By Subrata Basak | Published: June 17, 2026 | Updated: June 19, 2026
reliance jio: কম খরচে দীর্ঘ মেয়াদের রিচার্জ আর সঙ্গে আনলিমিটেড 5G ডেটা, এমন প্ল্যানের খোঁজ কি করছেন? তাহলে Reliance জিও র এই বিশেষ প্রিপেইড প্ল্যানটি আপনার জন্য হতে পারে। কারণ বর্তমানে জিও এমন একটি প্ল্যান অফার করছে, যেখানে একবার রিচার্জ করলেই পুরো ৫৬ দিনের জন্য আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ মিলছে।
jio plans: কত খরচ করতে হবে এই সুবিধা পেতে? উত্তর হলো মাত্র ৬২৯ টাকা। যারা বারবার রিচার্জের ঝামেলা এড়াতে চান এবং বাজেটের মধ্যে থেকে জিও র দ্রুতগতির 5G পরিষেবা উপভোগ করতে চান, তাদের জন্য এই প্ল্যানটি বেশ সাশ্রয়ী।
jio 5g plans: জিও র নিয়ম অনুযায়ী, আনলিমিটেড 5G সুবিধা শুধুমাত্র সেইসব প্ল্যানে পাওয়া যায়, যেখানে প্রতিদিন 2GB বা তার বেশি ডেটা দেওয়া হয়। ৬২৯ টাকার এই প্ল্যানটি সেই শর্ত পূরণ করে এবং যোগ্য ব্যবহারকারীরা জিও True 5G নেটওয়ার্কে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারেন। বর্তমান বাজারে ৫৬ দিনের মেয়াদ ও আনলিমিটেড 5G সুবিধার সঙ্গে ৬২৯ টাকার এই প্ল্যান জিও র সবচেয়ে সেরা ডিল।
my jio: Jio True 5G ব্যবহারকারীদের জন্য এখানে 5G ডেটা ব্যবহারের উপর কোনো নির্দিষ্ট সীমা নেই বলে কোম্পানির দাবি। অন্যদিকে, Airtel এবং Vi এর মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলিতে নির্দিষ্ট সময়ের মধ্যে 5G ডেটা ব্যবহারের একটি সীমা রয়েছে। ফলে গ্রাহকদের কাছে জিও র এই অফারটি আরও আকর্ষণীয় হতে পারে। শুধু তাই নয়, দেশজুড়ে 5G কভারেজ ও নেটওয়ার্ক ক্ষেত্রেও জিও বর্তমানে অন্যতম এগিয়ে থাকা অপারেটর হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: HMD Vibe 2 5G নিয়ে এল 15 হাজার টাকার মধ্যে সেরা 5G ফোন? রয়েছে 6000mAh ব্যাটারি ও 50MP এই ক্যামেরা
jio র ৬২৯ টাকার প্ল্যানে কী কী সুবিধা মিলছে?
jio 5g: ৬২৯ টাকা খরচ করলে ঠিক কী কী সুবিধা পাবেন? জিও এর এই প্রিপেইড প্ল্যানে রয়েছে ৫৬ দিনের ভ্যালিডিটি, সঙ্গে আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি SMS এবং দৈনিক 2GB হাইস্পিড ডেটা। এর সঙ্গে আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগও পান। বর্তমানে ৫৬ দিনের ভ্যালিডিটির মধ্যে 5G সুবিধা দেওয়া জিও এর অন্যতম জনপ্রিয় প্ল্যান এটি।
এই প্ল্যানে বড় কোনো OTT সাবস্ক্রিপশন না থাকলেও কিছু অতিরিক্ত সুবিধা দেওয়া হয়েছে। গ্রাহকরা পাবেন জিওTV, 50GB জিওAICloud স্টোরেজ এবং ৩ মাসের JioHotstar Mobile সাবস্ক্রিপশন সঙ্গে Google Gemini Pro অফার। জিও এর মাধ্যমে ব্যবহারকারীরা 35,100 টাকার Gemini Pro সুবিধা ১৮ মাস পর্যন্ত উপভোগ করার সুযোগ পেতে পারেন। তবে এর জন্য একটি শর্ত রয়েছে, ব্যবহারকারীকে নিয়মিত 349 বা তার বেশি টাকার জিও প্ল্যান দিয়ে রিচার্জ চালিয়ে যেতে হবে। আরও আপডেটের জন্য nationbangla.com এ চোখ রাখুন।
আরও পড়ুন: iTel A100 Pro ফোন কিনলেই 1,499 টাকার নেকব্যান্ড ফ্রি! ভারতে লঞ্চ হল iTel এর 4GB RAM ভ্যারিয়্যান্ট
১ বছর ধরে বাংলা কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। প্রযুক্তি, নিউজ ও মোবাইল টেকনোলজি বিষয় নিয়ে কাজ করছি এবং সহজ ভাষায় তথ্যভিত্তিক লেখা প্রকাশ করি। view full profile