপ্লে কম্প্যাক্ট, যারা বড় “পকেট-বাস্টার” ফোন পছন্দ করেন না তাদের জন্য এটা স্বস্তির। ডিসপ্লের বিস্তারিত স্পেসিফিকেশন রেজোলিউশন, রিফ্রেশ রেট এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি, তাই সেটা নিয়ে লঞ্চের পরেই চূড়ান্ত কথা বলা যাবে।

Realme 16 Performance

Dimensity 6400 Turbo চিপসেট এই দামের রেঞ্জে বেশ ভালো একটি পছন্দ। গেমিংয়ের ক্ষেত্রে সাধারণ থেকে মাঝারি গেম ঠিকঠাক চলবে, তবে ভারী গ্রাফিক্সের গেমে একটু সীমাবদ্ধতা দেখা যেতে পারে। তবে Realme ভেপার চেম্বার কুলিং সিস্টেম দিয়েছে, যার মানে দীর্ঘক্ষণ ব্যবহারেও ফোন বেশি গরম হবে না।

Realme 16 5G Camera

50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিনের আলোয় দারুণ ছবি তোলে। রঙের ব্যালেন্স স্বাভাবিক, ডিটেইলও বেশ ভালো। কিন্তু সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ওই সেলফি মিরর। সোশ্যাল মিডিয়ার জন্য যারা সবসময় পরিষ্কার, হাই-কোয়ালিটি ছবি চান, তাদের জন্য এটা সত্যিই কাজের জিনিস।

Battery & Charging

এই ফোনের সবচেয়ে বড় USP হলো 7,000mAh ব্যাটারি। স্ট্রিমিং, গেমিং বা হটস্পট, ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা নেই। আর 60W ফাস্ট চার্জিং মানে বেশিক্ষণ কেবল লাগিয়ে বসে থাকতে হবে না।

Realme Software

Android 16-এর উপর তৈরি Realme UI 7.0 — ইন্টারফেস পরিচ্ছন্ন, ব্যবহার করা সহজ। তিনটি OS আপগ্রেড আর চার বছরের সিকিউরিটি আপডেট মানে ফোনটি বেশ কয়েক বছর প্রাসঙ্গিক থাকবে। তবে Realme UI-তে কিছু প্রি-ইনস্টলড অ্যাপ থাকে।

Realme 16 5G Price in India

Realme 16 5G ভারতে ২রা এপ্রিল লঞ্চ হবে। দাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি, তবে গ্লোবাল মডেলের দাম ও স্পেক দেখে ধারণা করা যাচ্ছে এটি ১৫,০০০–২০,০০০ হাজার টাকার মধ্যে হতে পারে।

আরও পড়ুন: Honor 600 600 Pro: আইফোনের চেহারায় অ্যান্ড্রয়েডের শক্তি, সাথে 9,000mAh ব্যাটারির চমক

একবার চার্জে ৪ দিন — OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি কি সত্যিই বাজার বদলে দেবে?

OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন

ভারতের স্মার্টফোন বাজারে নতুন আলোচনার কেন্দ্রে OnePlus Nord 6 — কারণ এর ব্যাটারি প্রযুক্তি এখনও পর্যন্ত এই সেগমেন্টে কেউ দেখেনি। মাত্র একবার চার্জ দিলে তিন থেকে চার দিন চলবে ফোন — এই দাবি নিয়েই বাজারে আসছে OnePlus Nord 6। এবং সবচেয়ে বড় চমক হলো, এই ফোনে ব্যবহার করা হয়েছে ‘সিলিকন-কার্বন’ ব্যাটারি প্রযুক্তি, যা এখনও পর্যন্ত এই মূল্য বিভাগে কোনও ভারতীয় স্মার্টফোনে দেখা যায়নি।

OnePlus Nord 6 9000mAh ব্যাটারি

ভারতের স্মার্টফোন বাজারে ‘মিড-রেঞ্জ কিং’ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত OnePlus। এবার তারা নিয়ে আসছে OnePlus Nord 6, যা তাদের সবচেয়ে উচ্চাভিলাষী মিড-রেঞ্জ প্রচেষ্টা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি ফোনটির প্রথম টিজার প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শোনা যাচ্ছে,, 9000mAh ব্যাটারি শুধু সংখ্যায় বড় নয়, এর পেছনে রয়েছে উন্নত সিলিকন-কার্বন সেল কেমিস্ট্রি — যা একই আকারে বেশি শক্তি ধরে রাখতে এবং দীর্ঘমেয়াদে ব্যাটারির স্বাস্থ্য বজায় রাখতে সক্ষম।

বিদ্যুৎগতির চার্জিং এবং প্রিমিয়াম ডিসপ্লে

এত বড় ব্যাটারি চার্জ করতে সময় লাগলে ব্যবহারকারীর মাথাব্যথা বাড়ে। সেই কথা মাথায় রেখেই OnePlus এই ফোনে 100W বা 120W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট দিতে পারে বলে জানা যাচ্ছে। অর্থাৎ বিশাল ব্যাটারি হলেও চার্জিং হবে দ্রুত। ডিসপ্লের দিক থেকেও ফোনটি আপোস করেনি। 6.7 ইঞ্চির 1.5K AMOLED প্যানেলে 144Hz রিফ্রেশ রেট থাকায় গেমিং ও স্ট্রিমিং দুটিতেই অভিজ্ঞতা হবে দুর্দান্ত।

OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন
OnePlus Nord 6-এর 9000mAh ব্যাটারি একবার চার্জে ৪ দিন

চিপসেট এবং ক্যামেরা সেটআপ

পারফরম্যান্সের ক্ষেত্রে OnePlus Nord 6-এ Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেট ব্যবহার করা হতে পারে — যা এই মুহূর্তে Qualcomm-এর সবচেয়ে আধুনিক মিড-রেঞ্জ প্রসেসরগুলির মধ্যে একটি। এর ফলে মাল্টি-টাস্কিং, AI-ভিত্তিক কাজকর্ম এবং গেমিং পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে প্রত্যাশা রয়েছে। ক্যামেরার ক্ষেত্রে Sony সেন্সর-সহ 50MP প্রাইমারি ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

সম্ভাব্য দাম ও লঞ্চের সময়কাল

OnePlus Nord 6-এর দাম ভারতে 32,000 থেকে 38,000 টাকার মধ্যে থাকতে পারে এবং আগামী কয়েক মাসের মধ্যেই ফোনটি আনুষ্ঠানিকভাবে লঞ্চ হতে পারে। এই মূল্য বিভাগে যদি সত্যিই 9000mAh সিলিকন-কার্বন ব্যাটারি এবং 120W চার্জিং একসঙ্গে পাওয়া যায়, তাহলে Samsung ও Xiaomi-র মিড-রেঞ্জ বিভাগে OnePlus এর ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রাখলে, এটি বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন: Xiaomi 18 Pro-তে আসছে Dual 200MP ক্যামেরা ও 7000mAh ব্যাটারি, জানুন সম্ভাব্য ফিচার