By Subrata Basak | Published: June 22, 2026 | Updated: June 22, 2026
নতুন iPhone 18 Pro এবং iPhone 18 Pro Max লঞ্চ হতে এখনও সময় বাকি। কিন্তু তার আগেই অ্যাপলপ্রেমীদের জন্য ফ্লিপকার্ট ই-কমার্স প্ল্যাটফর্মটি বর্তমানে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max এর ওপর বিশাল ডিসকাউন্ট দিচ্ছে। আপনি যদি নতুন আইফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে iPhone 18 সিরিজের জন্য অপেক্ষা করার আগে এই অফারটি একবার দেখে নেওয়া যেতে পারে। কারণ, সীমিত সময়ের জন্য চলা এই ডিলে iPhone 17 Pro এবং Pro Max এর দাম অনেক কমে গেছে।
এই অফারটি এমন এক সময়ে এসেছে, যখন অ্যাপলের সিইও টিম কুক সম্প্রতি বলেছেন যে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির বাড়তে থাকা কারণে বিশ্বজুড়ে মেমরি চিপের সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর প্রভাব ভবিষ্যতের আইফোনের দামেও পড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই, আপনি যদি নতুন একটি প্রিমিয়াম আইফোন কেনার কথা ভাবছেন, তাহলে iPhone 17 Pro বা iPhone 17 Pro Max কম দামে কেনার জন্য এটি ভালো সময় হতে পারে।
দুটি ফোনেই ক্রেতারা বিভিন্ন ব্যাঙ্ক কার্ড অফার, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং এক্সচেঞ্জ বোনাসের সুবিধাও নিতে পারবেন, ফলে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max ফোনটি আরও কম দামে কেনা সম্ভব। তবে এটি, সীমিত সময়ের অফার এবং যেকোনো সময় এই ডিল শেষ হয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক, ঠিক কত দামে মিলছে এই দুটি প্রিমিয়াম আইফোন।
আরও পড়ুন: Apple-এর প্রথম iPhone Fold এ কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন সব তথ্য
iPhone 17 Pro তে ফ্লিপকার্ট দিচ্ছে বিশাল ডিসকাউন্ট
iPhone 17 Pro তে এখন আকর্ষণীয় ছাড়ে পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট। ভারতে ফোনটির অফিসিয়াল লঞ্চ প্রাইস হল 1,34,900 টাকা। কিন্তু ফোনটি সীমিত সময়ের ফ্লিপকার্টের এই অফারে পাওয়া যাচ্ছে মাত্র 1,22,900 টাকায়। ক্রেতারা সরাসরি 12,000 টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন।
এছাড়াও, যারা Flipkart Axis Bank Credit Card দিয়ে পেমেন্ট করবেন, তারা অতিরিক্ত 9,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে পারেন। এই ছাড়ের পর iPhone 17 Pro এর দাম নেমে আসে মাত্র 1,13,900 টাকায়, যা এর লঞ্চ দামের তুলনায় অনেক কম।
iPhone 17 Pro Max এও বড় ছাড়
বর্তমানে ফ্লিপকার্টে ফোনটি 1,37,900 টাকায় বিক্রি হচ্ছে,ফোনটি লঞ্চ এর সময় দাম ছিল 1,49,900 টাকা। অর্থাৎ সরাসরি 12,000 টাকা কম। যদি আপনি Axis Bank Credit Card দিয়ে পেমেন্ট করেন, তাহলে আরও 9,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। ফলে ফোনটির আসল দাম হবে 1,28,900 টাকা। এই ধরনের সকল আপডেটের জন্য nationbangla এ চোখ রাখুন।
| Model | Launch Price | Flipkart Offer Price | Instant Discount | Effective Price with Axis Bank Card Offer |
|---|---|---|---|---|
| iPhone 17 Pro | ₹1,34,900 টাকা | ₹1,22,900 টাকা | ₹12,000 টাকা | ₹1,13,900 টাকা |
| iPhone 17 Pro Max | ₹1,49,900 টাকা | ₹1,37,900 টাকা | ₹12,000 টাকা | ₹1,28,900 টাকা |
আরও পড়ুন: iPhone 18 এ 12GB RAM সহ লঞ্চ হতে পারে, এবার Android কে টক্কর দিতে আসছে Apple
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। view full profile