Site icon Nation Bangla

৭ কোটি ৮ লক্ষ নাম প্রকাশ! চূড়ান্ত ভোটার তালিকায় আপনার নাম আছে তো? এখনই অনলাইনে দেখে নিন

এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ৭ কোটি ৮ লক্ষ নাম, বাড়িতে বসেই অনলাইনে দেখুন নিজের ভোটার স্ট্যাটাস

অবশেষে প্রকাশিত হল এসআইআর (SIR) চূড়ান্ত ভোটার তালিকা। মোট ৭ কোটি ৮ লক্ষ ভোটারের নাম নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। ইতিমধ্যেই বিডিও অফিস থেকে তালিকা বিলি শুরু হয়েছে এবং বিএলও-রা এলাকায় এলাকায় পৌঁছে যাচ্ছেন। তবে নাম দেখার জন্য আর সরকারি দপ্তরে ভিড় করার প্রয়োজন নেই। বাড়িতে বসেই অনলাইনে এখন যাচাই করা যাবে নিজের ও পরিবারের সদস্যদের নাম তালিকায় রয়েছে কি না।

অনলাইন ও অফলাইনে দেখার সুযোগ

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর চূড়ান্ত ভোটার তালিকা অনলাইন ও অফলাইন—দু’ভাবেই দেখা যাবে। অফলাইনে তালিকা দেখতে হলে যেতে হবে কমিশন নির্ধারিত সরকারি দপ্তরে। এসডিও, ডিইও, বিডিও অফিস বা পঞ্চায়েত ভবনে গিয়ে সরাসরি তালিকা খতিয়ে দেখা যাবে। ইতিমধ্যে বিভিন্ন বিডিও অফিস থেকে তালিকা বিতরণ শুরু হয়েছে।

অন্যদিকে, অনলাইনে তালিকা দেখার জন্য রয়েছে দুটি সরকারি ওয়েবসাইট
voters.eci.gov.in
electoralsearch.eci.gov.in

কমিশনের নির্দেশ অনুযায়ী, দুপুর ২টো থেকে ওয়েবসাইটে চূড়ান্ত তালিকা উপলব্ধ থাকবে।

কীভাবে সার্চ করবেন নিজের নাম?

ওয়েবসাইটে গিয়ে এপিক (EPIC) নম্বর দিয়ে সরাসরি নিজের নাম খোঁজা যাবে। পাশাপাশি সম্পূর্ণ ইলেক্টোরাল রোল ডাউনলোড করে পোলিং বুথ অনুযায়ী তালিকা মিলিয়ে নেওয়ার সুবিধাও রয়েছে।যাঁদের এপিক নম্বর জানা নেই, তাঁদের জন্যও রয়েছে বিকল্প পদ্ধতি। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে সেই নম্বর দিয়েও সার্চ করা সম্ভব। এছাড়া নাম, বয়স, ঠিকানা বা মা-বাবার নাম দিয়েও খোঁজ করা যাবে।

কারা ভোট দিতে পারবেন না?

চূড়ান্ত তালিকায় বৈধ ভোটারদের পাশাপাশি যাঁদের তথ্য যাচাইয়ের জন্য শুনানিতে ডাকা হয়েছিল, তাঁদের নামও অন্তর্ভুক্ত থাকতে পারে। এই ধরনের ভোটারদের নামের পাশে “Adjudication” উল্লেখ থাকবে।অন্যদিকে, যদি কোনও ভোটারের নাম বাদ পড়ে থাকে, তবে সেই নামের উপর “Deleted” লেখা থাকবে। এই ধরনের ভোটাররা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না হওয়া পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না।

 

Exit mobile version