অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পুরী স্টেশনের ব্যাপক পুনর্নির্মাণ কাজ চলছে, যা ভারতীয় রেলের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প। এই কাজের চাপ কমাতে ইস্ট কোস্ট রেলওয়ে আগামী তিন মাসে খুরদা রোড ডিভিশনে পুরীগামী ছয়টি ট্রেন সম্পূর্ণ বাতিল করেছে এবং ৩০টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করেছে।এই বিষয়ে ইস্ট-কোস্ট রেল একটি বি়জ্ঞপ্তিও জারি করেছে। ইস্ট-কোস্ট রেলওয়ের (East-Coast Railway) ওই বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, কোন কোন ট্রেনগুলি বাতিল থাকবে। সেগুলি হল-
কোন ট্রেনগুলো বাতিল হবে: বিস্তারিত তালিকা
| ট্রেন নম্বর | ট্রেনের নাম | বাতিল তারিখ |
| ০২৮৩৯ | শালিমার-পুরী স্পেশাল | মার্চ মাসে ১৫,২২,২৯; এপ্রিল মাসে ৫,১২,১৯,২৬; মে মাসে ৩,১০ তারিখে |
| ০২৮৪০ | পুরী-শালিমার স্পেশাল | মার্চ মাসে ১৬,২৩,৩০; এপ্রিল মাসে৬,১৩,২০,২৭; মে মাসে ৪,১১ তারিখে |
| ০৮০১১ | ভঞ্জপুর-পুরী স্পেশাল | মার্চ মাসে ১৪,১৯,২১,২৬,২৮; এপ্রিল মাসে ২,৪,৯,১১,১৬,১৮,২৩,২৫,৩০; মে মাসে ২,৭,৯,১৪,১৬ তারিখে |
| ০৮০১২ | পুরী-ভঞ্জপুর স্পেশাল | মার্চ মাসে ১৫,২০,২২,২৭,২৯; এপ্রিল মাসে ৩,৫,১০,১২,১৭,১৯,২৪,২৬; মে মাসে ১,৩,৮,১০,১৫ তারিখে |
| ৬৮৪০৯ | খুরদা রোড-পুরী মেমু | মার্চ মাসে ১৫-৩১; এপ্রিল মাসে ১-৩০; মে মাসে ১-১৫ তারিখে |
| ৬৮৪১০ | পুরী-খুরদা রোড মেমু | মার্চ মাসে ১৫-৩১; এপ্রিল মাসে ১-৩০; মে মাসে ১-১৫ তারিখে |
এছাড়া, লোকমান্য তিলক এক্সপ্রেস (১২১৪৫/১২১৪৬), শিয়ালদহ-পুরী দুরন্ত এক্সপ্রেস (২২২০১/২২২০২) সহ ৩০টি ট্রেনের পুরী পর্যন্ত যাত্রা সীমিত করা হয়েছে।
5 thoughts on “আগামী ৩ মাস পুরীগামী ৬টি ট্রেন বাতিল!জারি বিজ্ঞপ্তি,জানুন তারিখ”