৫২ বছর বয়সে মৃত্যু হয় জুবিন গর্গের(Zubeen Garg)।গত বছরের সেপ্টেম্বরে মারা যান।পরের দিন উত্তর-পূর্ব ভারত উৎসবে পারফর্ম করার কথা ছিল।সিঙ্গাপুরের একটি আদালতে বুধবার জানানো হয়েছে যে জুবিন গর্গ(Zubeen Garg) ‘মারাত্মকভাবে মদ্যপ’ অবস্থায় ছিলেন এবং লাইফ জ্যাকেট নিতে অস্বীকৃতি জানান। পরে লাজারাস দ্বীপে ডুবে মারা যান। গত বছরের সেপ্টেম্বর মাসে 52 বছর বয়সী জুবিন গর্গের মৃত্যু হয়,পরের দিন উত্তর-পূর্ব ভারত উৎসবে পারফর্ম করার কথা ছিল ।

চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, আসামের বিখাত গায়ক প্রথমে একটি লাইফ জ্যাকেট পরেছিলেন কিন্তু খুলে ফেলেন এবং পরে তাকে দেওয়া দ্বিতীয়বার দেওয়া হয় কিন্তু পরতে অস্বীকৃতি জানান। প্রধান তদন্তকারী কর্মকর্তা সিঙ্গাপুর পুলিস আদালতে শুনানির সময় বলেন।
আরও বলা হয়েছে প্রতিবেদনে যে গায়ক “প্রচণ্ড মাতাল” ছিলেন।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, গায়ক কয়েক কাপ মদ, জিন এবং হুইস্কি পান করেছিলেন, সাথে কয়েক চুমুক গিনেস স্টাউট পান করেছিলেন।বেশ কয়েকজন তাকে নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা করতে দেখেছেন কিন্তু আবার জলে মুখ দিয়ে ভাসতে শুরু করেন।আরও বলা হয়েছে যে গায়ককে সঙ্গে সঙ্গে নৌকায় ফিরিয়ে আনা হয়েছিল এবং তাকে সিপিআর দেওয়া হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়েছিল। আরও বলা হয়েছিল যে জুবিন গার্গের(Zubeen Garg) উচ্চ রক্তচাপ ছিলএবং মৃগীরোগের চিকিৎসা চলছিল। পিটিআই অনুসারে, সিঙ্গাপুর পুলিশ মৃত্যুর মামলায় কোনও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে।
আদালতকে আরও বলেছেন সিঙ্গাপুর পুলিস যে গার্গ যে নৌকায় ছিলেন২০ জনেরও বেশি লোক। যার মধ্যে তার বন্ধু এবং সহকর্মীরাও ছিলেন, নৌকায় খাবার, পানীয় এবং অ্যালকোহল নিয়ে গিয়েছিলেন।একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, গায়ক কয়েক বার মদ, জিন এবং হুইস্কি পান করেছিলেন। সাথে কয়েক চুমুক গিনেস স্টাউট পান করেছিলেন।। এইমামলার চার্জশিট প্রায় ২৫০০ পৃষ্ঠার এবং অন্যান্য নথি ও প্রমাণ সহ প্রায় ১২,০০০ পৃষ্ঠার।