Yuva Sathi online Status:বেকার যুবকদের আর্থিক সুরক্ষা দিতে নতুন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। তৃণমূল কংগ্রেস পরিচালিত প্রশাসনের ঘোষিত ‘বাংলার যুব সাথী’ প্রকল্প ঘিরে ইতিমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে রাজ্যজুড়ে। ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষিত এই প্রকল্পের লক্ষ্য কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।
অনেক আবেদনকারী ইতিমধ্যেই অনলাইনে ফর্ম পূরণ করেছেন। আবেদন গ্রহণ হয়েছে কি না তা যাচাই করতে অনুসরণ করুন সহজ পদ্ধতি—
1. প্রথমে অফিসিয়াল পোর্টালে যান।
2. হোমপেজে Check Status অপশনে ক্লিক করুন।
3. আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।
4. Get OTP ক্লিক করলে মোবাইলে কোড আসবে।
5. OTP লিখে Verify Pin নির্বাচন করুন।
সফলভাবে তথ্য আপলোড হয়ে থাকলে স্ক্রিনে আবেদন বা রেজিস্ট্রেশন নম্বর দেখা যাবে। একই সঙ্গে “আবেদন ফর্ম” অপশন থেকে ফর্মটি দেখা বা প্রিন্ট করার সুযোগও থাকবে।
Yuva Sathi online Status:প্রকল্পের আওতায় ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। যাঁরা অন্য কোনও রাজ্য সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ৫ বছর মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।
Yuva Sathi online Status:১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের ২৯৪টি কেন্দ্রে বিশেষ ক্যাম্পের মাধ্যমে আবেদন নেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, ভোটের আগেই যোগ্য আবেদনকারীদের হাতে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেওয়া। এই উদ্যোগ বাস্তবায়নে সরাসরি তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।