Site icon Nation Bangla

Nipah virus: নতুন ভাইরাসে আক্রান্ত বাংলায়! এখনই সতর্ক হোন

Nipah virus: বাংলায় নিপা ভাইরাস আক্রান্তের হদিশ মিলতে উদ্বেগ বেড়েছে। জানুন এই ভাইরাস কি থেকে ছড়ায় এবং ভাইরাস সংক্রমণের উৎস ও প্রতিরোধ নিয়ে বিশেষ প্রতিবেদন।
Nipah Virus

 

সাধারণত এই ভাইরাস ফল খাওয়া বাদুড় থেকে ছড়ায় ।শুধু বাদুর থেকে সংক্রমণের উৎস নয়।বিজ্ঞানীরা জানাচ্ছেন এই ভাইরাস সংক্রমণ সংস্পর্শে আসা মানুষদের মধ্যে ছড়াতে পারে। নিপা ভাইরাস (Nipah Virus) প্রাণঘাতী ভাইরাস, যা মানুষদের মধ্যে ব্যাপকভাবে সংক্রমণ ঘটাতে পারে। বিশেষ করে বাঁদুরের খাওয়া ফল বা খেজুরের রসে ভাইরাস ছাড়তে পারে। মানুষ যখন এই ভাইরাসযুক্ত ফল গ্রহণ করে তখন সরাসরি সংক্রমণ ঘটে।বিভিন্ন গদাবি পশু বা শূকর এই ভাইরাস যুক্ত বাঁদরের সংস্পর্শে আসে তবে তা মানুষের মধ্যেও সংক্রমিত হতে পারে। বিশেষ করে গ্রামের অঞ্চলে যেখানে গদাবি পশুর সংস্পর্শে সংস্পর্শে আসা স্বাভাবিক সেখানে সংক্রমণের ঝুঁকি বাড়ে।
Nipah virus: নিপা ভাইরাসে আক্রান্ত ধরা পড়েছে পশ্চিমবঙ্গে। উওর ২৪ পরগনা জেলার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে আক্রান্ত হয়েছেন দুই চিকিৎসাধীন নার্স। ভাইরাস আক্রান্তের হদিশ মেলায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় কেন্দ্র বিশেষজ্ঞদের দল পাঠায় কলকাতায়।নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স সংকটজনক অবস্থায় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া তে। এই ভাইরাস সংক্রমণের উৎস খুঁজতে পড়ে লেগেছে পশ্চিমবঙ্গের জেলা স্বাস্থ্য আধিকারিকেরা।
Exit mobile version