PSLV-C62: ভারতীয় মহাকাশ সংস্থা [ISRO] PSLV রকেট তার নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়। বছর গত ২০২৫ সালের মে মাসে PSLV উৎক্ষেপণের সময় ঠিক একই ঘটনা ঘটেছিল। সোমবার, 12 জানুয়ারী, 2026, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে PSLV-C62,উৎক্ষেপণ করা হয়।বছরের প্রথম উৎক্ষেপণ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) তার PSLV-C62 রকেট ব্যর্থতায় শেষ হয়েছে।PSLV রকেটের মাধ্যমে নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করানো যায়নি ১৫টি কৃত্রিম উপগ্রহকে।রকেটের মধ্যে অন্তত আটটি বিদেশি পেলোডও ছিল। উৎক্ষেপণকে আনুষ্ঠানিক ভাবে ব্যর্থ বলে ঘোষণা করেনি সংস্থা। মনে করা হচ্ছে, সব ক’টি কৃত্রিম উপগ্রহই মহাশূন্যে হারিয়ে গিয়েছে।

PSLV-C62: মিশন – ১৬টি উপগ্রহ বহন করেছিল, যার মধ্যে সাতটি বিদেশী দেশ থেকে এসেছে । সংস্থার তরফে বিশদে কিছুই জানানো হয়নি। ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন কেবল বলেছেন, ‘‘মিশনে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে। আমরা তথ্যগুলি বিশ্লেষণ করছি এবং যত দ্রুত সম্ভব বিস্তারিত জানাব।’’ তবে পিএসএলভি-র ব্যর্থতা এই প্রথম নয়। ২০২৫ সালেও এই রকেটের অভিযান ব্যর্থ হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে, এ বারের মতো গত বারও অভিযানের তৃতীয় ধাপেই হয়েছিল বিপত্তি।
উৎক্ষেপণের ৮-১০ মিনিটের মধ্যে সেখানেই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং নির্ধারিত কক্ষপথ থেকে দূরে সরে যায় রকেট। PSLV অভিযানের চারটি ধাপ থাকে— দু’টি ‘সলিড’ এবং দু’টি ‘লিকুইড’ ধাপ। হঠাৎ তৃতীয় ধাপে পৌঁছে মহাকাশযানের উচ্চতা এবং গতিবেগ কমে যায় বিচ্যুতি দেখা দেয়। ইসরো প্রধান বলেন, ‘‘প্রাথমিক ভাবে রকেটের উড়ানের ধাপগুলি নির্বিঘ্নে পার করা গিয়েছিল। তৃতীয় ধাপে চেম্বারের চাপ আচমকা অনেকটা কমে যায়।PSLV ইসরোর অন্যতম নির্ভরযোগ্য মহাকাশযান। এই রকেটের কাঁধে চেপেই বহু ছোটবড় অভিযানের বৈতরণী পার করেছে। ৬৪টি অভিযানের মধ্যে PSLV ব্যর্থ হল মাত্র চারটিতে।