By Subrata Basak | Published: June 17, 2026 | Updated: June 18, 2026
Apple কি এবার iPhone 18 এর বেস মডেলে বড় আপগ্রেড আনতে চলেছে? সাম্প্রতিক একটি রিপোর্ট সেই সম্ভাবনাকেই আরও জোরালো করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আসন্ন iPhone 18 এ থাকতে পারে 12GB RAM, যা বর্তমান iPhone 17 তে রয়েছে 8GB RAM। সবচেয়ে বড় বিষয় হলো, এত বড় RAM আপগ্রেডের পরেও Apple 18 এ ফোনের দাম বাড়ানো হচ্ছে না। যদিও সংস্থার পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখন দেখার iPhone 18 সিরিজ নিয়ে সামনে আরও কী কী তথ্য সামনে আসে।
i phone 18 এ 12GB RAM দিতে চলেছে Apple
সাম্প্রতিক একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, Apple তাদের পরবর্তী প্রজন্মের অন-ডিভাইস AI ফিচার এবং আরও স্মার্ট Siri অভিজ্ঞতা দেওয়ার জন্য RAM বাড়ানোর পরিকল্পনা করছে। WWDC 2026 এ Apple জানিয়েছিল, তাদের উন্নত AI মডেল ভবিষ্যতে Siri কে আরও স্বাভাবিক কথোপকথন, দ্রুত প্রতিক্রিয়া এবং উন্নত ডিকটেশন সুবিধা দিতে সক্ষম করবে। তবে এসব AI ফিচার চালাতে কমপক্ষে 12GB ইউনিফাইড মেমোরি প্রয়োজন হতে পারে।
আরও পড়ুন: iPhone 17 Pro কিনবেন? Deep Blue ভ্যারিয়েন্টে Flipkart-এ মিলছে বিশাল ডিসকাউন্ট ও EMI অফার
বর্তমানে Apple এর সব iPhone মডেলে এই সুবিধা নেই। এখন শুধুমাত্র iPhone Air, iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max-এ 12GB RAM দেখা যায়, যেখানে স্ট্যান্ডার্ড iPhone 17 এখনও 8GB RAM এর ওপর নির্ভরশীল। কিন্তু সূত্রের দাবি, iPhone 18 সিরিজের সব মডেলেই 12GB RAM দেওয়া হতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে Apple-এর বেস এবং Pro মডেলের মধ্যে পারফরম্যান্সের ব্যবধান অনেকটাই কমে আসবে।
শুধু AI নয়, 18 iphone-এর সম্ভাব্য RAM আপগ্রেডের পেছনে আরেকটি বড় কারণ থাকতে পারে। Apple Android ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায়। বর্তমানে Samsung, OnePlus, Xiaomi, OPPO, vivo এবং realme-এর মতো ব্র্যান্ড তাদের প্রিমিয়াম স্মার্টফোনে 12GB এমনকি 16GB RAM পর্যন্ত অফার করছে। বিশেষজ্ঞদের মতে, AI ভিত্তিক ফিচারের ব্যবহার যত বাড়ছে, স্মার্টফোনে তত বেশি মেমোরির প্রয়োজন হচ্ছে। সেই কারণেই Apple-ও ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখে আইফোন 18 সিরিজে বড় RAM আপগ্রেড আনতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Apple নাকি ইতিমধ্যেই Samsung, SK Hynix এবং Micron এর মতো মেমোরি সরবরাহকারীদের কাছ থেকে আরও বেশি LPDDR5X RAM চিপ সংগ্রহের প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, অতিরিক্ত উৎপাদন খরচের বোঝা গ্রাহকদের ওপর চাপানোর বদলে Apple নিজেই তা বহন করতে পারে। যদি এই তথ্য সত্যি হয়, তাহলে মার্কিন বাজারে iPhone 18 এর প্রাথমিক দাম 799 ডলার। ভারতে 76 হাজার টাকা থেকেই শুরু হতে পারে। যা আগের প্রজন্মের iPhone 17 এর দাম 82,900 টাকায় লঞ্চ হয়েছিল।
iPhone 18 Launch Date india, ফোনটি কবে বাজারে আসবে?
Apple এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে, এই মুহূর্তে সামনে আসা সব তথ্যই লিক ও সূত্রের ওপর ভিত্তি করে, তাই চূড়ান্ত লঞ্চের আগে পরিকল্পনায় পরিবর্তন আসতেই পারে। তবুও ইঙ্গিত দিচ্ছে যে Apple এবার আইফোন 18 সিরিজের লঞ্চ এ কিছুটা পরিবর্তন আনতে পারে।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, 2026 সালের শেষের দিকে iPhone 18 Pro মডেল এবং Apple এর প্রথম Foldable iPhone আত্মপ্রকাশ করতে পারে। অন্যদিকে, স্ট্যান্ডার্ড iPhone 18, iPhone 18e এবং পরবর্তী প্রজন্মের iPhone Air বাজারে আসতে পারে 2027 সালের প্রথমার্ধে। এই ধরনের সকল আপডেটের জন্য NationBangla এ চোখ রাখুন।।
আরও পড়ুন: Apple-এর প্রথম iPhone Fold এ কী কী ফিচার থাকতে পারে? জেনে নিন সব তথ্য
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। view full profile