Site icon Nation Bangla

মধুর বসন্ত উধাও, ঘূর্ণাবর্ত-নিম্নচাপের প্রভাব,সপ্তাহের শুরুতেই বৃষ্টি ভিজবে বাংলা

বসন্তেই গরমের ধাক্কা, সঙ্গে বৃষ্টির পূর্বাভাস: দুই–তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
বসন্তের শুরুতেই আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। বৃষ্টি হলেও গরমের অস্বস্তি কমবে না, বরং বাতাসে ভ্যাপসা ভাব আরও বাড়তে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা ও অসমের ওপর তৈরি ঘূর্ণাবর্ত মিলেই এই পরিবর্তনের মূল কারণ। সমুদ্র থেকে জলীয় বাষ্প টেনে এনে তা রাজ্যের বায়ুমণ্ডলে প্রবেশ করছে। এর ফলেষ্টির সম্ভাবনাই মঙ্গলবার থেকে কলকাতাসহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি হয়েছে।
উত্তর ২৪ পরগনা, হুগলি, হাওড়া, পুরুলিয়া ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ সতর্কতা।
আবহাওয়া দফতর জানিয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামেনি।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে আগামী কয়েক দিন হালকা কুয়াশা থাকতে পারে। দিনের দিকে আকাশ পরিষ্কার থাকলেও রবিবার থেকে সেখানে তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের কিছু এলাকায় হালকা বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকলেও আপাতত সতর্কতা জারি করা হয়নি।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই তাপমাত্রার বড় ওঠানামা হবে না। তবে দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, যা ইঙ্গিত দিচ্ছে ফেব্রুয়ারি শেষ হতেই শীতের বিদায় প্রায় নিশ্চিত
Exit mobile version