যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন শুরু হয়ে গেল,বিস্তারিত জানুন

যুবসাথী প্রকল্পে আবেদন শুরু, প্রথম দিনেই ৫ লক্ষের বেশি আবেদন, অনলাইনে কীভাবে করবেন আবেদন জানুন-

গত ৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পের ঘোষণা করেন। প্রথমে জানানো হয়েছিল ১৫ আগস্ট থেকে প্রকল্প কার্যকর হবে, তবে পরে ১০ ফেব্রুয়ারি নবান্ন-এ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১ এপ্রিল থেকেই প্রকল্প চালু করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, অফলাইনে আবেদন গ্রহণের প্রথম দিনেই সাড়ে ৫ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। চাপ কমাতে রবিবার রাত ১২টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়াও চালু করা হয়েছে। রাজ্য জুড়ে ৭৬৯টি শিবিরে মোট ৬ লক্ষ ২৯ হাজার মানুষের উপস্থিতি নথিভুক্ত হয়েছে, যার মধ্যে প্রায় ৫ লক্ষ ৬৬ হাজার আবেদনই যুবসাথী প্রকল্পের জন্য।

যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য https://apas.wb.gov.in এইখানে ক্লিক করুন

বাঁদিকে স্বনির্ভর বাংলা
ডানদিকে বাংলার যুবসাথী

1. Click to Apply অপশনে ক্লিক করুন
2. Apply Online নির্বাচন করুন
3. মোবাইল নম্বর দিন
4. ওটিপি যাচাই করুন
5. প্রয়োজনীয় নথি আপলোড করুন
6. ফর্ম সাবমিট করে আবেদনপত্র ডাউনলোড করুন

আবেদন করতে গেলে নিচের ডকুমেন্টগুলি নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে

1. মাধ্যমিক অ্যাডমিট কার্ড
2. মার্কশিট
3. আধার কার্ড
4. ভোটার কার্ড
5. জাতিগত শংসাপত্র
6. পাসপোর্ট সাইজ ছবি
7. সাদা কাগজে স্বাক্ষরের স্পষ্ট ছবি

প্রশাসনের পরামর্শ—সাবমিট করার পর ডাউনলোড করা কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখুন।

Read more: যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন শুরু হয়ে গেল,বিস্তারিত জানুন

 

1 thought on “যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন শুরু হয়ে গেল,বিস্তারিত জানুন”

Leave a Comment