By Subrata Basak | Published: June 22, 2026 | Updated: June 22, 2026
নোকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা হিসেবে পরিচিত এইচএমডি গ্লোবাল (HMD Global) এখন ধীরে ধীরে নিজেদের নামেই নতুন স্মার্টফোন বাজারে আনছে। সম্প্রতি কোম্পানিটি ভারতে HMD Vibe 2 5G লঞ্চ করেছে, যার প্রাথমিক দাম 14,999 টাকা। বিভিন্ন রিপোর্টে জানা গেছে, এইচএমডি বর্তমানে HMD Luma 2 নামে একটি নতুন সাশ্রয়ী স্মার্টফোনের ওপর কাজ করছে। যদিও ফোনটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, ইতোমধ্যেই এর সম্ভাব্য স্পেসিফিকেশন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। নতুন এই বাজেট ফোনে কী কী ফিচার থাকতে পারে, চলুন জেনে নেওয়া যাক।
HMD Luma 2 এর স্পেসিফিকেশন ফাঁস
আনুষ্ঠানিক ঘোষণার আগেই HMD Luma 2 ফোনটির সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম (x) এ nokianews ও @smashx_60 নামে এই আসন্ন স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন শেয়ার করেছেন। তার দাবি অনুযায়ী, ফোনটি 4GB RAM সহ বাজারে আসতে পারে। তবে শুধু 4GB ফিজিক্যাল RAM এ সীমাবদ্ধ থাকছে না ডিভাইসটি। এতে Virtual RAM Expansion প্রযুক্তি থাকার সম্ভাবনা রয়েছে, যার মাধ্যমে অতিরিক্ত 4GB ভার্চুয়াল RAM ব্যবহার করা যাবে। অর্থাৎ, প্রয়োজনে ব্যবহারকারীরা 8GB RAM (4GB + 4GB) ব্যবহার করা যাবে। এছাড়াও, লিক হওয়া তথ্য অনুযায়ী HMD Luma 2 এ LPDDR4X RAM এবং UFS 2.1 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, HMD Luma 2 এ থাকতে পারে একটি 6.75-ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে IPS LCD প্যানেল ব্যবহার করবে এবং এতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট থাকতে পারে। শুধু ডিসপ্লেই নয়, ডিজাইনের দিক থেকে, HMD Luma 2 তিনটি কালারে বাজারে আসবে। Ice Blue, Light Sand এবং Midnight Lake। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
HMD Luma 2 ফোনটি দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। এর বেস মডেলে থাকতে পারে 4GB RAM এবং 128GB স্টোরেজ, আর টপ-এন্ড ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে 4GB RAM ও 256GB স্টোরেজ। এবং দুটি ভ্যারিয়েন্টেই 1 টেরাবাইট পর্যন্ত microSD কার্ড ব্যবহারের সুবিধা থাকতে পারে। সফটওয়্যারের দিক থেকে লিক হওয়া তথ্য অনুযায়ী, এই সাশ্রয়ী স্মার্টফোনটি সর্বশেষ Android 16 অপারেটিং সিস্টেম নিয়ে বাজারে আসবে।
আরও পড়ুন: Vivo X Fold 6 আসছে 7000mAh ব্যাটারি ও 200MP ক্যামেরা নিয়ে, ফোল্ডেবল বাজারে বড় চমক!
HMD Luma 2 50MP camera features
ক্যামেরার দিক থেকে HMD Luma 2 ফোনটির লিক হওয়া তথ্য অনুযায়ী, ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। এর পেছনে থাকতে পারে LED ফ্ল্যাশসহ একটি 50-মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, যা একটি সেকেন্ডারি AI লেন্সের সঙ্গে কাজ করবে। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।
HMD Luma 2 ব্যাটারির ক্ষেত্রে ফোনটিতে 6,000mAh এর বড় ব্যাটারি থাকতে পারে। পাশাপাশি, দ্রুত চার্জিংয়ের জন্য এতে ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়াও, ডিভাইসটি IP54 রেটিং নিয়ে আসতে পারে বলে জানা গেছে। অর্থাৎ, এটি ধুলো এবং জল থেকে কিছুটা সুরক্ষা দিতে সক্ষম হবে। যারা কম
HMD Luma 2 ফোনটি Unisoc T7280 চিপসেটের সঙ্গে আসতে পারে
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, HMD Luma 2 এ থাকতে পারে Unisoc T7280 প্রসেসর। এটি একটি অক্টা-কোর চিপসেট, যা ১২-ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রযুক্তিতে তৈরি এবং সর্বোচ্চ ২.২GHz ক্লক স্পিডে কাজ করতে সক্ষম। যদিও কোম্পানির পক্ষ থেকে এখনও ফোনটির দাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে চিপসেট ও অন্যান্য ফাঁস হওয়া স্পেসিফিকেশন বিবেচনা করলে ধারণা করা হচ্ছে, HMD Luma 2 ফোনটির দাম ভারতে ১২,০০০ থেকে ১৫,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।
আরও পড়ুন: HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা
আরও পড়ুন: Apple এর iPhone Fold ফোল্ডেবল ফোনে কী কী ফিচার থাকতে পারে জানুন
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। view full profile