Site icon Nation Bangla

১ এপ্রিল থেকেই “যুবসাথী” প্রকল্প চালু,মাসে ১৫০০ টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা, ঘোষণা মমতার

যুবসাথী প্রকল্পে বড় ঘোষণা। ১ এপ্রিল থেকে ২১–৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন। জানুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা।
১ এপ্রিল থেকেই শুরু “যুবসাথী” প্রকল্প মাসে 1500 টাকা পাবেন বেকার যুবক-যুবতীরা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বাংলার বেকার যুবক-যুবতীদের আগামী 1 এপ্রিল 2026 থেকেই রাজ্যে শুরু হচ্ছে যুবসাথী প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক-যুবতীরা মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী জানান, নতুন অর্থবর্ষের শুরু থেকেই প্রকল্পের সুবিধা কার্যকর হবে। আগে যেখানে 15 অগস্ট থেকে এই প্রকল্প চালুর কথা ছিল, সেখানে তা এগিয়ে এনে ১ এপ্রিল থেকেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ এপ্রিল থেকে ২১–৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা মাসে ১৫০০ টাকা ভাতা পাবেন।

কারা পাবেন যুবসাথী প্রকল্পের সুবিধা

মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীরা, যাঁদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাঁরাই এই ভাতার যোগ্য হবেন। যতদিন না চাকরি পাবেন, ততদিন এই ভাতা দেওয়া হবে। তবে বৃত্তি ছাড়া অন্য কোনও সরকারি প্রকল্পের আর্থিক সুবিধা পেলে যুব সাথীর টাকা মিলবে না।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ডের মতো প্রকল্পের সুবিধা পাওয়া গেলেও যুব সাথী ভাতা পাওয়া যাবে।

অনলাইনে নয় ক্যাম্পে গিয়ে আবেদন

যুব সাথী প্রকল্পের আবেদন পদ্ধতি নিয়েও এদিন স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, সময় কম থাকায় অনলাইনে আবেদন নেওয়া হবে না। তার পরিবর্তে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একটি করে মোট ২৯৪টি ক্যাম্প করা হবে।এই ক্যাম্পগুলি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে। সেখানে সরাসরি গিয়ে আবেদন জমা দিতে পারবেন যোগ্য প্রার্থীরা। আবেদন গ্রহণ সংক্রান্ত বিজ্ঞাপন সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। ফেব্রুয়ারি মাস থেকেই এই ক্যাম্পগুলি শুরু হবে।মুখ্যমন্ত্রী বলেন, “অনলাইনে নিলে রিভিউ করতে সময় লাগে, তাতে অনেকেই বঞ্চিত হয়ে যেতে পারেন। আমরা সেটা চাই না। তাই কষ্ট করে এসে দরখাস্ত জমা দেবেন।

বাজেটে ঘোষণা ‘যুবসাথী’ প্রকল্প

কিছুদিন আগেই বিধানসভায় বাজেট অধিবেশনে অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় ‘যুবসাথী‘ প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তখন জানানো হয়েছিল, আগামী অগস্ট থেকে পাঁচ বছরের জন্য এই প্রকল্প চালু হবে।কিন্তু মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়ে দেন, নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ ১ এপ্রিল থেকেই যুব সাথী প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। প্রথমে পাঁচ বছরের জন্য এই ভাতা দেওয়া হবে, তারপর পরিস্থিতি খতিয়ে দেখা হবে।
Exit mobile version