Site icon Nation Bangla

শিলিগুড়িতে তৈরি হবে বিশ্বের উচ্চতম মহাকাল মন্দির! শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন বিস্তারিত

শিলিগুড়ির শহরে মাটিগাড়ায় মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই মন্দিরের নাম হবে ‘মহাকাল মহাতীর্থ মন্দির।’ মন্দির সম্পর্কে বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উওরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী

 

দীঘায় জগন্নাথ ধাম,তারপর নিউটাউনে দুর্গা অঙ্গনের পর উওরবঙ্গে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি শহরে মাটিগাড়া-লক্ষ্মী টাউনশিপ এলাকায় ১৭.৪১ একর জমির উপর তৈরি হবে এই মন্দির। শিলান্যাসের সময় মুখ্যমন্ত্রী জানালেন, এটিই হবে বিশ্বের অন্যতম বৃহত্তম মহাকাল মন্দির। এক লক্ষ দর্শনার্থী হাজির হতে পারবেন এই মন্দিরে। শিলান্যাস উদ্বোধন করে মুখ্যমন্ত্রী জানান বাংলায় ধর্মীয় এবং সাংস্কৃতিক চর্চার মেলবন্ধন ঘটছে নানা জায়গায়। এই মন্দির বিশ্বব্যাপী ভক্ত এবং দর্শনার্থীদের আকর্ষিত করবে।মুখ্যমন্ত্রীর কথায়,পশ্চিমবঙ্গ পর্যটকদের কাছে দর্শনীয় স্থান হয়ে উঠবে। মহাকাল মন্দিরটি মূল মন্দির ছাড়াও উচ্চতম মহাকাল মূর্তি তৈরি হবে।মূল মূর্তিটি তৈরি হবে ব্রোঞ্জের এটির উচ্চতা হবে ১০৮ ফুট। মূর্তিটি যে ভিতের উপর স্থাপিত হবে, সেটিও ১০৮ ফুট উচ্চতার। মন্দিরের গা ঘেঁষে সীমানা বরাবর থাকবে ১২টি অভিষেক লিঙ্গ মন্দির।
মন্দিরে থাকবে দুটো প্রদক্ষিণ পথ, যেখানে একেবারে ১০ হাজার ভক্ত জড়ো হতে পারেন। মহাকাল মন্দিরে থাকবে প্রসাদ বিতরণ কেন্দ্র থাকবে পুরোহিতদের থাকার ব্যবস্থা। এই মন্দির শিলান্যাস উদ্বোধন প্রসঙ্গে শেষে মুখ্যমন্ত্রী জানান, পঞ্জিকা দেখেই শুভদিন ঠিক করেছিলাম। মহাকাল মন্দিরটি কাজ শেষ হতে সময় লাগবে প্রায় আড়াই বছর।
Exit mobile version