peddi: কবে মুক্তি পাবে রাম চরণ–জাহ্নবী কাপুরের নতুন ছবি পেদ্দি! বিস্তারিত জানুন আজ

৩০ এপ্রিল ২০২৬-এ মুক্তি পাচ্ছে রামচরণ–জাহ্নবী কাপুরের ‘Peddi’, প্রকাশ্যে এল নতুন মুক্তির তারিখ
দীর্ঘ অপেক্ষার অবসান। রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘Peddi’ আগামী ৩০ এপ্রিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কাস্ট, পরিচালক ও ছবির সব আপডেট জানুন।
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে রামচরণ ভক্তদের। দক্ষিণী সুপারস্টার রামচরণ ও বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘Peddi’ আগামী ৩০ এপ্রিল ২০২৬ সালে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে নতুন মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।প্রথমে ছবিটি ২৭ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়। অবশেষে নতুন তারিখ ঘোষণা হওয়ায় দর্শকদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস।

 

সোশ্যাল মিডিয়ায় রামচরণের ঘোষণা

ছবির মুক্তির তারিখ সামনে আসতেই এক্স হ্যান্ডেলে ‘Peddi’-র একটি পোস্টার শেয়ার করেন রামচরণ। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “৩০ এপ্রিল ২০২৬ দেখা হবে।” অভিনেতার এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং অনুরাগীদের প্রত্যাশা আরও বাড়িয়ে তোলে।‘Peddi’ ছবিতে প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। রামচরণের সঙ্গে এই ছবিতে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন তিনি। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শিব রাজকুমার, দিব্যেন্দু শর্মা, জগপতি বাবু এবং বোমান ইরানি। শক্তিশালী এই অভিনেতা তালিকা ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে।
দীর্ঘ অপেক্ষার অবসান। রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘Peddi’ আগামী ৩০ এপ্রিল ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কাস্ট, পরিচালক ও ছবির সব আপডেট জানুন।
রামচরণ ও জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘Peddi’ আগামী ৩০ এপ্রিল ২০২৬ সিনেমা হলে মুক্তি পাবে। 

 

পরিচালক বাবু সানার মন্তব্য

ছবিরপরিচালক বাবু সানা এক্স হ্যান্ডেলে মুক্তির তারিখ পরিবর্তন নিয়ে মন্তব্য করে লেখেন, “তারিখ বদলাতে পারে, কিন্তু ছবির শক্তিশালী প্রতিভা কখনও বদলায় না।”
এছাড়াও ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুরের অভিনয় নিয়ে তিনি বলেন, “আমি সব সময় এমন একজন নায়িকা চেয়েছি, যিনি একটু আলাদা, একটু পাগল। জাহ্নবী কাপুর একজন শীর্ষ অভিনয়শিল্পী। এই ছবিতে তাঁর উপস্থিতি শুধু নতুন মাত্রা নয়, গল্প বলার ধরনকেও আরও আকর্ষণীয় করে তুলবে।

প্রযোজনা ও সংগীত

‘Peddi’ ছবিটি প্রযোজনা করেছে বৃদ্ধি সিনেমাস এবং উপস্থাপনায় রয়েছে মৈত্রী মুভি মেকার্স। ছবির সংগীত পরিচালনা করেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমান, যা ইতিমধ্যেই দর্শকদের প্রত্যাশার পারদ আরও চড়িয়েছে।

 

 

Leave a Comment