Infinix Note 60 Pro তে থাকছে Snapdragon 7s Gen 4, 6500mAh ব্যাটারি, 90W ফাস্ট চার্জিং, 1.5K AMOLED ডিসপ্লে এবং iPhone 17 Pro-এর মতো ক্যামেরা ডিজাইন। বিস্তারিত জানুন।
| Brand | Infinix Note 60 Pro |
| ব্যাটারি | 6500mAh |
| চার্জিং | 90W |
| ক্যামেরা | 50MP |
| দাম | ঘোষণা হয়নি |
| প্রসেসর | Snapdragon 7s Gen 4 |
Infinix Note 60 Pro কমলা রঙে আসছে, থাকছে iPhone 17 Pro-এর মতো ক্যামেরা ডিজাইন ও রিয়ার ম্যাট্রিক্স Display। স্মার্টফোন বাজারে নতুন চমক আনতে প্রস্তুত ইনফিনিক্স। লঞ্চ করতে চলেছে তাদের নতুন ডিভাইস Infinix Note 60 Pro, যা ডিজাইন ও ফিচারের দিক থেকে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। প্রাথমিক টিজার এবং অফিসিয়াল রেন্ডার অনুযায়ী, এই মডেলে দেখা যাবে একেবারে নতুন ক্যামেরা মডিউল ডিজাইন এবং একটি অভিনব রিয়ার ম্যাট্রিক্স ডিসপ্লে।গত বছরের Note 50 Pro-এর সাফল্যের পর এবার Note 60 Pro শুধু আপগ্রেড নয়, বরং সম্পূর্ণ নতুন চেহারায় হাজির হতে চলেছে।
iPhone 17 Pro-এর মতো বড় ক্যামেরা প্ল্যাটফর্ম Infinix Note 60 Pro-এর অন্যতম আকর্ষণ এর বড়, প্রান্ত-থেকে-প্রান্ত ক্যামেরা প্ল্যাটফর্ম। ডিজাইনের দিক থেকে এটি অনেকটাই iPhone 17 Pro সিরিজের মতো বলে মনে করা হচ্ছে।অফিশিয়াল রেন্ডার অনুযায়ী, ফোনটিতে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। স্কোয়ার আকৃতির ক্যামেরা রিং একটি বড় প্ল্যাটফর্মের মধ্যে বসানো হয়েছে, যা ডিভাইসটিকে প্রিমিয়াম লুক দিচ্ছে।
রিয়ার ম্যাট্রিক্স Display
নোটিফিকেশন দেখাবে ফোনের পিছনে।এই ফোনের সবচেয়ে আলাদা বৈশিষ্ট্য হল রিয়ার ম্যাট্রিক্স ডিসপ্লে। ক্যামেরা মডিউলের পাশে থাকবে মিনি-LED ভিত্তিক একটি ছোট ডিসপ্লে, যেখানে সময়, আবহাওয়া এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেখা যাবে।
।Snapdragon 7s Gen 4 প্রসেসর
3D IceCore কুলিং পারফরম্যান্সের ক্ষেত্রে Infinix Note 60 Pro-তে ব্যবহার করা হয়েছে Snapdragon 7s Gen 4 SoC। এই একই চিপসেট সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 14 Pro+-এ দেখা গেছে।ফোনটিতে থাকবে 3D IceCore ভ্যাপার চেম্বার কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেমিং বা মাল্টিটাস্কিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
Infinix Note 60 Pro ব্যাটারি And চার্জিং
ব্যাটারির দিক থেকেও ফোনটি শক্তিশালী। এতে থাকবে 6,500mAh ব্যাটারি, যা 90W ফাস্ট ওয়্যার্ড চার্জিং এবং 30W ওয়্যারলেস চার্জিং।সংস্থার দাবি, এই ব্যাটারিতে রয়েছে ছয় বছরের স্ব-নিরাময় প্রযুক্তি, যা দীর্ঘদিন ব্যবহারের পরও ব্যাটারির স্বাস্থ্য ধরে রাখতে সাহায্য করবে।
Display ও JBL-টিউনড স্পিকার
Infinix Note 60 Pro-তে দেওয়া হচ্ছে 1.5K রেজোলিউশন ও 144Hz রিফ্রেশ রেট সমর্থিত AMOLED ডিসপ্লে।অডিওর জন্য থাকবে JBL-টিউনড ডুয়াল স্টেরিও স্পিকার, যা মাল্টিমিডিয়া ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।
Infinix Note 60 Pro Camera
ক্যামেরা বিভাগে প্রধান সেন্সর হিসেবে থাকছে 50MP নাইট মাস্টার সেন্সর। সংস্থা বিশেষভাবে কম আলোতে উন্নত ফটোগ্রাফির উপর জোর দিচ্ছে।
Infinix Note 60 Pro দাম
সোলার অরেঞ্জ
টোরিনো ব্ল্যাক
সিল্ক গ্রিন
দামের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে যদি এটি 30,000 টাকার কম দামে লঞ্চ হয়, তাহলে মিডরেঞ্জ সেগমেন্টে এটি শক্ত প্রতিযোগী হয়ে উঠতে পারে।
Note 60 সিরিজে আসছে আরও মডেল Infinix Note 60 Pro একাই আসছে না Note 60 Ultra-ও লঞ্চ হবে, যা ইতালির ডিজাইন হাউস Pininfarina-এর সহযোগিতায় তৈরি। এছাড়া একটি স্ট্যান্ডার্ড Note 60 মডেলও থাকতে পারে।CES 2026-এ প্রথম টিজ করা এই সিরিজে স্যাটেলাইট কানেক্টিভিটি যুক্ত হতে পারে, যার মাধ্যমে দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও কল ও মেসেজ পাঠানো সম্ভব হবে।

