বিদেশের স্বপ্ন দেখে ঝুঁকিপূর্ণ সমুদ্র পাড়ি দেন অনেক তরুণ। কিন্তু তেলেঙ্গানায় এখন সেই স্বপ্ন স্থানীয় সরকারি চাকরিতেই পূরণ হচ্ছে। গ্রেটার হায়দরাবাদ পুরনিগমের একজন সিনিয়র সাফাইকর্মী মাসিক প্রায় ২ লক্ষ টাকা বেতন পাচ্ছেন! এমনকি বিদ্যুৎ বিভাগের চিফ ইঞ্জিনিয়ারদের আয়ও এর থেকে মাত্র কয়েক গুণ বেশি—মাসিক ৭ লক্ষ টাকা।
রাজ্যের মুখ্যসচিব কে. রামকৃষ্ণ রাও সম্প্রতি ১৬তম ফাইন্যান্স কমিশনের সভায় এই অবাক করা তথ্য প্রকাশ করেন। তিনি জানান, গত দশ বছরে তেলেঙ্গানায় সরকারি কর্মীদের বেতন ও পেনশন খরচ চারগুণ বেড়ে ৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশকে পিছনে ফেলে তেলেঙ্গানা এখন এই খাতে শীর্ষে। নিয়মিত বেতনবৃদ্ধির ফলে খরচ ৩০০ শতাংশ বেড়েছে।
প্রতি নির্বাচনে সরকার বেতনবৃদ্ধির ঘোষণা দিয়ে কর্মীদের খুশি করেছে। ফলে গ্রেড-৪ সিনিয়র সুইপারদের বেতন লক্ষ টাকা ছাড়িয়েছে। কিছু পদে এই আয় IAS অফিসার বা এমনকি রাজ্যপালকেও ছাড়িয়ে গেছে। সরকারের নিযুক্ত বেতন পুনর্মূল্যায়ন কমিশনের প্রস্তাবে বেসিক পে, মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে বারবার।
এর ফলে তরুণ প্রজন্মের মধ্যে সরকারি চাকরির আকর্ষণ বেসরকারি খাতের সঙ্গে পাল্লা দিচ্ছে। ইউরোপ-আমেরিকায় সাফাইকর্মীরা গাড়ি চড়ে কর্মস্থলে যান—তেলেঙ্গানাতেও সেই দিন এসে গেছে।
2 thoughts on “২ লক্ষ টাকা মাসিক শুধু জঞ্জাল সাফ করে? তেলেঙ্গানায় সিনিয়র সাফাইকর্মীর অবিশ্বাস্য আয়”