Nothing Phone 4a Price Hike: ফের দাম বাড়ল,Nothing Phone (4a) ও Phone (4a) Pro-এর, মাত্র দুই মাসে দাম বাড়ল 10,000 টাকা। প্রকাশ্যে এল নতুন প্রাইস লিস্ট প্রকাশ

Nothing Phone 4a Price Hike:

Nothing Phone 4a Price Hike: Nothing কোম্পানি ভারতে তাদের জনপ্রিয় Nothing Phone (4a) এবং Nothing Phone (4a) Pro-এর দাম আবারও বাড়িয়েছে। গত দুই মাসের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো দাম বাড়লো। নতুন দাম কার্যকর হবে 1 জুন 2026 থেকে। রিপোর্ট অনুযায়ী, বিশ্ব বাজারে RAM ও স্টোরেজ চিপের সংকট এবং মেমরির দাম বাড়ার কারণেই কোম্পানি এই সিদ্ধান্ত নিয়েছে। শুধু Nothing নয়, চলতি বছরে Xiaomi, POCO, Motorola-সহ একাধিক স্মার্টফোন ব্র্যান্ডও তাদের ডিভাইসের দাম বাড়িয়েছে।

কোম্পানি Nothing Phone (4a)-এর ক্ষেত্রে প্রতিটি ভ্যারিয়েন্টে 3,000 টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে। এই ফোনটি লঞ্চ করার সময় দাম ছিল 31,999 টাকা। এখন পর্যন্ত এর দাম মোট 6,000 টাকা বেড়েছে।

Variantপুরনো দামনতুন দাম
8GB + 128GBRs 34,999Rs 37,999
8GB + 256GBRs 37,999Rs 40,999
12GB + 256GBRs 40,999Rs 43,999

Nothing Phone 4a Pro-এর দাম এখন 50,000 টাকা

এই ফোনটির প্রতিটি ভ্যারিয়েন্টের দাম সরাসরি 5,000 টাকা করে বাড়ানো হয়েছে। এই বছর মার্চ মাসে Phone (4a) Pro-এর বেস ভ্যারিয়েন্ট 39,999 টাকায় লঞ্চ হয়েছিল। মাত্র তিন মাসের মধ্যে ফোনটির দাম মোট 10,000 টাকা বেড়েছে। সবচেয়ে বেশি দাম বেড়েছে Nothing Phone (4a) Pro মডেলে।

Variantপুরনো দামনতুন দাম
8GB + 128GBRs 44,999Rs 49,999
8GB + 256GBRs 47,999Rs 52,999
12GB + 256GBRs 50,999Rs 55,999

Nothing Phone 4a price hike: কেন বাড়ছে স্মার্টফোনের দাম?

বিশ্ব বাজারে RAM এবং স্টোরেজ চিপের ঘাটতির কারণে স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন খরচ অনেক ভাবে বেড়েছে। এর প্রভাব এখন দেখা যাচ্ছে। Nothing-এর পাশাপাশি Xiaomi, POCO এবং Motorola-ও সম্প্রতি Redmi Note 15 Pro, POCO C85 এবং Motorola Edge 70 Pro-এর মতো একাধিক মডেলের দাম বাড়িয়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক মাসেও যদি মেমরি চিপের সরবরাহ পরিস্থিতির যদি উন্নতি না হয়, তাহলে আরও কিছু স্মার্টফোনের দাম বাড়তে পারে।

আরও পড়ুন: Redmi Turbo 5 India Launch: Redmi Turbo 5 আসছে 7560mAh ব্যাটারি ও 100W চার্জিং নিয়ে, মিড-রেঞ্জ সেগমেন্টে বড় চমক