যুব সাথী প্রকল্প এপ্রিলেই চালু, ফেব্রুয়ারিতেই শুরু আবেদন প্রক্রিয়া।রাজ্যের তরুণদের আর্থিক সহায়তা দিতে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্প নির্ধারিত সময়ের আগেই চালু করতে চলেছে সরকার। অন্তর্বর্তিকালীন বাজেটে প্রকল্পটির কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রথমে জানানো হয়েছিল ১৫ অগস্ট থেকে প্রকল্প চালু হবে, তবে পরে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এটি কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকেই।
15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ শিবিরের মাধ্যমে আবেদনপত্র বিলি ও জমা নেওয়া হবে। এই শিবিরগুলিতে যুবসাথী ছাড়াও ক্ষেতমজুর ভাতা ও অন্যান্য সামাজিক প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।প্রকল্পের আওতায় 21 থেকে 40 বছর বয়সি মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। চাকরি না পাওয়া পর্যন্ত বা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মাসে ১৫০০ টাকা করে ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কারা পাবেন অর্থ সহায়তা
আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে
মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
আবেদনকারীকে অবশ্যই কর্মহীন হতে হবে
সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত ভাতা পাওয়া যাবে
নির্দিষ্ট কিছু শিক্ষা সহায়তা প্রকল্পের সুবিধাভোগীরাও আবেদন করতে পারবেন
যুব সাথী প্রকল্পে কীভাবে আবেদন করবেন
১৫ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প বসবে। প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, এই শিবিরগুলিতে সরাসরি আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। শিবিরের ধাঁচ হবে পরিষেবা পৌঁছে দেওয়ার জনপ্রিয় ক্যাম্প মডেলের মতো, যাতে সাধারণ মানুষ সহজে আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদন সংক্রান্ত তথ্য
এ মুহূর্তে অনলাইন আবেদন পোর্টাল চালু হয়নি। তবে নির্ধারিত তারিখ থেকে সরকারি ওয়েবসাইটে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে—প্রকল্পের নামে ভুয়ো ওয়েবসাইট বা পোর্টাল থেকে দূরে থাকতে হবে।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
আবেদন করার জন্য নিচের নথিগুলি প্রস্তুত রাখতে হবে
1) আধার কার্ড
2) মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড
3) শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
4) ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য
5) সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
6) মোবাইল নম্বর
যুব সাথী প্রকল্পে গুরুত্বপূর্ণ তথ্য
প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। আবেদন গৃহীত হলে মোবাইলে এসএমএসের মাধ্যমে নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। আবেদনকারী কর্মসংস্থানে যুক্ত না হওয়া পর্যন্ত অথবা সর্বোচ্চ পাঁচ বছর এই সহায়তা পাবেন।
2 thoughts on “বাংলার যুব সাথী প্রকল্প আবেদন কীভাবে করবেন?যোগ্যতা ও কী কী ডকুমেন্ট লাগবে।বিস্তারিত জানুন”