Akshaykumar:মুম্বাইয়ে পথ দুর্ঘটনায় উল্টে গেল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি। কতটা নিরাপদ এই গাড়িটি?

মুম্বাইয়ে সিলভার বিচ ক্যাফে এলাকায় অক্ষয় কুমারের গাড়ির কনভয়ে আচমকা একটি মার্সিডিজ় ঢুকে পড়ে সজোরে ধাক্কা মারে চলন্ত একটি অটোরিক্সাকে।এবং উল্টে যায় অভিনেতা কনভয়ের একটি গাড়ি।তবে অভিনেতা এবং তার স্ত্রী টুইঙ্কল খান্না অন্য একটি গাড়িতে ছিলেন।

পথ দুর্ঘটনায় উল্টে গেল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি
পথ দুর্ঘটনায় উল্টে গেল অভিনেতা অক্ষয় কুমারের গাড়ি

 

Akshaykumar: সোমবার রাতে বিমানবন্দর থেকে নিজেদের জুহুর বাড়িতে ফিরছিলেন Akshaykumar ও টুইঙ্কল খন্না। বাসভবনে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়।কনভয়ের মধ্যে আচমকা একটি মার্সিডিজ় ঢুকে পড়ে। উল্টো দিক থেকে আসা দুরন্ত গতিতে এগিয়ে আসছিল একটি অটো। আচমকা এই তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে।ফলে কনভয়ের থাকা গাড়িটি ডান দিকে উল্টে যায়।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর ভিডিওতে দৃশ্যটি ধরা পড়েছে। দেখা যাচ্ছে ভিডিওতে কনভয়ে থাকা গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এবং অটোরিকশাটি তার নীচে চাপা পড়ে। চোখের সামনে দুর্ঘটনা ঘটতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে Akshay ও তাঁর নিরাপত্তারক্ষীরা দ্রুত গাড়ি থেকে বেরিয়ে আহতদের সহায়তায় কাজে নেমে পড়েন।
দুর্ঘটনায় অটোচালক সহ অটোর ভিতরে এক যাত্রী আটকা পড়ে যান। অভিনেতার সহায়তায় অটোচালক এবং ওই গাড়ির যাত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।ট্রাফিক পুলিশের পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, কয়েক ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করা হয়।
কনভয়ে থাকা গাড়িটি হল 2017 টয়োটা ইনোভা ক্রিস্টা। সাত আসনের এই গাড়িটি সবচেয়ে জনপ্রিয় পছন্দগুলির মধ্যে একটি। ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে বিক্রি হওয়া এই গাড়িটি 5 star রেটিং দেওয়া হয়েছে।

Leave a Comment