Nothing Phone 4a সিরিজ এবং হেডফোন A বিশ্ববাজারে লঞ্চ করলো আজ। বিস্তারিত প্রতিবেদন নীচে দেওয়া হল
লন্ডন-ভিত্তিক প্রযুক্তি কোম্পানি নাথিং আজ বৃহস্পতিবার, 5 মার্চ 2026 তার মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ Nothing Phone 4a এবং Nothing Phone 4a Pro বিশ্বব্যাপী লঞ্চ করেছে। সঙ্গে এসেছে নতুন ওভার-ইয়ার হেডফোন Nothing Headphone A, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের দৈনন্দিন চাহিদা পূরণের প্রতিশ্রুতি দিচ্ছে।
কোম্পানির সিইও কার্ল পেই ঘোষণা করেছেন, 2026 সালে কোনো ফ্ল্যাগশিপ ফোন আসবে না—Phone 3 সিরিজই শীর্ষমডেল হিসেবে থাকবে। এর পরিবর্তে মিড-রেঞ্জ সেগমেন্টে জোর দিয়ে সাধারণ ব্যবহারকারীদের ফ্ল্যাগশিপ-লেভেল ফিচার কম দামে পৌঁছে দেওয়া হচ্ছে। এই লঞ্চ যেন একটা বাস্তব স্বপ্ন—যেখানে দামী ফোনের সুবিধা সকলের নাগালের মধ্যে এসে পড়েছে।
Nothing হেডফোন A
নাথিং-এর অডিও লাইনআপে এই হেডফোন এক বিপ্লব। প্রায় 135 ঘণ্টা অবিরাম প্লেব্যাক টাইম দিয়ে এটি কোম্পানির সবচেয়ে শক্তিশালী অডিও প্রোডাক্ট। হাই-রেজোলিউশন সাউন্ড, সহজ নিয়ন্ত্রণ এবং আকর্ষণীয় রঙের অপশন এতে যুক্ত হয়েছে। ইউরোপে মূল্য 159 ইউরো, ভারতে প্রায় 16,900 টাকা।
Nothing Phone 4a ব্যাটারি, ক্যামেরা, দাম কত হবে
প্রথমবার নাথিং 5000mAh-এর বেশি ব্যাটারি দিয়েছে—5400mAh ক্ষমতা 50W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। 6.78 ইঞ্চি LTPS ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট উজ্জ্বলতা নিয়ে এসেছে, গরিলা গ্লাস 7i সুরক্ষায়। Snapdragon 7s Gen 4 চিপসেট, 12GB পর্যন্ত RAM এবং 256GB স্টোরেজ এর শক্তি। ক্যামেরায় 50MP প্রাইমারি (Samsung GN9, OIS+EIS), 50MP টেলিফোটো 3.5x জুম এবং 8MP আল্ট্রাওয়াইড; সেলফি 32MP। IP64 রেটিং সহ এটি দৈনন্দিন ঝুঁকি সামলায়।
ভারতে Nothing Phone 4a দাম 8GB+128GB: 31,999 টাকা,8GB+256GB: 34,999 টাকা,12GB+256GB: 37,999 টাকা।ভারতে বিক্রি শুরু হব 13 মার্চ থেকে।ভারতে Nothing Phone 4a কালার গোলাপী, সাদা, কালো, নীল কালারে পাওয়া যাবে। Nothing Phone প্রো মডেলে ট্রান্সপারেন্ট ডিজাইন ক্যামেরা মডিউলে সীমাবদ্ধ, বাকি অংশে ধাতব ফিনিশ। 6.83 ইঞ্চি AMOLED ডিসপ্লে 144Hz রিফ্রেশ, 5,000 নিট ব্রাইটনেস)। প্রসেসর স্ন্যাপড্রাগন 7 জেন 4, 12 জিবি র্যাম পর্যন্ত। ব্যাটারি 5,080mAh সহ 50W চার্জিং।Nothing Phone প্রো মডেলে ক্যামেরা 50MP মেইন সনি সেন্সর, 50MP টেলিফটো, 8MP আল্ট্রাওয়াইড, 32MP ফ্রন্ট।
ভারতে Nothing Phone প্রো দাম 8GB+128GB: 39,999 টাকা,8GB+256GB: 42,999 টাকা,12GB+256GB: 45,999 টাকা।ভারতে Nothing Phone প্রো বিক্রি শুরু 21 মার্চ থেকে। Nothing Phone প্রো ‘কালো, সাদা, গোলাপী, রূপালী’ কালারে পাওয়া যাবে।।