মার্চেই আসছে POCO X8 Pro সিরিজ,8500mAh ব্যাটারি আর ‘আয়রন ম্যান’ এডিশন!স্পেসিফিকেশনে চমক

POCO X8 Pro সিরিজ মার্চে আসছে, 8500mAh ব্যাটারির , থাকছে ‘আয়রন ম্যান’ বিশেষ সংস্করণ

মার্চের শুরুতেই ভারতে নতুন স্মার্টফোন চমক দিতে পারে POCO। সংস্থার সাম্প্রতিক টিজারে স্পষ্ট ইঙ্গিত মিলছে, আসন্ন লঞ্চ হতে পারে POCO X8 Pro সিরিজের। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি,জোর জল্পনা—লাইনআপে থাকতে পারে দুটি মডেল, POCO X8 Pro Max এবং স্ট্যান্ডার্ড Pro ভ্যারিয়েন্ট।

Pro Max: ব্যাটারি

Pro Max মডেলটি বড় ডিসপ্লে ও দীর্ঘ ব্যাটারি লাইফকে কেন্দ্র করেই তৈরি। এতে থাকতে পারে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 2000 নিট উজ্জ্বলতা। পারফরম্যান্সের জন্য ব্যবহার হতে পারে MediaTek Dimensity 9500s চিপসেট, সঙ্গে LPDDR5x RAM ও UFS 4.1 স্টোরেজ।

সবচেয়ে আলোচিত বিষয় 8500mAh ব্যাটারি—যা এই সেগমেন্টে বিরল। সঙ্গে 100W ফাস্ট চার্জিং ও 27W রিভার্স চার্জিং সমর্থনের সম্ভাবনা রয়েছে। IP68/IP69 রেটিং, Wi-Fi 7, স্টেরিও স্পিকার এবং আল্ট্রাসনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো প্রিমিয়াম ফিচারও থাকতে পারে।

POCO X8 Pro CAMERA

ক্যামেরা বিভাগে 50MP প্রাইমারি সেন্সর (OIS সহ), 8MP আল্ট্রা-ওয়াইড এবং 20MP ফ্রন্ট ক্যামেরার সম্ভাবনা শোনা যাচ্ছে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Pro ভ্যারিয়েন্টে থাকতে পারে 6.59 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে এবং Dimensity 8500 Ultra প্রসেসর। ক্যামেরায় 50MP Sony IMX882 প্রধান সেন্সর, সঙ্গে 8MP আল্ট্রাওয়াইড ও 20MP সেলফি ক্যামেরা থাকতে পারে।

6500mAh ব্যাটারি ও100W চার্জিং সমর্থন, IP রেটিং, NFC, IR ব্লাস্টার এবং Wi-Fi 6—এই মডেলকে মিড-রেঞ্জের শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলতে পারে।

POCO X8 Pro ‘আয়রন ম্যান’ থিম

ডিজাইন রেন্ডারে একটি বিশেষ আয়রন ম্যান-থিমযুক্ত হওয়ার সম্ভাবনা। সোনালি ও ধূসর ফিনিশের এই ভ্যারিয়েন্টটি মূলত সংগ্রাহকদের লক্ষ্য করে আনা হতে পারে। হার্ডওয়্যারে বড় পরিবর্তন না থাকলেও ডিজাইনে আলাদা আবেদন রাখবে এই সংস্করণ।

POCO X8 Pro Price

দাম ঘোষণা এখনও হয়নি, তবে ঐতিহ্য অনুযায়ী POCO আক্রমণাত্মক মূল্য নির্ধারণে বিশ্বাসী। নতুন সিরিজটি বাজারে iQOO, Realme ও Redmi-র মিড-রেঞ্জ পারফরম্যান্স ফোনগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে। বড় ব্যাটারি, দ্রুত চার্জিং এবং উজ্জ্বল ডিসপ্লে—এই তিনটিই হতে পারে প্রধান বিক্রয় পয়েন্ট।

যারা দীর্ঘ ব্যাটারি লাইফ ও বড় স্ক্রিনে গেমিং বা ভিডিও স্ট্রিমিং করতে চান, তাদের জন্য Pro Max আকর্ষণীয় বিকল্প হতে পারে। আর তুলনামূলকভাবে কমপ্যাক্ট আকারে শক্তিশালী পারফরম্যান্স চাইলে স্ট্যান্ডার্ড Pro হতে পারে বাস্তবসম্মত পছন্দ।

নজর মার্চের আনুষ্ঠানিক ঘোষণার দিকে—কারণ চূড়ান্ত দামই ঠিক করে দেবে, নতুন POCO X8 Pro সিরিজ বাজারে কতটা ঝড় তুলতে পারে।

Leave a Comment