Redmi-র Note সিরিজ-এর প্রতিটি নতুন মডেলে কোম্পানিটি চেষ্টা করে কম দামে সর্বোচ্চ সুবিধা দিতে। এবার যুক্ত হচ্ছে Redmi Note 15 SE 5G। Redmi 2রা এপ্রিল, 2026 তারিখে এই ফোনটি ভারতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হবে। Flipkart-এ ফোনটির একটি official microsite ইতিমধ্যে চালু হয়েছে, যেখান থেকে battery, chipset, camera এবং design সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। Standard Redmi Note 15 5G-এর তুলনায় এই SE variant-টি কিছুটা ভিন্ন অবস্থানে থাকবে বলেই মনে করা হচ্ছে।

Redmi Note 15 SE 5G-ফোনটি তিনটি আলাদা color finish-এ পাওয়া যাবে — Carbon Black, Frosted White এবং Crimson Reserve। তিনটি রঙেই vegan leather-এর back panel ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে একটি premium অনুভূতি দেয়। Redmi Note 15 SE 5G-এর display সংক্রান্ত তথ্য এখনও official microsite-এ সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। তবে Note 15 series-এর ধারা বজায় রেখে এই ফোনে একটি smooth refresh rate সহ Full HD+ AMOLED বা LCD panel থাকার সম্ভাবনা রয়েছে। ।
Performance-এর দিক থেকে Redmi Note 15 SE 5G- ফোনে রয়েছে Qualcomm-এর Snapdragon 6 Gen 3 chipset, যা Standard Redmi Note 15 5G-তেও ব্যবহার করা হয়েছে। Snapdragon 6 Gen 3 একটি আধুনিক এবং দক্ষ processor, যা daily multitasking, app switching এবং casual gaming-এ অনায়াসে সামলাতে পারে। তবে RAM-এর ক্ষেত্রে Standard মডেলের তুলনায় SE-তে কিছুটা কম configuration থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সাথে accessories-এর ক্ষেত্রেও কিছু পার্থক্য থাকতে পারে।
Camera বিভাগেই Redmi Note 15 SE 5G এবং Standard Note 15-এর মধ্যে পার্থক্য হল SE মডেলে রয়েছে একটি 50 Megapixel-এর primary camera sensor, যা 4K video recording সাপোর্ট করে। অন্যদিকে Standard Redmi Note 15-এ রয়েছে 108 Megapixel-এর main camera এবং একটি ultrawide lens setup।
এই ফোনে দেওয়া হয়েছে 5,800mAh-এর বড় battery, যা Standard Redmi Note 15 5G-এর 5,520mAh-এর চেয়ে বেশি। সাথে রয়েছে 45W fast charging সাপোর্ট, যা দ্রুততার সাথে ফোন চার্জ করতে সক্ষম। তবে, Realme ইতিমধ্যে P4 Power-এর মতো ফোনে 10,000mAh battery নিয়ে এসেছে এবং একই segment-এর অনেক Realme model-এ 7,000mAh battery দেওয়া হচ্ছে। সেই তুলনায় 5,800mAh এখন কিছুটা কম মনে হতে পারে। তবে বড় battery মানেই ভালো ফোন নয়।
Redmi Note 15 SE 5G Price India
Redmi Note 15 SE 5G-এর official দাম এখনও ঘোষণা করা হয়নি। তবে সম্ভাবনা রয়েছে যে এটি ২০,০০০ হাজার টাকার নিচেই থাকবে। উল্লেখ্য, Standard Redmi Note 15 5G-এর starting price ২২,৯৯৯ হাজার টাকা। SE variant-এ কিছু feature কমানো হয়েছে, তাই দামেও কিছুটা ছাড় পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা reliable performance, ভালো battery backup এবং একটি premium feel-এর ফোন খুঁজছেন বাজেটের মধ্যে। লঞ্চের দিন Flipkart-এ সম্পূর্ণ মূল্য তালিকা প্রকাশ পাবে।
যারা ইতিমধ্যে Redmi Note 14 বা Note 13 সিরিজ যারা ব্যবহার করছেন, তাদের জন্য Note 15 SE 5G একটি অন্যরকম upgrade হতে পারে। Note 14 series-এ যে camera ও battery configuration ছিল, তার তুলনায় এই SE model-এ Snapdragon 6 Gen 3-এর মতো আরও শক্তিশালী chipset এবং বড় battery এসেছে। Display refresh rate ও charging speed-আরো ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।