Redmi A7 Pro লঞ্চ, 9200 টাকায় 6000mAh ব্যাটারি 8 জিবি র‍্যাম।দেখুন স্পেসিফিকেশন

যারা সস্তায় ভালো স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Redmi A7 Pro এটি স্বপ্নের মতো অপশন। শাওমির এই লো-বাজেট ফোন ইন্দোনেশিয়ায় লঞ্চ হয়েছে। Redmi A7 Pro ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi A7 Pro-এর দাম ও কালার

ইন্দোনেশিয়ায় Redmi A7 Pro-এর 4জিবি র‍্যাম + 64 জিবি স্টোরেজের দাম 1,699,000 রুপিয়া (ভারতীয় টাকায় প্রায় টা 9,200 টাকা), যা ১০ হাজার টাকার নিচে। এই ফোনটির কালার Black, Mist Blue, Palm Green, এবং Sunset Orange কালার হবে। ভারতে লঞ্চের নির্দিষ্ট তারিখ নেই, তবে গ্লোবাল রোলআউট শুরু হয়েছে।

Redmi A7 Pro-এ 6.9 ইঞ্চি এইচডি+ এলসিডি ডিসপ্লে (1600×720) 120Hz রিফ্রেশ রেট সহ এসেছে, ওয়াটারড্রপ নচ ডিজাইনে। টিউভি রাইনল্যান্ডের সার্টিফিকেশন চোখকে সুরক্ষিত রাখে, যাতে সারাদিন স্ক্রল করেও কোনো সমস্যা না হয়।

Redmi A7 Pro প্রসেসর

ইউনিসক T7250 (৪nm, অক্টা-কোর, 1.8GHz) ভার্চুয়াল র‍্যাম দিয়ে 8 জিবি র‍্যাম অফার করে, যা অ্যাপ সুইচিং বা লাইট গেমিংয়ে দুর্দান্ত। অ্যান্ড্রয়েড ভিত্তিক এই 4 জি ফোনটি সাধারণ ব্যবহারকারীদের আদর্শ।

Redmi A7 Pro ক্যামেরা ফিচার

Redmi A7 Pro-এর ডুয়েল রিয়ার ক্যামেরা 13এমপি + এআই লেন্স, এলইডি ফ্ল্যাশ এবং 8 এমপি ফ্রন্ট ক্যামেরা দৈনন্দিন ছবি তোলায় সহজ করে।

Redmi A7 Pro ব্যাটারি

6000mAh ব্যাটারিতে 15W চার্জিং রয়েছে, যা দীর্ঘ ব্যাকআপ দেয়। ইউএসবি টাইপ-সি, ওটিজি এবং এক্সপ্যান্ডেবল স্টোরেজ এটিকে প্র্যাকটিক্যাল করে।

Redmi A7 Pro ভারতে অপেক্ষায়

Redmi A7 Pro ফোনটি ভারতে কবে লঞ্চ হতে পারে সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিকভাবে কিছু জানা যায়নি। তবে ভারতে না এলে রেডমি A5 দেখুন—6,500 টাকা থেকে শুরু, একই প্রসেসর, 120Hz স্ক্রিন এবং 5200mAh ব্যাটারি সহ।

Leave a Comment