মাধ্যমিক পাস ছেলে-মেয়েদের জন্য মাসিক ভাতা ঘোষণা রাজ্য সরকারের! কবে থেকে চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প? জেনে নিন বিস্তারিত

রাজ্য বাজেটে ঘোষণা ‘বাংলার যুবসাথী’ প্রকল্প। মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা পাবেন মাসিক ১৫০০ টাকা ভাতা। যোগ্যতা, শর্ত ও বরাদ্দের বিস্তারিত জানুন।
মাধ্যমিক পাশ যুবকদের জন্য মাসে ১৫০০ টাকা ভাতা,বাজেটে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের ঘোষণা।রাজ্যের যুবক-যুবতীদের আর্থিক সুরক্ষার লক্ষ্যে বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’। এই প্রকল্পের মাধ্যমে মাধ্যমিক পাশ করা যুবক-যুবতীদের মাসিক ১৫০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, রাজ্যের কর্মসংস্থানের সন্ধানে থাকা যুবসমাজকে সহায়তা করতেই এই প্রকল্প চালু করা হচ্ছে। যেসব যুবক-যুবতী মাধ্যমিক পাশ করেছেন এবং বর্তমানে কর্মহীন, তারাই এই প্রকল্পের আওতায় আসবেন।
রাজ্য বাজেটে ঘোষণা ‘বাংলার যুবসাথী’ প্রকল্প। মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা পাবেন মাসিক ১৫০০ টাকা ভাতা। যোগ্যতা, শর্ত ও বরাদ্দের বিস্তারিত জানুন।
রাজ্য বাজেটে ঘোষণা ‘বাংলার যুবসাথী’ প্রকল্প। মাধ্যমিক পাশ করা ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা পাবেন মাসিক ১৫০০ টাকা ভাতা। যোগ্যতা, শর্ত ও বরাদ্দের বিস্তারিত জানুন।

কারা পাবেন বাংলার যুবসাথী প্রকল্পের সুবিধা

রাজ্য বাজেট অনুযায়ী, এই প্রকল্পের সুবিধা পাবেন ২১ থেকে ৪০ বছর বয়সি যুবক-যুবতীরা। ২১ বছর পূর্ণ হওয়ার পর থেকেই মাসিক ভাতা দেওয়া হবে এবং সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই আর্থিক সহায়তা মিলবে। তবে, এই সময়ের মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে সেই মুহূর্ত থেকেই যুবসাথী প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাবে।

অন্য স্কলারশিপ পেলেও মিলবে যুবসাথী ভাতা

বাজেটে আরও জানানো হয়েছে, যারা ইতিমধ্যেই রাজ্য সরকারের অন্য কোনও স্কলারশিপ বা ভাতা পাচ্ছেন, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। ফলে বহু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের যুবক-যুবতীরা একসঙ্গে একাধিক সরকারি সহায়তার সুযোগ পাবেন।

বরাদ্দ কত টাকা

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ২০২৬–২৭ অর্থবর্ষে ‘বাংলার যুবসাথী’ প্রকল্পের জন্য প্রায় ৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে। সরকারের আশা, এই প্রকল্প রাজ্যের যুবসমাজকে আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং চাকরির প্রস্তুতির সময়ে তাদের উপর চাপ অনেকটাই কমাবে।

আরও পরুন:

peddi: কবে মুক্তি পাবে রাম চরণ–জাহ্নবী কাপুরের নতুন ছবি পেদ্দি! বিস্তারিত জানুন আজ
Mardaani 3: রানি মুখার্জির ছবি OTT তে কবে আসছে?
Akshaykumar:মুম্বাইয়ে পথ দুর্ঘটনায় উল্টে গেল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি। কতটা নিরাপদ এই গাড়িটি?

2 thoughts on “মাধ্যমিক পাস ছেলে-মেয়েদের জন্য মাসিক ভাতা ঘোষণা রাজ্য সরকারের! কবে থেকে চালু হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প? জেনে নিন বিস্তারিত”

Leave a Comment