Site icon Nation Bangla

AMOLED ডিসপ্লে ও 6500mAh ব্যাটারি সহ Infinix Note Edge 5G ভারতে লঞ্চ হল।জানুন দাম ও ফিচার

ভারতে বাজারে এলো Infinix Note Edge 5G, বড় ব্যাটারি, কার্ভড ডিসপ্লে ও দাম
স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন বিকল্প নিয়ে হাজির হয়েছে Infinix। সংস্থাটি ভারতে তাদের নতুন Note Edge 5G মডেল লঞ্চ করেছে। আকর্ষণীয় ডিজাইন, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক ডিসপ্লে প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ফোনটি মূলত তাদের জন্য, যারা মাঝারি দামে প্রিমিয়াম অভিজ্ঞতা খুঁজছেন।
ফোনটির সবচেয়ে নজরকাড়া দিক হলো 6.78-ইঞ্চির 3D কার্ভড 1.5K AMOLED ডিসপ্লে, যা 120Hz রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ 4500 নিট উজ্জ্বলতা সমর্থন করে। ডিসপ্লেটি 10-বিট কালার সাপোর্ট করে এবং সুরক্ষার জন্য ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass 7i। পাশাপাশি IP65 রেটিং থাকায় ডিভাইসটি ধুলো ও জলের ছিটা থেকে সুরক্ষিত।

Infinix Note Edge 5G দাম ও ভেরিয়েন্ট

1) 6GB + 128GB – 21,999
2) 8GB + 128GB – 23,999
3) 8GB + 256GB – 25,999

State Bank of India এবং ICICI Bank কার্ড ব্যবহার করলে 2000 Discount ছাড় পাওয়া যাবে। এতে দাম কমে 19999, 21999 ও 23999 হবে।

Infinix Note Edge 5G সিল্ক ফাইবার ফিনিশ, স্টেলার ব্লু ও লুনার টাইটানিয়াম—এই তিনটি রঙে এসেছে। ক্রেতারা এটি কিনতে পারবেন Flipkart, অফিসিয়াল ওয়েবসাইট এবং অফলাইন স্টোর থেকে।

Infinix Note Edge 5G পারফরম্যান্স ও হার্ডওয়্যার

পারফরম্যান্সের জন্য ফোনটিতে রয়েছে MediaTek Dimensity 7100 প্রসেসর। সঙ্গে সর্বোচ্চ 8GB LPDDR5x RAM ও ২৫৬GB UFS 2.2 স্টোরেজ রয়েছে, যা দৈনন্দিন কাজ থেকে শুরু করে গেমিং পর্যন্ত মসৃণ অভিজ্ঞতা দেয়।

Infinix Note Edge 5G ক্যামেরা ফিচার

ফোনটিতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা ও একটি সেকেন্ডারি সেন্সর রয়েছে। Live Photo, AI Eraser এবং কাস্টমাইজযোগ্য Active Halo Lighting ফিচার ব্যবহারকারীদের ছবি তোলার অভিজ্ঞতা আরও উন্নত করে। সামনে রয়েছে 13MP সেলফি ক্যামেরা।

Infinix Note Edge 5G সফটওয়্যার ও ব্যাটারি

এই ফোনটি Android 16 XOS 16-এ চলে এবং 3 বছরের OS আপডেট ও 5 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এতে রয়েছে Folax AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট ও একটি One-Tap AI বোতাম।6500mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় দীর্ঘ সময় ব্যবহারেও চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

Infinix Note Edge 5G লঞ্চ অফার

একবারের জন্য ফ্রি স্ক্রিন রিপ্লেসমেন্ট
মোট ২৪ মাস ওয়ারেন্টি
১২ মাসের নো-কস্ট EMI
যোগ্য jio প্ল্যানের সাথে ১৮ মাসের Google Gemini Pro সাবস্ক্রিপশন ফ্রি

Exit mobile version